এক্সপ্লোর

Budget 2026: 'আগের মুখ্যমন্ত্রীর কাছে টাকা চেয়েছিলেন, লাঠি মেরেছিল, আমরা ৫ হাজার বাড়িয়ে দিলাম', আশা কর্মীদের বার্তা শুভেন্দুর

West Bengal Budget: এবার ক্ষমতায় আসার পর সোমবার মুখ্যমন্ত্রী শুভেন্দু অধিকারীর নেতৃত্বাধীন বিজেপি সরকার আশা কর্মীদের জন্য বড় ঘোষণা করেছে বাজেটে। 

কলকাতা: সমকাজে সমবেতন সহ ১০ দফা দাবিতে অঙ্গনওয়াড়ি কর্মীদের বিক্ষোভ আছড়ে পড়েছিল রাজ্যে। সল্টলেক শৈশালি ভবনের সামনে দফায় দফায় বিক্ষোভ চলে। তৎকালীন মমতা বন্দ্যোপাধ্যায় নেতৃত্বাধানী তৃণমূল সরকারের কাছে দাবি ছিল- ভিক্ষা নয়, সম্মান চাই। তবে এবার ক্ষমতায় আসার পর সোমবার মুখ্যমন্ত্রী শুভেন্দু অধিকারীর নেতৃত্বাধীন বিজেপি সরকার আশা কর্মীদের জন্য বড় ঘোষণা করেছে বাজেটে। 

এদিন রাজ্যের অর্থমন্ত্রী স্বপন দাশগুপ্ত বাজেট ঘোষণায় বলেছেন, 'অঙ্গনওয়াড়ি, আশাকর্মীদের ৫ হাজার টাকা ভাতা বৃদ্ধি করা হচ্ছে। মিড-ডে মিলের রাঁধুনিদের ১ হাজার টাকা ভাতা বৃদ্ধি করা হচ্ছে।'

এরপর সাংবাদিক বৈঠকে মুখ্যমন্ত্রী শুভেন্দু অধিকারী বলেন, 'আশাকর্মীদের আশাদিদি বোনেরা আশা করি খুশি হয়েছেন। ৫০০০ টাকা বৃদ্ধি করা হয়েছে মাসিক বেতনে। প্রাক্তন মুখ্যমন্ত্রীর কাছে ৪ হাজার টাকা চেয়েছিলেন, লাঠি মেরেছিল। বর্তমান মুখ্যমন্ত্রীর কাছে চাইতে হয়নি, আপনারা না চাইতেই পেয়েছেন।'

আরও পড়ুন, সিভিক, হোমগার্ড, অঙ্গনওয়াড়ি-আশাকর্মীদের বাড়ছে মাসিক টাকার পরিমাণ, কত বাড়ল, কত হচ্ছে এবার?

এরপরই শুভেন্দুর গলায় প্রশংসার সুর। তিনি বলেন, 'আপনারা অনেক কাজ করেন। স্বাস্থ্য ক্ষেত্রেটিকে আপনারাই বাঁচিয়ে রেখেছেন। ICDS এর দিদিরা , হেল্পাররা নিজেদের সেন্টার চালানোর বাইরে অনেক অনেক কাজ করেন। আপনাদের জন্য তাই করেছি। ধীরে ধীরে আরও করব। এবার ৫ হাজার টাকা বৃদ্ধি করতে পেরেছি।' 

বাজেটে এই ঘোষণায় খুশি আশা কর্মীরা। সকলের কথায়, 'আমরা মুখ্যমন্ত্রীর এই কথায় অত্যন্ত খুশি হয়েছি। অনেক দিন ধরে চাইছিলাম। আমাদেরও তো সংসার চালাতে হয়। আগের সরকার মুখে বললেও কিছু করেনি। কিন্তু এই সরকার ক্ষমতায় এসেই এই সিদ্ধান্ত নিলেন আমাদের খুব উপকার হবে। আগামী দিনে যাতে আরও কিছু সুযোগ সুবিধা দেওয়া হয় আমাদের সেই আবেদন রাখছি মুখ্যমন্ত্রীর কাছে।'                                                                          

