এক্সপ্লোর

Nisith Pramanick : পঞ্চায়েত নির্বাচনে কোচবিহারের মাটি থেকে তৃণমূলকে সাফ করার হুঁশিয়ারি নিশীথ প্রামাণিকের

BJP- TMC : এদিকে পঞ্চায়েত ভোটের আগে বিরোধীদের হুঁশিয়ারি তৃণমূল বিধায়ক বর্ধমান দক্ষিণের তৃণমূল বিধায়ক খোকন দাসেরও।

শুভেন্দু ভট্টাচার্য, কোচবিহার : পঞ্চায়েত ভোট যত এগিয়ে আসছে, ততই বাড়ছে হুমকি-হুঁশিয়ারি । এবার সেই তালিকায় নতুন সংযোজন নিশীথ প্রামাণিক (Nisith Pramanick)। কেন্দ্রীয় মন্ত্রী তথা কোচবিহারের (CoochBehar) বিজেপি (BJP) নেতা পঞ্চায়েত ভোটে কোচবিহারে তৃণমূলকে (TMC) সাফ করে দেওয়ার হুমকি দিয়েছেন। যা নিয়ে শুরু হয়েছে রাজনৈতিক তরজা। 

হুঁশিয়ারি নিশীথের

'যাঁরা বোমা, বন্দুকের রাজনীতি করছেন, তাঁরা সাবধানে থাকুন। ঘড়ির কাঁটা ঘুরছে, কোনও ঘটনার পুনরাবৃত্তি হলে অবাক হবে না। মানুষ প্রতিহত করে তৃণমূলকে ধুয়ে মুছে সাফ করে দেবে', হুঁশিয়ারি দিয়েছেন নিশীথ প্রামাণিক। যার পাল্টা আক্রমণ শানিয়েছে তৃণমূলও। 

আদালতে হাজিরা নিশীথের

পাশাপাশি সোনার দোকানে চুরির মামলায়, আজ আলিপুরদুয়ার আদালতে হাজিরা দেন কেন্দ্রীয় মন্ত্রী নিশীথ প্রামাণিক। বাম আমলে রাজনৈতিক উদ্দেশ্যে মিথ্যা অভিযোগে মামলা দায়ের হয়েছিল, দাবি কেন্দ্রীয় মন্ত্রীর। জবাব দিয়েছে বামেরাও। নিজেকে বাঁচাতে মিথ্যা বলছেন নিশীথ প্রামাণিক। মন্তব্য় করেছেন তৃণমূল বিধায়ক উদয়ন গুহ।

২০০৯ সালে আলিপুরদুয়ার শহরের দু’টি সোনার দোকানে চুরির ঘটনায় নিশীথ প্রামাণিক-সহ কয়েক জনের বিরুদ্ধে অভিযোগ দায়ের হয়। ২০১৯ সালে নিশীথ প্রামাণিক সাংসদ হওয়ার পর এই মামলা বারাসাতে স্থানান্তরিত হয়। পরে হাইকোর্টের নির্দেশে আবার মামলা ফেরে আলিপুরদুয়ার আদালতে। গত ১১ নভেম্বর চুরির মামলায় নিশীথ প্রামাণিকের বিরুদ্ধে গ্রেফতারি পরোয়ানা জারি করে আলিপুরদুয়ার আদালত। হাইকোর্টের নির্দেশেই মঙ্গলবার আলিপুরদুয়ার আদালতে হাজিরা দেন নিশীথ প্রামাণিক। 

হুমকি তৃণমূল নেতারও 

এদিকে পঞ্চায়েত ভোটের আগে বিরোধীদের হুঁশিয়ারি তৃণমূল বিধায়ক বর্ধমান দক্ষিণের তৃণমূল বিধায়ক খোকন দাসেরও। 'আমরা মিটিং-মিছিল করতে দিচ্ছি, তাই তোমরা মিটিং-মিছিল করতে পারছো, যেদিন মনে করব, তোমাদের মিটিং-মিছিল করতে দেব না। সেদিন তোমরা বাংলায় কিছু করতে পারবে না', বিরোধীদের হুঁশিয়ারি বর্ধমান দক্ষিণের তৃণমূল বিধায়ক খোকন দাসের। 'বাংলায় তৃণমূল কংগ্রেস ক্ষমতায়, তৃণমূলই বিরোধী দল', অন্য কোনও বিরোধী দল বাংলায় নেই, হুঁশিয়ারি শাসক দলের বিধায়কের।                                                              

আরও পড়ুন- 'বাংলায় বিচারব্যবস্থাকে সন্ত্রস্ত করার চেষ্টা চলছে' বিস্ফোরক বিচারপতি গঙ্গোপাধ্যায়

