এক্সপ্লোর

West Bengal Assembly Election 2026 : কবে ভোট ঘোষণা ? কবে ভোট, ক'দফায় ভোট হবে পশ্চিমবঙ্গে ?

EC West Bengal Assembly Election 2026 Date Schedule Phase : কবে ভোট ঘোষণা ? কী বলছে কমিশন সূত্র

রুমা পাল, শিবাশিস মৌলিক ও বিটন চক্রবর্তী, কলকাতা: রবিবার থেকে মঙ্গলবারের মধ্যে পশ্চিমবঙ্গের বিধানসভা নির্বাচনের নির্ঘণ্ট প্রকাশ করা হবে। এবার রাজ্যে ভোট হতে পারে ২ দফায়। ১৫ এপ্রিলের পরে ভোট শুরু হবে, শেষ হবে ৩০ এপ্রিলের আগেই। নির্বাচন কমিশন সূত্রে এমনই খবর পাওয়া গেছে। অন্যদিকে, সূত্রের খবর, বিবেচনাধীন তালিকায় থাকা ৬০ লক্ষের মধ্যে এখনও পর্যন্ত ১৫ লক্ষের আবেদনের নিষ্পত্তি করা গেছে।

আরও পড়ুন,  এখনও পর্যন্ত ১৫ লক্ষ বিবেচনাধীন ভোটারের নিষ্পত্তি, কবে প্রকাশ হতে পারে প্রথম সাপ্লিমেন্টারি লিস্ট ?

নির্বাচন কমিশনের ফুল বেঞ্চ সদ্য় রাজ্য় থেকে ঘুরে গেছে। আগেই রাজ্যে এসে গেছে কেন্দ্রীয় বাহিনী! এবার বিধানসভা ভোটের দিনক্ষণ ঘোষণার পালা।তার জন্য় আর বেশিদিন অপেক্ষা করতে হবে না রাজ্য়বাসীকে। সূত্রের খবর, রবিবার থেকে মঙ্গলবারের মধ্যেই বিধানসভা ভোটের নির্ঘণ্ট ঘোষণা হয়ে যেতে পারে। তাহলে কবে বিধানসভা ভোটের লাইনে দাঁড়াতে হবে রাজ্য়বাসীকে? সূত্রের খবর, পয়লা বৈশাখের পর এরাজ্য়ে বিধানসভা ভোট শুরু হতে পারে। এপ্রিল মাস শেষ হওয়ার আগেই তা মিটে যেতে পারে। এবার সবথেকে বড় প্রশ্ন - ভোট হবে ক'দফায়? সূত্রের খবর, এবার পশ্চিমবঙ্গে ২ থেকে ৩ দফাতেই বিধানসভা ভোট হতে পারে। 
 
ভোট ঘোষণার দিন যত এগিয়ে আসছে, একটা প্রশ্ন ততই জোরালো হচ্ছে। SIR-এর চূড়ান্ত তালিকায় 'বিবেচনাধীন' ভোটারদের কী হবে? ২৮ ফেব্রুয়ারি প্রথম দফায় যে চূড়ান্ত ভোটার তালিকা প্রকাশিত হয়, সেখানে ৬০ লক্ষ ৬ হাজার ৬৭৫ জন ভোটারকে বিবেচনাধীন হিসেবে রাখা হয়েছিল।কমিশন সূত্রে খবর, শুক্রবার সন্ধে পর্যন্ত ১৫ লক্ষ 'বিবেচনাধীন' ভোটারের নিষ্পত্তি করা গেছে। এখনও ৪৫ লক্ষের বেশি 'বিবেচনাধীন' ভোটারের ভাগ্য নির্ধারণ বাকি।নির্বাচন কমিশন সূত্রে খবর, আগামী সপ্তাহে প্রথম সাপ্লিমেন্টারি ভোটার তালিকা প্রকাশ করা হতে পারে।
 
