এক্সপ্লোর

Weather Update: ভ্যাপসা গরমে হাঁসফাঁস অবস্থা, আরও বাড়বে তাপমাত্রা, পুড়বে দক্ষিণবঙ্গ

Weather Forecast: কাল থেকে ফের তাপমাত্রা বাড়বে বলে পূর্বাভাস আলিপুর আবহাওয়া দফতরের। রবিবারের মধ্যে তিন থেকে চার ডিগ্রি তাপমাত্রা বাড়তে পারে।

Weather Update: দক্ষিণবঙ্গে আর্দ্রতাজনিত অস্বস্তি চলবে। বেলা বাড়লেই ভ্যাপসা গরমে হাঁসফাঁস অবস্থা হতে পারে দক্ষিণবঙ্গবাসীর। কাল থেকে ফের তাপমাত্রা বাড়বে বলে পূর্বাভাস আলিপুর আবহাওয়া দফতরের। রবিবারের মধ্যে তিন থেকে চার ডিগ্রি তাপমাত্রা বাড়তে পারে। আজ দক্ষিণবঙ্গের কয়েকটি জায়গায় হালকা থেকে মাঝারি বৃষ্টির সামান্য সম্ভাবনা। উত্তরবঙ্গের সব জেলাতেই আজ ঝড় ও বৃষ্টির পূর্বাভাস রয়েছে। নির্ধারিত সময় ১০ জুন পার করে দক্ষিণবঙ্গে বর্ষা ঢুকতে পারে বলে জানিয়েছে আবহাওয়া দফতর। ১২ জুন থেকে দক্ষিণবঙ্গে বৃষ্টির পরিমাণ বাড়তে পারে। 

গত কয়েকদিন ধরে দক্ষিণবঙ্গের বিভিন্ন জেলায় হাল্কা থেকে মাঝারি বৃষ্টিপাত হলেও, আর্দ্রতাজনিত অস্বস্তি বজায় রয়েছে। আপেক্ষিক আর্দ্রতার পরিমাণ চরমে ওঠায় ভ্যাপসা গরমে হাঁসফাঁস করছেন দক্ষিণবঙ্গবাসী। আলিপুর আবহাওয়া দফতর সূত্রে খবর, এখনই রেহাই নেই চরম আর্দ্রতাজনিত অস্বস্তি থেকে। বরং আগামীকাল থেকে তাপমাত্রা বৃদ্ধির পূর্বাভাস দিয়েছে আবহাওয়া দফতর। উইকেনেদ্র মধ্যে একলাফে ৩ থেকে ৪ ডিগ্রি সেলসিয়াস তাপমাত্রা বাড়তে পারে দক্ষিণবঙ্গের বিভিন্ন জেলায়। 

বৃহস্পতিবার বিকেলের পর আবহাওয়ার সামান্য পরিবর্তনের সম্ভাবনা রয়েছে। দক্ষিণবঙ্গের কিছু জেলায় হাল্কা থেকে মাঝারি বৃষ্টির ক্ষীণ সম্ভাবনা রয়েছে। কিন্তু বৃষ্টি হলেও স্বস্তি মিলবে না। বরং অতিরিক্ত তাপমাত্রা এবং আপেক্ষিক আর্দ্রতার জন্য অসহনীয় পরিস্থিতি তৈরি হয়ে থাকবে। ১০ জুনের পর বর্ষা ঢুকতে পারে দক্ষিণবঙ্গে। তার আগে পর্যন্ত বাড়বে তাপমাত্রা। আর তার দোসর হয়ে থাকবে অতিরিক্ত আপেক্ষিক আর্দ্রতা। ১০ জুন বর্ষা প্রবেশ করলে ১২ জুন থেকে দক্ষিণবঙ্গের বিভিন্ন জেলায় আবহাওয়ার পরিবর্তন হতে পারে। বৃষ্টির সম্ভাবনাও রয়েছে তখন। ফলে কিছুটা স্বস্তি পেতে পারেন দক্ষিণবঙ্গবাসী। 

