এক্সপ্লোর

Mithun Chakraborty: মিঠুন পরমাণু বোমা! সঠিক সময়ে প্রয়োগ, বললেন সুকান্ত

Sukanta Majumdar: সোমবার কলকাতায় পা রেখেছেন মিঠুন। সুকান্তর আমন্ত্রণ রক্ষা করতে সন্ধেয় রাজ্য বিজেপি-র সদর দফতরেও যান।

কলকাতা: ভোটের মুখে বিজেপি-তে (BJP) যোগ দিয়ে সাড়া ফেলে দিয়েছিলেন। গা গরম করা ছবির সংলাপ আউড়ে উত্তেজিত করেছিলেন বিজেপি-কে। কিন্তু ২০২১-এর বিধানসভা নির্বাচনে বিজেপি হেরে যাওয়ার পর বঙ্গ রাজনীতি থেকে কার্যত গায়েব হয়ে গিয়েছিলেন তিনি। সম্প্রতি ফের বাংলায় প্রত্যাবর্তন করেছেন 'ফাটাকেষ্ট' মিঠুন চক্রবর্তী (Mithun Chakraborty)। তাঁকে এ বার পরমাণু বোমার (Nuclear Bomb) সঙ্গে তুলনা করলেন রাজ্য বিজেপি-র সভাপতি সুকান্ত মজুমদার (Sukanta Majumdar)। তৃণমূলের বিরুদ্ধে মিঠুনকেই অস্ত্র হিসেবে ব্যবহারের ইঙ্গিত দিলেন।

বঙ্গ রাজনীতিতে ফের সক্রিয় মিঠুন!

সোমবার কলকাতায় পা রেখেছেন মিঠুন। সুকান্তর আমন্ত্রণ রক্ষা করতে সন্ধেয় রাজ্য বিজেপি-র সদর দফতরেও যান। সেখানে সুকান্তর সঙ্গে বৈঠক করেন তিনি। তার পর সংবাদমাধ্যমের মুখোমুখি হয়ে জানান, বিজেপি-র সাধারণ কর্মী হিসেবেই কাজ করবেন। দল যে নির্দেশ দেবে, যে দায়িত্ব দেবে পালন করবেন নিষ্ঠা ভরে। তাঁকে কী দায়িত্ব দেওয়া হচ্ছে, তা যদিও খোলসা করেননি মিঠুন। তবে তৃণমূলের বিরুদ্ধে যে তাঁকে ব্যবহার করা হবে আগামী দিনে, সেই ইঙ্গিত দেন সুকান্ত। 

সোমবার মিঠুনের সঙ্গে বৈঠক সেরে বেরিয়ে যাওয়ার সময় সংবাদমাধ্যমের মুখোমুখি হন সুকান্ত। রাজ্য বিজেপি-তে মিঠুন কী ভূমিকা পালন করতে চলেছেন জানতে চাইলে তিনি বলেন, "মিঠুনদা হেভিওয়েট প্রচারক, ইংরেজিতে যাকে স্টার ক্যাম্পেইনার বলি আমরা। স্বাভাবিক ভআবেই সেই অস্ত্রকে নির্দিষ্ট জায়গায় ব্যবহার করা হবে। যুদ্ধে সবসময় তো পরমাণু বোমা ব্যবহার করা হয় না! আগে ছোটখাটো হ্যান্ড গ্রেনেড ব্যবহার করা হয়। যখন পরমাণু বোমার প্রয়োজন হবে, আমরা চার্জ করব।"

আরও পড়ুন: Mithun Chakraborty: এবার কোন ভূমিকা বঙ্গ রাজনীতিতে, প্রশ্ন এড়ালেন মিঠুন চক্রবর্তী

তবে সুকান্তর কথাকে গুরুত্ব দিতে নারাজ তৃণমূল সাংসদ সৌগত রায়। তিনি বলেন, "সামনের বছর পঞ্চায়েত নির্বাচন। লোকসভা নির্বাচন তার পরের বছর। মিঠুনের কোনও প্রভাব নেই। বলিউডে প্রভাব হারিয়ে যেমন উটিতে আশ্রয় নিয়েছিলেন, হোটেল খুলেছিলেন, ওঁর সেসবই করা উচিত। যাঁদের দাঁড়িয়ে থেকে লড়াই করার ক্ষমতা নেই, এক দল থেকে সব নেওয়ার পর যাঁরা দল পরিবর্তন করেন, তাঁরা বাংলায় কী পরিবর্তন করবেন! বাংলার মানুষ এ সব পছন্দ করেন না।"

