এক্সপ্লোর

West Bengal Weather Update: বঙ্গে বজ্রবিদ্যুত্‍ সহ বৃষ্টির পূর্বাভাস, বাড়বে আর্দ্রতাজনিত অস্বস্তিও

নদিয়া, মুর্শিদাবাদ, পূর্ব ও পশ্চিম বর্ধমান, এবং বীরভূমে বজ্রবিদ্যুত্‍ সহ বৃষ্টি হতে পারে। উত্তরবঙ্গের দার্জিলিং, কালিম্পং, আলিপুরদুয়ার, কোচবিহার ও জলপাইগুড়িতে হালকা থেকে মাঝারি বৃষ্টির সম্ভাবনা।

সঞ্চয়ন মিত্র, কলকাতা: কলকাতা (Kolkata) সহ দক্ষিণবঙ্গে (South Bengal) আগামী কয়েকদিন বিক্ষিপ্তভাবে বৃষ্টির (Rain Update) সম্ভাবনা রয়েছে। বৃষ্টি চলবে উত্তরবঙ্গেও (North Bengal)। কলকাতায় আংশিক মেঘলা আকাশ থাকবে। বিকেলের দিকে বজ্রবিদ্যুত্‍ সহ বৃষ্টি হতে পারে। আগামী চার থেকে পাঁচ দিন দক্ষিণবঙ্গে হালকা থেকে মাঝারি বৃষ্টির সম্ভাবনা। সঙ্গে বইতে পারে ঝোড়ো হাওয়া। পূর্বাভাসে জানাল আলিপুর আবহাওয়া দফতর (Alipore Meteorological Office)

দক্ষিণবঙ্গে বৃষ্টির পূর্বাভাস: আগামী ২৪ ঘণ্টায় নদিয়া, মুর্শিদাবাদ, পূর্ব ও পশ্চিম বর্ধমান, এবং বীরভূমে বজ্রবিদ্যুত্‍ সহ বৃষ্টি হতে পারে। তবে বৃষ্টি সত্ত্বেও আগামী দু’দিন তাপমাত্রা (Temperature) সামান্য বাড়বে। বাতাসে জলীয় বাষ্প থাকায় আর্দ্রতাজনিত (Humidity) অস্বস্তিও বাড়বে। 

উত্তরবঙ্গের আবহাওয়ার পূর্বাভাস: কাল থেকে বৃষ্টি (Rain Update) বাড়তে পারে উত্তরবঙ্গের (North Bengal) জেলাগুলিতে। উত্তরবঙ্গের দার্জিলিং, কালিম্পং, আলিপুরদুয়ার, কোচবিহার ও জলপাইগুড়িতে হালকা থেকে মাঝারি বৃষ্টির সম্ভাবনা রয়েছে বলে আবহাওয়া দফতরের। সপ্তাহান্তে বৃষ্টি বাড়তে পারে বলে অনুমান আবহাওয়াবিদদের। 

কী জানাচ্ছে আবহাওয়া দফতর?  আবহাওয়া দফতরের পূর্বাভাস অনুযায়ী, শনিবার থেকে বাড়বে তাপমাত্রা। আবহাওয়া দফতরের পূর্বাভাস বর্ষা (Monsoon) এগিয়ে আসছে। বর্ষার অনুকূল পরিবেশ তৈরি হয়েছে আরব সাগর ও বঙ্গোপসাগরে (Bay Of Bengal)। অনুমান, ১ জুন, নির্ধারিত সময়ের আগেই কেরলে বর্ষার প্রবেশের সম্ভাবনা। অন্যদিকে গতকাল, বিক্ষিপ্ত বৃষ্টিতে ভিজল কলকাতার বেশ কিছু এলাকা।  আকাশ কালো করে ভারী বৃষ্টি হল পূর্ব মেদিনীপুর, বীরভূম ও পুরুলিয়ায়।  বৃহস্পতিবার দুপুরে পূর্ব মেদিনীপুরের ভগবানপুর, বাজকুলে বেশ কিছুক্ষণ ধরে মুষলধারে বৃষ্টি হয়। সঙ্গে ছিল ঝোড়ো বাতাস।  বীরভূমের শান্তিনিকেতন, বোলপুরে দুপুর থেকেই আকাশ কালো করে ছিল। বিকেলে নামে তুমুল বৃষ্টি। পুরুলিয়ার রঘুনাথপুর, মানবাজারেও ভারী বৃষ্টি হয়। কয়েক জায়গায় গাছ ভেঙে পড়ে।

আরও পড়ুন: North 24 Parganas Weather Update: আজ কেমন উত্তর ২৪ পরগণার আবহাওয়া?

 