রোদ উঠলেও আকাশে রয়েছে প্রচুর মেঘ। আর তার জেরেই ভ্যাপসা গরম জনিত অস্বস্তি বাড়ছে বিগত কয়েকদিন ধরেই। অতএব দিনের বেলায় বাড়ির বাইরে বেড়োলে সতর্ক থাকুন, সাবধানে। হিট ওয়েভ কিংবা লু বওয়ার সতর্কতা না থাকলেও গরম যে তীব্র মাত্রায় পড়বে এবং তা সহ্য করা রীতিমতো কষ্টকর। ছাতা, সানগ্লাস ব্যবহার করুন। সঙ্গে রাখুন পানীয় জল। সম্ভব হলে বাড়ির বাইরে বেরনোর সময় পাতলা, নরম সুতির কাপড় দিয়ে মুখে এবং মাথা ঢেকে নেওয়ার চেষ্টা করুন। এর ফলে ভাল থাকবে ত্বক এবং চুলের স্বাস্থ্য। বর্ষা আসার আগেও দক্ষিণবঙ্গে আপাতত কয়েকদিন ভালই গরম থাকবে বলেই আভাস দিয়েছে আলিপুর আবহাওয়া দফতর। 

আরও পড়ুন
Sponsored Links by Taboola

সেরা শিরোনাম

West Bengal Live Blog: নিউ মার্কেটের হোটেলে ভয়াবহ অগ্নিকাণ্ড, দমবন্ধ হয়ে শিশু-মহিলাসহ ৯ জনের মৃত্যু! হাসপাতালে একাধিক
নিউ মার্কেটের হোটেলে ভয়াবহ অগ্নিকাণ্ড, দমবন্ধ হয়ে শিশু-মহিলাসহ ৯ জনের মৃত্যু! হাসপাতালে একাধিক
New Market Hotel Fire: নিউ মার্কেটের হোটেলে অগ্নিকাণ্ড, ঘটনাস্থলে আসতে পারেন মুখ্যমন্ত্রী, জানালেন সন্তোষ পাঠক
নিউ মার্কেটের হোটেলে অগ্নিকাণ্ড, ঘটনাস্থলে আসতে পারেন মুখ্যমন্ত্রী, জানালেন সন্তোষ পাঠক
Kolkata Fire: ইলেকট্রিক স্যুইচ বোর্ড থেকেই কি শর্ট সার্কিট হয়ে আগুন?
ইলেকট্রিক স্যুইচ বোর্ড থেকেই কি শর্ট সার্কিট হয়ে আগুন?
New Market Fire:বাজেনি ফায়ার অ্য়ালার্ম, বন্ধ লিফ্ট, মেলেনি সাহায্য, এখনও আতঙ্ক তাড়া করছে একাংশের
বাজেনি ফায়ার অ্য়ালার্ম, বন্ধ লিফ্ট, মেলেনি সাহায্য, এখনও আতঙ্ক তাড়া করছে একাংশের

ভিডিও

KMC News | পুরসভার শিক্ষা দফতরের সামনে কর্মহীন শিক্ষকদের অবস্থান-বিক্ষোভ | ABP Ananda LIVE
Sumit Roy | ডেবরায় চাকরির নামে প্রতারণার মামলায় কাল ফের সমন | ABP Ananda LIVE
Goalpokhar Clash | জমিবিবাদকে কেন্দ্র করে রণক্ষেত্র গোয়ালপোখর, জখম বেশ কয়েকজন | ABP Ananda LIVE
Weather News | প্রবল বৃষ্টিতে বিপর্যস্ত দক্ষিণবঙ্গ, ৩ দিন ধরে জলবন্দি হলদিয়ার সব ওয়ার্ড | ABP Ananda LIVE
DA News | ইন্দু মলহোত্রা কমিটির মুখোমুখি হওয়ার জন্য প্রতিনিধিদের নাম জানানোর নির্দেশ সুপ্রিমকোর্টের

