এক্সপ্লোর

Weather Update: বিকেল থেকেই দফায় দফায় বৃষ্টি, আরও দুর্যোগ কাল? বড় আপডেট দিল আবহাওয়া দফতর

Kolkata Rain: আবহাওয়া দফতর পূর্বাভাস ছিলই যে, এই চরম অস্বস্তিকর আবহাওয়া থেকে মুক্তি মিলতে চলেছে।

কলকাতা: তীব্র গরমে হাঁসফাঁস করছে কলকাতা সহ গোটা দক্ষিণবঙ্গ। তবে আবহাওয়া দফতর পূর্বাভাস ছিলই যে, এই চরম অস্বস্তিকর আবহাওয়া থেকে মুক্তি মিলতে চলেছে।

সেই মতো বুধবার বিকেলের পর থেকেই আকাশ অন্ধকার হয়ে এল। দক্ষিণবঙ্গে শুরু হল বৃষ্টি। দক্ষিণবঙ্গের জেলায় জেলায়। স্বস্তি ফিরল সাধারণ মানুষের। আগামীকাল থেকে আরও হাওয়া বদল হতে চলেছে। উত্তরবঙ্গে কমবে বৃষ্টি, তবে দক্ষিণবঙ্গে বাড়বে বৃষ্টি। দক্ষিণবঙ্গে বুধবার থেকে শনিবার পর্যন্ত ঝড়বৃষ্টির পূর্বাভাস দিয়েছে আলিপুর আবহাওয়া দফতর। দক্ষিণ বিহারে ঘূর্ণাবর্ত রয়েছে, অন্ধ্রপ্রদেশ উপকূল পর্যন্ত রয়েছে উত্তর দক্ষিণ অক্ষরেখা। ভারী বৃষ্টির আশঙ্কা রয়েছে বীরভূম, নদিয়া, মুর্শিদাবাদ পূর্ব ও পশ্চিম বর্ধমানে। অতি ভারী বৃষ্টির আশঙ্কা রয়েছে রাঢ় বাংলা বলে পরিচিত বাঁকুড়া, পুরুলিয়া, দুই মেদিনীপুর ও ঝাড়গ্রামে। তবে রবিবার থেকে ঝড় বৃষ্টির সম্ভাবনা কমবে। ঘণ্টায় ৬০ কিলোমিটার গতিবেগে সমুদ্রপৃষ্ঠে ঝড়ের আশঙ্কা রয়েছে। ২৮ ও ২৯ মে মৎস্যজীবীদের সমুদ্রে যেতে নিষেধাজ্ঞা জারি করেছে হাওয়া অফিস। ২৮ থেকে ৩০ তারিখ অবধি বজ্রবিদ্যৎ-সহ বর্ষণের পূর্বাভাস রয়েছে দক্ষিণবঙ্গে।

আর্দ্রতাজনিত অস্বস্তির জন্য হাঁসফাঁস করেছে দক্ষিণবঙ্গ! তবে কাল থেকে দক্ষিণবঙ্গে বজ্রবিদ্যুৎ-সহ বর্ষণ বাড়বে। ৫০ থেকে ৬০ কিমি বেগে ঝোড়ো হাওয়া বইবে। বীরভূম, মুর্শিদাবাদ, নদিয়া, ও দুই বর্ধমানে কমলা সতর্কতা জারি করা হয়েছে। পুরুলিয়া, বাঁকুড়া, পশ্চিম মেদিনীপুর, হুগলি, দুই ২৪ পরগনায় হলুদ সতর্কতা জারি করা হয়েছে আবহাওয়া দফতরের তরফে।

আরও পড়ুন: অন্নপূর্ণা ভাণ্ডারের ফর্ম ফিল আপ কতদিন চলবে? কারা পাবেন না এই প্রকল্পের সুবিধা? ঘোষণা শুভেন্দুর

