এক্সপ্লোর

Vice Chancellor : উপাচার্য নিয়োগে সার্চ কমিটি গঠন সংক্রান্ত বিল পাস হয়ে গেল বিধানসভায়

Assembly : আগে উপাচার্য নিয়োগের জন্য সার্চ কমিটি ৩ জনের নাম পাঠাত। নতুন বিল অনুযায়ী, এখন সার্চ কমিটি ৫ জনের নাম পাঠাবে।

আশাবুল হোসেন, উজ্জ্বল মুখোপাধ্যায় ও রুমা পাল, কলকাতা : উপাচার্য (Vice Chancellor) নিয়োগে সার্চ কমিটি গঠন সংক্রান্ত বিল পাস হয়ে গেল বিধানসভায়। বিলের পক্ষে ভোট পড়ল ১২০ টি। বিপক্ষে ৫১ টি। বিজেপির অভিযোগ, ৫ জনের সার্চ কমিটি গঠনের মাধ্যমে শিক্ষাক্ষেত্রে রাজনীতি কায়েম করতে চাইছে শাসকপক্ষ। বিষয়টি নিয়ে রাজ্যপালেরও দ্বারস্থ হয়েছে তারা। যদিও বিজেপির তোলা যাবতীয় অভিযোগ নস্যাৎ করেছেন শিক্ষামন্ত্রী ব্রাত্য বসু (Education Minister Bratya Basu)।

রাজ্যের বিশ্ববিদ্যালয়গুলিতে উপাচার্য নিয়োগের ক্ষেত্রে সার্চ কমিটি সংক্রান্ত বিল পাস হল বিধানসভায় (Assembly)। আরও আলোচনা চেয়ে বিল সিলেক্ট কমিটিতে পাঠানোর দাবি তুলেছিল বিরোধীপক্ষ ! কিন্তু তা নিয়ে ভোটাভুটিতে ১২০ জন রইলেন বিলের পক্ষে। বিপক্ষে ভোট পড়ল মাত্র ৫১-টি।ভোটাভুটিতে হারের পর বিলকে আইনে পরিণত হওয়া থেকে আটকাতে রাজ্যপালের দ্বারস্থ হল বিজেপি (BJP)। 

রাজ্যের ৩১টি বিশ্ববিদ্যালয়ে স্থায়ী উপাচার্য নিয়োগের জন্য সার্চ কমিটি গঠন নিয়ে অর্ডিন্যান্স জারি হয়েছিল আগেই। এই প্রেক্ষাপটেই জোর চর্চা শুরু হয় দ্য ওয়েস্ট বেঙ্গল ইউনিভার্সিটি লজ অ্যামেন্ডমেন্ড বিল নিয়ে। শুক্রবার এই বিল বিধানসভায় পেশ করেন শিক্ষামন্ত্রী ব্রাত্য বসু। এতদিন রাজ্যে উপাচার্য নিয়োগের সার্চ কমিটিতে ৩ জন প্রতিনিধি থাকতেন। নতুন বিল অনুযায়ী, সার্চ কমিটিতে রাখা হয়েছে ৫ জনকে। প্রথম - রাজ্যপাল তথা আচার্যের প্রতিনিধি। তিনিই হবেন সার্চ কমিটির চেয়ারপার্সন। থাকবেন মুখ্যমন্ত্রীর প্রতিনিধি। ইউজিসির চেয়ারম্যানের প্রতিনিধি। রাজ্য সরকারের প্রতিনিধি এবং উচ্চশিক্ষা সংসদের চেয়ারম্যানের প্রতিনিধি।

আগে উপাচার্য নিয়োগের জন্য সার্চ কমিটি ৩ জনের নাম পাঠাত। নতুন বিল অনুযায়ী, এখন সার্চ কমিটি ৫ জনের নাম পাঠাবে। দ্য ওয়েস্ট বেঙ্গল ইউনিভার্সিটি লজ অ্যামেন্ডমেন্ড বিল - ২০২৩ অনুযায়ী, উপাচার্য হিসাবে কাজ করার ক্ষেত্রে বিশ্ববিদ্যালয়ের অধ্যাপক হিসাবে ১০ বছর পড়ানোর অভিজ্ঞতা থাকতে হবে।

