এক্সপ্লোর

Medinipur Weather: মেদিনীপুরে তাপপ্রবাহ পরিস্থিতি! আর কতদিন থাকবে গরম?

Weather Forecast: সকাল থেকেই কড়া রোদ থাকবে জেলায়। প্রবল গরম সকাল থেকেই

পূর্ব ও পশ্চিম মেদিনীপুর: আজ মঙ্গলবার কড়া রোদে পুড়বে পূর্ব মেদিনীপুর। এদিনও জেলায় তাপপ্রবাহ থাকবে বলে আবহাওয়া দফতর সূত্রের খবর। আপাতত তাপমাত্রা আর না বাড়লেও পারদ কমার পূর্বাভাস নেই। আপাতত প্রবল গরম থাকবে এই জেলায়। সকাল থেকেই কড়া রোদ উঠবে। বেলা যত গড়াবে রোদের তাপও তত বাড়বে। এ দিন রাতেও প্রবল গরম থাকবে। আকাশে মেঘ থাকবে না। এ দিন পূর্ব মেদিনীপুরে সর্বোচ্চ তাপমাত্রা ৪৫ ডিগ্রি সেলসিয়াসের আশেপাশে থাকবে। এ দিন সর্বনিম্ন তাপমাত্রা থাকবে ২৯ ডিগ্রি সেলসিয়াসের আশেপাশে। এ দিন অনুভূত তাপমাত্রা বা real feel সর্বোচ্চ ৪৬ ডিগ্রি সেলসিয়াস পর্যন্ত উঠতে পারে। এদিন UV Index-১২ এর আশেপাশে থাকছে। মঙ্গলবার জেলায় হাওয়ার গতিবেগ ১৭-১৮ কিমি প্রতি ঘণ্টার আশেপাশে থাকবে। এদিন জেলায় দমকা হাওয়ার সর্বোচ্চ গতি প্রতি ঘণ্টায় ৩৩-৩৪ কিলোমিটারের আশেপাশে থাকবে। (Weather forecast of Purba Medinipur-Digha)।

আগামীকাল কেমন আবহাওয়া:
বুধবার আকাশ পরিষ্কার থাকবে। সকাল থেকেই রোদ ঝলমলে আকাশ। প্রবল তাপও থাকবে। রোদে নাজেহাল হতে হবে বেলা বাড়লে। পাল্লা দিয়ে বাড়বে গরম। আর্দ্রতাও কম হবে। জেলায় তাপপ্রবাহের পরিস্থিতি থাকবে। জেলার কোথাও বৃষ্টির পূর্বাভাস নেই আপাতত। রাতের আকাশ মোটের উপর পরিষ্কার থাকবে। কোথাও কোথাও আংশিক মেঘলা আকাশ থাকবে। এদিন সকালের তাপমাত্রা থাকতে পারে ৪৩ ডিগ্রি সেলসিয়াসের আশপাশে। রাতের তাপমাত্রা থাকতে পারে ২৮ ডিগ্রি সেলসিয়াসের আশেপাশে। এদিন জেলায় হাওয়ার গড় গতিবেগ ৬-৭ কিলোমিটার প্রতি ঘণ্টার আশপাশে উঠতে পারে। দমকা হাওয়ার গতিবেগ ২০-২১ কিলোমিটার প্রতি ঘণ্টার আশপাশে উঠতে পারে। এদিন জেলায় বৃষ্টির কোনও সম্ভাবনা নেই।  সকালে Real Feel প্রায় ৪৮ ডিগ্রি সেলসিয়াস পর্যন্ত উঠতে পারে। UV Index-১২-এর আশেপাশে থাকবে।

আজ দিঘায় সূর্যাস্ত (sunset) সন্ধে ৬টা ৭ মিনিটে। কাল সূর্যোদয় (sunrise) ভোর ৫টা ৯ মিনিটে।

