এক্সপ্লোর

Constable Arrested : জমি ছাড়াও কীভাবে ৪ বছরে ১ কোটির টাকার সম্পত্তি কনস্টেবলের ! তদন্তে এসিবি

Scam : শুধু প্রায় ১২ লক্ষ টাকার গাড়ি নয়, বান্ধবীকে ২১ লক্ষ টাকাও দিয়েছিল ধৃত কোটিপতি কনস্টেবল !

ময়ূখ ঠাকুর চক্রবর্তী, কলকাতা : শুধু প্রায় ১২ লক্ষ টাকার গাড়ি নয়, বান্ধবীকে ২১ লক্ষ টাকাও দিয়েছিল ধৃত কোটিপতি কনস্টেবল ! রামপুরহাটের কনস্টেবলকে গ্রেফতারের (Rampurhat Constable Arrested) পরে চাঞ্চল্যকর দাবি রাজ্য দুর্নীতি দমন শাখার। পাশপাশি উপহার দেওয়া গাড়ির ট্যাক্স ভাউচারের ঠিকানায় বান্ধবীর হদিশ মেলেনি বলেই জানিয়েছে এসিবি। জানা যাচ্ছে, জমি ছাড়াও ৪ বছরে ১ কোটির টাকার সম্পত্তি কনস্টেবলের। কীভাবে কোটি কোটি টাকার মালিক কনস্টেবল মনোজিৎ বাগীশ ? বান্ধবীর খোঁজে তল্লাশি এসিবির।

'তদন্তের স্বার্থে ধৃত কনস্টেবলের বান্ধবীকেও হেফাজতে নেওয়া দরকার' আদালতে দাবি রাজ্য দুর্নীতি দমন শাখার, ২৮ তারিখ পর্যন্ত এসিবি হেফাজত। এর আগে আয়ের সঙ্গে সঙ্গতিহীন অর্থের তদন্তে নেমে ধৃত কনস্টেবলনের ৭৬ লক্ষ টাকার ১২ টি এফডি, প্রায় ১০ লক্ষ টাকার জীবন বিমার হদিশ মিলেছিল। মাত্র ৪ বছরে কীভাবে কোটিপতি বারুইপুরের কনস্টেবল ? তদন্তে এসিবি (ACB)। 

২৫ বছরের চাকরিজীবনে দুর্নীতির অভিযোগে মনোজিৎ বাগীশের বিরুদ্ধে বারবার বদলি করা হয়েছে। পুলিশের কনস্টেবল হলেও তাঁরই কি না এমন প্রাসাদোপম বাড়ি, SUV গাড়ি। ৭৬ লক্ষ টাকার ফিক্সড ডিপোজিট! ১০ লক্ষ টাকার জীবন বিমা ! অভিযোগ, বান্ধবীকে উপহার দিয়েছিলেন ১১ লক্ষ ৭৫ হাজার টাকার গাড়ি! আর এবার জানা যাচ্ছে, রামপুরহাট থানার এই কনস্টেবলের অ্যাকাউন্ট থেকে ২১ লক্ষ টাকা ট্রান্সফার হয়েছে বান্ধবীর অ্যাকাউন্ট। শুধু তাই নয়, রামপুরহাটের একটি লজে পার্মানেন্ট ঘরও বুক করে রেখেছিলেন মনোজিৎ বাগীশ! আয়ের সঙ্গে সঙ্গতিহীন সম্পত্তির অভিযোগে, বীরভূমের রামপুরহাট থানার কনস্টেবল মনোজিৎ বাগীশকে গ্রেফতার করে রাজ্য পুলিশের (West Bengal Police) দুর্নীতি দমন শাখা। 

প্রথমে হাওড়া সিটি পুলিশ ও তারপর হাওড়া গ্রামীণ পুলিশে কর্মরত মনোজিৎ বর্তমানে রামপুটহাট থানায় কনস্টেবলের পদে চাকরি করছিলেন। হিসাব বহির্ভূত সম্পত্তির তদন্তে নেমে ২০১২ থেকে ২০১৫ পর্যন্ত বিভিন্ন তথ্য দেখে কার্যত চক্ষু চড়কগাছ হয়ে যায় দুর্নীতি দমন শাখার।                           

আরও পড়ুন- অনেক সময়ই ব্যথা ভোগাচ্ছে না আক্রান্তকে , বদলে যাচ্ছে ডেঙ্গির উপসর্গ ! কী পরামর্শ চিকিৎসকদের ?

