এক্সপ্লোর

Arms Recovered : ফের রাজ্যে অস্ত্র-গুলি উদ্ধার, নদিয়ার হাঁসখালি ও বীরভূমের নলহাটিতে মোট ৫ জন গ্রেফতার

West Bengal News : পঞ্চায়েত ভোটের আগে ফের বীরভূমের নলহাটি থেকে প্রচুর অস্ত্র উদ্ধার করল রাজ্য পুলিশের STF। মুর্শিদাবাদের ডোমকলের বাসিন্দা ২ অস্ত্র কারবারির থেকে ২টি পিস্তল এবং ৩০টি গুলি উদ্ধার হয়। 

সুজিত মণ্ডল, ময়ূখঠাকুর চক্রবর্তী ও মনোজ বন্দ্যোপাধ্যায়, নদিয়া ও বীরভূম : পঞ্চায়েত ভোটের আগে ফের রাজ্যে অস্ত্র-গুলি উদ্ধার। পুলিশের রুটিন তল্লাশিতে, নদিয়ার হাঁসখালিতে উদ্ধার হল আগ্নেয়াস্ত্র ও গুলি। বীরভূমের নলহাটি থেকে অস্ত্র ও গুলি উদ্ধার করেছে রাজ্য পুলিশের STF। দুটি ঘটনায়, ৫ জনকে গ্রেফতার করেছে পুলিশ।

পঞ্চায়েত ভোটের আগে ফের বীরভূমের নলহাটি থেকে প্রচুর অস্ত্র উদ্ধার করল রাজ্য পুলিশের STF। মুর্শিদাবাদের ডোমকলের বাসিন্দা ২ অস্ত্র কারবারির থেকে ২টি পিস্তল এবং ৩০টি গুলি উদ্ধার হয়। 

পঞ্চায়েত ভোটের মুখে জেলায় জেলায় আগ্নেয়াস্ত্র এবং গুলি উদ্ধারের ঘটনায়, তৃণমূলকে তীব্র আক্রমণ করেছে বিরোধীরা। বিরোধীদের কটাক্ষের জবাব দিয়েছে তৃণমূল। পঞ্চায়েত ভোটের আগে যে ভাবে অস্ত্র-গুলি ও বোমা উদ্ধারের বিরাম নেই, সেই সঙ্গে থামছে না রাজনৈতিক তরজাও। 

হাঁসখালিতে চলন্ত গাড়ি থেকে অস্ত্র-গুলি উদ্ধার

শুক্রবার গভীর রাতে নাকা চেকিংয়ের সময় চারটি আগ্নেয়াস্ত্র, সাত রাউন্ড গুলি উদ্ধার করল নদিয়ার হাঁসখালি থানার পুলিশ। ঘটনায় তিনজনকে গ্রেফতার করা হয়েছে। পুলিশ সূত্রে ধৃতদের নাম জানা গিয়েছে, এরশাদ মণ্ডল (৩৭), সাধন মণ্ডল (৪২) ও শাহিন মণ্ডল (১৮)। তাদের বাড়ি হাঁসখালি থানা এলাকাতেই। একটি চারচাকা গাড়িতে চেপে হাজরাতলা এলাকা দিয়ে যাচ্ছিল। পুলিশের সন্দেহ হওয়াতে গাড়ি থামিয়ে তল্লাশি করতেই উদ্ধার হয় আগ্নেয়াস্ত্র।

