এক্সপ্লোর

Mamata Banerjee: শীতের সকালে বিশেষ উপলব্ধি, সোশ্যাল মিডিয়ায় আবেগ উজাড় করে দিলেন মুখ্যমন্ত্রী

Kolkata News: বৃহস্পতিবার সকালেও জবুথবুই ছিল শহর কলকাতা। হালকা বৃষ্টিতে আরও স্যাঁতস্যাঁতে বোধ হচ্ছিল।

কলকাতা: সকাল সকাল রওনা দিয়েছিলেন কালীঘাটের বাড়ি থেকে। নবান্নে পৌঁছে কাজও ছিল অনেক। তার আগে মাঝ রাস্তায় থমকালেন মুখ্যমন্ত্রী মমতা বন্দ্যোপাধ্যায় (Mamata Banerjee)_। শীতের সকালে ফুটপাতবাসী এবং সাফাইকর্মীদের দেখে নেমে এলেন গাড়ি থেকে। প্রাথমিক কথাবার্তা সেরে সকলের হাতে তুলে দিলেন শীতের পোশাক, কম্বল। সোশ্যাল মিডিয়ায় নিজেই সেই ছবি সকলের সঙ্গে ভাগ করে নিয়েছেন মুখ্যমন্ত্রী। অভিজ্ঞতা জানাতে গিয়ে লিখেছেন, 'মিলন-প্রভাতে দূরের মানুষ, আসিল নিকট মম'। (Kolkata News)

ডিসেম্বর মাস এমনি এমনি পেরিয়ে গেলেও, জানুয়ারির মাঝামাঝি জাঁকিয়ে ঠান্ডা পড়েছে পশ্চিমবঙ্গে। বৃহস্পতিবার সকালেও জবুথবুই ছিল শহর কলকাতা। হালকা বৃষ্টিতে আরও স্যাঁতস্যাঁতে বোধ হচ্ছিল। সেই আবহেই পথবাসী এবং সাফাইকর্মীদের হাতে কম্বল তুলে দিলেন মমতা। সরু পাড়ের সাদা শাড়ির উপর হালকা সোয়েটার এবং তার উপর শাল জড়ানো ছিল গায়ে। সেভাবেই গাড়ি থেকে নেমে আসেন তিনি। সকলের হাতে শীতের পোশাক এবং কম্বল তুলে দেন। 

পরে সোশ্যাল মিডিয়ায় সেই মুহূর্তের কিছু ছবি তুলে ধরেন মমতা। লেখেন, "নবান্ন যাওয়ার পথে সাফাইকর্মীদের দেখে কষ্ট হচ্ছিল। এই শীতের দিনে তাঁদের জীবনযাপন আমাকে ভাবায়। হৃদয়ে বেদনার সঞ্চার করে। তাঁরা আমার এই শহর, রাজ্যকে পরিষ্কার রাখেন। তাই আজ নবান্ন যাওয়ার পথে সকলের হাতে কম্বল তুলে দিলাম।" রবীন্দ্রনাথের লেখা দুই লাইন, 'মিলন-প্রভাতে দূরের মানুষ আসিল নিকটে মম'ও সোশ্যাল মিডিয়ায় পোস্ট করেন তিনি। 

 
সকালের ওই অভিজ্ঞতা নিয়ে মমতা আরও লেখেন, 'নিজের সাধ্য মতো, সর্বদা মানুষের পাশে থাকতে বদ্ধপরিকর আমি। আমার রাজ্যের যে কোনও মানুষ, যদি একজনও দুঃখ, কষ্টে থাকেন, তাহলে তা আমার কাছে সমান বেদনাদায়ক। জনসেবা করার জন্য, গণদেবতার স্বার্থে, নিজের গোটা জীবন সঁপে দিয়েছি আমি। তাঁরা ভাল থাকলেই, আমার ভাল থাকা। সকলে ভাল থাকুন, সুস্থ থাকুন'।
 