অন্যদিকে, আজকের রাজ্য বাজেটে স্টেট ট্রান্সপোর্ট কর্পোরেশনে নিযুক্ত কন্ডাক্টরের পারিশ্রমিক বেড়ে মাসে ১৬ হাজার টাকা করা হয়েছে। সিভিক ভলান্টিয়ার, ভিলেজ পুলিশ ও গ্রিন পুলিশদের মাসিক ২০০০ টাকা পারিশ্রমিক বৃদ্ধি করা হয়েছে। হোমগার্ড ও এনভিএফ কর্মীদের মাসে পারিশ্রমিকদের ২০০০ টাকা বৃদ্ধির ঘোষণা করা হয়েছে।

 

 

About the author পল্লবী দে

গত ৬ বছরেরও বেশি সময় ধরে সাংবাদিকতার সঙ্গে যুক্ত। প্রিন্ট মিডিয়া ও ডিজিট্যাল মিডিয়ায় দক্ষতার সঙ্গে কাজ করছেন।  Data Foundation , Web Service Developing এ পারদর্শিতার জন্য Google ও  Amazon থেকে সার্টিফিকেট প্রাপ্ত। বিশেষ আগ্রহ সোশ্যাল মিডিয়া ও SEO-তেও।

Read More
আরও পড়ুন
Sponsored Links by Taboola
Advertisement

সেরা শিরোনাম

Madan Mitra: স্ত্রী, দুই ছেলের পর পুর নিয়োগ দুর্নীতি মামলায় ED দফতরে হাজিরা মদন মিত্রের
স্ত্রী, দুই ছেলের পর পুর নিয়োগ দুর্নীতি মামলায় ED দফতরে হাজিরা মদন মিত্রের
West Bengal Live News Update: দিনে ২ কোটির বেশি আগে যেত দুর্নীতিতে? পুলিশি তল্লাশিতে উদ্ধার ২০ কোটির বেশি টাকা ও ১৫ কেজি সোনা
দিনে ২ কোটির বেশি আগে যেত দুর্নীতিতে? পুলিশি তল্লাশিতে উদ্ধার ২০ কোটির বেশি টাকা ও ১৫ কেজি সোনা
Coal Smuggling: 'পুষ্পা' সিনেমার ধাঁচে টমেটোর ক্রেটের আড়ালে কয়লা পাচার, গাড়ি উল্টে যেতেই বেরিয়ে এল সব সত্যি!
'পুষ্পা' সিনেমার ধাঁচে টমেটোর ক্রেটের আড়ালে কয়লা পাচার, গাড়ি উল্টে যেতেই বেরিয়ে এল সব সত্যি!
BJP: নন্দীগ্রামে গ্রাম পঞ্চায়েতে প্রধান ও উপপ্রধানের চেয়ারে বসলেন বিজেপি সমর্থিত সদস্য়রা
নন্দীগ্রামে গ্রাম পঞ্চায়েতে প্রধান ও উপপ্রধানের চেয়ারে বসলেন বিজেপি সমর্থিত সদস্য়রা
Advertisement

ভিডিও

ঘণ্টাখানেক সঙ্গে সুমন পর্ব ২(২৮.০৭.২০২৬)। NDA- র আমন্ত্রণে প্রথমবার বৈঠকে হাজির NCPI সাংসদরা
ঘণ্টাখানেক সঙ্গে সুমন পর্ব ১(২৮.০৭.২০২৬)। সংসদে তোলপাড়, পুলিশি অত্যাচারের অভিযোগে বিক্ষোভ বিরোধীদের
BJP News: গোর্খাল্যান্ডের দাবি থেকে সরছেন বিমল গুরুঙ্গ? মুখ্যমন্ত্রীর সঙ্গে বৈঠক নিয়ে যা জানালেন
Abhishek Banerjee | ১১টি দিঘি-সহ ৫২ বিঘা সরকারি জমি হস্তান্তরের অভিযোগ অভিষেকের বিরুদ্ধে। TMC news
Sangsarer Sangkirtan | সিরিয়ালের সেট হঠাৎ হয়ে উঠল যাত্রামঞ্চ। সংসারের সংকীর্তন-এর বিশেষ যাত্রা পর্বে কী অভিজ্ঞতা হল কলাকুশলীদের?
Advertisement