কিছুদিন আগেই বাংলাদেশ সীমান্ত ঘেঁষা দুই জেলা মুর্শিদাবাদ ও মালদা থেকে ফের উদ্ধার হয়েছিল বেআইনি আগ্নেয়াস্ত্র, গুলি ও কার্তুজ। পুলিশের জালে একাধিক সন্দেহভাজন অস্ত্রকারবারি। বেআইনি অস্ত্রের রমরমা নিয়ে তুঙ্গে ওঠে রাজনৈতিক তরজা। সব ঠিক থাকলে আগামী বছরেই বাংলায় পঞ্চায়েত ভোট। তার অনেক আগে থেকেই, প্রায় প্রতিদিন দিকে দিকে অবৈধ অস্ত্র উদ্ধার হয়েছে। বুধবার বাংলাদেশ সীমান্ত লাগোয়া দুই জেলা মুর্শিদাবাদ ও মালদার একাধিক জায়গায় হানা দিয়ে বেআইনি অস্ত্র উদ্ধার করেছে পুলিশ। গ্রেফতার করা হয়েছে একাধিক অস্ত্র কারবারিকে। আগ্নেয়াস্ত্র নিয়ে ফতেপুর ফেরিঘাটে জড়ো হয়েছেন তিনজন। সূত্র মারফত এই খবর পেয়ে বুধবার সন্ধেয় অভিযান চালায় ডোমকল থানার পুলিশ। তিনজনকেই গ্রেফতার করে তারা। উদ্ধার হয় দুটি দেশি পিস্তল ও ৫ রাউন্ড গুলি। 

কী উদ্দেশ্যে, কোথায় অস্ত্র নিয়ে যাওয়া হচ্ছিল? সেই তদন্ত শুরু করেছে পুলিশ। অস্ত্র আইনে মামলা রুজু করে তার তদন্ত চালাচ্ছে পুলিশ। মুর্শিদাবাদের রেজিনগরেও পুলিশি অভিযানে উদ্ধার হয়েছে একটি দেশি বন্দুক ও এক রাউন্ড গুলি। পুলিশ সূত্রে খবর, ধৃত অস্ত্র কারবারি নদিয়ার কালীগঞ্জের বাসিন্দা। 

আরও পড়ুন- জিতলে ২০০০ টাকার প্রতিশ্রুতি সুকান্তর, লাইন দেওয়াকে ‘ভিখারিসুলভ’ বললেন দিলীপ, বঙ্গ বিজেপি-তে ভিন্ন সুর!

আরও পড়ুন
Sponsored Links by Taboola

সেরা শিরোনাম

News Live Updates: মিথ্যে মামলায় পঙ্কজ দত্তকে হেনস্থা, ২ IO, SI-কে সাসপেন্ড করল সরকার
মিথ্যে মামলায় পঙ্কজ দত্তকে হেনস্থা, ২ IO, SI-কে সাসপেন্ড করল সরকার
Malda: চাকরির খোঁজে রাজস্থানে গিয়ে মৃত্যু তিন যুবকের
চাকরির খোঁজে রাজস্থানে গিয়ে মৃত্যু তিন যুবকের
Cockroach Janta Party : '৪ সপ্তাহ পর আবারও সরকারের সঙ্গে বৈঠক করব', যা বলল ককরোচ জনতা পার্টি...
'৪ সপ্তাহ পর আবারও সরকারের সঙ্গে বৈঠক করব', যা বলল ককরোচ জনতা পার্টি...
Kunal Ghosh Arrested : গ্রেফতার কুণাল ঘোষ, লালবাজারের পথে মমতা...
গ্রেফতার কুণাল ঘোষ, লালবাজারের পথে মমতা...

ভিডিও

Suvendu Adhikari News: 'মৃত্যুঞ্জয়ের স্ত্রীকে আমি সহকারীর চাকরি দিই', বললেন মুখ্যমন্ত্রী শুভেন্দু
CJP News: অবশেষে কেন্দ্রীয় শিক্ষামন্ত্রীর ইস্তফা, জয়ের উচ্ছ্বাস ককরোচ জনতা পার্টির
Mamata Banerjee: পদ্মপুকুরে 'কালীঘাট তৃণমূল'-এর মিছিলে উত্তেজনা, মিছিলে যোগ দিলেন মমতা বন্দ্যোপাধ্যায়
BJP Government: ছাত্র বিক্ষোভের নামে ধর্মতলায় ধুন্ধুমার, ৫ অভিযুক্ত আটক | ABP Ananda Live
Neet Exam:শান্তির মধ্যে দিয়ে যে ক্ষমতা আমরা দেখিয়েছি এর বিপক্ষে অন্য কোনও হাতিয়ার নেই:সোনম ওয়াংচুক

