এক্সপ্লোর

Suvendu Adhikari: হোমগার্ড-সিভিকের টাকা বৃদ্ধি, 'প্রচুর ভুয়ো নিয়োগ হয়েছে, ঝাড়াই বাছাই হবে, প্রস্তুতি নিন', আর কী বার্তা মুখ্যমন্ত্রীর?

বাজেট ঘোষণার পর সাংবাদিক বৈঠকে মুখ্যমন্ত্রী শুভেন্দু অধিকারী বলেন, 'অন্যান্য ক্ষেত্রে অনেক ভুয়ো নিয়োগ হয়েছে। আমরা ২ হাজার টাকা কেন করেছি কারণ...'

কলকাতা: ক্ষমতায় আসার পর শুভেন্দু অধিকারীর নেতৃত্বাধীন সরকারের প্রথম বাজেট। এই বাজেটে হোমকার্ড, সিভিক ভলান্টিয়ারদের মাসিক পারিশ্রমিক বৃদ্ধি করেছে বিজেপি সরকার। তবে বাজেটে মাসিক পারিশ্রমিক বৃদ্ধি করলেও ঝাড়াই বাছাইয়ের কাজও হবে এক্ষেত্রে। 

বাজেট ঘোষণার পর সাংবাদিক বৈঠকে মুখ্যমন্ত্রী শুভেন্দু অধিকারী বলেন, 'অন্যান্য ক্ষেত্রে অনেক ভুয়ো নিয়োগ হয়েছে। আমরা ২ হাজার টাকা কেন করেছি কারণ আমরা সিভিক ভলান্টিয়ার, ভিলেজ পুলিশ, অন্যান্য কন্ট্রাক্টে যারা আছেন, সেখানে অনেক জল মেশানো আছে। অনেকের যোগ্যতা নেই, অনেকের শিক্ষাগত সার্টিফিকেট ভুয়ো। অনেকে দলের ক্যাডার হিসেবে কাজ পেয়েছেন। অনেকেরই শারীরিক দক্ষতা নেই। অনেকের বয়সের সার্টিফিকেট ভুয়ো। আপনাদের আপাতত ২ হাজার টাকা দিয়েছি। তবে ঝাড়াই বাছাই হবে। মানসিক প্রস্ততি রাখতে পারেন। ছাঁটাই হবে না তবে ঝাড়াই বাছাই হবেই। সঠিক লোককেই সঠিক জায়গা দেওয়া হবে। 

'এতদিন এনভিএফ এবং হোমগার্ডরা বঞ্চিত হয়েছিলেন। মাত্র ১২ হাজার টাকা করে বেতন দিতেন। তবে আমরা ২ হাজার টাকা বাড়িয়ে দিলাম। অবসরের পরও তাঁদের জন্য কিছু পলিসি ভাবছি। এতদিন এঁরা বঞ্চিত, অবহেলিত অবস্থায় ছিলেন।'

আরও পড়ুন, 'আগের মুখ্যমন্ত্রীর কাছে টাকা চেয়েছিলেন, লাঠি মেরেছিল, আমরা ৫ হাজার বাড়িয়ে দিলাম', আশা কর্মীদের বার্তা শুভেন্দুর

বাজেটে কী ঘোষণা করা হয়েছে? 

রাজ্যের অর্থমন্ত্রী স্বপন দাশগুপ্ত এদিন বলেছেন, 'স্টেট ট্রান্সপোর্ট কর্পোরেশনে নিযুক্ত কন্ডাক্টর পারিশ্রমিক বাড়িয়ে মাসে ১৬ হাজার টাকা করার প্রস্তাব করা হচ্ছে। সিভিক ভলান্টিয়ার, ভিলেজ পুলিশ, গ্রিন পুলিশ কর্মীদের অগাস্ট  ২০২৬ থেকে, তাঁদের মাসিক পারিশ্রমিক ২ হাজার টাকা বাড়িয়ে দেওয়ার প্রস্তাব করা হচ্ছে। এছাড়া হোমগার্ড, NVF কর্মীদের মাসিক পারিশ্রমিক  ২ হাজার টাকা বৃদ্ধি করা হচ্ছে। প্রাণী বন্ধু, প্রাণী মিত্র, প্রাণী সেবা, মৈত্র ও অন্য়ান্য় AI কর্মীদের গুরুত্বপূর্ণ কাজকে স্বীকৃতি দিতে, এদের মাসিক পারিশ্রমিক  ২হাজার টাকা বাড়ানোর প্রস্তাব করছি। ভিলেজ রিসোর্স পার্সন, ভেক্টর কন্ট্রোল টিম, ভেক্টর সার্ভেইল্যান্স টিম, এদের দৈনিক পারিশ্রমিকের বর্তমান হার ২০০ টাকা ও ১৭৫ টাকার উপরে আরও ১০০ টাকা বৃদ্ধি করা হবে। অবসরপ্রাপ্ত সাংবাদিকের পেনশন মাসে ৫ হাজার টাকা দেওয়া হবে'।

