এক্সপ্লোর

Suvendu Adhikari : 'জনতার দরবার', সরাসরি মানুষের সঙ্গে দেখা করবেন মুখ্যমন্ত্রী, কীভাবে দেখা হবে শুভেন্দু অধিকারীর সঙ্গে?

পালাবদলের পর এবার নতুন মুখ্যমন্ত্রীর জনতার দরবার। আগামী পয়লা জুন থেকে শুরু।

কলকাতা : জনতার বিপুল আশীর্বাদ নিয়ে রাজ্যে প্রথমবার ক্ষমতায় এসেছে বিজেপি।  এবার পালা মানুষের প্রতিশ্রুতি রাখার। মানুষের কথা শোনার। সেই বিষয়েই এবার বড় উদ্যোগ নিতে চলেছেন মুখ্যমন্ত্রী শুভেন্দু অধিকারী । উত্তরপ্রদেশের মুখ্যমন্ত্রী যোগী আদিত্যনাথের ( Yogi Adityanath)  ‘জনতা দরবার’ রাজনৈতিক মহলে অনেক ধরেই অত্যন্ত চর্চিত। গোরক্ষপুর বা লখনউতে নিয়মিত সাধারণ মানুষের অভিযোগ ও সমস্যার কথা শোনেন যোগী আদিত্যনাথ। এবার সেই মডেলেই পশ্চিমবঙ্গে শুরু হতে চলেছে মুখ্যমন্ত্রী শুভেন্দু অধিকারীর ( Suvendu Adhikari-) ‘জনতার দরবার’।

১ জুন থেকে শুরু হচ্ছে ‘জনতার দরবার’

জানা গিয়েছে, আগামী ১ জুন থেকেই আনুষ্ঠানিকভাবে শুরু হবে এই কর্মসূচি। ইতিমধ্যেই প্রয়োজনীয় পরিকাঠামো তৈরির কাজ শুরু হয়েছে বলে জানিয়েছেন মুখ্যমন্ত্রী শুভেন্দু অধিকারী। নতুন সরকারের অন্যতম জনমুখী উদ্যোগ হিসেবেই দেখা হচ্ছে এই কর্মসূচিকে। মুখ্যমন্ত্রী জানিয়েছেন, এবার তিনি সরাসরি সাধারণ মানুষের কথা শুনবেন। মানুষের অভাব-অভিযোগ শুনে দ্রুত সমাধানের চেষ্টা করা হবে। প্রশাসনের উচ্চপদস্থ আধিকারিকরাও এই কর্মসূচিতে উপস্থিত থাকবেন বলে জানা গিয়েছে।

সপ্তাহে ১ বা ২ দিন সরাসরি জনতার মুখোমুখি মুখ্যমন্ত্রী

সূত্রের খবর, সপ্তাহে অন্তত ১ থেকে ২ দিন ‘জনতার দরবার’-এ সাধারণ মানুষের সঙ্গে সরাসরি কথা বলবেন মুখ্যমন্ত্রী। রাজ্যের বিভিন্ন প্রান্ত থেকে মানুষ এসে নিজেদের সমস্যা, অভিযোগ বা আবেদন জানাতে পারবেন। সেই অভিযোগ শুনে প্রয়োজনীয় প্রশাসনিক পদক্ষেপ নেওয়ার নির্দেশও দেওয়া হবে। রাজনৈতিক মহলের একাংশের মতে, সাধারণ মানুষের সঙ্গে সরাসরি যোগাযোগ বাড়ানোর ক্ষেত্রে এই ধরনের উদ্যোগ অত্যন্ত কার্যকর হতে পারে।

শুধু নিজে জনগণের অভাব-অভিযোগ শুনবেন, তাই নয়। সূত্রের খবর, এদিন বিধানসভায় বিজেপি বিধায়কদের সঙ্গে বৈঠকেও, শুভেন্দু অধিকারী নির্দেশ দিয়েছেন, এরকম ঘটনা যেন না হয়, মানুষ বলছে, অথচ আপনারা গুরুত্ব দিচ্ছেন না। মানুষের উন্নয়ন করার জন্য দল দেখার দরকার নেই। আপনি বিধায়ক, আপনার দায়িত্ব হচ্ছে সব মানুষের জন্য কাজ করা। সপ্তাহে অন্তত ২ দিন এলাকার মানুষজন যাতে আপনার সঙ্গে দেখা করতে পারে, তা নিশ্চিত করতে হবে। যে সমস্যার সমাধান করতে পারবেন, তা করবেন। আর যা সম্ভব নয়, সেটাও মানুষকে জানাবেন। 

