এক্সপ্লোর

Arjun Singh : নিহত রাজু ঝা-র বাড়িতে অর্জুন সিংহ, আবদুল লতিফকে নিয়ে আশঙ্কা প্রকাশ

অর্জুন সিংহের বক্তব্য, শক্তিগড়ে জাতীয় সড়কের ওপরে যেভাবে খুনের ঘটনা ঘটেছে, তার পিছনে বড় মাথারা রয়েছে, এটা পরিষ্কার। তাই ঘটনার রহস্য ভেদ করতে কয়েকদিন সময় লাগবে বলেই মনে করেন তিনি।

দুর্গাপুর : এবার আব্দুল লতিফকে (Abdul Latif) নিয়ে আশঙ্কা প্রকাশ অর্জুন সিংহের। দুর্গাপুরের নিহত কয়লা মাফিয়া রাজু ঝা-র (Raju Jha) বাড়িতে গিয়ে আশঙ্কা প্রকাশ। 'দ্রুত গ্রেফতার না হলে লতিফকেও সরিয়ে দেওয়া হতে পারে যাতে লিঙ্ক কেটে যায়' আশঙ্কা প্রকাশ অর্জুন সিংহের। পাশাপাশি ব্যারাকপুরের সাংসদ অর্জুন সিংহের মন্তব্য, পরিকল্পনা করে খুন, বড় মাথা আছে পিছনে।

এদিন রাজু ঝা-র দুর্গাপুরের (Durgapur) বাড়িতে যান অর্জুন সিংহ। যেখানে গিয়ে রাজু ঝা-র পরিবারের পাশে থাকার আশ্বাসই দিয়েছেন তিনি। প্রসঙ্গত, কয়লা মাফিয়া রাজু ঝাকে গুলি করে খুন করা হয়েছিল কয়েকদিন আগেই। যে ঘটনার পর শোকপ্রকাশ করে নিহত কয়লা মাফিয়াকে নিজের ছোট ভাই বলে মন্তব্য করেছিলেন অর্জুন সিংহ (Arjun Singh)। 

খুনের ঘটনার তদন্তের জন্য ইতিমধ্যে সিট গঠন করে তদন্ত শুরু হয়েছে। যদিও সাতদিন কেটে গেলেও এখনও অধরা দুষ্কৃতীরা। যার পরই অর্জুন সিংহের বক্তব্য, শক্তিগড়ে জাতীয় সড়কের ওপরে যেভাবে খুনের ঘটনা ঘটেছে, তার পিছনে বড় মাথারা রয়েছে, এটা পরিষ্কার। তাই ঘটনার রহস্য ভেদ করতে কয়েকদিন সময় লাগবে বলেই মনে করেন তিনি। পুলিশের ওপর আস্থা রাখার বার্তাও দেন তিনি। 

প্রসঙ্গত, কয়লা মাফিয়া (Coal Smuggler) রাজু ঝা খুনের পর, থেকেই বেপাত্তা আবদুল লতিফ। আর, এখানেই অনেকের প্রশ্ন, কয়লা মাফিয়া খুন-রহস্যের চাবিকাঠি কি তাহলে লুকিয়ে রয়েছে আবদুল লতিফের কাছেই ? গরু পাচারকাণ্ডে অন্য়তম অভিযুক্ত আবদুল লতিফকে আগামী সপ্তাহে দিল্লিতে তলব করেছে ইডি (ED)।

