এক্সপ্লোর

Jadavpur University : ফের উত্তপ্ত যাদবপুর, ওমপ্রকাশ ঢুকতেই উঠল স্লোগান, ক্যাম্পাসে ঢুকল পুলিশ

JU Student Agitation: যাদবপুর বিশ্ববিদ্যালয়ে ওমপ্রকাশ , ঘরের বাইরে SFI-এর অবস্থান। সাদা পোশাকে ক্যাম্পাসে ঢুকল পুলিশ।

কৃষ্ণেন্দু অধিকারী, কলকাতা : ১ মার্চ থেকে চলছে অচলাবস্থা।  ৯ দিন পর  যাদবপুরের পরিস্থিতি নিয়ে বৈঠকে বসেছে বিশ্ববিদ্যালয় কর্তৃপক্ষ। এরই মধ্যে নতুন করে উত্তপ্ত হল বিশ্ববিদ্যালয় চত্বর।  আন্তর্জাতিক সম্পর্ক বিষয়ের অধ্যাপক, তৃণমূল প্রভাবিত অধ্যাপক সংগঠন ওয়েবকুপার সদস্য ওমপ্রকাশ মিশ্র সোমবার সকালে নিজের অফিসে আসেন। । বিভাগে ঢোকার মুখেই তাঁকে ঘিরে বিক্ষোভ দেখাতে শুরু করেন পড়ুয়ারা। ফের একবার উত্তপ্ত হয়ে ওঠে পরিস্থিতি।  প্রতিবাদ দেখাতে শুরু করেন এসএফআই ছাত্র ছাত্রীরা, বিক্ষোভ শুরু করে এআইডিএসও। 

নিজেই দরজার তালা খুলে, পোস্টার ছিঁড়ে ঢুকে পড়েন দফতরে।  প্ল্যাকার্ড হাতে প্রতিবাদ দেখাচ্ছিলেন পড়ুয়ারা। কিন্তু হাত জোড় করে ভিতরে ঢুকে যান অধ্যাপক ওমপ্রকাশ মিশ্র। ঢোকার সময় তিনি বলেন, 'আই রিকোয়েস্ট অল মাই স্টুডেন্টস টু কাইন্ডলি গো টু মাই অফিস কাইন্ডলি লেট মি গো টু মাই অফিস আই রিকোয়েস্ট মাই স্টুডেন্টস। আই অ্য়াম এ টিচার অফ লং স্ট্যান্ডিং। কাইন্ডলি লেট মি গো ডু মাই অফিস। ' তখনই প্রতিবাদের পারদ চড়তে থাকে। ঠিক সেই সময়ই বিশ্ববিদ্যালয় ক্যাম্পাসে সাদা পোশাকে প্রচুর পুলিশ ঢুকে পড়ে। শিক্ষাঙ্গনে কেন পুলিশ? ঘটনার দিন কোথায় ছিল? প্রশ্ন তুলে সরব হয় এসএফআই। অন্যদিকে আবার টিএমসিপি-র বক্তব্য, নিরাপত্তার স্বার্থে পুলিশ ঢুকতেই পারে। ' আমাদের সংগঠনগতভাবে কোনও আপত্তি নেই। প্রশাসন যদি মনে করে কাউকে সিকিউরিটি দেওয়ার জন্য আমরা পুলিশ থাকাতেও কোনও অসুবিধা নেই। ' জানালেন এক টিএমসিপি প্রতিনিধি। এই বিষয়ে অধ্যাপক ওমপ্রকাশ মিশ্র বলেন, তিনি পুলিশকে ডাকেননি। তিনি আরও বলেন, 'এরা আমাদেরই ছাত্রছাত্রী। এদের সঙ্গে আমার কোনও বিরোধ নেই। যারা অভিযোগ করেছে তারা এগুলো নিয়ে হাইকোর্টে গেছে। তারা হাইকোর্টে গেছে। হাইকোর্ট মামলাটাকে নিয়েছে। পুলিশ তদন্ত করছে। '

ফের হাইকোর্টে মামলা

অন্যদিকে যাদবপুরকাণ্ডে ফের নতুন মামলা দায়ের হয়েছে কলকাতা হাইকোর্টে। মামলাকারীর অভিযোগ, জিজ্ঞাসাবাদের নাম করে যাদবপুরের পড়ুয়াদের বারবার ডেকে পাঠিয়ে হেনস্থা করছে পুলিশ। এর আগে ৭ মার্চ তাঁদের ডাকা হয়। পড়ুয়ারা হাজিরা দেন। অভিযোগ, সেদিন তাঁদের কাছ থেকে তাঁদের মোবাইল ফোন চাওয়া হয়। তাঁরা আপত্তি জানান। তারপর থেকেই পড়ুয়াদের হেনস্থার চেষ্টা হচ্ছে।  সোমবার ফের তাদের তলব করেছে পুলিশ। উদ্দীপন কুণ্ডু নামে SFI সদস্য এক পড়ুয়া হাইকোর্টে দ্রুত শুনানির আবেদন করেন। বিচারপতি তীর্থঙ্কর ঘোষ মামলা দায়ের করে মঙ্গলবার ফের মেনশন করার নির্দেশ দিয়েছেন। 

 

 