আরও পড়ুন
Sponsored Links by Taboola

সেরা শিরোনাম

West Bengal News Live Updates: তারাপীঠের হোটেলে ভয়ঙ্কর অগ্নিকাণ্ড বাড়ছে মৃত্যু, যথাযথভাবে মানা হত অগ্নিবিধি? উঠছে প্রশ্ন
তারাপীঠের হোটেলে ভয়ঙ্কর অগ্নিকাণ্ড বাড়ছে মৃত্যু, যথাযথভাবে মানা হত অগ্নিবিধি? উঠছে প্রশ্ন
Howrah News: আচমকাই ভেঙে পড়ল ১০০ বছরের পুরনো বাড়ির ভিতরের অংশ, অল্পের জন্য প্রাণে বাঁচলেন বৃদ্ধ মালিক, কীভাবে উদ্ধার ?
আচমকাই ভেঙে পড়ল ১০০ বছরের পুরনো বাড়ির ভিতরের অংশ, অল্পের জন্য প্রাণে বাঁচলেন বৃদ্ধ মালিক, কীভাবে উদ্ধার ?
Asish Banerjee: আশিস বন্দ্যোপাধ্যায়ের অস্বাভাবিক মৃত্যুর পর উভয়ের দিকে দোষারোপ করছে তৃণমূলের দুই শিবির
আশিস বন্দ্যোপাধ্যায়ের অস্বাভাবিক মৃত্যুর পর উভয়ের দিকে দোষারোপ করছে তৃণমূলের দুই শিবির
Siliguri News: থ্রেট কালচার ইস্যুতে কড়া বার্তা ইন্দ্রনীল খাঁ-র, শিলিগুড়িতে অভয় দিয়ে বললেন 'দেখে নেব'
থ্রেট কালচার ইস্যুতে কড়া বার্তা ইন্দ্রনীল খাঁ-র, শিলিগুড়িতে অভয় দিয়ে বললেন 'দেখে নেব'

ভিডিও

Cooch Behar News: ISI-এর চরবৃত্তির অভিযোগে কোচবিহারে ফের গ্রেফতার | ABP Ananda live
BJP Government | বিজেপিতে সাংগঠনিক তালিকায় বদল, Nitin Nabin-র নতুন সর্বভারতীয় টিম
Asish Banerjee Death : আশিস বন্দ্যোপাধ্যায়ের কার্যালয়ে পৌঁছল ফরেন্সিক টিম | #abpananda
Malda News: মালদায় তৃণমূলের বিরুদ্ধেই তৃণমূলের ভোট, হাত মেলাল কংগ্রেস | ABP Ananda Live
Suvendu Adhikari: 'সিপিএম বলত পার্টির সরকার, আর ১৫ বছর বলত আমার সরকার',বললেন মুখ্যমন্ত্রী

ফটো গ্যালারি

ব্যক্তিগত কর্নার

সেরা প্রতিবেদন
সেরা রিল
Weather Update: ৮৫ কিমি বেগে ঝড় ! পশ্চিমবঙ্গ সহ ১৯টি রাজ্যে ভারী বৃষ্টির সতর্কতা, বড় আপডেট আইএমডি-র
৮৫ কিমি বেগে ঝড় ! পশ্চিমবঙ্গ সহ ১৯টি রাজ্যে ভারী বৃষ্টির সতর্কতা, বড় আপডেট আইএমডি-র
Mysterious Taimara Valley: হঠাৎ বদলে যায় মোবাইলের ডেট-টাইম, করা যায় না ফোন, মেসেজ! রহস্যে মোড়া রাঁচির অদূরের এই ভ্যালি
হঠাৎ বদলে যায় মোবাইলের ডেট-টাইম, করা যায় না ফোন, মেসেজ! রহস্যে মোড়া রাঁচির অদূরের এই ভ্যালি
Actress Death: শারীরিক ও মানসিক সমস্যার সঙ্গে দীর্ঘ লড়াই, মাত্র ২৭ বছরেই প্রয়াত হলেন প্রতিভাবান অভিনেত্রী
শারীরিক ও মানসিক সমস্যার সঙ্গে দীর্ঘ লড়াই, মাত্র ২৭ বছরেই প্রয়াত হলেন প্রতিভাবান অভিনেত্রী
Nadia News: গুলিতে ঝাঁঝরা ছেলে-সহ কংগ্রেস নেতা, শুধুই কি রাজনৈতিক শত্রুতা থেকে খুন ? কী দাবি 'কালীঘাট তৃণমূলের' ?
গুলিতে ঝাঁঝরা ছেলে-সহ কংগ্রেস নেতা, শুধুই কি রাজনৈতিক শত্রুতা থেকে খুন ? কী দাবি 'কালীঘাট তৃণমূলের' ?
Papiya Adhikari: সিনেমার মুখ্যচরিত্রে সুযোগ, প্রচুর যাত্রার অফার.. এবার কি পুরোদমে অভিনয়ে ফিরবেন পাপিয়া অধিকারী?
সিনেমার মুখ্যচরিত্রে সুযোগ, প্রচুর যাত্রার অফার.. এবার কি পুরোদমে অভিনয়ে ফিরবেন পাপিয়া অধিকারী?
Suvendu Adhikari on Annapurna Yojana: ১৭ অগস্ট কারা পাবেন অন্নপূর্ণা যোজনার ৩ হাজার টাকা? জানিয়ে দিলেন মুখ্যমন্ত্রী নিজেই
১৭ অগস্ট কারা পাবেন অন্নপূর্ণা যোজনার ৩ হাজার টাকা? জানিয়ে দিলেন মুখ্যমন্ত্রী নিজেই
IOCL Recruitment : ১.৬০ লক্ষ টাকা পর্যন্ত বেতন, ইন্ডিয়ান অয়েল করছে বহু পদে নিয়োগ, কারা আবেদনের যোগ্য ?
১.৬০ লক্ষ টাকা পর্যন্ত বেতন, ইন্ডিয়ান অয়েল করছে বহু পদে নিয়োগ, কারা আবেদনের যোগ্য ?
Tollywood News: শ্যুটিং হওয়ার ৪ বছর পরে মুক্তির আলো দেখবে, প্রসেনজিৎ-ঋদ্ধির সিনেমা
শ্যুটিং হওয়ার ৪ বছর পরে মুক্তির আলো দেখবে, প্রসেনজিৎ-ঋদ্ধির সিনেমা
Embed widget