দক্ষিণবঙ্গে আগামী ৩০ তারিখ অবধি ঝড়-বৃষ্টির সম্ভাবনার কথা জানিয়েছে হাওয়া অফিস। অপরদিকে, উত্তরবঙ্গে কালও বজ্রবিদ্যুৎ-সহ বর্ষণের পূর্বাভাস রয়েছে। তবে বৃষ্টির পরিমাণ কমবে।

সকাল থেকেই আংশিক মেঘলা রয়েছে আকাশ। বইছে দমকা হাওয়াও। বেশ কয়েকদিনের অস্বস্তিকর গরমের পর আজ থেকে দক্ষিণবঙ্গবাসী একটু স্বস্তি পাবেন বলে আশা করা হচ্ছিল। সেই মতো বিকেল থেকেই দফায় দফায় হল বৃষ্টি।

বিক্ষিপ্তভাবে বৃষ্টি হতে পারে দক্ষিণবঙ্গের বিভিন্ন জেলায়। কয়েক জায়গায় ভারী থেকে অতি ভারী বৃষ্টির পূর্বাভাস দিয়েছে হাওয়া অফিস। আজ ২৭ মে বুধবার থেকে ঝড়বৃষ্টি শুরু হতে চলেছে দক্ষিণবঙ্গের বিভিন্ন জেলায়। শনিবার পর্যন্ত ঝড়বৃষ্টির পূর্বাভাস রয়েছে। আপাতত কয়েকদিন ভিজতে চলেছে শহর থেকে শহরতলি।

আরও পড়ুন: কোচিং শুরু করছেন ধোনি? কোন দলের সঙ্গে যুক্ত হবেন? বড় ইঙ্গিত দিলেন চেন্নাই সুপার কিংস কর্তা

আরও পড়ুন
Sponsored Links by Taboola
Advertisement

সেরা শিরোনাম

Asish Banerjee Death Investigation: আশিস বন্দ্য়োপাধ্যায়ের কোন কোন জিনিস নিয়ে তদন্ত ? কী বললেন মুখ্যমন্ত্রী
আশিস বন্দ্য়োপাধ্যায়ের কোন কোন জিনিস নিয়ে তদন্ত ? কী বললেন মুখ্যমন্ত্রী
Annapurna Yojana: ১৭ অগস্ট নতুন সরকারের ১০০ দিন, সেদিন থেকেই ফের মিলবে অন্নপূর্ণা যোজনার টাকাও
১৭ অগস্ট নতুন সরকারের ১০০ দিন, সেদিন থেকেই ফের মিলবে অন্নপূর্ণা যোজনার টাকাও
Suvendu Adhikari: চালু হল 'আয়ুষ্মান ভারত' ও 'মুখ্যমন্ত্রী স্বাস্থ্য বিমা যোজনা', এবার রাজ্যের সব মানুষ পাবেন এই সুবিধা, মুখ্যমন্ত্রী বললেন...
চালু হল 'আয়ুষ্মান ভারত' ও 'মুখ্যমন্ত্রী স্বাস্থ্য বিমা যোজনা', এবার রাজ্যের সব মানুষ পাবেন এই সুবিধা, মুখ্যমন্ত্রী বললেন...
Agnimitra Paul:
"কেউ এই কাজ করে থাকলে অ্যাকশন হবে, বিজেপির কর্মী বলে পুলিশ ছেড়ে দেবে না, আমরা তৃণমূল নই", বাঁকুড়ার ঘটনায় প্রতিক্রিয়া অগ্নিমিত্রার
Advertisement