আরও পড়ুন
Sponsored Links by Taboola

সেরা শিরোনাম

West Bengal News Live : যোগ্য হলেই এই দিন থেকে পাবেন অন্নপূর্ণা যোজনার টাকা,ঘোষণা মুখ্যমন্ত্রীর
যোগ্য হলেই এই দিন থেকে পাবেন অন্নপূর্ণা যোজনার টাকা, ঘোষণা মুখ্যমন্ত্রীর
ফোর্ট উইলিয়ামের ম্যাপ, ভিডিও, ভারতের রেল নেটওয়ার্কের ছবি পাচার পাকিস্তানে! হাবড়া থেকে জঙ্গিকে ধরতেই কী কী জানা গেল?
ফোর্ট উইলিয়ামের ম্যাপ, ভিডিও, ভারতের রেল নেটওয়ার্কের ছবি পাচার পাকিস্তানে! হাবড়া থেকে জঙ্গিকে ধরতেই কী কী জানা গেল?
Weather Forecast: নিম্নচাপের প্রবল প্রভাব, ভারী থেকে অতি ভারী বৃষ্টি, বানভাসি পরিস্থিতি হতে পারে কোন কোন এলাকায়?
নিম্নচাপের প্রবল প্রভাব, ভারী থেকে অতি ভারী বৃষ্টি, বানভাসি পরিস্থিতি হতে পারে কোন কোন এলাকায়?
Kolkata News: ভরসন্ধ্যায় ভবানীপুরে হুড়মুড়িয়ে ভাঙল লাইব্রেরির একাংশ, লাগাতার ভারী বৃষ্টিতেই কি বিপর্যয় ?
ভরসন্ধ্যায় ভবানীপুরে হুড়মুড়িয়ে ভাঙল লাইব্রেরির একাংশ, লাগাতার ভারী বৃষ্টিতেই কি বিপর্যয় ?

ভিডিও

BJP Government in Bengal | কেন কাজ করছে না পুরসভা! প্রশ্ন তুললেন শীর্ষেন্দু সিংহ রায়
Sovandeb Chattopadhyay |
Kunal Ghosh | ওয়ার্ড পুনর্বিন্যাসের নেপথ্যে 'রাজনৈতিক অভিসন্ধি'? অভিযোগ কুণালের
Academy of Fine Arts : প্রথমে গেরুয়া, তারপর সাদা, ফের গেরুয়া! অ্যাকাডেমির রং বদলে বিতর্ক
Sebaashray Case: অভিষেকের সেবাশ্রয়-কাণ্ডে চিকিৎসক রাজীব বিশ্বাসকে জিজ্ঞাসাবাদ | ABP Ananda Live

ফটো গ্যালারি

ব্যক্তিগত কর্নার

সেরা প্রতিবেদন
সেরা রিল
Weather Forecast: নিম্নচাপের প্রবল প্রভাব, ভারী থেকে অতি ভারী বৃষ্টি, বানভাসি পরিস্থিতি হতে পারে কোন কোন এলাকায়?
নিম্নচাপের প্রবল প্রভাব, ভারী থেকে অতি ভারী বৃষ্টি, বানভাসি পরিস্থিতি হতে পারে কোন কোন এলাকায়?
Dilip Ghosh: আবাসের ঘর পেতে চান? কেউ যেন বঞ্চিত না থাকেন, বড় আবেদন পঞ্চায়েত মন্ত্রী দিলীপ ঘোষের
আবাসের ঘর পেতে চান? কেউ যেন বঞ্চিত না থাকেন, বড় আবেদন পঞ্চায়েত মন্ত্রী দিলীপ ঘোষের
Lionel Messi: বাবার স্মৃতির উদ্দেশে আবেগঘন মেসির পোস্টের রন্ধ্রে রন্ধ্রে অবসরের পূর্বাভাস
বাবার স্মৃতির উদ্দেশে আবেগঘন মেসির পোস্টের রন্ধ্রে রন্ধ্রে অবসরের পূর্বাভাস
East Bengal: বিশ্বমানের গোল, টানটান লড়াই, আল আরবির বিরুদ্ধে ৪-১ জিতে চ্যাম্পিয়ন্স লিগ ২-র গ্রুপ পর্বে ইস্টবেঙ্গল
বিশ্বমানের গোল, টানটান লড়াই, আল আরবির বিরুদ্ধে ৪-১ জিতে চ্যাম্পিয়ন্স লিগ ২-র গ্রুপ পর্বে ইস্টবেঙ্গল
Rudranil Ghosh: আগেই আশঙ্কা প্রকাশ করেছিলেন চন্দন সেন,
আগেই আশঙ্কা প্রকাশ করেছিলেন চন্দন সেন, "যে রং ছিল, সেই রংই হবে", অ্যাকাডেমির রং বদল নিয়ে 'কার্যত' ঘোষণা করলেন রুদ্রনীল ঘোষ!
Kunal Ghosh: বেলেঘাটায় কুণাল ঘোষের বাড়ি ও কার্যালয়ে হামলার অভিযোগ
বেলেঘাটায় কুণাল ঘোষের বাড়ি ও কার্যালয়ে হামলার অভিযোগ
IND vs SL: প্রথম টেস্টপূর্বে জোড়া ধাক্কা, তারকা ক্রিকেটারদেরকে বাদ দিয়েই গলের দল ঘোষণা করল শ্রীলঙ্কা
প্রথম টেস্টপূর্বে জোড়া ধাক্কা, তারকা ক্রিকেটারদেরকে বাদ দিয়েই গলের দল ঘোষণা করল শ্রীলঙ্কা
Sheikh Hasina : শেখ হাসিনার প্রত্যর্পণ চায় বাংলাদেশ, কী বলল ভারত ?
শেখ হাসিনার প্রত্যর্পণ চায় বাংলাদেশ, কী বলল ভারত ?
Embed widget