এক্সপ্লোর

Mamata Banerjee: শান্তিনিকেতন হেরিটেজ হয়েছে রবীন্দ্রনাথের জন্য, কবিগুরুর নাম না ফেরালে...হুঁশিয়ারি মমতার

Santiniketan News: বৃহস্পতিবার সাংবাদিক বৈঠক করে একাধিক ইস্যুতে মুখ খোলেন মমতা।

কলকাতা: UNESCO হেরিটেজ পাওয়ার পর প্রকাণ্ড ফলক বসেছে বিশ্বভারতীয় বিশ্ববিদ্যালয়ে (Visva Bharati University)। কিন্তু যে রবীন্দ্রনাথ ঠাকুর হাতে প্রতিষ্ঠা বিশ্বভারতীর, সেই ফলকে কোথাও তাঁর নাম নেই। তার পরিবর্তে শ্বেতপাথরের উপর খোদাই করা রয়েছে প্রধানমন্ত্রী নরেন্দ্র মোদি এবং বিশ্বভারতীর বর্তমান উপাচার্য বিদ্যুৎ চক্রবর্তীর নাম। সেই নিয়ে বিতর্কের মধ্যে এবার হুঁশিয়ারি দিলেন বাংলার মুখ্যমন্ত্রী মমতা বন্দ্যোপাধ্যায় (Mamata Banerjee)। জানালেন, বিশ্বভারতীর ফলকে রবীন্দ্রনাথের নাম না লেখা হলে আন্দোলন শুরু করবেন তাঁরা। (Santiniketan News)

পুজো বলে চুপ ছিলেন, এবার আন্দোলনে যাবেন, জানালেন মমতা

বৃহস্পতিবার সাংবাদিক বৈঠক করে একাধিক ইস্যুতে মুখ খোলেন মমতা। শান্তিনিকেতনের প্রসঙ্গও উঠে আসে তাঁর মুখে। মমতা বলেন, "রবীন্দ্রনাথের জন্য হেরিটেজ হয়েছে শান্তিনিকেতন। আর আজ বিশ্বভারতী থেকে ওঁর নামই সরিয়ে দিয়েছে। পুজো বলে বিষয়টি হজম করে ছিলাম। কিন্তু পরিষ্কার পলে দিচ্ছি, কাল সকাল পর্যন্ত রবীন্দ্রনাথের নাম না ফেরালে, কাল সকাল ১০টা থেকে রবীন্দ্রনাথের ছবি বুকে নিয়ে ওখানে আন্দোলন  করব আমরা।"

রবীন্দ্রনাথের হাতে তৈরি বিশ্বভারতী এবছর UNESCO হেরিটেজের স্বীকৃতি পেয়েছে। বিশ্বভারতীর এই প্রাপ্তিতে বাঙালির বুক গর্বে ভরে গেলেও, সেই নিয়ে রাজনৈতিক তরজা শুরু হয়েছে। বিশ্বভারতীর প্রাপ্তিকে কেন্দ্রেরর নরেন্দ্র মোদি সরকার নিজেদের কৃতিত্ব বলে চালাতে চাইছে বলে অভিযোগ। সেই বিতর্কে বাড়তি মাত্রা যোগ করেছে, ক্যাম্পাসে বসানো কয়েকটি ফলক। 

আরও পড়ুন: Mamata Banerjee: 'জ্যোতিপ্রিয়র স্বাস্থ্য খারাপ, যদি মারা যায়...', হুঁশিয়ারি মমতার

বিশ্বভারতীর উপাসনা গৃহ, ছাতিমতলা এবং রবীন্দ্রভবনের উত্তরায়ণের সামনে বসানো শ্বেতপাথরের ওই ফলকে UNESCO হেরিটেজ প্রাপ্তির উল্লেখ থাকার পাশাপাশি, আচার্য হিসেবে প্রধানমন্ত্রী মোদি এবং উপাচার্য হিসেবে বিদ্যুতের নাম লেখা রয়েছে। কিন্তু যে রবীন্দ্রনাথ তিল তিল জমা করে বিশ্বভারতীকে দাঁড় করিয়েছিলেন, কোথাও তাঁর নামের উল্লেখ  নেই। 