ভোট ঘোষণার দিন যখন এগিয়ে আসছে, ততই প্রশ্ন উঠছে এখনও 'বিবেচনাধীন' ভোটারদের কী হবে? সবার ভাগ্য় নির্ধারণের আগেই কি ভোট হয়ে যাবে? মঙ্গলবারই সুপ্রিম কোর্টের শুনানিতে এই প্রসঙ্গটি তোলেন রাজ্য সরকারের আইনজীবী। তাতে প্রধান বিচারপতি সূর্য কান্ত বলেন, ভোট ঘোষণা হোক, তখন কত সংখ্য়ক নিষ্পত্তি বাকি রয়েছে, তা দেখে সিদ্ধান্ত নেওয়া হবে।  এদিকে সূত্রের খবর, তৃণমূল প্রার্থী তালিকা কার্যত চূড়ান্ত হয়ে গেছে। ভোটের নির্ঘণ্ট প্রকাশের দিনই বা পরের দিন প্রার্থী ঘোষণা করে দেবে তারা। 
 
অন্যদিকে বিজেপি সূত্রের খবর, তাদেরও প্রার্থী তালিকা প্রায় চূড়ান্ত। শনিবার ব্রিগেডে সভা করবেন নরেন্দ্র মোদি। সূত্রের খবর, প্রধানমন্ত্রীর সভার পরেই একদফা প্রার্থী তালিকা ঘোষণা করে দিতে পারে বিজেপিও। ISF-এর সঙ্গে জোট করে ভোটে লড়বে বামেরা। তাদের আসন সমঝোতাও প্রায় চূড়ান্ত বলেই সূত্রের খবর। 
 

আরও পড়ুন
Sponsored Links by Taboola

সেরা শিরোনাম

Live News Update : 'মাদ্রাসাগুলো থাকা উচিত নয়, মাদ্রাসাগুলোতে জিহাদি তৈরি হচ্ছে', বিস্ফোরক মন্তব্য তসলিমা নাসরিনের
'মাদ্রাসাগুলো থাকা উচিত নয়, মাদ্রাসাগুলোতে জিহাদি তৈরি হচ্ছে', বিস্ফোরক মন্তব্য তসলিমা নাসরিনের
Cockroach Janta Party: ককরোচ জনতা পার্টির আন্দোলনকে নিয়ে কী মত? তসলিমা নাসরিন বললেন, ‘...পরিণতি ভাল হয় না’
ককরোচ জনতা পার্টির আন্দোলনকে নিয়ে কী মত? তসলিমা নাসরিন বললেন, ‘...পরিণতি ভাল হয় না’
Weather Alert: ঝেঁপে বৃষ্টি কলকাতায়, সপ্তাহের শুরুতেই ভারী দুর্যোগ, তুমুল ঝড়বৃষ্টির সতর্কতা হাওয়া অফিসের
ঝেঁপে বৃষ্টি কলকাতায়, সপ্তাহের শুরুতেই ভারী দুর্যোগ, তুমুল ঝড়বৃষ্টির সতর্কতা হাওয়া অফিসের
News Live: বাজারদর নিয়ন্ত্রণে EB-র হানা, খাস কলকাতার একাধিক বাজারে অভিযান এনফোর্সমেন্ট ব্রাঞ্চের
বাজারদর নিয়ন্ত্রণে EB-র হানা, খাস কলকাতার একাধিক বাজারে অভিযান এনফোর্সমেন্ট ব্রাঞ্চের

ভিডিও

Census 2027: শুরু জাতিভিত্তিক জনগণনা, সেলফ এনুমারেশন করার জন্য, কীভাবে করবেন ওয়েবসাইটে ফিলাপ ?
Bengal STF: হামিমকে শুভেন্দু অধিকারীর মুভমেন্টে নজর রাখার দায়িত্ব! STF-এর হাতে চাঞ্চল্যকর তথ্য
Suvendu Adhikari: “একজনও রাঁধুনি মা-দিদি -বোন কর্মচ্যুত হবেন না” আশ্বাস মুখ্যমন্ত্রীর
Vande Bharat: এবার বন্দে ভারত এক্সপ্রেসে জীবন্ত হার্ট সুরাট থেকে পৌঁছে দেওয়া হল আহমেদাবাদে
Taslima Nasrin: রবীন্দ্রসদনের অনুষ্ঠানে জয় গোস্বামী মঞ্চের দিকে এগোতেই উত্তেজনা! হইচই দর্শকদের একাংশের

