এক্সপ্লোর

Medinipur Weather: প্রবল গরম দুই মেদিনীপুরে, তাপপ্রবাহ পরিস্থিতির সতর্কবার্তা

Weather Forecast: পাল্লা দিয়ে বাড়ছে গরম। বৈশাখের শুরুতেই রোদের তাপে নাজেহাল ২ জেলা।

পূর্ব ও পশ্চিম মেদিনীপুর: আজ বৃহস্পতিবার ভয়াবহ গরম থাকবে জেলায়। সকাল থেকে কড়া রোদ থাকবে, আর তার সঙ্গেই চড়বে পারদ। চ়ড়া রোদের তাপে নাজেহাল হতে হবে। এদিন আলিপুর আবহাওয়া দফতরের তরফে পূর্ব মেদিনীপুরে তাপপ্রবাহ পরিস্থিতির পূর্বাভাস দেওয়া হয়েছে। আপাতত কয়েকদিন এই পরিস্থিতি থাকবে। এদিন জেলার আকাশে মেঘের দেখা মিলবে না। সকালের মতোই প্রায় আবহাওয়া থাকবে রাতেও। রাতের আকাশ পরিষ্কার হবে। তারই সঙ্গে প্রবল গরমও অনুভূত হবে। এদিন জেলার সর্বোচ্চ তাপমাত্রা চল্লিশ ডিগ্রির উপরে থাকবে। আজ, পূর্ব মেদিনীপুরে সকালের তাপমাত্রা ৪২ ডিগ্রি সেলসিয়াসের আশেপাশে থাকবে। এ দিন রাতে তাপমাত্রা থাকবে ২৬ ডিগ্রি সেলসিয়াসের আশেপাশে। এ দিন অনুভূত তাপমাত্রা বা real feel সর্বোচ্চ ৪৩ ডিগ্রি সেলসিয়াস পর্যন্ত উঠতে পারে। এদিন UV Index-১১ এর আশেপাশে থাকছে। রবিবার জেলায় সন্ধেয় হাওয়ার গতিবেগ ১৫-১৬ কিমি প্রতি ঘণ্টার আশেপাশে থাকবে। এদিন জেলায় দমকা হাওয়ার সর্বোচ্চ গতি প্রতি ঘণ্টায় ৩৫-৪০ কিলোমিটারের আশেপাশে থাকবে। (Weather forecast of Purba Medinipur-Digha)।

আগামীকাল কেমন আবহাওয়া:
শুক্রবার প্রবল কড়া রোদ হবে আকাশে। কড়া রোদের কারণেই গরম বাড়বে। উত্তাপের কারণে অস্বস্তি বাড়বে। আপাতত পারদ ঊর্ধ্বগামী হবে বলেই পূর্বাভাস দিয়েছে আলিপুর আবহাওয়া দফতর। বেলা বাড়লে রোদের তাপও কড়া হবে। মেঘ বিশেষ দেখতে পাওয়া যাবে না। এদিন জেলার কোথাও বৃষ্টির সম্ভাবনা নেই। রাতের আকাশ ঝকঝকে পরিষ্কার হবে। কোনও মেঘ নেই। গরমও থাকবে রাতে। এদিন সকালের তাপমাত্রা থাকতে পারে ৪২ ডিগ্রি সেলসিয়াসের আশপাশে। রাতের তাপমাত্রা থাকতে পারে ২৫ ডিগ্রি সেলসিয়াসের আশেপাশে। এদিন জেলায় হাওয়ার গড় গতিবেগ ১৩-১৪ কিলোমিটার প্রতি ঘণ্টার আশপাশে উঠতে পারে। দমকা হাওয়ার গতিবেগ ৩৫-৪০ কিলোমিটার প্রতি ঘণ্টার আশপাশে উঠতে পারে। এদিন জেলায় বৃষ্টির কোনও সম্ভাবনা নেই।  সকালে Real Feel প্রায় ৪৩ ডিগ্রি সেলসিয়াসেরও বেশি হতে পারে। UV Index-১২-এর আশেপাশে থাকবে।

আজ দিঘায় সূর্যাস্ত (sunset) সন্ধে ৬টা ৩ মিনিটে। কাল সূর্যোদয় (sunrise) ভোর ৫টা ১৮ মিনিটে।