আরও পড়ুন
Sponsored Links by Taboola

সেরা শিরোনাম

Baranagar News: ২ স্কুল পড়ুয়াকে পিছন থেকে পিষে দিল ট্রাক, সাতসকালে মর্মান্তিক ঘটনা বরানগরে
Baranagar News: ২ স্কুল পড়ুয়াকে পিছন থেকে পিষে দিল ট্রাক, সাতসকালে মর্মান্তিক ঘটনা বরানগরে
West Bengal News Today Live Updates: জঙ্গি হামিমের বান্ধবী অর্পিতা গ্রেফতার, কোন কোন রাজনৈতিক নেতা-মন্ত্রীদের তথ্য সংগ্রহ করেছিল সে ?
জঙ্গি হামিমের বান্ধবী অর্পিতা গ্রেফতার, কোন কোন রাজনৈতিক নেতা-মন্ত্রীদের তথ্য সংগ্রহ করেছিল সে ?
Suvendu Adhikari : জঙ্গিদের হিটলিস্টে শুভেন্দু অধিকারী? 'আগে থেকে জানতাম'... কেন বলছেন মুখ্যমন্ত্রীর বাবা ?
জঙ্গিদের হিটলিস্টে শুভেন্দু অধিকারী? 'আগে থেকে জানতাম'... কেন বলছেন মুখ্যমন্ত্রীর বাবা ?
Bardhaman Terrorist Arrest: হানিট্র্যাপ করে অপহরণ, রাজনৈতিক নেতাদের খুঁটিনাটি তথ্য সংগ্রহ, কী কী কাজ ছিল হামিমের বান্ধবী অর্পিতার ?
হানিট্র্যাপ করে অপহরণ, রাজনৈতিক নেতাদের খুঁটিনাটি তথ্য সংগ্রহ, কী কী কাজ ছিল হামিমের বান্ধবী অর্পিতার ?

ভিডিও

Burdwan News: ডিজিটালের মাধ্য়মেই নিয়োগ হচ্ছে এবং পেমেন্টও ডিজিটাল প্রক্রিয়াতেই হচ্ছে:ব্রিগেডিয়ার দাস
Terrorist Arrest: 'হুঙ্কারের সরকার চলছে, শুধুই হুঙ্কার দিচ্ছে', বললেন প্রদীপ্ত মুখোপাধ্যায় | ABP
BJP Government: সরকারি জমি দখল করে তৃণমূলের পার্টি অফিস তৈরি,চলল বুলডোজার
Satabdi Roy । তৃণমূল ছেড়ে NCPI-তে শতাব্দী রায়, দিল্লিতে গিয়ে করলেন প্রধানমন্ত্রীর সঙ্গে সাক্ষাৎ
Chhok Bhanga 6ta: 'ধৃত জঙ্গির কাছে মুখ্যমন্ত্রীর লোকেশন, মোবাইল চার্ট!'খবর বেঙ্গল STF সূত্রে

ফটো গ্যালারি

ব্যক্তিগত কর্নার

সেরা প্রতিবেদন
সেরা রিল
Priyanka Gandhi On Gaumutra : IIT গবেষককে 'গোমূত্র বিশেষজ্ঞ' বলে ব্যঙ্গ ! প্রিয়াঙ্কা গান্ধীকে পাল্টা বোঝালেন ২০০-র বেশি শিক্ষাবিদ
IIT গবেষককে 'গোমূত্র বিশেষজ্ঞ' বলে ব্যঙ্গ ! প্রিয়াঙ্কা গান্ধীকে পাল্টা বোঝালেন ২০০-র বেশি শিক্ষাবিদ
Annapurna Yojana : অন্নপূর্ণা যোজনার 'টাকা এই মাসে পাবেন আপনি? স্টেটাস চেক করে কীভাবে বুঝবেন অগাস্টে কারা পেতে পারেন টাকা ?
অন্নপূর্ণা যোজনার 'টাকা এই মাসে পাবেন আপনি? স্টেটাস চেক করে কীভাবে বুঝবেন অগাস্টে কারা পেতে পারেন টাকা ?
Blood Bank Scam: একসঙ্গে ১১টি ব্লাড ব্যাঙ্কের উপর নিষেধাজ্ঞা জারি স্বাস্থ্য ভবনের, তালিকায় কারা ? কী কী অভিযোগ ?
Blood Bank Scam: একসঙ্গে ১১টি ব্লাড ব্যাঙ্কের উপর নিষেধাজ্ঞা জারি স্বাস্থ্য ভবনের, তালিকায় কারা ? কী কী অভিযোগ ?
Suvendu Adhikari PA : শুভেন্দু অধিকারীর PA চন্দ্রনাথ খুনে নয়া মোড় ! গ্রেফতার আরও ২, কারা তার ?
Suvendu Adhikari PA : শুভেন্দু অধিকারীর PA চন্দ্রনাথ খুনে নয়া মোড় ! গ্রেফতার আরও ২, কারা তার ?
PM Modi: 'অপমান করে কোনও কিছুর সমাধান হয় না', মোদিকে কুরুচিকর মন্তব্য, রাতে ভিডিও বার্তায় আর যা বললেন প্রধানমন্ত্রী
'অপমান করে কোনও কিছুর সমাধান হয় না', মোদিকে কুরুচিকর মন্তব্য, রাতে ভিডিও বার্তায় আর যা বললেন প্রধানমন্ত্রী
Google Pay AI Chatbot: এবার Google Pay-তেই AI চ্যাটবট, এবার বাংলাতেই পাবেন খরচের হিসাব থেকে আর্থিক পরামর্শ
এবার Google Pay-তেই AI চ্যাটবট, এবার বাংলাতেই পাবেন খরচের হিসাব থেকে আর্থিক পরামর্শ
Weather Forecast: অগস্টের শুরুতে বৃষ্টি কমবে দক্ষিণবঙ্গে, বৃষ্টি বাড়বে উত্তরে, জানিয়ে দিল হাওয়া অফিস
অগস্টের শুরুতে বৃষ্টি কমবে দক্ষিণবঙ্গে, বৃষ্টি বাড়বে উত্তরে, জানিয়ে দিল হাওয়া অফিস
E-20 Petrol : পুরোনো গাড়িতে কাজ করবে না ই-২০ পেট্রোল ? কী জানাচ্ছে সরকার ?
পুরোনো গাড়িতে কাজ করবে না ই-২০ পেট্রোল ? কী জানাচ্ছে সরকার ?
Embed widget