এক্সপ্লোর

Mamata On SIR : SIR-এ সাড়ে ৬৩ লক্ষেরও বেশি নাম বাদ, আজ ধর্মতলায় ধর্নায় বসছেন মুখ্যমন্ত্রী

Mamata On Bengal SIR : ৬০ লক্ষের বেশি নাম এখনও 'বিবেচনাধীন', তার প্রতিবাদে আজ ধর্নায় বসতে চলেছেন মুখ্যমন্ত্রী

কলকাতা: SIR ইস্যুতে আজ ধর্মতলায় ধর্নায় বসবেন মুখ্যমন্ত্রী মমতা বন্দ্যোপাধ্যায়। আজ দুপুর ২টোয় মেট্রো চ্যানেলে তাঁর অবস্থান-বিক্ষোভে বসার কথা। গত শনিবার প্রথম দফায় চূড়ান্ত ভোটার তালিকা প্রকাশ করেছে নির্বাচন কমিশন। সেখানে সাড়ে ৬৩ লক্ষের বেশি নাম ভোটার তালিকা থেকে বাদ পড়েছে। ৬০ লক্ষের বেশি নাম এখনও 'বিবেচনাধীন'। তার প্রতিবাদে আজ ধর্নায় বসতে চলেছেন মুখ্যমন্ত্রী। ১ মার্চ সাংবাদিক বৈঠকে মমতা বন্দ্যোপাধ্যায়ের এই কর্মসূচি ঘোষণা করেছিলেন অভিষেক বন্দ্যোপাধ্যায়।   

আরও পড়ুন, হরমুজ প্রণালী বন্ধে অর্থনীতিতে আঘাত, "যুদ্ধ দীর্ঘস্থায়ী হলে অপরিশোধিত তেলের দাম ২০০ ডলার ছাড়াতে পারে.." ! কোন পথে ভারত ?

ভুক্তভোগীদের সঙ্গে নিয়ে মুখ্য নির্বাচন কমিশনার জ্ঞানেশ কুমারের সঙ্গে দেখা করে নালিশ জানিয়েছেন। সুপ্রিম কোর্টে দাঁড়িয়ে সওয়াল করেছেন। এবার SIR ইস্য়ুতে আক্রমণের ঝাঁঝ আরও বাড়িয়ে শুক্রবার দুপুর ২টোয় ধর্মতলায় মেট্রো চ্যানেলে ধর্নায় বসছেন মমতা বন্দ্যোপাধ্য়ায়। সূত্রের খবর, রাতেও ধর্নায় থাকতে পারেন তিনি।

 ২৮ ফেব্রুয়ারি অর্থাৎ গত শনিবার চূড়ান্ত ভোটার তালিকা প্রকাশ করেছে নির্বাচন কমিশন। যেখানে ৬৩ লক্ষ ৬৬ হাজার ৯৫২ জনের নাম ভোটার তালিকা থেকে বাদ পড়েছে। এবং ৬০ লক্ষ ৬ হাজার ৬৭৫ জনের নাম এখনও 'বিবেচনাধীন'। এরপরই পয়লা মার্চ সাংবাদিক বৈঠক করে অভিষেক বন্দ্যোপাধ্য়ায় জানিয়ে দেন, ৬ তারিখ ধর্নায় বসবেন মমতা বন্দ্যোপাধ্য়ায়।

তৃণমূলের সর্বভারতীয় সাধারণ সম্পাদক  অভিষেক বন্দ্যোপাধ্য়ায় বলেন,৬ তারিখ মেট্রো চ্য়ানেলে মমতা বন্দ্যোপাধ্য়ায় নিজে এই নিয়ে প্রতিবাদ কর্মসূচি নিয়েছেন।মুখ্যমন্ত্রীর এই ধর্না কর্মসূচিকে কটাক্ষ করেছে বিজেপি। বিজেপি সাংসদ ও কেন্দ্রীয় শিক্ষা প্রতিমন্ত্রী  সুকান্ত মজুমদার বলেন, মমতা বন্দ্যোপাধ্য়ায় প্র্যাকটিস করছেন কারণ এরপরে উনি বিরোধী দলনেত্রী হয়ে যাবেন। তখন ওঁকে ধর্নাতে বসতে হবে বিজেপির মুখ্যমন্ত্রীর বিরুদ্ধে। তাই এখন থেকে প্র্য়াকটিস করছেন। 
 
মেট্রো চ্য়ানেলে মমতা বন্দ্য়োপাধ্য়ায়ের ধর্না-অবস্থান নতুন নয়। বিরোধী নেত্রী থাকাকালীন, সিঙ্গুরে জমি অধিগ্রহণের প্রতিবাদে এই মেট্রো চ্য়ানেলেই অনশনে বসেছিলেন মমতা বন্দ্যোপাধ্য়ায়। মুখ্যমন্ত্রী হওয়ার পর, ২০১৯ সালে সারদা মামলায় পুলিশ কমিশনার রাজীব কুমারের বাড়িতে CBI-হানার প্রতিবাদে এই মেট্রো চ্য়ানেলে আচমকা ধর্নায় বসেন তিনি।

আর এবার SIR-এ চক্রান্ত করে বৈধ ভোটারদের নাম বাদের প্রতিবাদে বিধানসভা ভোটের মুখে সেই মেট্রো চ্যানেলে ধর্নায় বসতে চলেছেন মমতা বন্দ্য়োপাধ্য়ায়। তৃণমূল সূত্রে খবর, এখান থেকেই পরবর্তী কর্মসূচি ঘোষণা করবেন তিনি। তবে, এই ধর্না কতদিন চলবে সেবিষয়ে স্পষ্ট করে কিছু জানানো হয়নি। 

