এক্সপ্লোর

West Bengl Weather সকালে শীতের আমেজ, তবে জাঁকিয়ে ঠান্ডা পড়বে কবে? জানাল আবহাওয়া দফতর

স্বাভাবিকের নিচে নামবে না।  আলিপুর আবহাওয়া দফতরের পূর্বাভাস, বুধবার পর্যন্ত এমনই থাকবে তাপমাত্রা। 

সঞ্চয়ন মিত্র, কলকাতা : শহরজুড়ে শীতের আমেজ। সোমবার কলকাতার সর্বনিম্ন তাপমাত্রা ছিল ২০.১ ডিগ্রি সেলসিয়াস। যা স্বাভাবিকের থেকে এক ডিগ্রি বেশি। মঙ্গলবার সামান্য নামতে পারে পারদ। তবে তা স্বাভাবিকের নিচে নামবে না।  আলিপুর আবহাওয়া দফতরের পূর্বাভাস, বুধবার পর্যন্ত এমনই থাকবে তাপমাত্রা। 

বুধবার পর্যন্ত আংশিক মেঘলা আকাশ। বৃহস্পতিবার থেকে নামবে পারদ। উত্তর পশ্চিমের বাতাস থাকবে। রাজ্যে জুড়ে শীতের আমেজ বজায় থাকবে। মেঘলা আকাশ হলেও বৃষ্টির কোনও সম্ভাবনা নেই, আপাতত। 

আরও দেখুন

ইন্টারনেট ভয়েস কলকে উন্নত করতে বাজারে এল ‘এয়ারটেল ওয়াই-ফাই কলিং’

মৌসম ভবনের পূর্বাভাস অনুসারে কোথায় কোথায় কেমন ঠান্ডা পড়তে পারে, দেখুন এক নজরে।

মঙ্গলবার আন্দামান ও নিকোবর দ্বীপপুঞ্জের কিছু জায়গায় বৃষ্টি বা বজ্রবৃষ্টি হতে পারে। বিহার, ঝাড়খন্ড, সিকিম এবং পশ্চিমবঙ্গের সমস্ত জেলাগুলিতে শুষ্ক আবহাওয়ার সম্ভাবনা সবচেয়ে বেশি। বুধবার 23 নভেম্বর আন্দামান ও নিকোবর দ্বীপপুঞ্জের কিছু জায়গায় বৃষ্টি বা বজ্রবৃষ্টি হতে পারে। ওড়িশা, বিহার, ঝাড়খণ্ড, সিকিম এবং পশ্চিমবঙ্গের সমস্ত জেলাগুলিতে আবহাওয়া শুষ্ক হওয়ার সম্ভাবনা সবচেয়ে বেশি।
বৃহস্পতিবার 24 নভেম্বর আন্দামান ও নিকোবর দ্বীপপুঞ্জের অনেক জায়গায় বৃষ্টি বা বজ্রবৃষ্টি হতে পারে। শুষ্ক থাকবে বিহার, ঝাড়খণ্ড, ওড়িশা, সিকিম এবং পশ্চিমবঙ্গের সমস্ত জেলাগুলি। শুক্রবার 25 নভেম্বর আন্দামান ও নিকোবর দ্বীপপুঞ্জের অনেক জায়গায় বৃষ্টি বা বজ্রবৃষ্টি হওয়ার সম্ভাবনা রয়েছে৷ শুষ্ক থাকবে বিহার, ঝাড়খণ্ড, ওড়িশা, সিকিম এবং পশ্চিমবঙ্গের সমস্ত জেলাগুলি। 

গত কয়েক দিনে তাপমাত্রার পরিবর্তনে জ্বর-সর্দি-কাশির মতো উপসর্গ দেখা যাচ্ছে শিশু থেকে বয়স্কদের। এ নিয়ে সতর্ক থাকার পরামর্শ দিচ্ছেন চিকিত্‍সকরা। আবহাওয়ার এই রকমফের দেখে রোগ-জ্বর বালাই সম্পর্কে সতর্ক থাকতে বলছেন চিকিত্‍সকরা। বিশেষ করে শিশুদের ক্ষেত্রে এই সময় বাড়তি সতর্কতা ও যত্ন প্রয়োজন বলে পরামর্শ দিচ্ছেন চিকিত্‍সকরা। আপাতত কোনও কোনও জেলায় শীতের আমেজ সামান্য কমবে। তবে আগামী সপ্তাহে আরও একটু নীচে নামতে পারে পারদ।       