এছাড়া, বাজেটে অর্থমন্ত্রী বলেন, 'অঙ্গনওয়াড়ি কর্মীদের এবং অঙ্গনওয়াড়ি সহায়িকাদের, ৬ বছরের নীচে শিশু, গর্ভবতী ও স্তন্যদায়ী মায়েদের পুষ্টির মাত্রা বাড়াতে প্রচুর অবদান রেখেছেন। আশাকর্মীরা প্রাথমিক স্তরে স্বাস্থ্য় পরিষেবাকে মানুষের দরজায় পৌঁছে দিতে সাহায্য় করেছে। এই সকল কর্মচারীদের গুরুত্বপূর্ণ পরিষেবাকে স্বীকৃতি দিতে আমি তাদের মাসিক সাম্মানিক ৫ হাজার টাকা বৃদ্ধি করলাম'।


সিভিকদের পারিশ্রমিক বৃদ্ধি

রাজ্যের অর্থমন্ত্রী বলেন, 'স্টেট ট্রান্সপোর্ট কর্পোরেশনে চুক্তিভিত্তিক কন্ডাক্টরদের পারিশ্রমিক বৃদ্ধি করে মাসে ১৬ হাজার টাকা করা হবে। সিভিক ভলান্টিয়ার, ভিলেজ পুলিশ ও গ্রিন পুলিশদের পারিশ্রমিকও ২০০০ টাকা করে বৃদ্ধির কথা ঘোষণা করা হয়েছে। হোমগার্ডদেরও পারিশ্রমিক বৃদ্ধি পাচ্ছে ২০০০ টাকা'।

About the author পল্লবী দে

গত ৬ বছরেরও বেশি সময় ধরে সাংবাদিকতার সঙ্গে যুক্ত। প্রিন্ট মিডিয়া ও ডিজিট্যাল মিডিয়ায় দক্ষতার সঙ্গে কাজ করছেন।  Data Foundation , Web Service Developing এ পারদর্শিতার জন্য Google ও  Amazon থেকে সার্টিফিকেট প্রাপ্ত। বিশেষ আগ্রহ সোশ্যাল মিডিয়া ও SEO-তেও।

Read More
আরও পড়ুন
Sponsored Links by Taboola
Advertisement

সেরা শিরোনাম

News Updates Live: পুজোর আগেই রাজ্য সরকারি কর্মচারিদের জন্য আরও ২০% DA
পুজোর আগেই রাজ্য সরকারি কর্মচারিদের জন্য আরও ২০% DA
Shashi Panja : 'কালীঘাট তৃণমূল', NCPI নাকি 'ঋতব্রত তৃণমূল'-এ? কোন শিবিরে শ্যামপুকুরের শশী পাঁজা?
'কালীঘাট তৃণমূল', NCPI নাকি 'ঋতব্রত তৃণমূল'-এ? কোন শিবিরে শ্যামপুকুরের শশী পাঁজা?
Tarakeswar Shraboni Mela 2026: তারকেশ্বরে রেকর্ড ভিড়, শ্রাবণী মেলা উপলক্ষে তীর্থযাত্রীদের জন্য বিশেষ ব্যবস্থা রেলের
তারকেশ্বরে রেকর্ড ভিড়, শ্রাবণী মেলা উপলক্ষে তীর্থযাত্রীদের জন্য বিশেষ ব্যবস্থা রেলের
DA Hike: পুজোর আগেই রাজ্য সরকারি কর্মচারীদের জন্য আরও ২০ শতাংশ DA
পুজোর আগেই রাজ্য সরকারি কর্মচারীদের জন্য আরও ২০ শতাংশ DA
Advertisement

