এক্সপ্লোর

West Bengal Assembly : অধ্যক্ষের বিরুদ্ধে স্লোগান, ২ বিজেপি বিধায়ককে মার্শাল ডেকে বের করে দিলেন স্পিকার

মার্শাল ডেকে বের করে দেওয়া হল ২ বিজেপি বিধায়ককে। কেন এমন পদক্ষেপ ?

উজ্জ্বল মুখোপাধ্যায়, কলকাতা : সোমবার বিজেপি বিধায়কদের প্রতিবাদে উত্তপ্ত হল বিধানসভা। ঘটে গেল এমন এক ঘটনা , যা সাম্প্রতিক কালে দেখা যায়নি। গত ১৭ ফেব্রুয়ারি অধ্যক্ষের চেয়ারের দিকে কাগজ ছোড়ার অভিযোগে ৩০ দিনের জন্য সাসপেন্ড করা হয় শুভেন্দু অধিকারী সহ ৪ বিধায়ককে। আর এবার মার্শাল ডেকে বের করে দেওয়া হল ২ বিজেপি বিধায়ককে। কেন এমন পদক্ষেপ ? ৪ বিজেপি বিধায়কদের দাবি, 'কেন পাবলিক সার্ভিস কমিশনকে কাজের সুযোগ দেওয়া হচ্ছে না?'এই প্রশ্ন তোলারই 'শাস্তি'দেওয়া হল তাঁদের। 

ঘটনাটি ঠিক কী  ?

সোমবার বিধানসভার অধিবেশন শুরু হওয়ার পর দুই বিজেপি বিধায়ক শঙ্কর ঘোষ এবং মনোজ ওঁরাও-কে মার্শাল ডেকে বের করে দেন স্পিকার। ঘটনাটি ঠিক কী  ? এদিন বিজেপি বিধায়ক হিরণ চট্টোপাধ্যায় প্রশ্ন তোলেন, '১০ বছর ধরে পাবলিক সার্ভিস কমিশন কাজ করছে না। কেন পাবলিক সার্ভিস কমিশনকে কাজের সুযোগ দেওয়া হচ্ছে না?'। এই প্রশ্ন তুলতেই বিজেপি বিধায়কের এক্তিয়ার স্মরণ করিয়ে দেন স্পিকার।

' হিরণের মাইক বন্ধ করে দেওয়া হয়'

অভিযোগ, হিরণের মাইক বন্ধ করে দেওয়া হয়।  প্রতিবাদে কাগজ ছিঁড়ে বিক্ষোভ  শুরু করেন বিজেপির বিধায়করা। অধ্যক্ষের বিরুদ্ধে স্লোগান দিতে শুরু করেন শঙ্কর ঘোষ ও মনোজ ওঁরাও। এরপরই মার্শাল ডেকে ২ বিজেপি বিধায়ককে বের করে দেন স্পিকার। সাসপেন্ড করা হয় ফালাকাটার বিজেপি বিধায়ক দীপক বর্মনকে।  প্রসঙ্গত,৩০ দিনের জন্য সাসপেন্ড হন শুভেন্দু অধিকারী সহ ৪ বিধায়ক। তবে দীপককে গোটা অধিবেশনের জন্য নয়, শুধু সোমবারের জন্যই সাসপেন্ড করা হয়েছে।

BJP র প্রতিক্রিয়া                 

বিধানসভা থেকে বেরিয়ে এসে বিজেপি বিধায়ক শঙ্কর ঘোষের অভিযোগ, বিধানসভায় বিরোধীদের বলতে দেওয়া হয় না। একের পর এক বিজেপি বিধায়ককে সাসপেন্ড করা হচ্ছে। বিরোধীদের মাইক বন্ধ করে দেওয়া হচ্ছে। বিরোধীরা প্রশ্ন তুললেই মার্শাল ডেকে বের করে দেওয়া হচ্ছে, বিধানসভায় বিরোধীদের কথা বলার অধিকার নেই'।   

শুভেন্দু অধিকারী কী বললেন ?

এই ঘটনার পরে, বিরোধী দলনেতা শুভেন্দু অধিকারী বলেন, এদিনের ঘটনা  নিয়ে পরিষদীয় দলের বৈঠক ডাকা হয়েছে। সেখানে বিষয়টি নিয়ে আলোচনার পরেই  প্রয়োজনীয় পদক্ষেপ করা হবে।  

আরও পড়ুন :

ফের উত্তপ্ত যাদবপুর, ওমপ্রকাশ ঢুকতেই উঠল স্লোগান, ক্যাম্পাসে ঢুল পুলিশ

 