ফটো গ্যালারি

ব্যক্তিগত কর্নার

সেরা প্রতিবেদন
সেরা রিল
Suvendu Adhikari : 'খুনের মামলা, চিটিংবাজ ভাইপোকে কেউ বাঁচাতে পারবে না'! অভিষেকের 'সেবাশ্রয়' নিয়ে কী বার্তা মুখ্যমন্ত্রীর?
Suvendu Adhikari : 'খুনের মামলা, চিটিংবাজ ভাইপোকে কেউ বাঁচাতে পারবে না'! অভিষেকের 'সেবাশ্রয়' নিয়ে কী বার্তা মুখ্যমন্ত্রীর?
Bardhaman Medical College : 'কলেজ ক্যাম্পাস ও হাসপাতালে আন্দোলন করলেই আইনি ব্যবস্থা', নির্দেশিকা ঘিরে শোরগোল
Bardhaman Medical College : 'কলেজ ক্যাম্পাস ও হাসপাতালে আন্দোলন করলেই আইনি ব্যবস্থা', নির্দেশিকা ঘিরে শোরগোল
অশান্ত হরমুজ, ক্ষেপনাস্ত্র হামলা জাহাজে, এক ধাক্কায় বাড়াবে পেট্রোল-ডিজেলের দাম? আজ কত? বড় আপডেট
অশান্ত হরমুজ, ক্ষেপনাস্ত্র হামলা জাহাজে, এক ধাক্কায় বাড়াবে পেট্রোল-ডিজেলের দাম? আজ কত? বড় আপডেট
Delhi liquor shops closed : NEET প্রশ্নফাঁস নিয়ে বাড়ছে আন্দোলনের ঝাঁঝ ! নিরাপত্তার স্বার্থে সপ্তাহান্তে এই সময়ের পর রাজধানীতে বন্ধ সব মদের দোকান
NEET প্রশ্নফাঁস নিয়ে বাড়ছে আন্দোলনের ঝাঁঝ ! নিরাপত্তার স্বার্থে সপ্তাহান্তে এই সময়ের পর রাজধানীতে বন্ধ সব মদের দোকান
Howrah News: হাওড়ায় ফের ব্যবসায়ীকে লক্ষ্য করে গুলি, টাকা-গয়না লুঠের অভিযোগ, দুষ্কৃতীদের খোঁজে জারি তল্লাশি অভিযান
হাওড়ায় ফের ব্যবসায়ীকে লক্ষ্য করে গুলি, টাকা-গয়না লুঠের অভিযোগ, দুষ্কৃতীদের খোঁজে জারি তল্লাশি অভিযান
NEET Paper Leak Protest : 'গুন্ডা পাঠিয়েছিল'! কারা? NEET কাণ্ডে রাহুল গান্ধীকে তুলোধোনা বিজেপির, কী জানালেন গিরিরাজ সিং?
'গুন্ডা পাঠিয়েছিল'! কারা? NEET কাণ্ডে রাহুল গান্ধীকে তুলোধোনা বিজেপির, কী জানালেন গিরিরাজ সিং?
যুদ্ধের আঁচ সমুদ্রে, ব্ল্যাক সি-তে বাণিজ্যিক জাহাজে হামলা, ভারতীয় নাবিকের মৃত্যু, কড়া অবস্থান বিদেশ মন্ত্রকের
যুদ্ধের আঁচ সমুদ্রে, ব্ল্যাক সি-তে বাণিজ্যিক জাহাজে হামলা, ভারতীয় নাবিকের মৃত্যু, কড়া অবস্থান বিদেশ মন্ত্রকের
ভয়ঙ্কর ঘটনা ! ইরানীয় জলপথে ভারতীয় নাবিকে ঠাসা LPG ট্যাঙ্কারে বিরাট ক্ষেপণাস্ত্র হামলা, বিবৃতি জারি ভারতীয় দূতাবাসের
ভয়ঙ্কর ঘটনা ! ইরানীয় জলপথে ভারতীয় নাবিকে ঠাসা LPG ট্যাঙ্কারে বিরাট ক্ষেপণাস্ত্র হামলা, বিবৃতি জারি ভারতীয় দূতাবাসের
Embed widget