বিশ্বভারতীর ফলকে রবীন্দ্রনাথের নাম না রাখা নিয়ে তুঙ্গে বিতর্ক

বিষয়টি সামনে আসতেই বিতর্ক শুরু হয়। ঠাকুর পরিবারের সদস্য সুপ্রিয় ঠাকুরও ক্ষোভ উগরে দেন। বলেন, "এ আর নতুন কথা কী? বিশ্বভারতীর কোন আদর্শ এখন মানা হয় বিশ্বভারতীতে? নিন্দার কোনও ভাষা নেই।" কংগ্রেসের তরফেও র তীব্র নিন্দা করা হয়। তৃণমূল নেতৃত্বও বিষয়টি নিয়ে মুখ খোলেন। কিন্তু এবার সরাসরি আন্দোলনের পথে হাঁটার হুঁশিয়ারি দিলেন মমতা।

সেরা শিরোনাম

Abhishek Banerjee: জাল হলফনামার ভিডিও ঘিরে বিতর্ক, অভিষেকের বিরুদ্ধে পুলিশকে কালিমালিপ্ত করার অভিযোগ, দায়ের FIR
জাল হলফনামার ভিডিও ঘিরে বিতর্ক, অভিষেকের বিরুদ্ধে পুলিশকে কালিমালিপ্ত করার অভিযোগ, দায়ের FIR
West Bengal News Live Updates: বিজেপি কর্মীর বউভাতে তারস্বরে DJ, প্রতিবাদ করায় হামলা!
বিজেপি কর্মীর বউভাতে তারস্বরে DJ, প্রতিবাদ করায় হামলা!
North Dinajpur : এবার উলটপুরাণ পঞ্চায়েতে ! NCPI-এর বিরুদ্ধে একজোট তৃণমূল, বিজেপি ও নির্দল সদস্যরা
এবার উলটপুরাণ পঞ্চায়েতে ! NCPI-এর বিরুদ্ধে একজোট তৃণমূল, বিজেপি ও নির্দল সদস্যরা
Rahul Gandhi on West Bengal: ‘পশ্চিমবঙ্গে ১০০-র বেশি আসনে ভোটচুরি’, বললেন রাহুল গাঁধী, প্যাঁচে পড়েই ডিলিমিটেশন, দাবি লোকসভার বিরোধী দলনেতার
‘পশ্চিমবঙ্গে ১০০-র বেশি আসনে ভোটচুরি’, বললেন রাহুল গাঁধী, প্যাঁচে পড়েই ডিলিমিটেশন, দাবি লোকসভার বিরোধী দলনেতার

ভিডিও

Mamata TMC News: বেআইনি কাজ বরদাস্তের জন্য এই সরকার প্রতিষ্ঠিত হয়নি: Debjit Sarkar | ABP Ananda
Congress News | শুরু থেকেই লোকসভার আসন পুনর্বিন্যাস বিলের বিরুদ্ধে কংগ্রেস | ABP ANANDA LIVE
TMC Bhawan Sealed in Kolkata | তপসিয়ায় মমতা তৃণমূল কংগ্রেসের নির্মীয়মাণ তৃণমূল ভবন সিল করে দিল পুলিশ
Weather Updates | আন্দামান সাগরে নতুন ঘূর্ণাবর্ত, কলকাতা-সহ রাজ্যে বাড়বে তাপমাত্রা | ফের বৃষ্টি?
Kolkata Road Rename | রাস্তার নাম মণীষীদের নামে হওয়া উচিত। প্রতিক্রিয়া পঞ্চায়েতমন্ত্রী দিলীপ ঘোষের

