এক্সপ্লোর

West Bengal By Election 2024 : তৃণমূলের পরই উপনির্বাচনের জন্য ৪ প্রার্থীর নাম ঘোষণা বাম কংগ্রেস জোটের, তালিকায় কারা?

শুক্রবার বাকি তিন কেন্দ্রেও প্রার্থীদের নাম জানিয়েছে তৃণমূল। এর অব্যবহিত পরেই প্রার্থীদের নাম জানিয়ে দিল বাম কংগ্রেস জোট, চারটি কেন্দ্রের জন্যই। 

কলকাতা : লোকসভা ভোটের রেশ কাটতে না কাটতেই, এবার রাজ্যের ৪ টি বিধানসভা আসনে উপনির্বাচন। আর ৪টি কেন্দ্রের জন্য়ই সবার প্রথম প্রার্থী ঘোষণা করেছে তৃণমূল। আগেই মানিকতলা কেন্দ্রের প্রার্থীর নাম ঘোষণা হয়ে গিয়েছিল, আর শুক্রবার বাকি তিন কেন্দ্রেও প্রার্থীদের নাম জানাল তৃণমূল। এর অব্যবহিত পরেই প্রার্থীদের নাম জানিয়ে দিল বাম কংগ্রেস জোট, চারটি কেন্দ্রের জন্যই। 

এক নজরে বাম - কংগ্রেস জোট প্রার্থীরা 

  • মানিকতলা বিধানসভা উপনির্বাচনে সিপিএম প্রার্থী রাজীব মজুমদার
  • বাগদা বিধানসভা উপনির্বাচনে জোট প্রার্থী  গৌরাদিত্য বিশ্বাস । তিনি ফরওয়ার্ড ব্লক নেতা। 
  • রানাঘাট দক্ষিণ  বিধানসভা উপনির্বাচনে জোট প্রার্থী  সিপিএমের অরিন্দম বিশ্বাস।
  • রায়গঞ্জ বিধানসভা উপনির্বাচনে কংগ্রেস প্রার্থী মোহিত সেনগুপ্ত।  



    ২০১৬-র বিধানসভা নির্বাচনে বাম-কংগ্রেস জোট করে প্রায় ৪০ শতাংশ ভোট পেয়েছিল। কিন্তু তারপর থেকেই বাম-কংগ্রেসের রক্ষক্ষরণ অব্যাহত। সেখান থেকে ২০১৯-এর লোকসভা ভোটে বামেদের ভোট ৭ শতাংশ ও কংগ্রেসের ভোট ৫ শতাংশে নেমে আসে। এরপর ২০২১-এর বিধানসভা ভোটে আরও ভোটের হার কমে দুই দলের। বামেরা ৫ শতাংশ আর কংগ্রেস ৩ শতাংশ ভোট পায়।  আর এবার লোকসভা ভোটে সিপিএম পেয়েছএ  ৫.৫৩ শতাংশ ভোট এবং কংগ্রেস পেল ৪.৮৩ শতাংশ ভোট।  যা স্বাভাবিকভাবেই প্রশ্ন তুলেছে,  ৩০ বছর শাসন করা কংগ্রেস আর ৩৪ বছর ক্ষমতায় থাকা সিপিএম কি বাংলার রাজনীতিতে ক্রমশ প্রাসঙ্গিকতা হারিয়ে ফেলছে? এরই মধ্যে আবার বিধানসভা উপনির্বাচন। এখন দেখার উপনির্বাচনে কোথায় দাঁড়ায় জোটের ফল। 

    ইতিমধ্যেই  ৪টি কেন্দ্রের জন্য় প্রার্থী ঘোষণা করেছে তৃণমূল। এই ৪ টি কেন্দ্রের মধ্যে ২টিতে 'সেকেন্ড চান্স' পেয়েছেন লোকসভা ভোটে পরাজিত ২ তৃণমূল প্রার্থী।  যাঁরা ২ জনেই দলবদল করে বিজেপি ছেড়ে তৃণমূলে যোগ দিয়েছিলেন। রায়গঞ্জ বিধানসভা কেন্দ্রে প্রার্থী করা হয়েছে  লোকসভা নির্বাচনে রায়গঞ্জ আসনে তৃণমূলের পরাজিত প্রার্থী কৃষ্ণ কল্যাণীকে। রানাঘাট দক্ষিণে প্রার্থী  হয়েছেন রানাঘাট লোকসভা আসনে পরাজিত মুকুটমণি অধিকারী। তিনিও লোকসভা ভোটের আগেই দল বদল করে তৃণমূলের পতাকা ধরেন। আগের বিধানসভা নির্বাচনে তিনি বিজেপির টিকিটে জিতে বিধায়ক হয়েছিলেন। মানিকতলা কেন্দ্র থেকে টিকিট পেয়েছেন রাজ্যের প্রাক্তন মন্ত্রী প্রয়াত সাধন পাণ্ডের স্ত্রী সুপ্তি পাণ্ডে। অন্যদিকে বাগদায় মমতা ঠাকুরের মেয়ে মধুপর্ণা ঠাকুরকে প্রার্থী করেছে ঘাসফুল শিবির। 

    আরও পড়ুন 

    কত ধাপ পেরিয়ে রথে ওঠেন জগন্নাথ? রথের রশি আদতে কী জানেন? পুরীর রথযাত্রার সঙ্গে জড়িয়ে নানা কাহিনি