এই বিলে আপত্তি তুলে বিজেপি যুক্তি দেয়, উপাচার্য নিয়োগে যে সার্চ কমিটি গড়া হয়েছে, তাতে ৫ জনের মধ্যে, রাজ্য সরকারের তরফেই ৩ জন প্রতিনিধি থাকছেন। ফলে বিরোধীদের আশঙ্কা, উপাচার্য নিয়োগের ক্ষেত্রে রাজনীতি হবে। তাই বিরোধীরা দাবি তোলে, আলোচনার জন্য বিল সিলেক্ট কমিটিতে পাঠানো হোক। অথবা এই ব্যাপারে জনগণের মতামত নেওয়া হোক।  পাল্টা শিক্ষামন্ত্রী প্রশ্ন তোলেন, কেন্দ্রীয় বিশ্ববিদ্যালয়ের উপাচার্য নিয়োগের ক্ষেত্রে রাষ্ট্রপতি এবং কেন্দ্রের ৩ জন প্রতিনিধি থাকেন। তাহলে এক্ষেত্রে কেন আপত্তি তোলা হচ্ছে ? সরকারপক্ষের তরফে যুক্তি দেওয়া হয়, ইউজিসি-র গাইডলাইন এবং সুপ্রিম কোর্টের নির্দেশ মেনেই সার্চ কমিটি গঠন করা হয়েছে।

বিলের বিরোধিতায় এদিন বিজেপি টেনে আনে, মুখ্যমন্ত্রীকে আচার্য করার উদ্যোগের প্রসঙ্গ। তার প্রেক্ষিতে সম্প্রতি, রাজ্যপালের উপাচার্য নিয়োগের প্রসঙ্গটি তুলে, শিক্ষামন্ত্রী জবাব দেন, আমরা শিক্ষার স্বাধিকারের পক্ষে। আমরা চাই, এমন কাউকে উপাচার্য করতে, যিনি শিক্ষার আঙিনার সঙ্গে যুক্ত। কোনও প্রাক্তন আইপিএস বা অবসরপ্রাপ্ত বিচারপতির ১০ বছরের অধ্যাপনা করার অভিজ্ঞতা আছে কি ? বিজেপি বিধায়কদের বেঞ্চ থেকে বলা হয়, হাইকোর্ট তো রাজ্যপালের পক্ষেই রায় দিয়েছে। শিক্ষামন্ত্রী বলেন, কী করা যায়, তা আমরা খতিয়ে দেখছি। 

এরপরই শুরু হয় ভোটাভুটি। বিলের পক্ষে পড়ে ১২০টি ভোট। ৫১ ভোট পড়ে বিলের বিরোধিতায়। এবার রাজ্যপাল বিলে অনুমোদন দিলেই, তাহলে তা পরিণত হবে আইনে। এদিন অধিবেশন শেষ হতেই মনোজ টিগ্গার নেতৃত্বে বিজেপি বিধায়করা রাজ্যপালের দ্বারস্থ হন। নতুন বিল অনুযায়ী, কোনও উপাচার্য কর্মরত অবস্থায় মারা গেলে, ১ বছরের মধ্যে পরবর্তী উপাচার্য নিয়োগ করতে হবে। কোনও উপাচার্যের মেয়াদ শেষের পরে, যতক্ষণ না পর্যন্ত নতুন কেউ নিযুক্ত হচ্ছেন, ততদিন আগের উপাচার্যই কাজ চালাবেন। সর্বোচ্চ মেয়াদ ১ বছর।

আরও পড়ুন- অসুস্থ বাবা, সংসার চালাতে টোটোর স্টিয়ারিং ধরেছে গাইঘাটার ক্লাস নাইনের গায়ত্রী

আপনার পছন্দের খবর আর আপডেট এখন পাবেন আপনার পছন্দের চ্যাটিং প্ল্যাটফর্ম টেলিগ্রামেও। যুক্ত হোন

https://t.me/abpanandaofficial

সেরা শিরোনাম

Uttar Dinajpur News: পাক চর সন্দেহে রাজ্যে এবার গ্রেফতার তৃণমূল নেতার ভাই
পাক চর সন্দেহে রাজ্যে এবার গ্রেফতার তৃণমূল নেতার ভাই
Meera Bhattacharya: অসুস্থ হয়ে হাসপাতালে ভর্তি মীরা ভট্টাচার্য, কী হয়েছে বুদ্ধদেব জায়ার?
অসুস্থ হয়ে হাসপাতালে ভর্তি মীরা ভট্টাচার্য, কী হয়েছে বুদ্ধদেব জায়ার?
BJP News: গুপ্তা ব্রাদার্সে গুন্ডাগিরি, গ্রেফতার হওয়ার পরের দিনই জামিন পেলেন বিজেপি নেতা
BJP News: গুপ্তা ব্রাদার্সে গুন্ডাগিরি, গ্রেফতার হওয়ার পরের দিনই জামিন পেলেন বিজেপি নেতা
Annapurna Yojana: অন্নপূর্ণা যোজনার টাকা না মেলার অভিযোগের মাঝেই
অন্নপূর্ণা যোজনার টাকা না মেলার অভিযোগের মাঝেই "যোগ্য"দের জন্য জরুরি বার্তা রাজ্যের মন্ত্রী অগ্নিমিত্রার, “মা-বোনেদের..”