যত দিন থাকবেন, তত দিন বিপদে আপদে সাধারণ মানুষের পাশে থাকার সর্বতো চেষ্টা চালিয়ে যাবেন বলে মঙ্গলবারও জানিয়েছিলেন মমতা। নবান্ন থেকে সাংবাদিক বৈঠক করে ওই দিন একাধিক পদক্ষেপের কথা জানান তিনি. জানান, রাজ্যবাসী কোনও সরকারি পরিষেবা থেকে যাতে বঞ্চিত না হন, তা সুনিশ্চিত করতে ২০ জানুয়ারি থেকে আবার শুরু হচ্ছে 'পাড়ায় সমাধান'।
 
রাজ্যবাসী কোনও সরকারি পরিষেবা থেকে যাতে বঞ্চিত না হন, তা সুনিশ্চিত করতে ২০ জানুয়ারি থেকে আবার শুরু হচ্ছে 'পাড়ায় সমাধান'। জাতিগত শংসাপত্র থেকে লক্ষ্মীর ভাণ্ডারের মত সরকারি পরিষেবাগুলি পেতে এই শিবিরে আবেদন জানানো যাবে। এর পাশাপাশি, আগামী ২২ জানুয়ারি, অযোধ্য়ায় রামমন্দির উদ্বোধনের দিনই বাংলা 'সম্প্রীতি মিছিল' করছেন মমতা। এর বিরোধিতা করে আদালতে গিয়েছিলেন শুভেন্দু অধিকারী। কিন্তু আদালতে তাঁর আর্জি খারিজ হয়ে গিয়েছে।
 

আরও পড়ুন
Sponsored Links by Taboola

সেরা শিরোনাম

কলকাতা থেকে ২২৪ জনকে নিয়ে রওনা, হঠাৎ বাঁ দিকের ইঞ্জিন বিকল হয়ে পড়ল ইন্ডিগোর বিমানে; ভয়ঙ্কর অভিজ্ঞতা
কলকাতা থেকে ২২৪ জনকে নিয়ে রওনা, হঠাৎ বাঁ দিকের ইঞ্জিন বিকল হয়ে পড়ল ইন্ডিগোর বিমানে; ভয়ঙ্কর অভিজ্ঞতা
Alipurduar: বন দফতরের পাতা ফাঁদেই কাজ হল, ফালাকাটায় খাঁচাবন্দি একটি পূর্ণবয়স্ক পুরুষ চিতাবাঘ
বন দফতরের পাতা ফাঁদেই কাজ হল, ফালাকাটায় খাঁচাবন্দি একটি পূর্ণবয়স্ক পুরুষ চিতাবাঘ
West Bengal News Live : 'তোমায় বলতে হবে না কোনটা বলতে পারব, কোনটা পারব না,' বিধানসভায় কার উদ্দেশে মন্তব্য ফিরহাদের ?
'তোমায় বলতে হবে না কোনটা বলতে পারব, কোনটা পারব না,' বিধানসভায় কার উদ্দেশে মন্তব্য ফিরহাদের ?
ISI Linkman Arrested : বনগাঁ-বাংলাদেশ সীমান্ত থেকে গ্রেফতার 'ISI-এর চর' পাক নাগরিক,নজর ছিল রেলে ! বড় নাশকতার ছক?
বনগাঁ-বাংলাদেশ সীমান্ত থেকে গ্রেফতার 'ISI-এর চর' পাক নাগরিক,নজর ছিল রেলে ! বড় নাশকতার ছক?