গরু পাচারকাণ্ডের কিংপিন, নাম জড়িয়েছে কয়লা পাচারকাণ্ডেও সেই আবদুল লতিফই কয়লা মাফিয়া রাজু ঝা খুনের অন্যতম প্রত্যক্ষদর্শী। লতিফের গাড়িতেই শনিবার, রাজুকে গুলিতে ঝাঁঝরা করে দেয় দুষ্কৃতীরা। তার পর থেকে যেন কর্পূরের মতো কার্যত উবে গেছেন লতিফ। এখানেই প্রশ্ন উঠছে, রাজু-খুনের রহস্যের চাবিকাঠি কি তাহলে লুকিয়ে রয়েছেন আবদুল লতিফের কাছেই ? আর এসবের মধ্যেই, গরু পাচারকাণ্ডের কিংপিন শেখ আবদুল লতিফকে ফের তলব করেছে ED। আগামী সপ্তাহে দিল্লির সদর দফতরে তাঁকে হাজিরার নির্দেশ দেওয়া হয়েছে। এর আগে, ২৯ শে মার্চও লতিফকে তলব করেছিল ED। সূত্রের দাবি, কেমোথেরাপি চলছে, তাই বাড়ি থেকে বেরোচ্ছেন না বলে, ED-র হাজিরা এড়ান গরুপাচারে অভিযুক্ত ব্যবসায়ী। অথচ এর ঠিক ২ দিন পরে, গত শনিবার ভাইরাল ভিডিয়োয় দেখা যায়, শক্তিগড়ে কয়লা মাফিয়া রাজু ঝা খুনের সময় ঘটনাস্থলেই ছিলেন গরুপাচারের কিংপিন আবদুল লতিফ।

আরও পড়ুন- ভরা বাজারে তাড়া করে তৃণমূল নেতাকে খুন নদিয়ায় ! প্রবল চাঞ্চল্য

সেরা শিরোনাম

Abhishek Banerjee PA : চাকরি জালিয়াতি মামলায় অভিষেকের PA- কে টানা ১১ দিন জিজ্ঞাসাবাদ CID- র, সুপ্রিম কোর্টে সুমিতের নামে কী অভিযোগ
চাকরি জালিয়াতি মামলায় অভিষেকের PA- কে টানা ১১ দিন জিজ্ঞাসাবাদ CID- র, সুপ্রিম কোর্টে সুমিতের নামে কী অভিযোগ
News Live Update : বালি পাচার নিয়ে সাংসদ-মাফিয়ার কথোপকথন? অডিও ক্লিপ শুনিয়ে চাঞ্চল্যকর দাবি বিরোধী দলনেতার
বালি পাচার নিয়ে সাংসদ-মাফিয়ার কথোপকথন? অডিও ক্লিপ শুনিয়ে চাঞ্চল্যকর দাবি বিরোধী দলনেতার
Kidney Smuggling: মোটা মাইনের চাকরির লোভ দেখিয়ে হরিয়ানায় নিয়ে গিয়ে যুবকের কিডনি বিক্রির অভিযোগ, গ্রেফতার ১
মোটা মাইনের চাকরির লোভ দেখিয়ে হরিয়ানায় নিয়ে গিয়ে যুবকের কিডনি বিক্রির অভিযোগ, গ্রেফতার ১
Balurghat ABHA Card: বালুরঘাটে স্বাস্থ্য কর্মসূচির উদ্বোধন, ABHA কার্ড কেন দরকার, বোঝালেন সুকান্ত মজুমদার
বালুরঘাটে স্বাস্থ্য কর্মসূচির উদ্বোধন, ABHA কার্ড কেন দরকার, বোঝালেন সুকান্ত মজুমদার

ভিডিও

Bigmint India Ferrous Week 2026: রাজ্য়ে শিল্পের অগ্রগতির লক্ষ্যে জে ডব্লু ম্য়ারিয়টে শুরু হয়েছে 'বিগমিন্ট ইন্ডিয়া ফেরাস উইক ২০২৬
Chok Bhanga 6ta: বালি পাচার নিয়ে মাফিয়ার সঙ্গে কথোপকথন? তদন্ত চেয়ে নাম না করে ঋতব্রতর নিশানায় 'কালীঘাট-তৃণমূল'র সাংসদের
Kolkata Hotel Updates: আছে দরজা, নেই বেরোনোর পথ! পুরসভা-পুলিশ-দমকলের ঢিল ছোঁড়া দূরত্বে জতুগৃহ!
Anti Terrorist Squad: পরপর পাকড়াও জঙ্গি, রাজ্যে তৈরি হচ্ছে অ্যান্টি টেররিস্ট স্কোয়াড
Annapurna Yojana: মন্ত্রিসভার বৈঠকে অন্নপূর্ণা যোজনা ও জল যন্ত্রণা নিয়ে নির্দেশ দিলেন মুখ্যমন্ত্রী

