এক্সপ্লোর

Weather Update: দুর্যোগ শেষ হয়েও যেন হচ্ছে না! বৃহস্পতিবার থেকে ফের অতি ভারী বৃষ্টির সতর্কতা দক্ষিণবঙ্গ জুড়ে

Weather Update News: উত্তরবঙ্গে আজ অতি ভারী বৃষ্টির আশঙ্কা দার্জিলিং সহ পাঁচ জেলায়। ভারী বৃষ্টির সর্তকতা নীচের জেলাতে

কলকাতা: বৃষ্টি যেন কিছুতেই পিছু ছাড়ছে না পশ্চিমবঙ্গের। কখনও উত্তরবঙ্গ বা কখনও দক্ষিণবঙ্গ.... দফায় দফায় বৃষ্টিতে জেরবার রাজ্যবাসী। আগামী কয়েকদিন, উত্তরবঙ্গে দার্জিলিং-সহ ৫ জেলায় আজ অতি ভারী বৃষ্টির আশঙ্কা রয়েছে। বৃষ্টির ফলে তিস্তা, তোর্সা, জলঢাকা নদীতে জলস্তর বাড়ার আশঙ্কা রয়েছে। প্রবল বৃষ্টিতে দার্জিলিং, কালিম্পং এলাকায় ধসের আশঙ্কা রয়েছে। দক্ষিণবঙ্গের সব জেলায় বিক্ষিপ্তভাবে বজ্রবিদ্যুৎ সহ বৃষ্টিপাতের পূর্বাভাস। কলকাতাতেও দফায় দফায় বৃষ্টির পূর্বাভাস। পরশু থেকে বাড়বে তাপমাত্রা, আর্দ্রতাজনিত অস্বস্তি থাকবে। ফের বৃহস্পতিবার থেকে দক্ষিণবঙ্গে বৃষ্টির পূর্বাভাস রয়েছে।

উত্তরবঙ্গে আজ অতি ভারী বৃষ্টির আশঙ্কা দার্জিলিং সহ পাঁচ জেলায়। ভারী বৃষ্টির সর্তকতা নীচের জেলাতে। উপরের পাঁচ জেলায় শনিবার পর্যন্ত বিক্ষিপ্ত ভারী বৃষ্টি। দক্ষিণবঙ্গে বিক্ষিপ্তভাবে বজ্রবিদ্যুৎ সহ হালকা মাঝারি বৃষ্টি আজ সব জেলাতেই। বুধবার বাড়বে তাপমাত্রা এবং আর্দ্রতাজনিত অস্বস্তি। বৃহস্পতিবার ভারী বৃষ্টি শুরু। ঘূর্ণাবর্ত এখন‌ উত্তর প্রদেশ ও বিহার সংলগ্ন এলাকায় অবস্থান করছে। মৌসুমী অক্ষরেখা পিরোজপুর চন্ডিগড় নাজিবাবাদ শাহজাহানপুর লখনৌ গোরখপুর পাটনা পূর্ণিয়া বহরমপুর হয়ে দক্ষিণ পূর্ব দিকে গিয়ে উত্তরপূর্ব বঙ্গোপসাগর পর্যন্ত বিস্তৃত রয়েছে।