আরও পড়ুন
Sponsored Links by Taboola

সেরা শিরোনাম

Blood Bank Scam: ব্লাড ব্যাঙ্কে নিয়ে গিয়ে তিন নাবালকের রক্ত নেওয়ার অভিযোগ, দুর্গাপুরে পুলিশের দ্বারস্থ অভিভাবকরা
ব্লাড ব্যাঙ্কে নিয়ে গিয়ে তিন নাবালকের রক্ত নেওয়ার অভিযোগ, দুর্গাপুরে পুলিশের দ্বারস্থ অভিভাবকরা
Abhishek Banerjee: চিকিৎসার জন্য বিদেশযাত্রায় অভিষেককে 'না' আদালতের, তুঙ্গে রাজনৈতিক তরজা
চিকিৎসার জন্য বিদেশযাত্রায় অভিষেককে 'না' আদালতের, তুঙ্গে রাজনৈতিক তরজা
Bishnupur: ব্যবসায়ীকে ৫ কোটি টাকা তোলা চেয়ে হুমকি, অভিযোগ উঠল ২ বিজেপি নেতার বিরুদ্ধে
ব্যবসায়ীকে ৫ কোটি টাকা তোলা চেয়ে হুমকি, অভিযোগ উঠল ২ বিজেপি নেতার বিরুদ্ধে
Madan Mitra : 'শুভেন্দুর সঙ্গে কথা বলে জানাতে বলেছিল', অভিষেককে নিয়ে চাঞ্চল্যকর দাবি মদনের
'শুভেন্দুর সঙ্গে কথা বলে জানাতে বলেছিল', অভিষেককে নিয়ে চাঞ্চল্যকর দাবি মদনের

ভিডিও

Abhishek Banerjee: অভিষেক বন্দ্যোপাধ্যায়ের প্রাক্তন আপ্ত-সহায়ক সুমিত রায়ও উধাও!
Abhishek Banerjee | BJP-এর ববির সাক্ষ্যগ্রহণ করল রাজ্য মেডিক্যাল কাউন্সিল!
Abhishek Banerjee | অভিষেকের বিদেশযাত্রায় 'না' আদালতের! কেন অনুমতি পেলেন না সাংসদ?
Abhishek Banerjee |
Sandipan Saha:

ফটো গ্যালারি

ব্যক্তিগত কর্নার

সেরা প্রতিবেদন
সেরা রিল
Brock Lesnar: সামারস্ল্যামে পরাজয়ের পরেই অবসর ঘোষণা করলেন ব্রক লেসনার
সামারস্ল্যামে পরাজয়ের পরেই অবসর ঘোষণা করলেন ব্রক লেসনার
Daily Astro: উন্নতি, আনন্দ এবং সমৃদ্ধিতে পূর্ণ থাকবে এই রাশি, কিন্তু বাকি ৩ রাশির...! কী ঘটবে আগামীকাল ?
উন্নতি, আনন্দ এবং সমৃদ্ধিতে পূর্ণ থাকবে এই রাশি, কিন্তু বাকি ৩ রাশির...! কী ঘটবে আগামীকাল ?
Blood Bank Scam: ব্লাড ব্যাঙ্কে নিয়ে গিয়ে তিন নাবালকের রক্ত নেওয়ার অভিযোগ, দুর্গাপুরে পুলিশের দ্বারস্থ অভিভাবকরা
Blood Bank Scam: ব্লাড ব্যাঙ্কে নিয়ে গিয়ে তিন নাবালকের রক্ত নেওয়ার অভিযোগ, দুর্গাপুরে পুলিশের দ্বারস্থ অভিভাবকরা
Petrol Diesel Price : আজ কত টাকায় মিলবে পেট্রোল-ডিজেল? ভোর ৬ টায় প্রকাশিত দাম
হরমুজ নিয়ে আশার খবর, সরাসরি প্রভাব তেলের দামে ? আজ কত টাকায় মিলবে পেট্রোল-ডিজেল? ভোর ৬ টায় প্রকাশিত দাম
Kolkata Waterlogging: টানা বৃষ্টিতে জলমগ্ন শহর কলকাতা, ডুবে গিয়েছে সেক্টর ফাইভের একাংশ
টানা বৃষ্টিতে জলমগ্ন শহর কলকাতা, ডুবে গিয়েছে সেক্টর ফাইভের একাংশ
Cargo Ship Attacked : ভয়ঙ্কর হামলা ! লোহিত সাগরে হামলায় ডুবল ভারতের পতাকাবাহী জাহাজ
ভয়ঙ্কর হামলা ! লোহিত সাগরে হামলায় ডুবল ভারতের পতাকাবাহী জাহাজ
Tomorrow Horoscope : সর্বনাশ! জলের মত অর্থ খরচ, 'কপাল পুড়বে' এই সব ক্ষেত্রে, এই ৪ রাশির ভাগ্যে কী আছে ?
সর্বনাশ! জলের মত অর্থ খরচ, 'কপাল পুড়বে' এই সব ক্ষেত্রে, এই ৪ রাশির ভাগ্যে কী আছে ?
Annapurna Yojana: জুলাইয়ে ঢুকেছিল অন্নপূর্ণা যোজনার টাকা, তারপর অগস্টে কেন ঢোকেনি ৩ হাজার টাকা?
জুলাইয়ে ঢুকেছিল অন্নপূর্ণা যোজনার টাকা, তারপর অগস্টে কেন ঢোকেনি ৩ হাজার টাকা?
Embed widget