ফটো গ্যালারি

ব্যক্তিগত কর্নার

সেরা প্রতিবেদন
সেরা রিল
Success Story: চারবার পারেনি, অবশেষে পঞ্চম প্রচেষ্টায় UPSC-তে ১৩তম স্থান, মানুষের লড়াইয়ের অনুপ্রেরণা IAS মেধা আনন্দ
চারবার পারেনি, অবশেষে পঞ্চম প্রচেষ্টায় UPSC-তে ১৩তম স্থান, মানুষের লড়াইয়ের অনুপ্রেরণা IAS মেধা আনন্দ
Kalyan Banerjee: হাইকোর্টের নির্দেশে, ঋতব্রত বন্দ্যোপাধ্যায় আর ‘বিরোধী দলনেতা’ নন, কী প্রতিক্রিয়া কল্যাণের ?
হাইকোর্টের নির্দেশে, ঋতব্রত বন্দ্যোপাধ্যায় আর ‘বিরোধী দলনেতা’ নন, কী প্রতিক্রিয়া কল্যাণের ?
Bratya Basu: ব্রাত্য বসুর মেয়াদকালে তহবিল তছরুপের অভিযোগ, প্রাক্তন বিচারপতি বিশ্বজিৎ বসুর নেতৃত্বে বাংলা অ্যাকাডেমিতে পৌঁছল কমিশন
ব্রাত্য বসুর মেয়াদকালে তহবিল তছরুপের অভিযোগ, প্রাক্তন বিচারপতি বিশ্বজিৎ বসুর নেতৃত্বে বাংলা অ্যাকাডেমিতে পৌঁছল কমিশন
Big Boss Bangla: 'শেষ হয়ে যাচ্ছি.. বিগ বস, আমি বেরিয়ে যেতে চাই..', হঠাৎ চলে যেতে চান সৃজলা! কী হয়েছে?
'শেষ হয়ে যাচ্ছি.. বিগ বস, আমি বেরিয়ে যেতে চাই..', হঠাৎ চলে যেতে চান সৃজলা! কী হয়েছে?
Weather Update: সপ্তাহ জুড়ে শুষ্ক আবহাওয়া, রোজ কমছে তাপমাত্রা! শীতের বিস্তারিত আপডেট দিল আবহাওয়া দফতর
সপ্তাহ জুড়ে শুষ্ক আবহাওয়া, রোজ কমছে তাপমাত্রা! শীতের বিস্তারিত আপডেট দিল আবহাওয়া দফতর
Gajkeshari Rajyog: গজকেশরী রাজযোগে ভাগ্যে সাফল্যর ঝড়, নভেম্বরের শেষ ৩ দিনে চাকরি-ব্যবসা-লটারিতে লাগতে পারে জ্যাকপট?
গজকেশরী রাজযোগে ভাগ্যে সাফল্যর ঝড়, নভেম্বরের শেষ ৩ দিনে চাকরি-ব্যবসা-লটারিতে লাগতে পারে জ্যাকপট?
Bhargavastra: শত্রুদেশের পাঠানো ড্রোনের ঝাঁক মুহূর্ত হবে ধ্বংস, ভারতের ভার্গবাস্ত্র-এর সফল উৎক্ষেপণ
শত্রুদেশের পাঠানো ড্রোনের ঝাঁক মুহূর্ত হবে ধ্বংস, ভারতের ভার্গবাস্ত্র-এর সফল উৎক্ষেপণ
Mohammed Siraj: দলে ব্রাত্য, সমর্থকদের মনে নয়, ক্রাইস্টচার্চে অটোগ্রাফ বিলোলেন সিরাজ, উচ্ছ্বাসে ভাসলেন অনুরাগীরা
দলে ব্রাত্য, সমর্থকদের মনে নয়, ক্রাইস্টচার্চে অটোগ্রাফ বিলোলেন সিরাজ, উচ্ছ্বাসে ভাসলেন অনুরাগীরা
Embed widget