বিজেপি শাসিত রাজ্যগুলিতে সফল মডেল

বর্তমানে উত্তরপ্রদেশ, মধ্যপ্রদেশ এবং ওড়িশার মতো বিজেপি শাসিত রাজ্যগুলিতে এই ধরনের ‘জনতা দরবার’ মডেল সফলভাবে চালু রয়েছে। প্রশাসনিক জটিলতা কাটিয়ে দ্রুত সমস্যা সমাধানের জন্য এই মডেল কার্যকর বলেই দাবি করা হয়। এবার পশ্চিমবঙ্গেও সেই একই মডেল কার্যকর করতে চলেছে নতুন সরকার।

সাধারণ মানুষের জন্য বড় সুযোগ

১ জুন থেকে সমস্ত পরিকাঠামো সম্পূর্ণ হলে রাজ্যবাসী সরাসরি মুখ্যমন্ত্রীর সঙ্গে দেখা করে নিজেদের সমস্যা জানাতে পারবেন। রাজনৈতিক মহলের মতে, এই উদ্যোগ সাধারণ মানুষের প্রশাসনিক পরিষেবা পাওয়ার ক্ষেত্রে নতুন দিশা দেখাতে পারে। 

 

আরও পড়ুন : আজ থেকেই বড় লাফ পেট্রোল ও ডিজেলের দামে, কলকাতায় কত?

সেরা শিরোনাম

Jadavpur University : যাদবপুরে 'আবার সার্জিক্যাল স্ট্রাইকের' হুঁশিয়ারি দিলীপ ঘোষের, অর্জুন বললেন 'নেশার আখড়া'
যাদবপুরে 'আবার সার্জিক্যাল স্ট্রাইকের' হুঁশিয়ারি দিলীপ ঘোষের, অর্জুন বললেন 'নেশার আখড়া'
SFI-ABVP Clash: যাদবপুরের পর মেদিনীপুর কলেজে SFI-ABVP সংঘর্ষে তুলকালাম, একাধিক সমর্থক জখম
SFI-ABVP Clash: যাদবপুরের পর মেদিনীপুর কলেজে SFI-ABVP সংঘর্ষে তুলকালাম, একাধিক সমর্থক জখম
Howrah: তোলাবাজি, হুমকি, ভোট পরবর্তী হিংসার অভিযোগ তাঁর বিরুদ্ধে, গ্রেফতার তৃণমূলের প্রাক্তন কাউন্সিলর
তোলাবাজি, হুমকি, ভোট পরবর্তী হিংসার অভিযোগ তাঁর বিরুদ্ধে, গ্রেফতার তৃণমূলের প্রাক্তন কাউন্সিলর
Amit Shah : 'মমতা বন্দ্যোপাধ্যায়ের হাতে পায়ে ধরে ক্লান্ত হয়ে গিয়েছিলাম', কী প্রসঙ্গে বললেন অমিত শাহ ?
'মমতা বন্দ্যোপাধ্যায়ের হাতে পায়ে ধরে ক্লান্ত হয়ে গিয়েছিলাম', কী প্রসঙ্গে বললেন অমিত শাহ ?

ভিডিও

Flood Situation in Bengal | নেই নৌকা, নেই ডোঙা! এদিকে চোখের সামনে শুধু জল আর জল...
Chaos in Jadavpur University | অগ্নিগর্ভ যাদবপুর বিশ্ববিদ্যালয়ের ক্যাম্পাস, কী জানাল পুলিশ?
Chaos in Jadavpur University | ক্যাম্পাসে ঢুকেছিল বহিরাগতরা! দাবি যাদবপুরের প্রত্যক্ষদর্শী পড়ুয়ার
Chaos in Jadavpur University | রাতের অশান্তি জিইয়ে রইল পরদিন বেলাতেও! উত্তেজনা ছড়াল ক্যাম্পাস জুড়ে
Chaos in Jadavpur University | যাদবপুরে ক্যাম্পাসের ভিতরে লাঠি হাতে ঢুকে পড়ল কারা?