সেরা শিরোনাম

দিল্লিতে জুন মাল্যের হাতটা কে ধরল? নিচু তলার কর্মীদের প্রতি কী বিচার করছে BJP? যুক্তি-তক্কোয় ক্ষুরধার শতরূপ
দিল্লিতে জুন মাল্যের হাতটা কে ধরল? নিচু তলার কর্মীদের প্রতি কী বিচার করছে BJP? যুক্তি-তক্কোয় ক্ষুরধার শতরূপ
Meera Bhattacharjee: আজ সকালে হল কোলোনোস্কপি, হৃদযন্ত্রেও সমস্যা, কেমন আছেন বুদ্ধদেব ভট্টাচার্যের স্ত্রী মীরা?
আজ সকালে হল কোলোনোস্কপি, হৃদযন্ত্রেও সমস্যা, কেমন আছেন বুদ্ধদেব ভট্টাচার্যের স্ত্রী মীরা?
West Bengal News Live: নজরে পাহাড়, আজ বৈঠকে অমিত শাহ, থাকার কথা বিমল গুরুং, রোশন গিরিরও
নজরে পাহাড়, আজ বৈঠকে অমিত শাহ, থাকার কথা বিমল গুরুং, রোশন গিরিরও
Malda News: ইঁদুর ধরতে রোগীর বেডের পাশে রাখা খাঁচা, মালদার সরকারি হাসপাতালে ভয়ঙ্কর ছবি
ইঁদুর ধরতে রোগীর বেডের পাশে রাখা খাঁচা, মালদার সরকারি হাসপাতালে ভয়ঙ্কর ছবি

ভিডিও

ED News : আনন্দপুরে সাড়ে ৩ একর জমিতে আবাসন প্রকল্প, তদন্তে ED | ABP ANANDA
Titagarh News : টিটাগড়ে বেআইনি আধার-ভোটার কার্ড তৈরির বড় চক্র ফাঁস! অস্ত্রসহ গ্রেফতার ১ | ABP
Jadavpur University : ‘ওনার নিজের দলের মধ্যেই গোয়ালঘরে এতো গুঁতোগুঁতি’, দিলীপকে কটাক্ষ সৃজনের | ABP
Ayushman Bharat : আয়ুষ্মান না হলে তবেই স্বাস্থ্যসাথীতে চিকিৎসা, নতুন SOP স্বাস্থ্য দফতরের
Bhangar News : ভোটাভুটির আগে অশান্ত ভাঙড়, দফায় দফায় বোমাবাজি | ABP Ananda

ফটো গ্যালারি

ব্যক্তিগত কর্নার

সেরা প্রতিবেদন
সেরা রিল
KMC : ফ্রি স্কুল স্ট্রিটে অগ্নিকাণ্ডের জের, মোট ৭টি হোটেল-গেস্ট হাউসকে বন্ধ করার নির্দেশ কলকাতা পুরসভার
ফ্রি স্কুল স্ট্রিটে অগ্নিকাণ্ডের জের, মোট ৭টি হোটেল-গেস্ট হাউসকে বন্ধ করার নির্দেশ কলকাতা পুরসভার
Tollywood Actor: গাড়িতে বেপরোয়া লরির ধাক্কা, অল্পের জন্য প্রাণরক্ষা! পুলিশের ভূমিকা নিয়ে ক্ষোভ জয়জিতের
গাড়িতে বেপরোয়া লরির ধাক্কা, অল্পের জন্য প্রাণরক্ষা! পুলিশের ভূমিকা নিয়ে ক্ষোভ জয়জিতের
Satendra Soni: শ্যুটিং করেও পাননি পারিশ্রমিক, চাইতে গেলে মারধর! অবশেষে অভিনেতার অভিযোগের ভিত্তিতে দায়ের হল FIR
শ্যুটিং করেও পাননি পারিশ্রমিক, চাইতে গেলে মারধর! অবশেষে অভিনেতার অভিযোগের ভিত্তিতে দায়ের হল FIR
Sugar Price Increased: কেন চিনির দামে বিরাট লাফ? ইথানলের জন্য নয়, দায়ী এই ৫ কারণ, কী জানাল কেন্দ্র?
কেন চিনির দামে বিরাট লাফ? ইথানলের জন্য নয়, দায়ী এই ৫ কারণ, কী জানাল কেন্দ্র?
House Collapse: ভোররাতে হুড়মুড়িয়ে ভেঙে পড়ল তিনতলা বাড়ি, অল্পের জন্য প্রাণে বাঁচলেন পরিবারের সদস্যদের
ভোররাতে হুড়মুড়িয়ে ভেঙে পড়ল তিনতলা বাড়ি, অল্পের জন্য প্রাণে বাঁচলেন পরিবারের সদস্যদের
Jio Prime: ফিরছে জিও প্রাইম, মিলবে ৬০০ টাকা ক্যাশব্যাক, তবে কি এবার বাড়বে জিওর রিচার্জের খরচ?
ফিরছে জিও প্রাইম, মিলবে ৬০০ টাকা ক্যাশব্যাক, তবে কি এবার বাড়বে জিওর রিচার্জের খরচ?
Abhishek Banerjee: অন্য মামলায় ফের রক্ষাকবচ পেলেন অভিষেক বন্দ্যোপাধ্যায়, সেবাশ্রয় মামলায় কতদিন পর্যন্ত স্বস্তি?
অন্য মামলায় ফের রক্ষাকবচ পেলেন অভিষেক বন্দ্যোপাধ্যায়, সেবাশ্রয় মামলায় কতদিন পর্যন্ত স্বস্তি?
IND vs SL: পরিকল্পনামাফিকই বোলিং করছিলেন কুলদীপ, গলে হতাশাজনক পারফরম্যান্স সত্ত্বেও স্পিনারের পাশে কোচ
পরিকল্পনামাফিকই বোলিং করছিলেন কুলদীপ, গলে হতাশাজনক পারফরম্যান্স সত্ত্বেও স্পিনারের পাশে কোচ
Embed widget