এক্সপ্লোর

Ghatal Flood: ফিরল আতঙ্কের দিন, ফের জলের তলায় ঘাটালের একাধিক এলাকা

West Midnapore News: বর্ষার শুরুতেই ফিরল পশ্চিম মেদিনীপুরের ঘাটালের পরিচিত ছবি। টানা বৃষ্টিতে শিলাবতীর নদীর জলস্তর বেড়ে ভাসছে ঘাটাল। যেদিকে দু'চোখ যায় শুধু জল আর জল।

সোমনাথ দাস, ঘাটাল: বর্ষার শুরুতেই ফিরল ঘাটালের পুরনো ছবি। জলের তলায় (Ghatal Flood) মহকুমার বেশিরভাগ এলাকা। অন্য়দিকে, চন্দ্রকোণা ১ ও ২ নম্বর ব্লকের বেশ কিছু এলাকা এখনও জলমগ্ন। নেই বিদ্যুৎ, সমস্যা শুরু হয়েছে পানীয় জল নিয়ে।

বর্ষার শুরুতেই ফিরল পশ্চিম মেদিনীপুরের ঘাটালের পরিচিত ছবি। টানা বৃষ্টিতে শিলাবতীর নদীর জলস্তর বেড়ে ভাসছে ঘাটাল। যেদিকে দু'চোখ যায় শুধু জল আর জল। এক তলার বাড়ি থেকে দোকানপাটের বেশিরভাগটাই জলের তলায়। বাড়ি থেকে বেরোনোর একমাত্র ভরসা নৌকা। ক্ষতির মুখে পড়েছেন ব্যবসায়ীরাও। ঘাটালের আড়গোড়ার বাসিন্দা বলেন, "আমাদের এই পরিস্থিতি। ঘাটাল মাস্টার প্ল্য়ান কবে হবে জানিনা। কিন্তু খাল সংস্কার করলে এই অবস্থা হত না।''

অন্যদিকে চন্দ্রকোণা থেকে বন্যার জল কমতেই বেরিয়ে আসছে একের পর এক কঙ্কালসার চেহারা। শুক্রবার আত্মীয়র বাড়ি থেকে ফেরার পথে, জলের তোড় ভাসিয়ে নিয়ে গিয়েছিল চন্দ্রকোণার বাসিন্দা, ৪২ বছর বয়সি তুলসী রুইদাসকে। শনিবার এলাকায় জলস্তর কমতেই চাষের জমি থেকে উদ্ধার হয় তাঁর নিথর দেহ। গুরুত্বপূর্ণ রাজ্য সড়ক থেকে শুরু করে চাষবাসের বেহাল ছবি, এলাকা পরিদর্শনে বিধায়ক থেকে শুরু করে প্রশাসনের আধিকারিকেরা। চন্দ্রকোনা এক ও দু'নম্বর ব্লকের বেশকিছু এলাকা এখনও জলমগ্ন। বিচ্ছিন্ন যোগাযোগ, নেই বিদ্যুৎ এলাকাতে পানীয় জলের সমস্যা ও দেখা দিয়েছে। কৃষিকাজের ব্যাপক ক্ষতির আশঙ্কা করছেন কৃষকেরা। চন্দ্রকোনা দু নম্বর ব্লকের বিভিন্ন এলাকা ঘুরে দেখলেন চন্দ্রকোনার বিধায়ক অরূপ ধাড়া বন্যায় ব্যাপক ক্ষতির কথা স্বীকার করলেন তিনি।      

আবহাওয়ার আপডেট: তবে দুর্যোগ থেকে এখনই রেহাই মিলবে না। আজ, রবিবারও দক্ষিণবঙ্গের প্রায় সব জেলাতেই হতে পারে ঝড় বৃষ্টি। বীরভূম ও মুর্শিদাবাদ জেলাতে ভারী বৃষ্টির সতর্কতা জারি করা হয়েছে। বজ্রবিদ্যুৎসহ হালকা মাঝারি বৃষ্টির সঙ্গে ৩০ থেকে ৫০ কিলোমিটার গতিবেগে দমকা ঝড়ো বাতাসের সতর্কতা। সোমবার কলকাতা সহ দক্ষিণবঙ্গের সব জেলাতেই ঝড় বৃষ্টির আশঙ্কা রয়েছে। উপকূলের জেলা এবং পশ্চিমের জেলাগুলিতে ঝড়ের গতিবেগ ৫০ কিলোমিটার প্রতি ঘণটায় থাকবে। মঙ্গলবার দক্ষিণ ২৪ পরগনা পূর্ব ও পশ্চিম মেদিনীপুরে ভারী বৃষ্টির আশঙ্কা রয়েছে বলে জানিয়েছে আলিপুর আবহাওয়া দফতর। হাওয়া অফিসের তরফে জানানো হয়েছে, বুধবার ও বৃহস্পতিবার ভারী বৃষ্টির পরিমাণ ও ব্যাপকতা আরও বাড়বে।