প্রথম জীবনে নকশাল আন্দোলনের সঙ্গে জড়িত থাকার বিষয়ে খোলামেলা ছিলেন মিঠুন। সেই নিয়ে গর্ববোধ করতেও দেখা গিয়েছে তাঁকে। কিন্তু ২০১৪ সালে তৃণমূলনেত্রী মমতা বন্দ্যোপাধ্যায়ের মনোনয়ন পেয়ে রাজ্যসভার সাংসদ হন তিনি। 

মিঠুনকে গুরুত্ব দিতে নারাজ তৃণমূল

কিন্তু ২০২১-এর পশ্চিমবঙ্গ বিধানসভা নির্বাচনের আগে আচমকা রাজ্যসভার সাংসদ পদ থেকে ইস্তফা দেন মিঠুন। তত দিনে সঙ্ঘ প্রধান মোহন ভাগবতের সঙ্গে তাঁর একান্ত সাক্ষাৎ নিয়ে জল্পনা শুরু হয়ে গিয়েছে। এর পর যাবতীয় জল্পনাকে সত্য প্রমাণিত করে ২০২১-এর ২৭ মার্চ বিজেপি-তে যোগদান করেন মিঠুন। 

এর পর বাংলায় গেরুয়া শিবিরের হয়ে প্রচারেও দেখা গিয়েছে মিঠুনকে। প্রধানমন্ত্রী নরেন্দ্র মোদির উপস্থিতিতে কলকাতার ব্রিগেডের সভা থেকে গা গরম করা ভাষণও দিতে দেখা যায় তাঁকে। বিখ্যাত সিনেমার সংলাপ 'আমি জাত গোখরো, এক ছোবলেই ছবি', 'মারব এখানে, লাশ পড়বে শ্মশানে',এমন সব মন্তব্য করে বিতর্কে জড়ান তিনি। 

সেরা শিরোনাম

West Bengal News Live: বিজেপি ও ABVP-র প্রশ্রয়ে বিশ্ববিদ্যালয়ে ঢুকে তাণ্ডব চালিয়েছে বহিরাগতরা, অভিযোগ বামেদের
বিজেপি ও ABVP-র প্রশ্রয়ে বিশ্ববিদ্যালয়ে ঢুকে তাণ্ডব চালিয়েছে বহিরাগতরা, অভিযোগ বামেদের
Jadavpur University: রাত ৯ টার পরে...! কী এমন ঘটল যাদবপুর বিশ্ববিদ্য়ালয়ে ? কেন উত্তপ্ত হয়ে উঠেছিল ক্য়াম্পাস
রাত ৯ টার পরে...! কী এমন ঘটল যাদবপুর বিশ্ববিদ্য়ালয়ে ? কেন উত্তপ্ত হয়ে উঠেছিল ক্য়াম্পাস
Jadavpur University : যাদবপুর বিশ্ববিদ্যালয়ে এমব্লেমে লাথি ! ভেঙে বেরিয়ে গেল নন্দলাল বসুর আঁকা প্রতীক
যাদবপুর বিশ্ববিদ্যালয়ে এমব্লেমে লাথি ! ভেঙে বেরিয়ে গেল নন্দলাল বসুর আঁকা প্রতীক
West Bengal News Live: ৩ দিনের সফরে রাজ্যে অমিত শাহ, কাল শিলিগুড়িতে সীমান্ত সুরক্ষা সংক্রান্ত প্রকল্পের শিলান্যাস
৩ দিনের সফরে রাজ্যে অমিত শাহ, কাল শিলিগুড়িতে সীমান্ত সুরক্ষা সংক্রান্ত প্রকল্পের শিলান্যাস

