এক্সপ্লোর

Weather Update: নিম্নচাপ দুর্বল হলেও এখনই কমছে না দুর্যোগ, সপ্তাহান্তে ভারী বৃষ্টির পূর্বাভাস, থাকবে অস্বস্তিকর আবহাওয়া

Weather Forecast: রবিবার থেকে বাড়বে বৃষ্টি। আগামী সপ্তাহে শুরুর দিকে ভারী বৃষ্টির সতার্কতা দিয়েছে আবহাওয়া দফতর।

Weather Update: নিম্নচাপ শক্তি হারিয়ে দুর্বল হয়েছে এবং স্থান পরিবর্তন করে গিয়েছে বিহারে। তবে মৌসুমী অক্ষরেখা বা বর্ষার প্রভাবে বিক্ষিপ্তভাবে বৃষ্টি চলবে। সঙ্গে রয়েছে পূর্ব-পশ্চিম নিম্নচাপ অক্ষরেখার প্রভাব। ভারী বৃষ্টির বিরতি আজ। তবে বৃষ্টি কমলেও, আর্দ্রতাজনিত অস্বস্তি বাড়বে। কারণ আবহাওয়া আংশিক মেঘলা থাকবে। আজ বিক্ষিপ্তভাবে বৃষ্টি হবে দক্ষিণবঙ্গে। রবিবার থেকে ভারী বৃষ্টির সতর্কতা রয়েছে। সোমবার সব জেলাতেই ঝড় বৃষ্টির আশঙ্কা। বুধবার ও বৃহস্পতিবার ভারী বৃষ্টির পরিমাণ ও ব্যাপকতা আরও বাড়বে। উত্তরবঙ্গে শনিবার ও রবিবার উপরের দিকের জেলায় ভারী বৃষ্টির পূর্বাভাস রয়েছে। সোমবার বৃষ্টি বাড়বে।  অতি ভারী বৃষ্টির সতর্কতা দিয়েছে আবহাওয়া দফতর। 

নিম্নচাপ বিহারে সরে গিয়েছে। গাঙ্গেয় পশ্চিমবঙ্গ থেকে সরে এই মুহূর্তে নিম্নচাপের অবস্থান দক্ষিণ-পশ্চিম বিহার এলাকায়। এটি ক্রমশ উত্তর-পশ্চিম দিকে খুব ধীরে ধীরে এগোচ্ছে। আজ শনিবার ভারী বৃষ্টির কোনও সতর্কতা নেই। বজ্রবিদ্যুৎ-সহ বৃষ্টি ও হালকা ঝোড়ো হাওয়া বিক্ষিপ্তভাবে বইবে দক্ষিণবঙ্গের সব জেলায়। আংশিক মেঘলা আকাশ থাকবে। জলীয় বাষ্পের কারণে অস্বস্তি হবে। কলকাতা-সহ দক্ষিণবঙ্গের বেশিরভাগ জেলাতেই আজ আর্দ্রতাজনিত অস্বস্তি বাড়বে।

রবিবার বীরভূম ও মুর্শিদাবাদ জেলাতে ভারী বৃষ্টির সতর্কতা। বজ্রবিদ্যুৎসহ হালকা মাঝারি বৃষ্টির সঙ্গে ৩০ থেকে ৫০ কিলোমিটার গতিবেগে দমকা ঝড়ো বাতাসের সতর্কতা। সোমবার কলকাতা-সহ দক্ষিণবঙ্গের সব জেলাতেই ঝড় বৃষ্টির আশঙ্কা। উপকূলের জেলা এবং পশ্চিমের জেলাগুলিতে ঝড়ের গতিবেগ ৫০ কিলোমিটার প্রতি ঘন্টায় থাকবে। মঙ্গলবার দক্ষিণ চব্বিশ পরগনা পূর্ব ও পশ্চিম মেদিনীপুরে ভারী বৃষ্টির আশঙ্কা। বুধবার ও বৃহস্পতিবার ভারী বৃষ্টির পরিমাণ ও ব্যাপকতা আরও বাড়বে। 

