এক্সপ্লোর

Computer Teacher Protest : পুজোর আগেই যাবে চাকরি? ফুরোচ্ছে নিয়োগের মেয়াদ, পথে নামলেন হাজার হাজার কম্পিউটার শিক্ষক

চাকরি হারানোর ভয়ে তাঁদের মুখে একটাই প্রশ্ন, পুজোয় সবাই বোনাস পায়, আর আমাদের চাকরিটাই কেড়ে নেওয়া হবে?  

সন্দীপ সরকার, কলকাতা : ফুরোচ্ছে নিয়োগের মেয়াদ। পুজোর মুখেই চরম অনিশ্চয়তা মুখে এ রাজ্যের শয়ে শয়ে শিক্ষক শিক্ষিকা।  চাকরি হারানোর আশঙ্কায় সল্টলেকে রাস্তায় নেমে প্রতিবাদ করলেন  চুক্তিভিত্তিক কম্পিউটার শিক্ষক-শিক্ষিকারা। করুণাময়ী থেকে বিকাশ ভবন পর্যন্ত অভিযানে নামলেন বহু শিক্ষক - শিক্ষিকা। চাকরি হারানোর ভয়ে তাঁদের মুখে একটাই প্রশ্ন, পুজোয় সবাই বোনাস পায়, আর আমাদের চাকরিটাই কেড়ে নেওয়া হবে?  

চাকরি স্থায়ীকরণের দাবিতেই সল্টলেকে চুক্তিভিত্তিক কম্পিউটার শিক্ষকরা নামলেন পথে। বিক্ষোভ প্রদর্শনকারী শিক্ষকদের শঙ্কা,  
"যে সংস্থার মাধ্যমে নিয়োগ, সেই সংস্থার সঙ্গে চুক্তির মেয়াদ ফুরোচ্ছে আগামী ৯ অক্টোবর। তারপর নতুন টেন্ডার হবে, তখন চাকরি থাকবে না কারও।" এই আশঙ্কাতেই সপ্তাহের প্রথম কাজের দিন সোমবার পথে নামলেন চুক্তিভিত্তিক কম্পিউটার শিক্ষকরা।চুক্তিভিত্তিক কম্পিউটার শিক্ষকদের দাবি, যে সংস্থার মাধ্যমে তাঁরা নিযুক্ত হয়েছেন, সেই সংস্থার সঙ্গে সরকারের চুক্তির মেয়াদ ফুরিয়েছে। নতুন করে চুক্তি করতে, সরকার টেন্ডার নোটিস বের করেছে। ফলে আগের যে সংস্থার মাধ্য়মে তাঁরা কাজ করতেন, সেই সংস্থা আর তাদের কাজে রাখবে না বলে জানিয়ে দিয়েছে।  এই পরিস্থিতিতে সরকারকে এগিয়ে এসে সিদ্ধান্ত নিতে হবে। এই দাবিতেই পথে নামেন তারা। তাঁরা চান সরকারের উচ্চপদস্থ আধিকারিকরা বিক্ষোভস্থলে এসে তাঁদের সঙ্গে দেখা করুন ও সরকার নতুন ই-টেন্ডার বাতিল করুক।  

কিন্তু, কেন পশ্চিমবঙ্গে এতজন সরকারি ও সরকারি সাহায্যপ্রাপ্ত স্কুলের কর্মরত চুক্তিভিত্তিক কম্পিউটার শিক্ষকদের ভবিষ্যৎ অনিশ্চিত হয়ে গেল ?  চুক্তি অনুসারে, তাঁদের চাকরির মেয়াদ ফুরিয়ে আসায় আগামী দিনে তাঁদের চাকরি নিয়ে চরম অনিশ্চয়তা তৈরি হয়েছে। হিসেব মতো আগামী ৩০ সেপ্টেম্বর তাঁদের চলতি চুক্তির মেয়াদ শেষ হতে চলেছে। বিক্ষোভকারীদের দাবি,  ICT@School প্রকল্পের ষষ্ঠ ও সপ্তম ফেজে যাঁদের নিয়োগ হয়েছে, তেমন ১,৪০০ জন কম্পিউটার শিক্ষককে ইতিমধ্যেই নিয়োগকারী এজেন্সি জানিয়ে দিয়েছে, তাঁদের চুক্তি পুনর্নবীকরণ হবে না।  কাজের মেয়াদ শেষ বলে নোটিশও পেয়ে গিয়েছেন তাঁরা। 