পশ্চিম মেদিনীপুর:
মঙ্গলবার জেলায় প্রবল গরম থাকবে। পরিষ্কার আকাশ থাকবে। বিকেলের দিকে অল্পবিস্তর মেঘ থাকতে পারে। তাপপ্রবাহের পরিস্থিতি থাকবে জেলায়। দক্ষিণবঙ্গ জুড়েই একই পরিস্থিতি থাকতে পারে। পশ্চিম মেদিনীপুরে তাপপ্রবাহ পরিস্থিতির পূর্বাভাস দেওয়া হয়েছে। এদিন রাতের আকাশ আংশিক মেঘলা হতে পারে। এ দিন সর্বোচ্চ তাপমাত্রা ৪৫ ডিগ্রি সেলসিয়াস হবে। রাতের তাপমাত্রা হবে ২৮ ডিগ্রি সেলসিয়াসের মতো। গরম অনুভূত হবে। জেলায় হাওয়ার গড় গতিবেগ ১৮-১৯ কিলোমিটার প্রতি ঘণ্টার আশপাশে উঠতে পারে। দিনের বেলা আর্দ্রতার পরিমাণ ২৮ শতাংশ। রাতের দিকে আপেক্ষিক আর্দ্রতার পরিমাণ কিছুটা বেড়ে যেতে পারে ৫৪ শতাংশের কাছাকাছি থাকবে।

বুধবার রোদ ঝলমলে আকাশ থাকবে। প্রবল গরম থাকবে। তাপপ্রবাহের সম্ভাবনা রয়েছে। কড়া রোদের কারণে গরম লাগবে। যত বেলা বাড়বে পাল্লা দিয়ে গরম বাড়বে। রাতের আকাশে মেঘ দেখা যাবে না। এ দিন বৃষ্টির বিশেষ সম্ভাবনা নেই। সকালের তাপমাত্রা থাকবে ৪৩ ডিগ্রি সেলসিয়াসের মতো। রাতের তাপমাত্রা থাকবে ২৯ ডিগ্রি সেলসিয়াসের আশেপাশে থাকতে পারে। দিনের বেলা আপেক্ষিক আর্দ্রতা থাকবে ২৩ শতাংশে, রাতে আপেক্ষিক আর্দ্রতা থাকবে ৫২ শতাংশ।

আপনার পছন্দের খবর আর আপডেট পাবেন আপনার পছন্দের চ্যাটিং প্ল্যাটফর্ম হোয়াটস অ্যাপেও। যুক্ত হোন ABP Ananda হোয়াটস অ্যাপ চ্যানেলে। 

আরও পড়ুন: ২৬ হাজার চাকরি-বাতিলের নির্দেশ বহাল! নিয়োগ-মামলা নিয়ে কী জানাল সুপ্রিম কোর্ট?

আরও পড়ুন
Sponsored Links by Taboola

সেরা শিরোনাম

হাসপাতালে ভর্তি মিঠুন, দেখতে গেলেন মুখ্যমন্ত্রী, কী হয়েছে ?
হাসপাতালে ভর্তি মিঠুন, দেখতে গেলেন মুখ্যমন্ত্রী, কী হয়েছে ?
Chandranath Rath Murder : চন্দ্রনাথ রথ খুনে সিবিআই চার্জশিটে দুই বিজেপি কর্মীর নাম, দিলীপ বললেন 'সবথেকে খারাপ লোকেরা...'
চন্দ্রনাথ রথ খুনে সিবিআই চার্জশিটে দুই বিজেপি কর্মীর নাম, দিলীপ বললেন...
Madan Mitra on Abhishek Banerjee: 'সেটিং'-এর অভিযোগ সত্যি? অভিষেকের সঙ্গে কথা নিয়ে বিস্ফোরক মদন মিত্র, অস্বীকার করলেন না কুণাল ঘোষও!
'সেটিং'-এর অভিযোগ সত্যি? অভিষেকের সঙ্গে কথা নিয়ে বিস্ফোরক মদন মিত্র, অস্বীকার করলেন না কুণাল ঘোষও!
Annapurna Yojona : অন্নপূর্ণা যোজনায় কাদের আবেদন ভেরিফিকেশন শেষ করতে আরও সময় লাগবে, জানালেন মুখ্যমন্ত্রী
অন্নপূর্ণা যোজনায় কাদের আবেদন ভেরিফিকেশন শেষ করতে আরও সময় লাগবে, জানালেন মুখ্যমন্ত্রী

