এক্সপ্লোর

West Bengal Corona : রাজ্যে নিম্নগামী করোনা গ্রাফ, উদ্বেগ মৃত্যু নিয়ে

Covid Update : এই মুহূর্তে রাজ্যে অ্যাকটিভ করোনা রোগীর সংখ্যা ৩ হাজার ৩৪। যার মধ্যে হোম আইসোলেশনে রয়েছেন ২ হাজার ৯১৫ জন। বিভিন্ন হাসপাতালে ভর্তি ১১৯ জন।

কলকাতা : রাজ্যের আকাশ থেকে করোনার (Corona) কালো মেঘ শেষমেশ কাটার পথে ? টানা বেশ অনেকদিন ধরেই দৈনিক করোনা গ্রাফ নিম্নমুখী রাজ্যে। পশ্চিমবঙ্গ স্বাস্থ্য ও পরিবার দফতরের (Department of Health and Family Welfare - Government of West Bengal) শনিবারের (২৭ অগাস্ট) বুলেটিন জানাচ্ছে, গত ২৪ ঘণ্টার রাজ্যে নতুন করে করোনা আক্রান্ত হয়েছেন ২৮৩ জন। গতকালের থেকে সংখ্যাটা কিছুটা বাড়লেও তা রয়েছে তিনশোর নিচেই। গতকালের রিপোর্ট অনুযায়ী, রাজ্যে করোনা আক্রান্তের সংখ্যা ছিল ২৩২। তার আগের একদিনের হিসেব অনুযায়ী, দৈনিক আক্রান্তের সংখ্যা ছিল ২৫২ জন।

উদ্বেগ মৃত্যু নিয়ে

দৈনিক করোনা আক্রান্তের সংখ্যা স্বস্তি দিলেও দৈনিক মৃত্যু অবশ্য অল্প উদ্বেগ বজায় রেখেছে। গতকালের মতোই এদিনের রিপোর্টেও দেখা যাচ্ছে, গত একদিনে রাজ্যে করোনায় মৃত্যু হয়েছে ৩ জনের। স্বাস্থ্য দফতরের বুলেটিন অনুযায়ী, গত একদিনে রাজ্যে করোনা থেকে সুস্থ হয়ে উঠেছেন ৩৪৬ জন। এই মুহূর্তে রাজ্যে করোনার পজিটিভিটি রেটও (Covid Positivity Rate) ৩ শতাংশের নিচে।

রাজ্যের করোনা চিত্র

স্বাস্থ্য দফতরের শনিবারের (২৭ অগাস্ট) বুলেটিন অনুযায়ী, ৯ হাজার ৬৩৩ টি করোনা পরীক্ষা করা হয়েছিল। যার মধ্যে ২৮৩ জনের রিপোর্ট পজিটিভ। যার জেরে এই মুহূর্তে রাজ্যে করোনার পজিটিভিটি রেট ২.৯৪ শতাংশ। এই মুহূর্তে রাজ্যে অ্যাকটিভ করোনা রোগীর সংখ্যা ৩ হাজার ৩৪। যার মধ্যে হোম আইসোলেশনে (Home Isolation) রয়েছেন ২ হাজার ৯১৫ জন। বিভিন্ন হাসপাতালে ভর্তি ১১৯ জন। আর গত ২৪ ঘণ্টা সময়পর্বে মারণ ভাইরাসের বলি হয়েছেন ৩ জন রাজ্যবাসী।

দেশের করোনা আপডেট

দেশে করোনা গ্রাফের ওঠানামা চলছেই। ফের ১০ হাজারের নীচে নামল দৈনিক আক্রান্তের সংখ্যা। কমল দৈনিক মৃত্যুর সংখ্যাও। কেন্দ্রীয় স্বাস্থ্যমন্ত্রকের পরিসংখ্যান অনুযায়ী, গত ২৪ ঘণ্টায় দেশে করোনায় আক্রান্ত হয়েছেন ৯ হাজার ৫২০ জন। গতকাল দৈনিক আক্রান্তের সংখ্যা ছিল ১০ হাজার ২৫৬।  গত ২৪ ঘণ্টায় দেশে করোনায় মৃত্যু হয়েছে ৪১ জনের। গতকাল দৈনিক মৃত্যুর সংখ্যা ছিল ৬৮।  এখনও পর্যন্ত দেশে করোনায় মৃত্যু হয়েছে ৫ লক্ষ ২৭ হাজার ৫৯৭ জনের। মোট আক্রান্তের সংখ্যা ৪ কোটি ৪৩ লক্ষ ৯৮ হাজার ৬৯৬।  

আরও পড়ুন- টালির চালের ভাড়া বাড়ি থেকে নিউটাউনের ফ্ল্যাট, একাধিক গাড়ি, রকেট গতিতে উত্থান প্রসন্নর

 