ভিডিও

Chok Bhanga 6ta | বহিরাগতরা ঢুকে তাণ্ডব চালাল, আগুন জ্বলল ক্যাম্পাসে , সেখানে অভিযোগ দায়েরে কেন ৩৭ ঘণ্টা? অভিযোগ দায়ের হল গ্রেফতার কবে?
Jadavpur Incident News |
Jadavpur University News |
Jadavpur University | আগুন জ্বলল ক্যাম্পাসে , সেখানে অভিযোগ দায়েরে কেন ৩৭ ঘণ্টা? অভিযোগ দায়ের হল গ্রেফতার কবে?
Jadavpur University |

ফটো গ্যালারি

ব্যক্তিগত কর্নার

সেরা প্রতিবেদন
সেরা রিল
KMC : ফ্রি স্কুল স্ট্রিটে অগ্নিকাণ্ডের জের, মোট ৭টি হোটেল-গেস্ট হাউসকে বন্ধ করার নির্দেশ কলকাতা পুরসভার
ফ্রি স্কুল স্ট্রিটে অগ্নিকাণ্ডের জের, মোট ৭টি হোটেল-গেস্ট হাউসকে বন্ধ করার নির্দেশ কলকাতা পুরসভার
Tollywood Actor: গাড়িতে বেপরোয়া লরির ধাক্কা, অল্পের জন্য প্রাণরক্ষা! পুলিশের ভূমিকা নিয়ে ক্ষোভ জয়জিতের
গাড়িতে বেপরোয়া লরির ধাক্কা, অল্পের জন্য প্রাণরক্ষা! পুলিশের ভূমিকা নিয়ে ক্ষোভ জয়জিতের
Satendra Soni: শ্যুটিং করেও পাননি পারিশ্রমিক, চাইতে গেলে মারধর! অবশেষে অভিনেতার অভিযোগের ভিত্তিতে দায়ের হল FIR
শ্যুটিং করেও পাননি পারিশ্রমিক, চাইতে গেলে মারধর! অবশেষে অভিনেতার অভিযোগের ভিত্তিতে দায়ের হল FIR
Sugar Price Increased: কেন চিনির দামে বিরাট লাফ? ইথানলের জন্য নয়, দায়ী এই ৫ কারণ, কী জানাল কেন্দ্র?
কেন চিনির দামে বিরাট লাফ? ইথানলের জন্য নয়, দায়ী এই ৫ কারণ, কী জানাল কেন্দ্র?
House Collapse: ভোররাতে হুড়মুড়িয়ে ভেঙে পড়ল তিনতলা বাড়ি, অল্পের জন্য প্রাণে বাঁচলেন পরিবারের সদস্যদের
ভোররাতে হুড়মুড়িয়ে ভেঙে পড়ল তিনতলা বাড়ি, অল্পের জন্য প্রাণে বাঁচলেন পরিবারের সদস্যদের
Jio Prime: ফিরছে জিও প্রাইম, মিলবে ৬০০ টাকা ক্যাশব্যাক, তবে কি এবার বাড়বে জিওর রিচার্জের খরচ?
ফিরছে জিও প্রাইম, মিলবে ৬০০ টাকা ক্যাশব্যাক, তবে কি এবার বাড়বে জিওর রিচার্জের খরচ?
Abhishek Banerjee: অন্য মামলায় ফের রক্ষাকবচ পেলেন অভিষেক বন্দ্যোপাধ্যায়, সেবাশ্রয় মামলায় কতদিন পর্যন্ত স্বস্তি?
অন্য মামলায় ফের রক্ষাকবচ পেলেন অভিষেক বন্দ্যোপাধ্যায়, সেবাশ্রয় মামলায় কতদিন পর্যন্ত স্বস্তি?
IND vs SL: পরিকল্পনামাফিকই বোলিং করছিলেন কুলদীপ, গলে হতাশাজনক পারফরম্যান্স সত্ত্বেও স্পিনারের পাশে কোচ
পরিকল্পনামাফিকই বোলিং করছিলেন কুলদীপ, গলে হতাশাজনক পারফরম্যান্স সত্ত্বেও স্পিনারের পাশে কোচ
Embed widget