ভিডিও

CJP Protest | দিল্লিতে CJP আন্দোলনে যোগ দেওয়ার 'অপরাধে' হামলা! কাঠগড়ায় BJP
Nadia Congress Leader Death | কংগ্রেস নেতা-ছেলে খুনেও যোগ TMC-এর? গ্রেফতার পঞ্চায়েত প্রধান-সহ ২
Birbhum Tulu Mondal | ১৬ ঘণ্টা তল্লাশি, তারপরেই গ্রেফতার Anubrata Mondal-এর প্রাক্তন দেহরক্ষী
Birbhum Tulu Mondal | টুলু মণ্ডলের আত্মীয়রা পুলিশের স্ক্যানারে, দুই শ্যালকের বাড়িতে চলল তল্লাশি
Asish Banerjee | আশিস বন্দ্যোপাধ্য়ায়ের রহস্যমৃত্যুর নেপথ্য়ের 'চক্রান্ত'? বড় কথা বলে দিলেন নেতার ভাই
Advertisement

ফটো গ্যালারি

Advertisement

ব্যক্তিগত কর্নার

সেরা প্রতিবেদন
সেরা রিল
IOCL Recruitment : ১.৬০ লক্ষ টাকা পর্যন্ত বেতন, ইন্ডিয়ান অয়েল করছে বহু পদে নিয়োগ, কারা আবেদনের যোগ্য ?
১.৬০ লক্ষ টাকা পর্যন্ত বেতন, ইন্ডিয়ান অয়েল করছে বহু পদে নিয়োগ, কারা আবেদনের যোগ্য ?
Tollywood News: শ্যুটিং হওয়ার ৪ বছর পরে মুক্তির আলো দেখবে, প্রসেনজিৎ-ঋদ্ধির সিনেমা
শ্যুটিং হওয়ার ৪ বছর পরে মুক্তির আলো দেখবে, প্রসেনজিৎ-ঋদ্ধির সিনেমা
Oracle Layoffs : সকাল ৬ টায় আসবে ছাঁটাই ইমেল, হাজার-হাজার কর্মীর চাকরি যাবে ! নাম চেয়ে পাঠিয়েছে এই কোম্পানি
সকাল ৬ টায় আসবে ছাঁটাই ইমেল, হাজার-হাজার কর্মীর চাকরি যাবে ! নাম চেয়ে পাঠিয়েছে এই কোম্পানি
Cristiano Ronaldo: পরিবারের সায় ছিল না! রোনাল্ডো-জর্জিনার বিয়ের মাত্র ৩০ সেকেন্ড আগে জানতে পারেন মা
পরিবারের সায় ছিল না! রোনাল্ডো-জর্জিনার বিয়ের মাত্র ৩০ সেকেন্ড আগে জানতে পারেন মা
KL Rahul: যন্ত্রণায় কাতরাতে কাতরাতে মাঠ ছেড়েছেন, রাহুলকে নিয়ে বড় আপডেট দিলেন ভারতের ব্যাটিং কোচ
যন্ত্রণায় কাতরাতে কাতরাতে মাঠ ছেড়েছেন, রাহুলকে নিয়ে বড় আপডেট দিলেন ভারতের ব্যাটিং কোচ
AUS vs BAN Records: এশিয়ার কোনও দেশ যা করতে পারেনি! ভারত-পাকিস্তানকেও পেরিয়ে গেল বাংলাদেশ, নতুন রেকর্ড
এশিয়ার কোনও দেশ যা করতে পারেনি! ভারত-পাকিস্তানকেও পেরিয়ে গেল বাংলাদেশ, নতুন রেকর্ড
Shah Rukh Khan: ঘুরপথে পান মশলার বিজ্ঞাপন? শাহরুখ খান, অজয় দেবগণ, টাইগার শ্রফকে শোকজ নোটিস
ঘুরপথে পান মশলার বিজ্ঞাপন? শাহরুখ খান, অজয় দেবগণ, টাইগার শ্রফকে শোকজ নোটিস
North 24 Parganas News: আচমকাই বিকট শব্দ, ভাটপাড়া পুরসভার ১৪ নম্বর ওয়ার্ডে চলল গুলি
আচমকাই বিকট শব্দ, ভাটপাড়া পুরসভার ১৪ নম্বর ওয়ার্ডে চলল গুলি
Embed widget