আরও পড়ুন
Sponsored Links by Taboola

সেরা শিরোনাম

Chinese Manja Kite Strings: লক্ষ্মী পেঁচার ডানা কাটল চিনা মাঞ্জায়, ছটফট করছিল গাছের ডালে আটকে, তারপর...
লক্ষ্মী পেঁচার ডানা কাটল চিনা মাঞ্জায়, ছটফট করছিল গাছের ডালে আটকে, তারপর...
BJP on Extortion: তোলাবাজি নিয়ে বার্তা শমীক, দিলীপ, অগ্নিমিত্রার; পাল্টা কটাক্ষ কুণাল ঘোষের, সরকার বদলালেও তোলাবাজির অসুখ কি সেরেছে?
তোলাবাজি নিয়ে বার্তা শমীক, দিলীপ, অগ্নিমিত্রার; পাল্টা কটাক্ষ কুণাল ঘোষের, সরকার বদলালেও তোলাবাজির অসুখ কি সেরেছে?
Birbhum News: দুষ্কৃতীদের নিশানায় 'বিস্ফোরক' ব্যবসায়ী, বীরভূমে চলল গুলি, জখম ৩, যুক্ত কারা জানতে তদন্তে পুলিশ
দুষ্কৃতীদের নিশানায় 'বিস্ফোরক' ব্যবসায়ী, বীরভূমে চলল গুলি, জখম ৩, যুক্ত কারা জানতে তদন্তে পুলিশ
North Bengal Weather Update: উত্তরে প্রবল দুর্যোগ, অতিরিক্ত ভারী বৃষ্টির জন্য জারি লাল-কমলা-হলুদ সতর্কতা, কোন কোন জেলায় প্রভাব সবচেয়ে বেশি ?
উত্তরে প্রবল দুর্যোগ, অতিরিক্ত ভারী বৃষ্টির জন্য জারি লাল-কমলা-হলুদ সতর্কতা, কোন কোন জেলায় প্রভাব সবচেয়ে বেশি ?

ভিডিও

Umesh Rai on Terrorist |
Kunal Ghosh on Terrorist |
Bengal STF on Terror News |
Suvendu Adhikari | 'পশ্চিমবঙ্গে আন্তঃসীমান্ত মাদক চক্রের বিরুদ্ধে বড়সড় অভিযান' | ABP ANANDA LIVE
STF - Terror News | জঙ্গি-যোগে তৃতীয় গ্রেফতারি। STF-এর হাতে গ্রেফতার হামিমের সহযোগী | ABP ANANDA LIVE

ফটো গ্যালারি

ব্যক্তিগত কর্নার

সেরা প্রতিবেদন
সেরা রিল
Malda News: বীরভূমের পর মালদা, প্রাক্তন তৃণমূল নেতার ফ্ল্যাটে টাকার পাহাড়, উদ্ধার আর কী কী ?
বীরভূমের পর মালদা, প্রাক্তন তৃণমূল নেতার ফ্ল্যাটে টাকার পাহাড়, উদ্ধার আর কী কী ?
Bollywood News: মা হননি কেন? কারণ জানালেন নায়িকা, টাকা থাকতে IVF করালেন না কেন, তাও খোলসা করলেন
মা হননি কেন? কারণ জানালেন নায়িকা, টাকা থাকতে IVF করালেন না কেন, তাও খোলসা করলেন
Govt Schemes : বেকার যুবকদের ২৫০০ টাকা করে দেবে সরকার ! আপনার কাছে এসেছে এই মেসেজ ?
বেকার যুবকদের ২৫০০ টাকা করে দেবে সরকার ! আপনার কাছে এসেছে এই মেসেজ ?
Priyanka Gandhi On Gaumutra : IIT গবেষককে 'গোমূত্র বিশেষজ্ঞ' বলে ব্যঙ্গ ! প্রিয়াঙ্কা গান্ধীকে পাল্টা বোঝালেন ২০০-র বেশি শিক্ষাবিদ
IIT গবেষককে 'গোমূত্র বিশেষজ্ঞ' বলে ব্যঙ্গ ! প্রিয়াঙ্কা গান্ধীকে পাল্টা বোঝালেন ২০০-র বেশি শিক্ষাবিদ
Weekly Astro : চাকরিতে বড় প্রমোশন ! অর্থপ্রাপ্তি হবে ? কপাল খুলছে কাদের, এই দুই রাশির কেমন কাটবে সপ্তাহটি ?
চাকরিতে বড় প্রমোশন ! অর্থপ্রাপ্তি হবে ? কপাল খুলছে কাদের, এই দুই রাশির কেমন কাটবে সপ্তাহটি ?
Cockroach Janta Party: ককরোচ জনতা পার্টির আন্দোলনকে নিয়ে কী মত? তসলিমা নাসরিন বললেন, ‘...পরিণতি ভাল হয় না’
ককরোচ জনতা পার্টির আন্দোলনকে নিয়ে কী মত? তসলিমা নাসরিন বললেন, ‘...পরিণতি ভাল হয় না’
Weather Alert: ঝেঁপে বৃষ্টি কলকাতায়, সপ্তাহের শুরুতেই ভারী দুর্যোগ, তুমুল ঝড়বৃষ্টির সতর্কতা হাওয়া অফিসের
ঝেঁপে বৃষ্টি কলকাতায়, সপ্তাহের শুরুতেই ভারী দুর্যোগ, তুমুল ঝড়বৃষ্টির সতর্কতা হাওয়া অফিসের
Karnata News: চিপসের প্যাকেটে সারপ্রাইজ, মুখে দিতেই…বেঘোরে মৃত্যু শিশুর
চিপসের প্যাকেটে সারপ্রাইজ, মুখে দিতেই…বেঘোরে মৃত্যু শিশুর
Embed widget