ফটো গ্যালারি

ব্যক্তিগত কর্নার

সেরা প্রতিবেদন
সেরা রিল
Jio Prime: ফিরছে জিও প্রাইম, মিলবে ৬০০ টাকার ক্যাশব্যাক, আগামী ১ বছর বাড়বে না রিচার্জের দাম!
ফিরছে জিও প্রাইম, মিলবে ৬০০ টাকার ক্যাশব্যাক, আগামী ১ বছর বাড়বে না রিচার্জের দাম!
Weather Update: গত কয়েকদিন ঝেঁপে বৃষ্টির পরও শান্তি নেই, রাজ্য জুড়ে ঝড়-বৃষ্টির পূর্বাভাস, দক্ষিণবঙ্গে জারি কমলা-হলুদ সতর্কতা
গত কয়েকদিন ঝেঁপে বৃষ্টির পরও শান্তি নেই, রাজ্য জুড়ে ঝড়-বৃষ্টির পূর্বাভাস, দক্ষিণবঙ্গে জারি কমলা-হলুদ সতর্কতা
Bankura Bridge: বাঁকুড়ায় নদীর জল বইছে সেতুর উপর দিয়ে, তোড়ে উল্টে গেল ডাম্পারও
বাঁকুড়ায় নদীর জল বইছে সেতুর উপর দিয়ে, তোড়ে উল্টে গেল ডাম্পারও
Weather Update: ৮৫ কিমি বেগে ঝড় ! পশ্চিমবঙ্গ সহ ১৯টি রাজ্যে ভারী বৃষ্টির সতর্কতা, বড় আপডেট আইএমডি-র
৮৫ কিমি বেগে ঝড় ! পশ্চিমবঙ্গ সহ ১৯টি রাজ্যে ভারী বৃষ্টির সতর্কতা, বড় আপডেট আইএমডি-র
Mysterious Taimara Valley: হঠাৎ বদলে যায় মোবাইলের ডেট-টাইম, করা যায় না ফোন, মেসেজ! রহস্যে মোড়া রাঁচির অদূরের এই ভ্যালি
হঠাৎ বদলে যায় মোবাইলের ডেট-টাইম, করা যায় না ফোন, মেসেজ! রহস্যে মোড়া রাঁচির অদূরের এই ভ্যালি
Actress Death: শারীরিক ও মানসিক সমস্যার সঙ্গে দীর্ঘ লড়াই, মাত্র ২৭ বছরেই প্রয়াত হলেন প্রতিভাবান অভিনেত্রী
শারীরিক ও মানসিক সমস্যার সঙ্গে দীর্ঘ লড়াই, মাত্র ২৭ বছরেই প্রয়াত হলেন প্রতিভাবান অভিনেত্রী
Nadia News: গুলিতে ঝাঁঝরা ছেলে-সহ কংগ্রেস নেতা, শুধুই কি রাজনৈতিক শত্রুতা থেকে খুন ? কী দাবি 'কালীঘাট তৃণমূলের' ?
গুলিতে ঝাঁঝরা ছেলে-সহ কংগ্রেস নেতা, শুধুই কি রাজনৈতিক শত্রুতা থেকে খুন ? কী দাবি 'কালীঘাট তৃণমূলের' ?
Papiya Adhikari: সিনেমার মুখ্যচরিত্রে সুযোগ, প্রচুর যাত্রার অফার.. এবার কি পুরোদমে অভিনয়ে ফিরবেন পাপিয়া অধিকারী?
সিনেমার মুখ্যচরিত্রে সুযোগ, প্রচুর যাত্রার অফার.. এবার কি পুরোদমে অভিনয়ে ফিরবেন পাপিয়া অধিকারী?
Embed widget