ভিডিও

Prashant Kishor : বাঁকিপুর বিধানসভার উপনির্বাচনে বড়সড় ধাক্কা বিজেপির। Bihar Bankipur Bypoll
NCPI-NDA Meeting : NDA-র বৈঠকে অংশ নিলেন তৃণমূলের বিদ্রোহী NCPI সাংসদরা
Dumdum News: তোলাবাজিতে অভিযুক্ত জয়ন্ত সিং-এর অনুগামীকে দেখা গেল দমদমে বিজেপির মঞ্চে
Suvendu Adhikari: মুখ্য়মন্ত্রী-NDA-র বৈঠকের পরেও, NCPI-এর অবস্থান ও ভবিষ্য়ত নিয়ে আজও কাটল না ধোঁয়াশা
CM Suvendu Adhikari: 'দেখতে থাকুন, আরও অনেক কিছু বাকি রয়েছে', বললেন মুখ্যমন্ত্রী শুভেন্দু অধিকারী
Advertisement

ফটো গ্যালারি

Advertisement

ব্যক্তিগত কর্নার

সেরা প্রতিবেদন
সেরা রিল
Coronavirus News : করোনা পরীক্ষার টেস্টিং নিয়ে ভয়ঙ্কর জালিয়াতি ! কী ঘটেছে সেই সময় ? কী অভিযোগ ?
করোনা পরীক্ষার টেস্টিং নিয়ে ভয়ঙ্কর জালিয়াতি ! কী ঘটেছে সেই সময় ? কী অভিযোগ ?
Agnimitra Paul : কলকাতায় পুরভোট কবে ? যা জানালেন পুরমন্ত্রী অগ্নিমিত্রা পাল...
কলকাতায় পুরভোট কবে ? যা জানালেন পুরমন্ত্রী অগ্নিমিত্রা পাল...
Amir In IPL: এবার কি আইপিএলে খেলতে দেখা যাবে মহম্মদ আমিরকে?
এবার কি আইপিএলে খেলতে দেখা যাবে মহম্মদ আমিরকে?
NDA-NCPI Meet : NDA র সঙ্গে বৈঠকে 'না', শুভেন্দুর সঙ্গে বৈঠকে 'হ্যাঁ', তিন NCPI সাংসদ কী কালীঘাট-তৃণমূলে ফিরছেন?
NDA র সঙ্গে বৈঠকে এলেন না এই তিন NCPI সাংসদ, স্পষ্ট জানিয়ে দিলেন 'NDA-তেও নেই, BJP-তেও নেই'
Jalpaiguri News: আশ্বাস দিয়েছিলেন মুখ্যমন্ত্রী, নেশা বিরোধী অভিযানে জলপাইগুড়ি পুলিশ সক্রিয় হতেই উদ্ধার বেআইনি মদ
আশ্বাস দিয়েছিলেন মুখ্যমন্ত্রী, নেশা বিরোধী অভিযানে জলপাইগুড়ি পুলিশ সক্রিয় হতেই উদ্ধার বেআইনি মদ
Gold And Silver Price: গয়না কিনবেন ভাবছেন ? সপ্তাহের দ্বিতীয় দিনে কিছুটা স্বস্তি সোনা ও রুপোর দামে, দেখে নিন নতুন রেট
গয়না কিনবেন ভাবছেন ? সপ্তাহের দ্বিতীয় দিনে কিছুটা স্বস্তি সোনা ও রুপোর দামে, দেখে নিন নতুন রেট
Maharaj On Sourav: 'সৌরভের জন্যই দলে বিশ্বাস জন্মেছে, একতা এসেছে', দরাজ সার্টিফিকেট প্রোটিয়া তারকার
'সৌরভের জন্যই দলে বিশ্বাস জন্মেছে, একতা এসেছে', দরাজ সার্টিফিকেট প্রোটিয়া তারকার
FSSAI on Dabur : নিয়মিত ‘১০০ শতাংশ’ লেখা ডাবরের মধু-ঘি খান ? বড় নির্দেশ দিল FSSAI
নিয়মিত ‘১০০ শতাংশ’ লেখা ডাবরের মধু-ঘি খান ? বড় নির্দেশ দিল FSSAI
Embed widget