ভিডিও

Amit Shah Bengal Visit: ৩ দিনের সফরে রাজ্যে কেন্দ্রীয় স্বরাষ্ট্রমন্ত্রী অমিত শাহ | BJP | ABP Ananda
Samik Bhattacharya |
Pak Spy Arrested: Cooch Behar থেকে পাক চর সন্দেহে ধৃত ৩, সেই মামলায় গ্রেফতার আরও ১
Howrah News | হাওড়ায় তোলাবাজির অভিযোগে গ্রেফতার প্রাক্তন তৃণমূল কাউন্সিলর
Champahati News | চম্পাহাটিতে ফের বাজি বিস্ফোরণ, আহত ২ | ABP Ananda LIVE

ফটো গ্যালারি

ব্যক্তিগত কর্নার

সেরা প্রতিবেদন
সেরা রিল
Jio Prime: ফিরছে জিও প্রাইম, মিলবে ৬০০ টাকার ক্যাশব্যাক, আগামী ১ বছর বাড়বে না রিচার্জের দাম!
ফিরছে জিও প্রাইম, মিলবে ৬০০ টাকার ক্যাশব্যাক, আগামী ১ বছর বাড়বে না রিচার্জের দাম!
Weather Update: গত কয়েকদিন ঝেঁপে বৃষ্টির পরও শান্তি নেই, রাজ্য জুড়ে ঝড়-বৃষ্টির পূর্বাভাস, দক্ষিণবঙ্গে জারি কমলা-হলুদ সতর্কতা
গত কয়েকদিন ঝেঁপে বৃষ্টির পরও শান্তি নেই, রাজ্য জুড়ে ঝড়-বৃষ্টির পূর্বাভাস, দক্ষিণবঙ্গে জারি কমলা-হলুদ সতর্কতা
Bankura Bridge: বাঁকুড়ায় নদীর জল বইছে সেতুর উপর দিয়ে, তোড়ে উল্টে গেল ডাম্পারও
বাঁকুড়ায় নদীর জল বইছে সেতুর উপর দিয়ে, তোড়ে উল্টে গেল ডাম্পারও
Weather Update: ৮৫ কিমি বেগে ঝড় ! পশ্চিমবঙ্গ সহ ১৯টি রাজ্যে ভারী বৃষ্টির সতর্কতা, বড় আপডেট আইএমডি-র
৮৫ কিমি বেগে ঝড় ! পশ্চিমবঙ্গ সহ ১৯টি রাজ্যে ভারী বৃষ্টির সতর্কতা, বড় আপডেট আইএমডি-র
Mysterious Taimara Valley: হঠাৎ বদলে যায় মোবাইলের ডেট-টাইম, করা যায় না ফোন, মেসেজ! রহস্যে মোড়া রাঁচির অদূরের এই ভ্যালি
হঠাৎ বদলে যায় মোবাইলের ডেট-টাইম, করা যায় না ফোন, মেসেজ! রহস্যে মোড়া রাঁচির অদূরের এই ভ্যালি
Actress Death: শারীরিক ও মানসিক সমস্যার সঙ্গে দীর্ঘ লড়াই, মাত্র ২৭ বছরেই প্রয়াত হলেন প্রতিভাবান অভিনেত্রী
শারীরিক ও মানসিক সমস্যার সঙ্গে দীর্ঘ লড়াই, মাত্র ২৭ বছরেই প্রয়াত হলেন প্রতিভাবান অভিনেত্রী
Nadia News: গুলিতে ঝাঁঝরা ছেলে-সহ কংগ্রেস নেতা, শুধুই কি রাজনৈতিক শত্রুতা থেকে খুন ? কী দাবি 'কালীঘাট তৃণমূলের' ?
গুলিতে ঝাঁঝরা ছেলে-সহ কংগ্রেস নেতা, শুধুই কি রাজনৈতিক শত্রুতা থেকে খুন ? কী দাবি 'কালীঘাট তৃণমূলের' ?
Papiya Adhikari: সিনেমার মুখ্যচরিত্রে সুযোগ, প্রচুর যাত্রার অফার.. এবার কি পুরোদমে অভিনয়ে ফিরবেন পাপিয়া অধিকারী?
সিনেমার মুখ্যচরিত্রে সুযোগ, প্রচুর যাত্রার অফার.. এবার কি পুরোদমে অভিনয়ে ফিরবেন পাপিয়া অধিকারী?
Embed widget