হাওড়ায় আবহাওয়া 

হাওড়ায় রোদ ঝলমলে আকাশ থাকবে। শীতের পরিমাণ বাড়তে পারে। সর্বোচ্চ তাপমাত্রা থাকতে পারে ৩০ ডিগ্রি সেলসিয়াস এবং সর্বনিম্ন তাপমাত্রা থাকতে পারে ১৮ ডিগ্রি সেলসিয়াস। বাতাসে আপেক্ষিক আর্দ্রতা থাকতে পারে ৪১ শতাংশ। দক্ষিণ দিক থেকে উত্তর দিকে ঘণ্টায় ১২ কিলোমিটার বেগে বাতাস বইতে পারে । কাল সকালে হাওড়ায় সূর্যোদয় হবে ৫টা ৫৪ মিনিটে এবং সূর্যাস্ত হবে সন্ধে ৪টা ৫১ মিনিটে।

আরও পড়ুন
Sponsored Links by Taboola

সেরা শিরোনাম

Mamata Banerjee Live: হালিশহরে গিয়ে প্রবল ক্ষোভের মুখে মমতা, প্রাক্তন মুখ্যমন্ত্রীর গাড়িতে হামলা বিক্ষোভকারীদের
হালিশহরে গিয়ে প্রবল ক্ষোভের মুখে মমতা, প্রাক্তন মুখ্যমন্ত্রীর গাড়িতে হামলা বিক্ষোভকারীদের
Abhishek Banerjee Sebaashray: অভিষেকের সেবাশ্রয়কাণ্ডে হরিণঘাটার তৃণমূল প্রার্থীকে তলব, কী কী অভিযোগ ওই চিকিৎসকের বিরুদ্ধে
অভিষেকের সেবাশ্রয়কাণ্ডে হরিণঘাটার তৃণমূল প্রার্থীকে তলব, কী কী অভিযোগ ওই চিকিৎসকের বিরুদ্ধে
Mamata Banerjee: 'হাতজোড় করে বলেছি, আর কারও সাপোর্ট চাই না', মমতাকে জানাল হালিশহরের মৃত TMC কর্মীর পরিবার
'হাতজোড় করে বলেছি, আর কারও সাপোর্ট চাই না', মমতাকে জানাল হালিশহরের মৃত TMC কর্মীর পরিবার
Ritabrata Banerjee: 'সঠিক তদন্তেই সব রাস্তা রোমের মতো ক্যামাক স্ট্রিট পর্যন্ত নিশ্চিতভাবে পৌঁছবে', সুমিত রায় প্রসঙ্গে বললেন ঋতব্রত বন্দ্যোপাধ্যায়
'সঠিক তদন্তেই সব রাস্তা রোমের মতো ক্যামাক স্ট্রিট পর্যন্ত নিশ্চিতভাবে পৌঁছবে', সুমিত রায় প্রসঙ্গে বললেন ঋতব্রত বন্দ্যোপাধ্যায়

ভিডিও

BJP Government in Bengal | ৫ লক্ষ টাকা তোলা না-দেওয়ার জুটল মার! কাঠগড়ায় BJP নেতা
Halisahar News: প্রাক্তন মুখ্যমন্ত্রীর গাড়ি লক্ষ্য করে জুতো,কাদা! হালিশহরে উত্তেজনা।Mamata Banerjee
Islampur News | ইসলামপুরে শ্যুটআউট, দুষ্কৃতীদের গুলিতে নিহত স্কুল শিক্ষক
Asansol News: আসানসোল হাসপাতালে 'অভয়া' স্মরণে পুর ও নগরোন্নয়ন মন্ত্রী অগ্নিমিত্রা পাল। RG Kar Case
Debraj Chakraborty | দেবরাজের হাতের 'পুতুল' ছিল বিধাননগর পুরসভা! চার্জশিটে চাঞ্চল্যকর দাবি