সেরা শিরোনাম

Rejinagar By Elections: উত্তর ২৪ পরগনার খড়দায় বিজেপির দুই গোষ্ঠীর সংঘর্ষ, বোমাবাজি, আহত বেশ কয়েক জন
উত্তর ২৪ পরগনার খড়দায় বিজেপির দুই গোষ্ঠীর সংঘর্ষ, বোমাবাজি, আহত বেশ কয়েক জন
Nandigram-Reginagar By-Polls LIVE: অশান্তির অভিযোগে গ্রেফতার হুমায়ুন, রিপোর্ট তলব CEO দফতরের, নন্দীগ্রামের গড়চক্রবেড়িয়ায় উত্তেজনা
অশান্তির অভিযোগে গ্রেফতার হুমায়ুন, রিপোর্ট তলব CEO দফতরের, নন্দীগ্রামের গড়চক্রবেড়িয়ায় উত্তেজনা
মুখ্যমন্ত্রী হওয়ার পর প্রথমবার ভোট দিলেন শুভেন্দু অধিকারী, নন্দীগ্রামে দাঁড়িয়েই কথা দিলেন ...
মুখ্যমন্ত্রী হওয়ার পর প্রথমবার ভোট দিলেন শুভেন্দু অধিকারী, নন্দীগ্রামে দাঁড়িয়েই কথা দিলেন ...
Monsoon Retreat : পুজোর আগেই বিদায় বর্ষার, তবে দিয়ে গেল খুব খারাপ সঙ্কেত, বড় বিপদ সামনে?
পুজোর আগেই বিদায় বর্ষার, তবে দিয়ে গেল খুব খারাপ সঙ্কেত, বড় বিপদ সামনে?

ভিডিও

Subrata Gupta:
Bankshall Court | ব্যাঙ্কশাল কোর্ট চত্বরে আইনজীবীদের বিক্ষোভ, রাস্তা অবরোধ
Mamata Banerjee News: আইনি পদক্ষেপের হুঁশিয়ারি মমতা বন্দ্যোপাধ্যায়ের আইনজীবীর |
Maheshtala Chaos: মহেশতলায় রাস্তা তৈরিকে ঘিরে সংঘর্ষ, ইটের ঘায়ে মাথা ফাটল এক স্কুল ছাত্রের!
CM Suvendu Adhikari: নামেই Buxa Tiger Reserve ছিল, বাঘ একটাও ছিল না: মুখ্যমন্ত্রী |

ফটো গ্যালারি

ব্যক্তিগত কর্নার

সেরা প্রতিবেদন
সেরা রিল
Success Story: ৪৯ শতাংশ নম্বর থেকে UPSC-তে সাফল্য, পঞ্চম প্রচেষ্টায় সিভিল সার্ভিস ক্র্যাক করেন 'ব্যাকবেঞ্চার' উৎকর্ষ
৪৯ শতাংশ নম্বর থেকে UPSC-তে সাফল্য, পঞ্চম প্রচেষ্টায় সিভিল সার্ভিস ক্র্যাক করেন 'ব্যাকবেঞ্চার' উৎকর্ষ
IPL: কেকেআরে আসছেন হার্দিক পাণ্ড্য? ট্রেডিং নিয়ে মুম্বই ইন্ডিয়ান্সের সঙ্গে আলোচনা করল কোন দল?
কেকেআরে আসছেন হার্দিক পাণ্ড্য? ট্রেডিং নিয়ে মুম্বই ইন্ডিয়ান্সের সঙ্গে আলোচনা করল কোন দল?
Saurav Palodhi: 'অঙ্ক কি কঠিন' এনে দিয়েছিল জাতীয় পুরষ্কার, এবার সৌরভ পালোধি বলবেন গল্পের 'শেষ অবধি'
'অঙ্ক কি কঠিন' এনে দিয়েছিল জাতীয় পুরষ্কার, এবার সৌরভ পালোধি বলবেন গল্পের 'শেষ অবধি'
Russia News : ল্যাবে টেস্ট টিউব ভেঙে প্লেগ আতঙ্ক ? ভয়ঙ্কর সংক্রমণের আশঙ্কা রাশিয়ায়; গবেষকের মৃত্যু; শতাধিক কোয়ারেন্টাইনে
ল্যাবে টেস্ট টিউব ভেঙে প্লেগ আতঙ্ক ? ভয়ঙ্কর সংক্রমণের আশঙ্কা রাশিয়ায়; গবেষকের মৃত্যু; শতাধিক কোয়ারেন্টাইনে
Gold Price: পুজোর আগে ক্রেতাদের জন্য বড় সুযোগ, সোনা-রুপোর দাম শুনলে আজ অবাক হবেন!
পুজোর আগে ক্রেতাদের জন্য বড় সুযোগ, সোনা-রুপোর দাম শুনলে আজ অবাক হবেন!
Jalpaiguri: নাগরাকাটায় রাতে গাড়ির ধাক্কায় প্রাণ গেল চিতাবাঘের, ডায়না সেতুর কাছে উদ্ধার দেহ
নাগরাকাটায় রাতে গাড়ির ধাক্কায় প্রাণ গেল চিতাবাঘের, ডায়না সেতুর কাছে উদ্ধার দেহ
Kainat Imtiaz Retires: এশিয়ান গেমসের পরই আন্তর্জাতিক ক্রিকেট থেকে অবসর পাক তারকার, শুরু করলেন দ্বিতীয় ইনিংস
এশিয়ান গেমসের পরই আন্তর্জাতিক ক্রিকেট থেকে অবসর পাক তারকার, শুরু করলেন দ্বিতীয় ইনিংস
Gavaskar On Rohit: 'অবসরের আগে রোহিত যেন ...', হিটম্য়ানের প্রশংসা করেও এক চ্যালেঞ্জ ছুড়ে দিলেন গাওস্কর
'অবসরের আগে রোহিত যেন ...', হিটম্য়ানের প্রশংসা করেও এক চ্যালেঞ্জ ছুড়ে দিলেন গাওস্কর
Embed widget