সোমবার চাকরি স্থায়ী করার দাবিতে পথে নামেন রাজ্যের প্রায় ৩ হাজার ৭১৯ জন শিক্ষক-শিক্ষিকা।  বিকাশ ভবনে ঢোকার আগে আন্দোলনকারী চুক্তিভিত্তিক শিক্ষক-শিক্ষিকাদের আটকায় পুলিশ।তাতেই ক্ষোভে ফেটে পড়েন তাঁরা। প্রশ্ন তোলেন, কেন পুজোর আগে চাকরিটা অনিশ্চিত হয়ে গেল তাঁদের? এতদিন শিক্ষকতা করা সত্ত্বেও কেন তাঁদের চাকরি স্থায়ী করা হবে না? 

কম্পিউটার শিক্ষক নিয়োগের ষষ্ঠ এবং সপ্তম পর্যায়েই  ৫ হাজারের বেশি শিক্ষক নিযুক্ত হয়েছেন। কিন্তু এই বিষয়ে সরকারের বক্তব্য, সরকারি স্কুলে কেন বেসরকারি এজেন্সির মাধ্যমে শিক্ষক নিয়োগ করা হবে? তাই এই নিয়োগ আর পুনর্নবীকরণ করা হবে না। ভবিষ্যতে সরকারও  সরাসরি নিয়োগের দায়িত্ব নিতে পারে। 

 

২০০৭ সাল থেকে সাংবাদিকতার সঙ্গে যুক্ত নিবেদিতা বন্দ্যোপাধ্যায়। স্টার আনন্দ থেকে কর্মজীবনের শুরু। এরপর বিভিন্ন প্রিন্ট ও ইলেকট্রনিক মিডিয়ার সঙ্গে যুক্ত থেকেছেন। ২০১৮ থেকে এবিপি আনন্দর ডিজিটাল ডেস্কে বিভিন্ন দায়িত্ব পালন করছেন। সময়োপযোগী বিষয়ে প্রতিবেদন লেখা, সম্পাদনা, ভিডিও-প্রতিবেদন, উপস্থাপনা সহ বিভিন্ন কাজের সঙ্গে যুক্ত।

Read More
Advertisement

সেরা শিরোনাম

West Bengal Bye Election Result: কার দখলে নন্দীগ্রাম, রেজিনগরে শেষ হাসি কার, আজই ২ কেন্দ্রে উপনির্বাচনের ফল ঘোষণা
কার দখলে নন্দীগ্রাম, রেজিনগরে শেষ হাসি কার, আজই ২ কেন্দ্রে উপনির্বাচনের ফল ঘোষণা
DA Hike : কবে ঢুকবে ২০ শতাংশ DA-সহ বেতন ? সরকারি কর্মীদের জন্য বড় ঘোষণা মুখ্যমন্ত্রীর
কবে ঢুকবে ২০ শতাংশ DA-সহ বেতন ? সরকারি কর্মীদের জন্য বড় ঘোষণা মুখ্যমন্ত্রীর
Rachana Banerjee: 'ওঁরা তো কোমরে গামছা বেঁধে লড়াই করতে নেমে পড়েছেন', জ্ঞানেশ কুমার ইস্যুতে বিরোধীদের খোঁচা রচনার
'ওঁরা তো কোমরে গামছা বেঁধে লড়াই করতে নেমে পড়েছেন', জ্ঞানেশ কুমার ইস্যুতে বিরোধীদের খোঁচা রচনার
Rathin Ghosh: 'মমতা বন্দ্যোপাধ্যায়কেই নেত্রী হিসেবে মানি', বলছেন গণতান্ত্রিক তৃণমূলের রথীন ঘোষ, আর কী বললেন তিনি ?
'মমতা বন্দ্যোপাধ্যায়কেই নেত্রী হিসেবে মানি', বলছেন গণতান্ত্রিক তৃণমূলের রথীন ঘোষ, আর কী বললেন তিনি ?
Advertisement