ফটো গ্যালারি

Advertisement

ব্যক্তিগত কর্নার

সেরা প্রতিবেদন
সেরা রিল
Fake Doctor: ১২ পাশ করেই ‘ডাক্তার’, ডিগ্রি ছাড়াই চালাতেন ক্লিনিক! অবৈধ গর্ভপাতের ব্যবসা ফাঁস
১২ পাশ করেই ‘ডাক্তার’, ডিগ্রি ছাড়াই চালাতেন ক্লিনিক! অবৈধ গর্ভপাতের ব্যবসা ফাঁস
IND vs SL: নেই সুন্দর, প্রশ্নচিহ্ন বুমরা, সুদর্শনের ফিটনেস নিয়েও, শ্রীলঙ্কা সফরে ভারতীয় দলে এক নবাগত
IND vs SL: নেই সুন্দর, প্রশ্নচিহ্ন বুমরা, সুদর্শনের ফিটনেস নিয়েও, শ্রীলঙ্কা সফরে ভারতীয় দলে এক নবাগত
Viral Video: এসি কোচে জ্বলল প্রদীপ-ধূপ! চলন্ত ট্রেনে খোলা আগুনে পুজো, তীব্র বিতর্ক, নিরাপত্তা নিয়ে উদ্বেগ
এসি কোচে জ্বলল প্রদীপ-ধূপ! চলন্ত ট্রেনে খোলা আগুনে পুজো, তীব্র বিতর্ক, নিরাপত্তা নিয়ে উদ্বেগ
Bank holidays in August: SBI, HDFC ছাড়াও অগাস্টে ১৪ দিন বন্ধ থাকবে এই ব্যাঙ্কগুলি, দেখে নিন পুরো লিস্ট
SBI, HDFC ছাড়াও অগাস্টে ১৪ দিন বন্ধ থাকবে এই ব্যাঙ্কগুলি, দেখে নিন পুরো লিস্ট
MG Motors Plug In Hybrid: ভারতে বাড়ছে ইলেকট্রিক গাড়ির চাহিদা, সেই ফাঁক পূরণে প্লাগ ইন হাইব্রিড নিয়ে আসছে এমজি
ভারতে বাড়ছে ইলেকট্রিক গাড়ির চাহিদা, সেই ফাঁক পূরণে প্লাগ ইন হাইব্রিড নিয়ে আসছে এমজি
Cockroach Janta Party : ককরোচ জনতা পার্টির পোস্টে পশ্চিমবঙ্গের উল্লেখ, 'সমঝোতার সম্পূর্ণ লঙ্ঘন, পুনরায় আন্দোলনে নামতে বাধ্য হব'
ককরোচ জনতা পার্টির পোস্টে পশ্চিমবঙ্গের উল্লেখ, 'সমঝোতার সম্পূর্ণ লঙ্ঘন, পুনরায় আন্দোলনে নামতে বাধ্য হব'
LPG New Rules : ১ অগাস্ট থেকে রান্নার গ্যাসে নতুন নিয়ম, Indane,HP, Bharat গ্যাসের রুলে পরিবর্তন
১ অগাস্ট থেকে রান্নার গ্যাসে নতুন নিয়ম, Indane,HP, Bharat গ্যাসের রুলে পরিবর্তন
Cricket News: করতেন গড়াপেটা, খেলতেন জুয়া, তথ্য দিত ক্রিকেটাররাই, বিস্ফোরক দাবি নেটপ্রভাবীর
করতেন গড়াপেটা, খেলতেন জুয়া, তথ্য দিত ক্রিকেটাররাই, বিস্ফোরক দাবি নেটপ্রভাবীর
Embed widget