এক্সপ্লোর

Bengal SIR: প্রাথমিকভাবে শনিবার SIR-এর চূড়ান্ত ভোটার তালিকা, ২৮ ফেব্রুয়ারি তালিকা প্রকাশের পরেও চলবে নথি যাচাই

Bengal SIR Final Draft : প্রাথমিকভাবে শনিবার SIR-এর চূড়ান্ত ভোটার তালিকা।

রুমা পাল, কলকাতা: প্রাথমিকভাবে শনিবার SIR-এর চূড়ান্ত ভোটার তালিকা। ২৮ ফেব্রুয়ারি তালিকা প্রকাশের পরেও চলবে নথি যাচাই। কমিশন সূত্রে খবর, মনোনয়নপত্র পেশের শেষ দিন পর্যন্ত নাম উঠবে তালিকায়। 

আরও পড়ুন, কাল থেকে সিভিল জজদের ছুটি বাতিলের নির্দেশ, SIR-নিষ্পত্তি যাচাইয়ে এবার নোটিস হাইকোর্টের

প্রথমদিন সমস্যা হয়েছিল লগ ইন নিয়ে। মঙ্গলবার সেই সমস্যা কাটিয়ে ফের 'লজিকাল ডিসক্রিপেন্সি'র নথি যাচাই ও নিষ্পত্তির কাজ শুরু করলেন জুডিশিয়াল অফিসাররা। আলিপুর ট্রেজারি বেঞ্চ-সহ একাধিক জায়গায় বিধানসভা ধরে ধরে কাজ শুরু করলেন কলকাতা হাইকোর্টের প্রধান বিচারপতি নিযুক্ত জুডিশিয়াল অফিসাররা।  সোমবার থেকে শুরু হয়েছে 'লজিকাল ডিসক্রিপেন্সি'র নথি যাচাই ও নিষ্পত্তির কাজ। সুপ্রিম কোর্টের নির্দেশে, এই কাজ করছেন কলকাতা হাইকোর্টের প্রধান বিচারপতি নিযুক্ত জুডিশিয়াল অফিসাররা। প্রথম দিনই কাজ করতে গিয়ে একাধিক সমস্যার মুখে পড়তে হয় তাঁদের। কোথাও লগ ইন নিয়ে সমস্যা! কোথাও কর্মপদ্ধতি নিয়ে! তবে মঙ্গলবার সেই ছবিটা বদলেছে। লগ ইন করে কাজ শুরু করেছেন জুডিশিয়াল অফিসাররা। 
 
আলিপুর ট্রেজারি বিল্ডিংয়ে শুরু হল যাদবপুর বিধানসভা কেন্দ্রের 'লজিকাল ডিসক্রিপেন্সি'র নথি যাচাই ও নিষ্পত্তির কাজ।কাজ শুরু করলেন আলিপুর আদালতের অ্যাডিশনাল চিফ জুডিশিয়াল ম্যাজিস্ট্রেট। বিভিন্ন যে অ্যাসেম্বলিগুলো রয়েছে সেই অ্যাসেম্বলি ধরে ধরে আলাদা করে কোন কোন জায়গায় কী কী সমস্যা রয়েছে, সেই বিষয়ে নিষ্পত্তির জন্য জুডিশিয়াল অফিসাররা তারা রয়েছেন। ইতিমধ্য়ে কলকাতা হাইকোর্টের তরফে বিজ্ঞপ্তি জারি করে। SIR-এর কাজে নিযুক্ত জুডিশিয়াল অফিসারদের ছুটি নেওয়া থেকে বিরত থাকতে বলা হয়েছে। কেউ ছুটিতে থাকলে তাঁদের বুধবারের মধ্য়ে কাজে যোগ দিতে বলা হয়েছে। মেডিক্য়াল ইমার্জেন্সি ছাড়া সমস্ত ছুটি বাতিল করা হয়েছে। 
 