ফটো গ্যালারি

ব্যক্তিগত কর্নার

সেরা প্রতিবেদন
সেরা রিল
Priyanka Gandhi On Gaumutra : IIT গবেষককে 'গোমূত্র বিশেষজ্ঞ' বলে ব্যঙ্গ ! প্রিয়াঙ্কা গান্ধীকে পাল্টা বোঝালেন ২০০-র বেশি শিক্ষাবিদ
IIT গবেষককে 'গোমূত্র বিশেষজ্ঞ' বলে ব্যঙ্গ ! প্রিয়াঙ্কা গান্ধীকে পাল্টা বোঝালেন ২০০-র বেশি শিক্ষাবিদ
Annapurna Yojana : অন্নপূর্ণা যোজনার 'টাকা এই মাসে পাবেন আপনি? স্টেটাস চেক করে কীভাবে বুঝবেন অগাস্টে কারা পেতে পারেন টাকা ?
অন্নপূর্ণা যোজনার 'টাকা এই মাসে পাবেন আপনি? স্টেটাস চেক করে কীভাবে বুঝবেন অগাস্টে কারা পেতে পারেন টাকা ?
Blood Bank Scam: একসঙ্গে ১১টি ব্লাড ব্যাঙ্কের উপর নিষেধাজ্ঞা জারি স্বাস্থ্য ভবনের, তালিকায় কারা ? কী কী অভিযোগ ?
Blood Bank Scam: একসঙ্গে ১১টি ব্লাড ব্যাঙ্কের উপর নিষেধাজ্ঞা জারি স্বাস্থ্য ভবনের, তালিকায় কারা ? কী কী অভিযোগ ?
Suvendu Adhikari PA : শুভেন্দু অধিকারীর PA চন্দ্রনাথ খুনে নয়া মোড় ! গ্রেফতার আরও ২, কারা তার ?
Suvendu Adhikari PA : শুভেন্দু অধিকারীর PA চন্দ্রনাথ খুনে নয়া মোড় ! গ্রেফতার আরও ২, কারা তার ?
PM Modi: 'অপমান করে কোনও কিছুর সমাধান হয় না', মোদিকে কুরুচিকর মন্তব্য, রাতে ভিডিও বার্তায় আর যা বললেন প্রধানমন্ত্রী
'অপমান করে কোনও কিছুর সমাধান হয় না', মোদিকে কুরুচিকর মন্তব্য, রাতে ভিডিও বার্তায় আর যা বললেন প্রধানমন্ত্রী
Google Pay AI Chatbot: এবার Google Pay-তেই AI চ্যাটবট, এবার বাংলাতেই পাবেন খরচের হিসাব থেকে আর্থিক পরামর্শ
এবার Google Pay-তেই AI চ্যাটবট, এবার বাংলাতেই পাবেন খরচের হিসাব থেকে আর্থিক পরামর্শ
Weather Forecast: অগস্টের শুরুতে বৃষ্টি কমবে দক্ষিণবঙ্গে, বৃষ্টি বাড়বে উত্তরে, জানিয়ে দিল হাওয়া অফিস
অগস্টের শুরুতে বৃষ্টি কমবে দক্ষিণবঙ্গে, বৃষ্টি বাড়বে উত্তরে, জানিয়ে দিল হাওয়া অফিস
E-20 Petrol : পুরোনো গাড়িতে কাজ করবে না ই-২০ পেট্রোল ? কী জানাচ্ছে সরকার ?
পুরোনো গাড়িতে কাজ করবে না ই-২০ পেট্রোল ? কী জানাচ্ছে সরকার ?
Embed widget