দক্ষিণবঙ্গে আজ সোমবার বিক্ষিপ্তভাবে বজ্রবিদ্যুৎ সহ বৃষ্টি। বৃষ্টি না হলে সেই সময় আর্দ্রতা জনিত অস্বস্তি অনেকটা বাড়বে। মূলত আংশিক মেঘলা আকাশ। বজ্রবিদ্যুত সহ হালকা থেকে মাঝারি বৃষ্টির সম্ভাবনা আজ কলকাতা সহ সব জেলাতে। মঙ্গলবার এবং বুধবার বৃষ্টি আরো কমবে। কিছুটা বাড়বে তাপমাত্রা; সঙ্গে আর্দ্রতা জনিত অস্বস্তি আরো বাড়বে। তবে বিক্ষিপ্তভাবে বজ্রবিদ্যুৎ সহ দু এক জায়গায় বৃষ্টি হতে পারে। বজ্রবিদ্যুত সহ হালকা মাঝারি বৃষ্টির সম্ভাবনা থাকবে উত্তর ও দক্ষিণ ২৪ পরগনা পূর্ব ও পশ্চিম বর্ধমান বীরভূম মুর্শিদাবাদ নদীয়া জেলাতে। বৃহস্পতিবার ফের ভারী বৃষ্টির পূর্বাভাস। বৃষ্টি বাড়বে দক্ষিণবঙ্গের জেলাগুলিতে। নদিয়া পশ্চিম মেদিনীপুর এবং উত্তর ও দক্ষিণ ২৪ পরগনা জেলাতে ভারী বৃষ্টির সম্ভাবনা বেশি থাকবে। বাকি জেলাতে বজ্রবিদ্যুৎসহ বৃষ্টির সম্ভাবনা থাকবে। শুক্রবার ও শনিবার দক্ষিণবঙ্গের সব জেলাতেই বজ্রবিদ্যুৎসহ দুই এক পশলা বৃষ্টি সম্ভাবনা থাকবে।

অন্যদিকে, আজ সোমবার উত্তরবঙ্গের উপরের পাঁচ জেলাতে অতিভারী বৃষ্টির সর্তকতা। দার্জিলিং কালিম্পং আলিপুরদুয়ার জলপাইগুড়ি ও কোচবিহার জেলাতে অতিভারী বৃষ্টির সতর্কতা। ভারী বৃষ্টি হবে মালদা এবং উত্তর ও দক্ষিণ দিনাজপুর জেলাতে। ঙ্গলবার থেকে শনিবার উত্তরবঙ্গের জেলাগুলিতে ভারী বৃষ্টির সতর্কতা। দার্জিলিং কালিম্পং আলিপুরদুয়ার জলপাইগুড়ি ও কোচবিহার জেলাতে ভারী বৃষ্টির সতর্কতা। বাকি জেলাতে বিক্ষিপ্ত বৃষ্টি। ভারী বৃষ্টির কারণে নদীর জল স্তর বাড়বে। তিস্তা তোর্সা জলঢাকা নদীতে জলস্তর বাড়বে। নিচু এলাকা প্লাবিত হওয়ার সম্ভাবনা। দার্জিলিং কালিম্পং এর পার্বত্য এলাকায় ধস নামার আশঙ্কা রয়েছে।

 

আরও পড়ুন
Sponsored Links by Taboola

সেরা শিরোনাম

Durgapur Money Recovered: দুর্গাপুরে পরিত্যক্ত ইটভাটা থেকে ৪৮ লক্ষ টাকা উদ্ধার, কীভাবে এল এত টাকা ? কারা রয়েছে এর পিছনে ?
দুর্গাপুরে পরিত্যক্ত ইটভাটা থেকে ৪৮ লক্ষ টাকা উদ্ধার, কীভাবে এল এত টাকা ? কারা রয়েছে এর পিছনে ?
News Live Updates: অভিষেক বন্দ্যোপাধ্যায়কে চিকিৎসার জন্য বিদেশযাত্রায় অনুমতি দিল না কলকাতা হাইকোর্ট
অভিষেক বন্দ্যোপাধ্যায়কে চিকিৎসার জন্য বিদেশযাত্রায় অনুমতি দিল না কলকাতা হাইকোর্ট
Abhishek Banerjee : 'দেশেই চিকিৎসা করান', অভিষেকের বিদেশযাত্রায় 'না' কলকাতা হাইকোর্টের
'দেশেই চিকিৎসা করান', অভিষেকের বিদেশযাত্রায় 'না' কলকাতা হাইকোর্টের
Tulu Mondal: টুলু মণ্ডলের শ্বশুরবাড়িতে বেঙ্গল পুলিশের STF, পাথর ব্যবসায়ীর শ্যালক সম্পর্কে জিজ্ঞাসাবাদ
টুলু মণ্ডলের শ্বশুরবাড়িতে বেঙ্গল পুলিশের STF, পাথর ব্যবসায়ীর শ্যালক সম্পর্কে জিজ্ঞাসাবাদ