উত্তরবঙ্গের উপরের দিকের জেলাগুলিতে বিক্ষিপ্তভাবে বৃষ্টি চলবে। আজ শনিবার বৃষ্টির সম্ভাবনা উপরের দিকে জেলায় বেশি। শনিবার জলপাইগুড়ি ও আলিপুরদুয়ার জেলায় বিক্ষিপ্তভাবে ভারী বৃষ্টি। রবিবার দার্জিলিং কালিম্পং আলিপুরদুয়ার কোচবিহার জলপাইগুড়ি এই পাঁচ জেলাতেই ভারী বৃষ্টির পূর্বাভাস। সোমবার বৃষ্টি বাড়বে। উত্তরবঙ্গের সব জেলাতেই ভারী বৃষ্টির আশঙ্কা। মালদা উত্তর ও দক্ষিণ দিনাজপুরে ভারী বৃষ্টির পূর্বাভাস। দার্জিলিং, কালিম্পং, আলিপুরদুয়ার, কোচবিহার, জলপাইগুড়ি - এই পাঁচ জেলাতে অতি ভারী বৃষ্টির সতর্কতা। 

কলকাতায় আজ দিনভর মেঘলা আকাশের সম্ভাবনা। কখনো আংশিক মেঘলা আকাশ হতে পারে। বৃষ্টিতে দিন ও রাতের তাপমাত্রা এখনও স্বাভাবিকের নীচে। সকালের দিকে মনোরম পরিবেশ হলেও বাতাসে জলীয় বেশি থাকায় বেলা বাড়লে অস্বস্তি হতে পারে। বজ্রবিদ্যুৎ সহ হালকা মাঝারি বৃষ্টি। ভারী বৃষ্টির সম্ভাবনা নেই। আজ কলকাতার সর্বনিম্ন তাপমাত্রা ২৬.৩ ডিগ্রি। গতকাল দিনের সর্বোচ্চ তাপমাত্রা ছিল ২৯.৬ ডিগ্রি । বাতাসে জলীয় বাষ্পের পরিমাণ আপেক্ষিক আর্দ্রতা ৯০ থেকে ৯৫ শতাংশ। আগামী ২৪ ঘন্টায় শহরের তাপমাত্রা থাকবে ২৬ ডিগ্রি থেকে ৩১ ডিগ্রি সেলসিয়াস এর মধ্যে। গাঙ্গেয় পশ্চিমবঙ্গে ভারী বৃষ্টি হবে ২২ থেকে ২৭ জুন। 

আরও পড়ুন
Sponsored Links by Taboola

সেরা শিরোনাম

West Bengal News Live Updates: নিউ আলিপুরে নেতাজির মূর্তিতে হামলা, নেতাজিকে অসম্মান করায় বঙ্গ বিভূষণ কাড়া হল অন্তত মহারাজের
নিউ আলিপুরে নেতাজির মূর্তিতে হামলা, নেতাজিকে অসম্মান করায় বঙ্গ বিভূষণ কাড়া হল অন্তত মহারাজের
Netaji Subhas Chandra Bose: 'উনি হাউসে পাগড়ি পরে আসতেন, ওনার মাথায় কিছু নেই', অনন্ত মহারাজ প্রসঙ্গে কী বললেন সৌগত রায় ?
'উনি হাউসে পাগড়ি পরে আসতেন, ওনার মাথায় কিছু নেই', অনন্ত মহারাজ প্রসঙ্গে কী বললেন সৌগত রায় ?
NRS-এ নার্সের রহস্যমৃত্যু, বান্ধবী ও স্বামী রূপালির বাবাকে ফোন করে কী বলেছিলেন ?
NRS-এ নার্সের রহস্যমৃত্যু, বান্ধবী ও স্বামী রূপালির বাবাকে ফোন করে কী বলেছিলেন ?
Netaji Subhas Chandra Bose: রাতারাতি বদলে গেল রাস্তার নাম, নেতাজির পরিবর্তে শ্য়ামাপ্রসাদের নামে নামকরণ, সমালোচনার মুখে বিজেপি বিধায়ক বললেন
রাতারাতি বদলে গেল রাস্তার নাম, নেতাজির পরিবর্তে শ্য়ামাপ্রসাদের নামে নামকরণ, সমালোচনার মুখে বিজেপি বিধায়ক বললেন