সেরা শিরোনাম

CPM Book Stall Vandalized: রাজ্যের দিকে দিকে বামেদের বুক স্টলে হামলার অভিযোগ, কড়া প্রতিক্রিয়া এবার সেলিমের,
রাজ্যের দিকে দিকে বামেদের বুক স্টলে হামলার অভিযোগ, কড়া প্রতিক্রিয়া এবার সেলিমের, "..কোনও শাসক আটকাতে পারে না"
Durga Puja 2026: সাড়ম্বরে সেজেছে নিউটাউন সনাতনী দুর্গাপুজো, চেয়ারম্যান খোদ মুখ্যমন্ত্রীর উপদেষ্টা, কী বললেন বিশেষ সাক্ষাৎকারে ?
সাড়ম্বরে সেজেছে নিউটাউন সনাতনী দুর্গাপুজো, চেয়ারম্যান খোদ মুখ্যমন্ত্রীর উপদেষ্টা, কী বললেন বিশেষ সাক্ষাৎকারে ?
Live News Update: 'লেহরা দো তিরঙ্গা' কর্মসূচির আগেই আটক অভিজিৎ দীপকে, 'প্রতিরোধমূলক আটক', দাবি পুলিশের
'লেহরা দো তিরঙ্গা' কর্মসূচির আগেই আটক অভিজিৎ দীপকে, 'প্রতিরোধমূলক আটক', দাবি পুলিশের
Sandip Ghosh: RG Kar দুর্নীতি মামলায় সুপ্রিম কোর্টে জামিন পেলেন সন্দীপ ঘোষ, CBI-এর হাতে গ্রেফতার হয়েছিলেন এই প্রাক্তন অধ্যক্ষ
RG Kar দুর্নীতি মামলায় সুপ্রিম কোর্টে জামিন পেলেন সন্দীপ ঘোষ, CBI-এর হাতে গ্রেফতার হয়েছিলেন এই প্রাক্তন অধ্যক্ষ

ভিডিও

Durga Puja 2026 : এক ঝলকে দেখে নিন হায়দরাবাদ সান সিটি দুর্গাপুজা সমিতির পুজো | ABP Ananda
Durga Puja 2026: ৯৫ বছরে পা দিল সোদপুর ক্লাবের পুজো, ঠাকুরদালানের আদলে তৈরি হয়েছে মণ্ডপ | ABP Ananda
Durga Puja 2026 | দুর্গাপুজোয় মাতল গোটা রাজ্য, আলোর মালায় সেজে উঠেছে হাওড়া ব্রিজ
Durga Puja 2026 | ৪৮ তম বর্ষে পদার্পণ সল্টলেক BD ব্লকের, এবছর তাদের থিম বহমান | #abpananda
Durga Puja 2026 | ৯০ বছরে পা, প্যাগোডার আদলে মণ্ডপ, শারদ আনন্দে 'সারল্যে' সেরা পদ্মপুকুর বারোয়ারি

ফটো গ্যালারি

ব্যক্তিগত কর্নার

সেরা প্রতিবেদন
সেরা রিল
Quantum Physics: একই মানুষ ভিন্ন ভিন্ন রূপে বিরাজ করছেন সমান্তরাল মহাবিশ্বে, ভাগ্য নয়, সবই আসলে মাল্টিভার্সের খেলা, বলছে বিজ্ঞান
একই মানুষ ভিন্ন ভিন্ন রূপে বিরাজ করছেন সমান্তরাল মহাবিশ্বে, ভাগ্য নয়, সবই আসলে মাল্টিভার্সের খেলা, বলছে বিজ্ঞান
Jan Neeti Bharat: নতুন রাজনৈতিক দলের সূচনা, নেতৃত্বে প্রাক্তন IAS দিব্যা মিত্তল, সিস্টেমের উপর বীতশ্রদ্ধ হয়ে চাকরি ছাড়েন
নতুন রাজনৈতিক দলের সূচনা, নেতৃত্বে প্রাক্তন IAS দিব্যা মিত্তল, সিস্টেমের উপর বীতশ্রদ্ধ হয়ে চাকরি ছাড়েন
Koffee With Karan: বিয়ে করবেন সলমন খান? পাত্রী বেছে দিলেন নেটিজেনরা, পর্দার হিট জুটিকে স্বামী-স্ত্রী দেখতে চাইছেন সকলেই
বিয়ে করবেন সলমন খান? পাত্রী বেছে দিলেন নেটিজেনরা, পর্দার হিট জুটিকে স্বামী-স্ত্রী দেখতে চাইছেন সকলেই
Overseas Citizenship of India: অভিনেতা ইমরান খানের রয়েছে OCI কার্ড, এটা কী, কারা পেতে পারেন? কী সুবিধা পাওয়া যায় OCI কার্ড থাকলে?
অভিনেতা ইমরান খানের রয়েছে OCI কার্ড, এটা কী, কারা পেতে পারেন? কী সুবিধা পাওয়া যায় OCI কার্ড থাকলে?
Stamp Paper in WB: রাজ্যে মিলছে না স্ট্যাম্প পেপার, জনস্বার্থ মামলা দায়ের হাইকোর্টে, নাম জড়াচ্ছে তৃণমূলের!
রাজ্যে মিলছে না স্ট্যাম্প পেপার, জনস্বার্থ মামলা দায়ের হাইকোর্টে, নাম জড়াচ্ছে তৃণমূলের!
Agnimitra On Kunal: ’কুণালবাবুর সারদার টাকা থেকে তো আর আমরা রাস্তা রং করিনি
’কুণালবাবুর সারদার টাকা থেকে তো আর আমরা রাস্তা রং করিনি", রাস্তায় রামধনু রঙ বিতর্কে আক্রমণ অগ্নিমিত্রার
Unknown Number: অচেনা নম্বর থেকে কে ফোন করেছে আপনাকে, জানিয়ে দেবে অপারেটরই, নির্দেশিকা জারি DoT-এর
অচেনা নম্বর থেকে কে ফোন করেছে আপনাকে, জানিয়ে দেবে অপারেটরই, নির্দেশিকা জারি DoT-এর
Mallickrjun Kharge On PM Modi: প্রধানমন্ত্রীকে চিঠি খাড়গের, উল্লেখ
প্রধানমন্ত্রীকে চিঠি খাড়গের, উল্লেখ "পুনর্বিন্যাস বিল"-এর ইস্যু, বড় কোনও দাবি ?
Embed widget