পশ্চিম মেদিনীপুর:
বৃহস্পতিবার জেলার আকাশ একেবারে পরিষ্কার হবে। এদিন মেঘ দেখা যাবে না। সকাল থেকে রোদ থাকবে, বেলা যত বাড়বে রোদের তাপ পাল্লা দিয়ে বাড়বে। আলিপুর আবহাওয়া দফতরের তরফে পশ্চিম মেদিনীপুরে তাপপ্রবাহ পরিস্থিতির পূর্বাভাস দেওয়া হয়েছে। বাইরে রোদে বেরনো ও কাজ করা নিয়ে সতর্কবার্তা দেওয়া হয়েছে। এদিন রাতেও আকাশে মেঘ থাকবে না। পরিষ্কার আকাশ থাকবে, গরমও পড়বে। এ দিন সর্বোচ্চ তাপমাত্রা ৪২ ডিগ্রি সেলসিয়াস হবে। রাতের তাপমাত্রা হবে ২৬ ডিগ্রি সেলসিয়াসের মতো। গরম অনুভূত হবে। জেলায় হাওয়ার গড় গতিবেগ ১৭-১৮ কিলোমিটার প্রতি ঘণ্টার আশপাশে উঠতে পারে। দিনের বেলা আর্দ্রতার পরিমাণ ২৫ শতাংশ। রাতের দিকে আপেক্ষিক আর্দ্রতার পরিমাণ কিছুটা বেড়ে যেতে পারে ৪৪ শতাংশের কাছাকাছি থাকবে।

শুক্রবার জেলার আকাশ পরিষ্কার থাকবে। কড়া রোদের দেখা মিলবে। বেলা বাড়লেই আরও গরম হবে। রাতের আকাশ পরিষ্কার হবে, মেঘ দেখা যাবে না। এ দিন বৃষ্টির বিশেষ সম্ভাবনা নেই। সকালের তাপমাত্রা থাকবে ৪৩ ডিগ্রি সেলসিয়াসের মতো। রাতের তাপমাত্রা থাকবে ২৬ ডিগ্রি সেলসিয়াসের আশেপাশে থাকতে পারে। দিনের বেলা আপেক্ষিক আর্দ্রতা থাকবে ২৫ শতাংশে, রাতে আপেক্ষিক আর্দ্রতা থাকবে ৫০ শতাংশ।

আপনার পছন্দের খবর আর আপডেট পাবেন আপনার পছন্দের চ্যাটিং প্ল্যাটফর্ম হোয়াটস অ্যাপেও। যুক্ত হোন ABP Ananda হোয়াটস অ্যাপ চ্যানেলে।

আরও পড়ুন: প্রথমবার UPSC দিয়েই সারা ভারতে ব়্যাঙ্ক ৯৪, কীভাবে সফল হলেন তমালি?

আরও পড়ুন
Sponsored Links by Taboola

সেরা শিরোনাম

WBSSC: স্কুল সার্ভিস কমিশনের কমিটিতে নতুন সদস্য ৩ সন্ন্যাসী ও এক অধ্যাপক, বিজ্ঞপ্তি জারি করল রাজ্য
স্কুল সার্ভিস কমিশনের কমিটিতে নতুন সদস্য ৩ সন্ন্যাসী ও এক অধ্যাপক, বিজ্ঞপ্তি জারি করল রাজ্য
Mamata Banerjee: 'কেউ পাথর ছোড়েনি, এটা জনরোষ', মমতার গাড়িতে 'হামলা' প্রসঙ্গে দাবি মুখ্যমন্ত্রী শুভেন্দু অধিকারীর
'কেউ পাথর ছোড়েনি, এটা জনরোষ', মমতার গাড়িতে 'হামলা' প্রসঙ্গে দাবি মুখ্যমন্ত্রী শুভেন্দু অধিকারীর
Mother Rhino Dies: 'হৃদরোগে' মৃত্যু মায়ের, মাতৃহারা গণ্ডার শাবককে উদ্ধারে বনকর্মীদের তৎপরতা
'হৃদরোগে' মৃত্যু মায়ের, মাতৃহারা গণ্ডার শাবককে উদ্ধারে বনকর্মীদের তৎপরতা
Jharkhand Protest: জ্বলল বিক্ষোভের আগুন, উত্তাল রাঁচি থেকে সংসদ চত্বর, ‘রাহুল গান্ধী ক্ষমা চান’, পাল্টা প্রিয়ঙ্কা
জ্বলল বিক্ষোভের আগুন, উত্তাল রাঁচি থেকে সংসদ চত্বর, ‘রাহুল গান্ধী ক্ষমা চান’, পাল্টা প্রিয়ঙ্কা