নথি যাচাইয়ের ক্ষেত্রে জুডিশিয়াল অফিসারদেরকে সহায়তার জন্য থাকছেন ERO, AERO ও মাইক্রো অবজার্ভাররা। প্রয়োজন হলে মাইক্রো অবজার্ভার, তিনি রয়েছেন। এছাড়া অন্যান্য আধিকারিকদের থেকে বিষয়টা জেনে নেওয়া হচ্ছে। বিভিন্ন জায়গার সমস্যা কী রয়েছে, যেমন উনি ল্যাপটপ নিয়ে রয়েছেন সেখান থেকে লগ ইন করছেন নিজস্ব ইউজার আইডি, পাসওয়ার্ড দিয়ে। এখানে ভোটারদের নথি সামনে দেখা যাচ্ছে। নির্বাচন কমিশনের পোর্টালে প্রত্যেক বিচারকের জন্য আলাদা লগ ইন আইডি তৈরি করা হয়েছে।

লগ ইন-এর পর, সংশ্লিষ্ট বিচারকের জন্য নির্দিষ্ট এলাকায় যাচাইয়ের অপেক্ষায় থাকা ভোটারদের তথ্য খুলে যাচ্ছে। স্ক্রিনের বাঁ দিকে দেখা যাচ্ছে সংশ্লিষ্ট ভোটারের এনুমারেশন ফর্মের তথ্য। তার সঙ্গেই রয়েছে ওই ভোটারের জমা দেওয়া সমস্ত নথি। আর ডান দিকে রয়েছে SIR প্রক্রিয়ার বিভিন্ন পর্যায়ে, সংশ্লিষ্ট ভোটার সম্পর্কে BLO, ERO, AERO, মাইক্রো অবজার্ভাররা কী পর্যবেক্ষণ দিয়েছেন, সেই তথ্য। সেগুলো সবই দেখতে ও যাচাই করতে পারবেন বিচারকরা অর্থাৎ জুডিশিয়াল অফিসাররা। এরপর সংশ্লিষ্ট ভোটারের নাম চূড়ান্ত তালিকায় থাকার ছাড়পত্র দিচ্ছেন কিনা, সেটা তাঁকে টিক মার্কের মাধ্যমে জানাতে হবে। পাশাপাশি বিচারকদের পর্যবেক্ষণ দেওয়ার জন্যও রয়েছে নির্দিষ্ট জায়গা। 

সেরা শিরোনাম

Baruipur Police: বারুইপুরে শুরু হয়ে গেল পুলিশ ফাঁড়ি তৈরির কাজ, উদ্বোধন করতে পারেন খোদ মুখ্যমন্ত্রী
বারুইপুরে শুরু হয়ে গেল পুলিশ ফাঁড়ি তৈরির কাজ, উদ্বোধন করতে পারেন খোদ মুখ্যমন্ত্রী
Barun Biswas Case: বর্তমান সরকারের আমলে 'বরুণ বিশ্বাস মার্ডার ফাইলস' খোলা শুধুই সময়ের অপেক্ষা?
বর্তমান সরকারের আমলে 'বরুণ বিশ্বাস মার্ডার ফাইলস' খোলা শুধুই সময়ের অপেক্ষা?
Asha-Anganwadi Worker: মাসিক ৫ হাজার টাকা ভাতা বাড়ল আশা ও অঙ্গনওয়াড়ি কর্মীদের, নির্দেশিকা জারি করল রাজ্য সরকার
মাসিক ৫ হাজার টাকা ভাতা বাড়ল আশা ও অঙ্গনওয়াড়ি কর্মীদের, নির্দেশিকা জারি করল রাজ্য সরকার
Recruitment Scam: প্রায় ২৫০ কোটির লেনদেন, কেনা হয় বিপুল সম্পত্তি, পুর নিয়োগ দুর্নীতিতে ED-র চার্জশিটে সুজিত বসুর নাম
প্রায় ২৫০ কোটির লেনদেন, কেনা হয় বিপুল সম্পত্তি, পুর নিয়োগ দুর্নীতিতে ED-র চার্জশিটে সুজিত বসুর নাম