সেরা শিরোনাম

West Bengal News LIVE: পুজোর পরই হবে পুরসভা নির্বাচন? বড় বার্তা শমীকের, ২০৯টি ওয়ার্ডেই প্রার্থী দেবে ঋতব্রত-তৃণমূল
পুজোর পরই হবে পুরসভা নির্বাচন? বড় বার্তা শমীকের, ২০৯টি ওয়ার্ডেই প্রার্থী দেবে ঋতব্রত-তৃণমূল
News Live: বাংলাদেশে একই হিন্দু পরিবারের ৪ জন খুন, ঢাকায় বাড়ি থেকে উদ্ধার প্রাক্তন শিক্ষকের পরিবারের দেহ
বাংলাদেশে একই হিন্দু পরিবারের ৪ জন খুন, ঢাকায় বাড়ি থেকে উদ্ধার প্রাক্তন শিক্ষকের পরিবারের দেহ
CPIM-BJP News: CPIM-র পার্টি অফিস দখলে অভিযুক্তদের থানায় আনলে বিক্ষোভ, পুলিশকে হুমকি BJP বিধায়ক পীযূষ কানোরিয়ার
CPIM-র পার্টি অফিস দখলে অভিযুক্তদের থানায় আনলে বিক্ষোভ, পুলিশকে হুমকি BJP বিধায়ক পীযূষ কানোরিয়ার
Gas Leak: হাড়োয়ায় বরফ কল থেকে অ্যামোনিয়া গ্যাস লিক, অসুস্থ ৭; প্রতিবাদে পথ অবরোধ স্থানীয়দের
হাড়োয়ায় বরফ কল থেকে অ্যামোনিয়া গ্যাস লিক, অসুস্থ ৭; প্রতিবাদে পথ অবরোধ স্থানীয়দের

ভিডিও

Rajnath Singh on Bengal | বাংলার হাওয়ায় নতুন সুবাস, মন্তব্য প্রতিরক্ষামন্ত্রীর | ABP ANANDA LIVE
Sitalkuchi News | শীতলকুচিতে ভরদুপুরে বাইক বাহিনীর তাণ্ডব, বাড়ি-দোকানে ভাঙচুর, লুঠপাট | ABP ANANDA LIVE
TMC - Asansole News | তৃণমূলের প্রাক্তন কাউন্সিলরের দেখেই ইটবৃষ্টি | ABP ANANDA LIVE
TMC - Serampore News | শ্রীরামপুরে তৃণমূল জেলা পরিষদ সদস্যের বাড়িতে দুষ্কৃতী তাণ্ডব
Dilip Singh News | অগ্নিনির্বাপন ব্যবস্থা খতিয়ে দেখতে হোটেল পরিদর্শনে চাঁপদানির বিধায়ক

ফটো গ্যালারি

ব্যক্তিগত কর্নার

সেরা প্রতিবেদন
সেরা রিল
Free Aadhaar Card Update : এবার বিনামূল্যে শিশুর আধার কার্ড আপডেট, এই দিন পর্যন্ত পাবেন সুযোগ
এবার বিনামূল্যে শিশুর আধার কার্ড আপডেট, এই দিন পর্যন্ত পাবেন সুযোগ
E20 Petrol: 'মাইলেজ কমছে', স্বীকার করেছে কেন্দ্র, ই২০-তে তবে কি নষ্ট হচ্ছে গাড়ির ইঞ্জিন? 
'মাইলেজ কমছে', স্বীকার করেছে কেন্দ্র, ই২০-তে তবে কি নষ্ট হচ্ছে গাড়ির ইঞ্জিন? 
Bollywood Actor Arrested in Drug Case: মাদক মামলায় গ্রেফতার অভিনেতা, শাহিদ কপূরের সঙ্গে অভিনয় করেছেন, বলিউড থেকে আরও নাম উঠে আসবে কি?
মাদক মামলায় গ্রেফতার অভিনেতা, শাহিদ কপূরের সঙ্গে অভিনয় করেছেন, বলিউড থেকে আরও নাম উঠে আসবে কি?
Rajnath Singh: এবার দানবীয় যুদ্ধজাহাজ তৈরি করতে পারবে গার্ডেন রিচ, মাঝারি আকারের জাহাজ তৈরি হবে হাওড়াতেও, ঘোষণা প্রতিরক্ষামন্ত্রীর
এবার দানবীয় যুদ্ধজাহাজ তৈরি করতে পারবে গার্ডেন রিচ, মাঝারি আকারের জাহাজ তৈরি হবে হাওড়াতেও, ঘোষণা প্রতিরক্ষামন্ত্রীর
Free Gold Ring : সরকারি হাসপাতালে শিশু জন্মালেই সোনার আংটি, এই সরকার আনছে দুর্দান্ত স্কিম
সরকারি হাসপাতালে শিশু জন্মালেই সোনার আংটি, এই সরকার আনছে দুর্দান্ত স্কিম
Mice Experiment: পুরুষ ইঁদুর থেকে প্রজননে সক্ষম স্ত্রী ইঁদুরের ক্লোন তৈরি করলেন বিজ্ঞানীরা, বদলে যাবে জীবজগতের সমীকরণ?
পুরুষ ইঁদুর থেকে প্রজননে সক্ষম স্ত্রী ইঁদুরের ক্লোন তৈরি করলেন বিজ্ঞানীরা, বদলে যাবে জীবজগতের সমীকরণ?
Sitalkuchi News: ভরদুপুরে বাইক বাহিনীর তাণ্ডব শীতলকুচিতে, অভিযোগের তির শাসকদলের দিকে
ভরদুপুরে বাইক বাহিনীর তাণ্ডব শীতলকুচিতে, অভিযোগের তির শাসকদলের দিকে
Govinda-Sunita: ভুয়ো তথ্য ছড়ালেই ১০০ কোটির মামলা! সতর্ক করে আর কী জানাল গোবিন্দের টিম?
ভুয়ো তথ্য ছড়ালেই ১০০ কোটির মামলা! সতর্ক করে আর কী জানাল গোবিন্দের টিম?
Embed widget