ভিডিও

Tulu Mondal : টুলু মণ্ডলের বিশাল সম্পত্তির হদিশ! জালে টুলু মণ্ডলের আরেক ম্যানেজার | ABP Ananda LIVE
Liluah Shootout: লিলুয়ার বার্মা কলোনিতে মদের আসরে গুলি, আহত যুবক | ABP Ananda
Abhishek Banerjee | অভিষেকের বিদেশ যাওয়ার আর্জির মামলা হাইকোর্টে ফেরাল সুপ্রিম কোর্ট | TMC
DA Notification | সব মিলিয়ে মোট ৩৮% DA, রাজ্য সরকারি কর্মীদের বর্ধিত ডিএ-র নির্দেশিকা জারি
CM Suvendu Adhikari-NCPI Meeting | Delhi-তে তৃণমূলত্যাগী সাংসদদের সঙ্গে বৈঠক মুখ্যমন্ত্রীর

ফটো গ্যালারি

ব্যক্তিগত কর্নার

সেরা প্রতিবেদন
সেরা রিল
Petrol Diesel Price : আজ কত টাকায় মিলবে পেট্রোল-ডিজেল? ভোর ৬ টায় প্রকাশিত দাম
হরমুজ নিয়ে আশার খবর, সরাসরি প্রভাব তেলের দামে ? আজ কত টাকায় মিলবে পেট্রোল-ডিজেল? ভোর ৬ টায় প্রকাশিত দাম
Cargo Ship Attacked : ভয়ঙ্কর হামলা ! লোহিত সাগরে হামলায় ডুবল ভারতের পতাকাবাহী জাহাজ
ভয়ঙ্কর হামলা ! লোহিত সাগরে হামলায় ডুবল ভারতের পতাকাবাহী জাহাজ
Annapurna Yojana: জুলাইয়ে ঢুকেছিল অন্নপূর্ণা যোজনার টাকা, তারপর অগস্টে কেন ঢোকেনি ৩ হাজার টাকা?
জুলাইয়ে ঢুকেছিল অন্নপূর্ণা যোজনার টাকা, তারপর অগস্টে কেন ঢোকেনি ৩ হাজার টাকা?
Liluah Shootout: মদের আসরে গুলি, লিলুয়ায় গুলিবিদ্ধ যুবক
মদের আসরে গুলি, লিলুয়ায় গুলিবিদ্ধ যুবক
Assam Flood: অসমে ভয়াবহ বন্যা, মৃতের সংখ্যা বহু, হাঁটুজলে নেমে বন্যাবিধ্বস্তদের দেখতে গেলেন মুখ্যমন্ত্রী হিমন্ত বিশ্ব শর্মা
অসমে ভয়াবহ বন্যা, মৃতের সংখ্যা বহু, হাঁটুজলে নেমে বন্যাবিধ্বস্তদের দেখতে গেলেন মুখ্যমন্ত্রী হিমন্ত বিশ্ব শর্মা
Shashi Panja : 'কালীঘাট তৃণমূল', NCPI নাকি 'ঋতব্রত তৃণমূল'-এ? কোন শিবিরে শ্যামপুকুরের শশী পাঁজা?
'কালীঘাট তৃণমূল', NCPI নাকি 'ঋতব্রত তৃণমূল'-এ? কোন শিবিরে শ্যামপুকুরের শশী পাঁজা?
Kolkata Blood Bank Scam: রক্ত নিয়ে বেআইনি কারবার, কোটি কোটি টাকার প্লাজমা পাচার ভিনরাজ্যে, বন্ধ হল কলকাতার নামি ব্লাড ব্যাঙ্ক
রক্ত নিয়ে বেআইনি কারবার, কোটি কোটি টাকার প্লাজমা পাচার ভিনরাজ্যে, বন্ধ হল কলকাতার নামি ব্লাড ব্যাঙ্ক
Weather Update: ভোর থেকে কলকাতায় শুরু বৃষ্টি, চলতি সপ্তাহে আরও বাড়বে বর্ষণ, আবহাওয়া নিয়ে বড় আপডেট হাওয়া অফিসের
ভোর থেকে কলকাতায় শুরু বৃষ্টি, চলতি সপ্তাহে আরও বাড়বে বর্ষণ, আবহাওয়া নিয়ে বড় আপডেট হাওয়া অফিসের
Embed widget