ফটো গ্যালারি

ব্যক্তিগত কর্নার

সেরা প্রতিবেদন
সেরা রিল
Jio Prime: ফিরছে জিও প্রাইম, মিলবে ৬০০ টাকার ক্যাশব্যাক, আগামী ১ বছর বাড়বে না রিচার্জের দাম!
ফিরছে জিও প্রাইম, মিলবে ৬০০ টাকার ক্যাশব্যাক, আগামী ১ বছর বাড়বে না রিচার্জের দাম!
Weather Update: গত কয়েকদিন ঝেঁপে বৃষ্টির পরও শান্তি নেই, রাজ্য জুড়ে ঝড়-বৃষ্টির পূর্বাভাস, দক্ষিণবঙ্গে জারি কমলা-হলুদ সতর্কতা
গত কয়েকদিন ঝেঁপে বৃষ্টির পরও শান্তি নেই, রাজ্য জুড়ে ঝড়-বৃষ্টির পূর্বাভাস, দক্ষিণবঙ্গে জারি কমলা-হলুদ সতর্কতা
Bankura Bridge: বাঁকুড়ায় নদীর জল বইছে সেতুর উপর দিয়ে, তোড়ে উল্টে গেল ডাম্পারও
বাঁকুড়ায় নদীর জল বইছে সেতুর উপর দিয়ে, তোড়ে উল্টে গেল ডাম্পারও
Weather Update: ৮৫ কিমি বেগে ঝড় ! পশ্চিমবঙ্গ সহ ১৯টি রাজ্যে ভারী বৃষ্টির সতর্কতা, বড় আপডেট আইএমডি-র
৮৫ কিমি বেগে ঝড় ! পশ্চিমবঙ্গ সহ ১৯টি রাজ্যে ভারী বৃষ্টির সতর্কতা, বড় আপডেট আইএমডি-র
Mysterious Taimara Valley: হঠাৎ বদলে যায় মোবাইলের ডেট-টাইম, করা যায় না ফোন, মেসেজ! রহস্যে মোড়া রাঁচির অদূরের এই ভ্যালি
হঠাৎ বদলে যায় মোবাইলের ডেট-টাইম, করা যায় না ফোন, মেসেজ! রহস্যে মোড়া রাঁচির অদূরের এই ভ্যালি
Actress Death: শারীরিক ও মানসিক সমস্যার সঙ্গে দীর্ঘ লড়াই, মাত্র ২৭ বছরেই প্রয়াত হলেন প্রতিভাবান অভিনেত্রী
শারীরিক ও মানসিক সমস্যার সঙ্গে দীর্ঘ লড়াই, মাত্র ২৭ বছরেই প্রয়াত হলেন প্রতিভাবান অভিনেত্রী
Nadia News: গুলিতে ঝাঁঝরা ছেলে-সহ কংগ্রেস নেতা, শুধুই কি রাজনৈতিক শত্রুতা থেকে খুন ? কী দাবি 'কালীঘাট তৃণমূলের' ?
গুলিতে ঝাঁঝরা ছেলে-সহ কংগ্রেস নেতা, শুধুই কি রাজনৈতিক শত্রুতা থেকে খুন ? কী দাবি 'কালীঘাট তৃণমূলের' ?
Papiya Adhikari: সিনেমার মুখ্যচরিত্রে সুযোগ, প্রচুর যাত্রার অফার.. এবার কি পুরোদমে অভিনয়ে ফিরবেন পাপিয়া অধিকারী?
সিনেমার মুখ্যচরিত্রে সুযোগ, প্রচুর যাত্রার অফার.. এবার কি পুরোদমে অভিনয়ে ফিরবেন পাপিয়া অধিকারী?
Embed widget