ভিডিও

Suvendu Adhikari: মিথ্যা তথ্য যাঁরা দিচ্ছেন তাঁদের বিরুদ্ধেও আইনগত ব্যবস্থা নেওয়া হবে: মুখ্যমন্ত্রী
Calcutta Highcourt: গুন্ডাদমন আইনের বিরোধিতায় দুটি জনস্বার্থ মামলা খারিজ করল কলকাতা হাইকোর্ট
Gold-Diamond Recovery: কলকাতা বিমানবন্দর থেকে উদ্ধার ১ কোটি টাকারও বেশি মূল্যের সোনা-হীরে। Kolkata
Amit Shah: আবু তাহেরের বার্তার পর মুর্শিদাবাদের ৩ সাংসদের সঙ্গে বৈঠক কেন্দ্রীয় স্বরাষ্ট্রমন্ত্রীর
BJP Government: জামবনির বিডিও অফিস থেকে গ্রেফতার সাব অ্যাসিস্ট্যান্ট ইঞ্জিনিয়ার | ABP Ananda Live

ফটো গ্যালারি

ব্যক্তিগত কর্নার

সেরা প্রতিবেদন
সেরা রিল
Annapurna Yojona : 'BJP সরকার যতদিন থাকবে প্রতি মাসের এই সময়ে' অন্নপূর্ণা যোজনা নিয়ে বিরাট প্রতিশ্রুতি মুখ্যমন্ত্রীর
প্রতি মাসের এই সময়ে ... অন্নপূর্ণা যোজনার টাকা ট্রান্সফার নিয়ে বিরাট প্রতিশ্রুতি মুখ্যমন্ত্রীর
Annapurna Yojona : অন্নপূর্ণা যোজনায় কাদের আবেদন ভেরিফিকেশন শেষ করতে আরও সময় লাগবে, জানালেন মুখ্যমন্ত্রী
অন্নপূর্ণা যোজনায় কাদের আবেদন ভেরিফিকেশন শেষ করতে আরও সময় লাগবে, জানালেন মুখ্যমন্ত্রী
Viral News: নিজে থেকেই দুলছে কুয়োর জল! গ্রামে রহস্যময় কাণ্ড, ছড়িয়ে পড়ল চাঞ্চল্য, কারণ খুঁজছেন বিশেষজ্ঞরা
নিজে থেকেই দুলছে কুয়োর জল! গ্রামে রহস্যময় কাণ্ড, ছড়িয়ে পড়ল চাঞ্চল্য, কারণ খুঁজছেন বিশেষজ্ঞরা
Heavy Rainfall: জারি হলুদ সতর্কতা, ৭ ও ৮ অগস্ট দক্ষিণবঙ্গ ভাসিয়ে দেবে বৃষ্টি, উত্তরেও কমতি নেই বৃষ্টি
জারি হলুদ সতর্কতা, ৭ ও ৮ অগস্ট দক্ষিণবঙ্গ ভাসিয়ে দেবে বৃষ্টি, উত্তরেও কমতি নেই বৃষ্টি
Earthquake : রাত থেকে একাধিকবার কাঁপল মাটি, বারবার ভূমিকম্প এই রাজ্যে, আতঙ্ক চরমে
Earthquake : রাত থেকে একাধিকবার কাঁপল মাটি, বারবার ভূমিকম্প এই রাজ্যে, আতঙ্ক চরমে
IND vs SL: ভারতের বিরুদ্ধে সিরিজ় শুরুর আগেই বড় ধাক্কা, পেশির চোটে শ্রীলঙ্কান তারকা খেলা নিয়ে সংশয়
ভারতের বিরুদ্ধে সিরিজ় শুরুর আগেই বড় ধাক্কা, পেশির চোটে শ্রীলঙ্কান তারকা খেলা নিয়ে সংশয়
Tewolde Gebremariam: আর একটু হলেই নিয়ে নিচ্ছিল পাকিস্তান এয়ারলাইন্স, তার আগেই বাজিমাত টাটাদের, এয়ার ইন্ডিয়ার নতুন সিইও হলেন…
আর একটু হলেই নিয়ে নিচ্ছিল পাকিস্তান এয়ারলাইন্স, তার আগেই বাজিমাত টাটাদের, এয়ার ইন্ডিয়ার নতুন সিইও হলেন…
Bombay High Court: ধর্ষণে দোষী সাব্যস্ত তরুণ তেজপাল, ট্রায়াল কোর্টের রায় বাতিল, ‘তেহলকা’র প্রাক্তন সাংবাদিক বললেন…
ধর্ষণে দোষী সাব্যস্ত তরুণ তেজপাল, ট্রায়াল কোর্টের রায় বাতিল, ‘তেহলকা’র প্রাক্তন সাংবাদিক বললেন…
Embed widget