ভিডিও

Netaji Statue News: নেতাজিকে অসম্মানের মধ্যেই নিউ আলিপুরে ভাঙল মূর্তি! নেপথ্যে কারা? তদন্তে পুলিশ
Samik Bhattacharya:
Kunal Ghosh News: ‘সিবিআই তো তাঁকে তুলে নিতে পারত...’, নির্মল ঘোষের গ্রেফতারি প্রসঙ্গে বললেন কুণাল ঘোষ
Nirmal Ghosh: অভয়াকাণ্ডের পর দ্রুত দেহ সৎকার করে প্রমাণ লোপাটের অভিযোগ, পুলিশের জালে নির্মল ঘোষ
NRS Hospital: NRS হাসপাতালে নার্সের মৃত্যু ঘিরে রহস্য! হাসপাতালের শৌচাগার থেকে দেহ উদ্ধার

ফটো গ্যালারি

ব্যক্তিগত কর্নার

সেরা প্রতিবেদন
সেরা রিল
Weather Forecast: কলকাতার উপরেই নিম্নচাপের কেন্দ্র! লাল সতর্কতা জারি, বিকেলের পর একাধিক জেলায় অতি ভারী বৃষ্টি
কলকাতার উপরেই নিম্নচাপের কেন্দ্র! লাল সতর্কতা জারি, বিকেলের পর একাধিক জেলায় অতি ভারী বৃষ্টি
Bombay High Court: বিজয় মাল্যকে ‘মুভ অন’ করতে বলল আদালত, SBI-এর সঙ্গে বিরোধ নিয়ে বলা হল, ‘দেশের অর্থনীতিতে প্রভাব পড়বে’
বিজয় মাল্যকে ‘মুভ অন’ করতে বলল আদালত, SBI-এর সঙ্গে বিরোধ নিয়ে বলা হল, ‘দেশের অর্থনীতিতে প্রভাব পড়বে’
Nirmal Ghosh Arrested:
"ধৃতদের জিজ্ঞাসাবাদে আটকাচ্ছে কে ? ", RG Kar কাণ্ডে নির্মল ঘোষের গ্রেফতারিতে বড় প্রশ্ন চিকিৎসক অনিকেত-আসফাকুল্লার
Gold Price Today : আজ কিনলে কমে পাবেন ! রাজ্যে বাড়ল না কমল সোনার দাম ? 
আজ কিনলে কমে পাবেন ! রাজ্যে বাড়ল না কমল সোনার দাম ? 
SBI Clerk Recruitment: স্টেট ব্যাঙ্কে প্রায় ১০,০০০ পদে হচ্ছে নিয়োগ, অগাস্টেই আবেদনের শেষ তারিখ
স্টেট ব্যাঙ্কে প্রায় ১০,০০০ পদে হচ্ছে নিয়োগ, অগাস্টেই আবেদনের শেষ তারিখ
Dumdum Murder News: গৃহবধূর রহস্যমৃত্যু, দেহের বিভিন্ন অংশে কোপানোর চিহ্ন, ভয়ঙ্কর ঘটনা দমদমে
গৃহবধূর রহস্যমৃত্যু, দেহের বিভিন্ন অংশে কোপানোর চিহ্ন, ভয়ঙ্কর ঘটনা দমদমে
ফোর্ট উইলিয়ামের ম্যাপ, ভিডিও, ভারতের রেল নেটওয়ার্কের ছবি পাচার পাকিস্তানে! হাবড়া থেকে জঙ্গিকে ধরতেই কী কী জানা গেল?
ফোর্ট উইলিয়ামের ম্যাপ, ভিডিও, ভারতের রেল নেটওয়ার্কের ছবি পাচার পাকিস্তানে! হাবড়া থেকে জঙ্গিকে ধরতেই কী কী জানা গেল?
Bollywood News: মল্লিকা শেরাওয়াতকে পছন্দ টম ক্রুজের? নায়িকা বললেন, ‘আমার উপর ক্রাশ খেয়েছে, ভিডিও পাঠায় ’
মল্লিকা শেরাওয়াতকে পছন্দ টম ক্রুজের? নায়িকা বললেন, ‘আমার উপর ক্রাশ খেয়েছে, ভিডিও পাঠায় ’
Embed widget