ভিডিও

Abhishek Banerjee's PA: পরপর ৪ দিন, শালবনিতে জমি প্রতারণা মামলায় অভিষেকের PA-কে ম্যারাথন জিজ্ঞাসাবাদ CID-র
PSC Recruitment: 'মুখ্যমন্ত্রীর নির্দেশমতো PSC-তে দ্রুত নিয়োগ প্রক্রিয়া শুরু হবে',জানালেন PSC-র চেয়ারম্যান অনিল ভার্মা
Debraj Chakraborty News: তোলাবাজির টাকায় ৫ বছরেই ১০০ কোটির ৩০টি সম্পত্তি! | TMC | ABP Ananda
TMC News: সুপ্রিম কোর্টে TMC-র তহবিল মামলা, কালীঘাট তৃণমূল-কে টাকা দেওয়াতে আপত্তি ঋতব্রত তৃণমূলের-এর
R G Kar Case: মুখ্যমন্ত্রীর নির্দেশের পর নির্মল ঘোষ-সহ ৩ জনের বিরুদ্ধে নতুন FIR

ফটো গ্যালারি

ব্যক্তিগত কর্নার

সেরা প্রতিবেদন
সেরা রিল
সমাজের প্রান্তিক মানুষের কথা ভেবে ব্যারাকপুরে পুজো স্পেশাল 'MLA ক্যান্টিন'-র ঘোষণা কৌস্তভ বাগচীর
সমাজের প্রান্তিক মানুষের কথা ভেবে ব্যারাকপুরে পুজো স্পেশাল 'MLA ক্যান্টিন'-র ঘোষণা কৌস্তভ বাগচীর
NASA-ISRO Lunar Mission: চাঁদে এবার মানুষের ঠিকানা, ঘাঁটি নির্মাণে ISRO-কে আহ্বান NASA-র, কী করবে চিন?
চাঁদে এবার মানুষের ঠিকানা, ঘাঁটি নির্মাণে ISRO-কে আহ্বান NASA-র, কী করবে চিন?
Bajaj Pulsar: নতুন পালসার N160 S ও N160 SS, বাড়ল ইঞ্জিনের শক্তি, নয়া অবতারে আসছে বাজাজের এই বাইক
নতুন পালসার N160 S ও N160 SS, বাড়ল ইঞ্জিনের শক্তি, নয়া অবতারে আসছে বাজাজের এই বাইক
Shiboposad-Mithun: ২৫ বছর পূর্তিতে অবশেষে একসঙ্গে কাজ, মিঠুন চক্রবর্তীর 'জীবনের গল্প' নিয়ে আসছেন শিবপ্রসাদ-নন্দিতা
২৫ বছর পূর্তিতে অবশেষে একসঙ্গে কাজ, মিঠুন চক্রবর্তীর 'জীবনের গল্প' নিয়ে আসছেন শিবপ্রসাদ-নন্দিতা
Dilip Ghosh: বৃষ্টি হলেই জল জমে কলকাতায়,'আন্তর্জাতিক পরামর্শ' নিয়ে সেই সমাধানের কথা বললেন রাজ্যের পঞ্চায়েতমন্ত্রী দিলীপ ঘোষ
বৃষ্টি হলেই জল জমে কলকাতায়,'আন্তর্জাতিক পরামর্শ' নিয়ে সেই সমাধানের কথা বললেন রাজ্যের পঞ্চায়েতমন্ত্রী দিলীপ ঘোষ
Paschim Burdwan News : 'সিন্ডিকেট করলে চামড়া তুলে নেব', হুঁশিয়ারি পুলিশের; সতর্ক হয়ে গেল অবৈধ কারবারিরা
'সিন্ডিকেট করলে চামড়া তুলে নেব', হুঁশিয়ারি পুলিশের; সতর্ক হয়ে গেল অবৈধ কারবারিরা
Delhi High Court: জিনস পরা মেয়ে দেখে ছেলেরা বিপথগামী হতে পারে! POCSO মামলায় আজব যুক্তি, আদালত বলল…
জিনস পরা মেয়ে দেখে ছেলেরা বিপথগামী হতে পারে! POCSO মামলায় আজব যুক্তি, আদালত বলল…
BJP News: তৃণমূল পরিচালিত উলুবেড়িয়া জোয়ারগোড়ি পঞ্চায়েত দখল করল গেরুয়া  শিবির
তৃণমূল পরিচালিত উলুবেড়িয়া জোয়ারগোড়ি পঞ্চায়েত দখল করল গেরুয়া  শিবির
Embed widget