ভিডিও

Weather News | ঝড়ে লন্ডভন্ড মহিষাদলের হরিখালি বাজার, ভেঙে পড়েছে একাধিক বিদ্যুতের খুঁটি
Nana Patekar Died News | প্রয়াত অভিনেতা নানা পাটেকর, তিনটি জাতীয় পুরস্কার রয়েছে ঝুলিতে
Mamata Banerjee | INDI জোটের আন্দোলনের মধ্যেই দিল্লি গেলেন মমতা
KMC News | চালু ওয়েভার স্কিম, ৬ মাস কার্যকর থাকবে পুরসভার এই স্কিম
CPM News | মিছিল করে যাওয়ার সময় সিপিএম কর্মীদের উপর হামলা
Advertisement

ফটো গ্যালারি

Advertisement

ব্যক্তিগত কর্নার

সেরা প্রতিবেদন
সেরা রিল
Donald Trump: 'আমিই নোবেলের যোগ্য, ৮টি যুদ্ধ থামিয়েছি', নোবেল শান্তি পুরস্কার নিয়ে ফের দাবি ডোনাল্ড ট্রাম্পের
'আমিই নোবেলের যোগ্য, ৮টি যুদ্ধ থামিয়েছি', নোবেল শান্তি পুরস্কার নিয়ে ফের দাবি ডোনাল্ড ট্রাম্পের
Madan Mitra: মদন মিত্রর মুখে রাহুল-প্রিয়ঙ্কা-ককরোচদের 'ভূয়সী প্রশংসা', জ্ঞানেশ কুমারকে নিয়ে বিধায়ক বললেন...
মদন মিত্রর মুখে রাহুল-প্রিয়ঙ্কা-ককরোচদের 'ভূয়সী প্রশংসা', জ্ঞানেশ কুমারকে নিয়ে বিধায়ক বললেন...
Astrology: 'কাকতালীয়' ঘটনা ঘটবে এই রাশির ভাগ্যে ! তবে, সর্বস্বান্ত হতে পারেন একটি ক্ষেত্রে, জানেন কী ঘটবে আগামীকাল ?
'কাকতালীয়' ঘটনা ঘটবে এই রাশির ভাগ্যে ! তবে, সর্বস্বান্ত হতে পারেন একটি ক্ষেত্রে, জানেন কী ঘটবে আগামীকাল ?
SBI FD Rates : স্টেট ব্যাঙ্কে ১ লাখের FD করলে ১,৩,৫,১০ বছরে কত রিটার্ন পাবেন ?
স্টেট ব্যাঙ্কে ১ লাখের FD করলে ১,৩,৫,১০ বছরে কত রিটার্ন পাবেন ?
West Bengal Government: পশ্চিমবঙ্গ সরকারে গুরুত্বপূর্ণ পদ পেলেন মিঠুন চক্রবর্তী, একেবারে মন্ত্রীর সমান মর্যাদা
পশ্চিমবঙ্গ সরকারে গুরুত্বপূর্ণ পদ পেলেন মিঠুন চক্রবর্তী, একেবারে মন্ত্রীর সমান মর্যাদা
Weight Loss Drugs for Children: ১০ বছরের কম বয়সি শিশুদের জন্য নয় এইসব ওষুধ এবং অস্ত্রোপচার, ছোটদের স্থূলতা নিয়ে এই প্রথম নির্দেশিকা জারি করল WHO
১০ বছরের কম বয়সি শিশুদের জন্য নয় এইসব ওষুধ এবং অস্ত্রোপচার, ছোটদের স্থূলতা নিয়ে এই প্রথম নির্দেশিকা জারি করল WHO
Abhishek Banerjee: ফের অভিষেকের বাড়িতে পুলিশ, এবার কোন ঘটনায় নোটিস দিতে গিয়েছে তারা ?
ফের অভিষেকের বাড়িতে পুলিশ, এবার কোন ঘটনায় নোটিস দিতে গিয়েছে তারা ?
Gambhir on Agarkar: 'ইতিহাস সদয় হবে', বিদায়ী প্রধান নির্বাচক আগরকরের উদ্দেশে আবেগঘন পোস্ট ভারতীয় কোচ গম্ভীরের
'ইতিহাস সদয় হবে', বিদায়ী প্রধান নির্বাচক আগরকরের উদ্দেশে আবেগঘন পোস্ট ভারতীয় কোচ গম্ভীরের
Embed widget