ভিডিও

Barasat Medical College News | বারাসাত মেডিক্যাল কলেজে সারপ্রাইজ ভিজিট স্বাস্থ্যমন্ত্রী শারদ্বত মুখোপাধ্যায়ের
Sujit Bose News | পুর নিয়োগ দুর্নীতি মামলায় প্রাক্তন মন্ত্রী সুজিত বসুর বিরুদ্ধে প্রথম সাপ্লিমেন্টারি চার্জশিট পেশ ইডির
Nabanna News | রাজ্য সরকারি দফতরের Group C ও Group D কর্মীদের ক্ল্যারিক্যাল ক্যাডারে পদোন্নতি নিয়ে বড় সিদ্ধান্ত নবান্নের
Agnimitra Paul on Asansole News | ফুটপাথ দখল করে দোকান, সামনের অংশ সরানোর নির্দেশ অগ্নিমিত্রা পালের | ABP ANANDA LIVE
Barun Biswas Files Reopen | এবার খুলছে বরুণ বিশ্বাস ফাইলস? সুটিয়ার নিহত প্রতিবাদী শিক্ষকের বাড়িতে CID

ফটো গ্যালারি

ব্যক্তিগত কর্নার

সেরা প্রতিবেদন
সেরা রিল
Chian Fire Death Toll: চিনে জুতোর কারখানায় ভয়াবহ আগুন, লেলিহান শিখার গ্রাসে গোটা বহুতল, বহু শ্রমিকের মৃত্যু
চিনে জুতোর কারখানায় ভয়াবহ আগুন, লেলিহান শিখার গ্রাসে গোটা বহুতল, বহু শ্রমিকের মৃত্যু
BJP News: বিজেপিতে যোগ দিলেন প্রাক্তন তৃণমূল সাংসদ সুস্মিতা দেব, সুখেন্দুশেখর রায় ও প্রকাশ চিক বরাইক, টিকিট পাবেন রাজ্যসভার?
বিজেপিতে যোগ দিলেন প্রাক্তন তৃণমূল সাংসদ সুস্মিতা দেব, সুখেন্দুশেখর রায় ও প্রকাশ চিক বরাইক, টিকিট পাবেন রাজ্যসভার?
BJP News: ‘শি ইজ ফিনিশড, দেওয়াল লিখন পড়তে পারেননি’, বললেন সুখেন্দুশেখর, বিজেপি-তে যোগ দিয়েই কি মমতাকে নিশানা?
‘শি ইজ ফিনিশড, দেওয়াল লিখন পড়তে পারেননি’, বললেন সুখেন্দুশেখর, বিজেপি-তে যোগ দিয়েই কি মমতাকে নিশানা?
FIFA World Cup 2026: মারা গিয়েছিলেন, শুরু হয়েছিল অন্ত্যেষ্টির ভাবনা! অলৌকিকভাবে বেঁচে যান নরওয়েকে শেষ আটে তোলা কোচ
মারা গিয়েছিলেন, শুরু হয়েছিল অন্ত্যেষ্টির ভাবনা! অলৌকিকভাবে বেঁচে যান নরওয়েকে শেষ আটে তোলা কোচ
Prosenjit Chatterjee: অমিত শাহের সঙ্গে সাক্ষাতের পর আজ নবান্নে শুভেন্দু অধিকারীর সঙ্গে সাক্ষাতে প্রসেনজিৎ চট্টোপাধ্যায়
অমিত শাহের সঙ্গে সাক্ষাতের পর আজ নবান্নে শুভেন্দু অধিকারীর সঙ্গে সাক্ষাতে প্রসেনজিৎ চট্টোপাধ্যায়
Baruipur Incident : বারুইপুর কাণ্ডে নিরপরাধ, তাও হত্যা! অভাবের সংসার ইন্দ্রজিতের, অর্থ জোগাতে কী করতেন জানেন ?
বারুইপুর কাণ্ডে নিরপরাধ, তাও হত্যা! অভাবের সংসার ইন্দ্রজিতের, অর্থ জোগাতে কী করতেন জানেন ?
Yusuf Pathan: নবান্নে মুখ্যমন্ত্রীর সঙ্গে সাক্ষাৎ বহরমপুরের সাংসদ ইউসুফ পাঠানের
নবান্নে মুখ্যমন্ত্রীর সঙ্গে সাক্ষাৎ বহরমপুরের সাংসদ ইউসুফ পাঠানের
US-Iran Strikes : ফের যুদ্ধ! ইরানের ৯টির বেশি শহরে বিমান হামলা আমেরিকার, ভয়াবহ পরিস্থিতি
ফের যুদ্ধ! ইরানের ৯টির বেশি শহরে বিমান হামলা আমেরিকার, ভয়াবহ পরিস্থিতি
Embed widget