ফটো গ্যালারি

ব্যক্তিগত কর্নার

সেরা প্রতিবেদন
সেরা রিল
Jio Prime: ফিরছে জিও প্রাইম, মিলবে ৬০০ টাকার ক্যাশব্যাক, আগামী ১ বছর বাড়বে না রিচার্জের দাম!
ফিরছে জিও প্রাইম, মিলবে ৬০০ টাকার ক্যাশব্যাক, আগামী ১ বছর বাড়বে না রিচার্জের দাম!
Weather Update: গত কয়েকদিন ঝেঁপে বৃষ্টির পরও শান্তি নেই, রাজ্য জুড়ে ঝড়-বৃষ্টির পূর্বাভাস, দক্ষিণবঙ্গে জারি কমলা-হলুদ সতর্কতা
গত কয়েকদিন ঝেঁপে বৃষ্টির পরও শান্তি নেই, রাজ্য জুড়ে ঝড়-বৃষ্টির পূর্বাভাস, দক্ষিণবঙ্গে জারি কমলা-হলুদ সতর্কতা
Bankura Bridge: বাঁকুড়ায় নদীর জল বইছে সেতুর উপর দিয়ে, তোড়ে উল্টে গেল ডাম্পারও
বাঁকুড়ায় নদীর জল বইছে সেতুর উপর দিয়ে, তোড়ে উল্টে গেল ডাম্পারও
Weather Update: ৮৫ কিমি বেগে ঝড় ! পশ্চিমবঙ্গ সহ ১৯টি রাজ্যে ভারী বৃষ্টির সতর্কতা, বড় আপডেট আইএমডি-র
৮৫ কিমি বেগে ঝড় ! পশ্চিমবঙ্গ সহ ১৯টি রাজ্যে ভারী বৃষ্টির সতর্কতা, বড় আপডেট আইএমডি-র
Mysterious Taimara Valley: হঠাৎ বদলে যায় মোবাইলের ডেট-টাইম, করা যায় না ফোন, মেসেজ! রহস্যে মোড়া রাঁচির অদূরের এই ভ্যালি
হঠাৎ বদলে যায় মোবাইলের ডেট-টাইম, করা যায় না ফোন, মেসেজ! রহস্যে মোড়া রাঁচির অদূরের এই ভ্যালি
Actress Death: শারীরিক ও মানসিক সমস্যার সঙ্গে দীর্ঘ লড়াই, মাত্র ২৭ বছরেই প্রয়াত হলেন প্রতিভাবান অভিনেত্রী
শারীরিক ও মানসিক সমস্যার সঙ্গে দীর্ঘ লড়াই, মাত্র ২৭ বছরেই প্রয়াত হলেন প্রতিভাবান অভিনেত্রী
Nadia News: গুলিতে ঝাঁঝরা ছেলে-সহ কংগ্রেস নেতা, শুধুই কি রাজনৈতিক শত্রুতা থেকে খুন ? কী দাবি 'কালীঘাট তৃণমূলের' ?
গুলিতে ঝাঁঝরা ছেলে-সহ কংগ্রেস নেতা, শুধুই কি রাজনৈতিক শত্রুতা থেকে খুন ? কী দাবি 'কালীঘাট তৃণমূলের' ?
Papiya Adhikari: সিনেমার মুখ্যচরিত্রে সুযোগ, প্রচুর যাত্রার অফার.. এবার কি পুরোদমে অভিনয়ে ফিরবেন পাপিয়া অধিকারী?
সিনেমার মুখ্যচরিত্রে সুযোগ, প্রচুর যাত্রার অফার.. এবার কি পুরোদমে অভিনয়ে ফিরবেন পাপিয়া অধিকারী?
Embed widget