ফটো গ্যালারি

ব্যক্তিগত কর্নার

সেরা প্রতিবেদন
সেরা রিল
Islampur News: নদীতে স্নানে নেমে তলিয়ে গেলেন জলসম্পদ বিভাগে কর্মরত জুনিয়র ইঞ্জিনিয়ার, মর্মান্তিক ঘটনা ইসলামপুরে
নদীতে স্নানে নেমে তলিয়ে গেলেন জলসম্পদ বিভাগে কর্মরত জুনিয়র ইঞ্জিনিয়ার, মর্মান্তিক ঘটনা ইসলামপুরে
Arms Recovered: কয়লা মাফিয়ার ডেরায় অস্ত্রভাণ্ডার, উদ্ধার প্রচুর আগ্নেয়াস্ত্র-গুলি, STF- এর বড় সাফল্য
কয়লা মাফিয়ার ডেরায় অস্ত্রভাণ্ডার, উদ্ধার প্রচুর আগ্নেয়াস্ত্র-গুলি, STF- এর বড় সাফল্য
Baranagar Accident: হুড়মুড়িয়ে দোকানে ঢুকল বালি বোঝাই লরি, বেপরোয়া গতির জেরে নিয়ন্ত্রণ হারিয়ে ফের দুর্ঘটনা বরানগরে
হুড়মুড়িয়ে দোকানে ঢুকল বালি বোঝাই লরি, বেপরোয়া গতির জেরে নিয়ন্ত্রণ হারিয়ে ফের দুর্ঘটনা বরানগরে
RG Kar News: আজ অভয়াকাণ্ডের ২ বছর, সকাল ১১টা থেকে ২ মিনিটের জন্য সমস্ত সরকারি হাসপাতাল, স্বাস্থ্যকেন্দ্রে নীরবতা পালন
আজ অভয়াকাণ্ডের ২ বছর, সকাল ১১টা থেকে ২ মিনিটের জন্য সমস্ত সরকারি হাসপাতাল, স্বাস্থ্যকেন্দ্রে নীরবতা পালন
RG Kar Case: RG কর-কাণ্ডের পৃথক তদন্ত করছে স্বাস্থ্য দফতর, অভয়ার সেই রাতে উপস্থিত ছিলেন যাঁরা, তাঁদেরকে তলব, জানালেন স্বাস্থ্যমন্ত্রী
RG কর-কাণ্ডের পৃথক তদন্ত করছে স্বাস্থ্য দফতর, অভয়ার সেই রাতে উপস্থিত ছিলেন যাঁরা, তাঁদেরকে তলব, জানালেন স্বাস্থ্যমন্ত্রী
Har Ghar Tiranga: সকাল সকাল দেশাত্মবোধের বার্তা খড়গপুর শহরের তেরঙ্গা যাত্রায় উপস্থিত দিলীপ ঘোষ
সকাল সকাল দেশাত্মবোধের বার্তা খড়গপুর শহরের তেরঙ্গা যাত্রায় উপস্থিত দিলীপ ঘোষ
Health Facts: আজীবন ধূমপান সত্ত্বেও ক্যান্সার মুক্ত থাকেন অনেকে, কী করে এমনটা ঘটে?
আজীবন ধূমপান সত্ত্বেও ক্যান্সার মুক্ত থাকেন অনেকে, কী করে এমনটা ঘটে?
RG Kar News: আর জি-কর কাণ্ডের দুই বছর, আবারও পথে নামছে মানুষ, অভয়া-স্মরণে শহরজুড়ে একাধিক আয়োজন
RG Kar News: আর জি-কর কাণ্ডের দুই বছর, আবারও পথে নামছে মানুষ, অভয়া-স্মরণে শহরজুড়ে একাধিক আয়োজন
Embed widget