ভিডিও

SC On SIR: SIR ট্রাইবুনালে কত আবেদনের নিষ্পত্তি? কমিশনকে রিপোর্ট পেশের নির্দেশ
SSC Recruitment: নিয়োগ জটিলতার মধ্যেই SSC-তে ৪ নতুন সদস্য
PSC Job: রাজ্য সরকারের প্রায় ১৮ হাজার শূন্য পদে দ্রুত নিয়োগ, জানাল PSC
Bangladesh News: তারেকের সঙ্গে বৈঠকে বাংলাদেশে ভারতের হাইকমিশনার দীনেশ ত্রিবেদী
Uluberia Municipality: উলুবেড়িয়া পুরসভায় ভাঙন, পদত্যাগ চেয়ারম্যানের

ফটো গ্যালারি

ব্যক্তিগত কর্নার

সেরা প্রতিবেদন
সেরা রিল
Sheikh Hasina : শেখ হাসিনার প্রত্যর্পণ চায় বাংলাদেশ, কী বলল ভারত ?
শেখ হাসিনার প্রত্যর্পণ চায় বাংলাদেশ, কী বলল ভারত ?
Weather Update: আজ প্রবল বর্ষণের আশঙ্কা কলকাতা-সহ দক্ষিণবঙ্গে, অতি ভারী বর্ষণের কমলা সতর্কতার তালিকায় রয়েছে কি আপনার জেলা ? বড় আপডেট IMD-র
আজ প্রবল বর্ষণের আশঙ্কা কলকাতা-সহ দক্ষিণবঙ্গে, অতি ভারী বর্ষণের কমলা সতর্কতার তালিকায় রয়েছে কি আপনার জেলা ? বড় আপডেট IMD-র
Duttapukur: ১৭০০ কেজি নিষিদ্ধ শব্দবাজি উদ্ধার করল দত্তপুকুর থানার পুলিশ, মিলল বাজি তৈরির বারুদও
১৭০০ কেজি নিষিদ্ধ শব্দবাজি উদ্ধার করল দত্তপুকুর থানার পুলিশ, মিলল বাজি তৈরির বারুদও
India vs Sri Lanka: শ্রীলঙ্কায় ইতিহাস গড়ার হাতছানি গিলের সামনে, প্রয়োজন মাত্র ১৫৭ রান
শ্রীলঙ্কায় ইতিহাস গড়ার হাতছানি গিলের সামনে, প্রয়োজন মাত্র ১৫৭ রান
Ravindra Jadeja: গম্ভীরের ড্রেসিংরুমে কি আর ঠাঁই পাবেন না? কেরিয়ার নিয়ে বড় সিদ্ধান্ত নিতে পারেন জাডেজা
গম্ভীরের ড্রেসিংরুমে কি আর ঠাঁই পাবেন না? কেরিয়ার নিয়ে বড় সিদ্ধান্ত নিতে পারেন জাডেজা
WBSSC: স্কুল সার্ভিস কমিশনের কমিটিতে নতুন সদস্য ৩ সন্ন্যাসী ও এক অধ্যাপক, বিজ্ঞপ্তি জারি করল রাজ্য
স্কুল সার্ভিস কমিশনের কমিটিতে নতুন সদস্য ৩ সন্ন্যাসী ও এক অধ্যাপক, বিজ্ঞপ্তি জারি করল রাজ্য
Mumbai Landslide : ভয়ঙ্কর বৃষ্টিতে ভয়াবহ দুর্ঘটনা, বিরাট ভূমিধস, চাপা পড়ে একাধিক মৃত্যু মুম্বইয়ে
ভয়ঙ্কর বৃষ্টিতে ভয়াবহ দুর্ঘটনা, বিরাট ভূমিধস, চাপা পড়ে একাধিক মৃত্যু মুম্বইয়ে
Kaustuv Bagchi: সমাজের প্রান্তিক মানুষের কথা ভেবে ব্যারাকপুরে পুজো স্পেশাল 'MLA ক্যান্টিন'-র ঘোষণা কৌস্তভ বাগচীর
সমাজের প্রান্তিক মানুষের কথা ভেবে ব্যারাকপুরে পুজো স্পেশাল 'MLA ক্যান্টিন'-র ঘোষণা কৌস্তভ বাগচীর
Embed widget