এক্সপ্লোর

Dengue Scare : অনেক সময়ই ব্যথা ভোগাচ্ছে না আক্রান্তকে , বদলে যাচ্ছে ডেঙ্গির উপসর্গ ! কী পরামর্শ চিকিৎসকদের ?

Dengue Affected : সামান্য সর্দি-কাশি আক্রান্তের ক্ষেত্রেও পরীক্ষা করলে দেখা যাচ্ছে, তারা ডেঙ্গিতে আক্রান্ত ! আর উপসর্গহীন এই ধরনের ডেঙ্গি আক্রান্তদের দেখেই উদ্বেগ বাড়ছে চিকিৎসকদের মধ্যে।

সন্দীপ সরকার ও ঝিলম করঞ্জাই, কলকাতা : ক্রমশ চওড়া হচ্ছে ডেঙ্গির থাবা (Dengue Scare)। গত একদিনে চার জন ডেঙ্গি আক্রান্তের মৃত্যু হয়েছে। বেসরকারি মতে, যার জেরে ডেঙ্গিতের মৃত্যুর সংখ্যা ছুঁয়েছে ৪০। গত ১৩ সেপ্টেম্বর পর্যন্ত তথ্য জানাচ্ছে, রাজ্যে ডেঙ্গি আক্রান্তের সংখ্যা ছাড়িয়ে গিয়েছে ২৮ হাজার। ডেঙ্গির বাড়বাড়ন্তের মাঝেই ডেঙ্গির উপসর্গ বদল ঘটেছে বলেই আশঙ্কা করছেন চিকিৎসকরা (Doctors)।

ডেঙ্গি হলে আক্রান্তের যে গাঁটে গাঁটে ব্যথা থাকার কথা, তেমনটা অনেক ক্ষেত্রেই দেখা যাচ্ছে না। সামান্য সর্দি-কাশি আক্রান্তের ক্ষেত্রেও পরীক্ষা করলে দেখা যাচ্ছে, তারা ডেঙ্গিতে আক্রান্ত ! আর উপসর্গহীন এই ধরনের ডেঙ্গি আক্রান্তদের (Dengue Affected) দেখেই উদ্বেগ বাড়ছে চিকিৎসকদের মধ্যে। আর তার জেরেই চিকিৎসকদের পরামর্শ জ্বর হলে সময় নষ্ট করবেন না, দ্রুত করিয়ে নিন ডেঙ্গির পরীক্ষা (Dengue Test)।

ডেঙ্গির উপসর্গ আগের তুলনায় অনেকটাই বদলে গেছে বলে জানাচ্ছেন চিকিৎসকরা। ডেঙ্গির সাধারণ উপসর্গ (Dengue Symptoms) অনেক সময়ই থাকছে না আক্রান্তের শরীরে। চিকিৎসক সুমন পোদ্দার জানাচ্ছেন, ২ টো জিনিস দেখতে পাচ্ছি। ডেঙ্গি মানেই যে গাঁটে গাঁটে ব্যথা, ব্রেক বোন ফিভার বলতাম যাকে। এবার ব্যথা নেই দেখা যাচ্ছে । আগে আমরা জানতাম একটা বাচ্চা সর্দি-কাশি নিয়ে আসছে। আমরা ধরে নিতাম ডেঙ্গি নয় ফ্লু। এবার পরে পরীক্ষা করে দেখা যাচ্ছে ডেঙ্গি। 

ডেঙ্গি নিয়ে বাড়তে থাকা উদ্বেগ ঘিরে চিকিৎসক জয়দেব রায় বলেছেন, বাড়িতে থেকে সময় নষ্ট করবেন না। জ্বর হলেই ডেঙ্গি পরীক্ষা করতে হবে। সিচুয়েশন হাতের বাইরে চলে গেলে আর কিছু করার থাকবে না। সাবধানতা। সচেতনতা। দুটোই নিতে হয়। মানুষ প্রশাসন দুজনকেই সক্রিয় হতে হবে।

চিকিৎসক যোগীরাজ রায়ের মত, সবাইকে সতর্ক হতে হবে। জল জমানো যাবে না। পরীক্ষা করাতে হবে দ্রুত। পাশাপাশি প্রশাসনকে গোটা পরিস্থিতি সামলাতে আরও উদ্যোগী হতে হবে বলেই মত তাঁদের। প্রসঙ্গত, রাজ্যের ডেঙ্গি পরিস্থিতি নিয়ে ইতিমধ্যে বাড়তি উদ্যোগও নিতে শুরু করেছে প্রশাসন।

এর মাঝেই জানানো হয়েছে, ডেঙ্গি-ম্যালেরিয়া নিয়ে বাড়তে থাকা উদ্বেগের জেরে এবার থেকে সন্ধেতেও খোলা থাকবে সরকারি স্বাস্থ্যকেন্দ্রের আউটডোর (Outdoor)। সপ্তাহে ২ দিন, মঙ্গল ও শুক্রবার সন্ধেতেও খোলা থাকবে আউটডোর। বাকি ৪ দিন সকালে খোলা থাকবে সরকারি স্বাস্থ্যকেন্দ্র।

আরও পড়ুন- সরকারি মতে ৩, বেসরকারিতে ডেঙ্গিতে মৃত্যু ৩৬ জনের, রাজ্যে এখনও আক্রান্ত ২৮ হাজার ৬৭ জন

Check out below Health Tools-
Calculate Your Body Mass Index ( BMI )

Calculate The Age Through Age Calculator

সেরা শিরোনাম

West Bengal News Live: বিজেপি বিধায়কের হুঁশিয়ারির পর গভীর রাতে যাদবপুর ক্যাম্পাসে তাণ্ডব, অরবিন্দ ভবনের সামনে আগুন 
বিজেপি বিধায়কের হুঁশিয়ারির পর গভীর রাতে যাদবপুর ক্যাম্পাসে তাণ্ডব, অরবিন্দ ভবনের সামনে আগুন 
West Bengal News Live: ৩ দিনের সফরে রাজ্যে অমিত শাহ, কাল শিলিগুড়িতে সীমান্ত সুরক্ষা সংক্রান্ত প্রকল্পের শিলান্যাস
৩ দিনের সফরে রাজ্যে অমিত শাহ, কাল শিলিগুড়িতে সীমান্ত সুরক্ষা সংক্রান্ত প্রকল্পের শিলান্যাস
Suvendu Adhikari: বছর বছর বন্যা রুখতে ‘আরামবাগ মাস্টার প্ল্যান’, বরাদ্দ ১২০০ কোটি, হেলিকপ্টারে পরিস্থিতি পরিদর্শন মুখ্যমন্ত্রীর
বছর বছর বন্যা রুখতে ‘আরামবাগ মাস্টার প্ল্যান’, বরাদ্দ ১২০০ কোটি, হেলিকপ্টারে পরিস্থিতি পরিদর্শন মুখ্যমন্ত্রীর
West Bengal: ভাসছে গ্রামের পর গ্রাম, যাতায়াতের একমাত্র ভরসা নৌকা, সাপের উপদ্রব, মুখ্যমন্ত্রী বললেন...
ভাসছে গ্রামের পর গ্রাম, যাতায়াতের একমাত্র ভরসা নৌকা, সাপের উপদ্রব, মুখ্যমন্ত্রী বললেন...

ভিডিও

Amit Shah Bengal Visit: ৩ দিনের সফরে রাজ্যে কেন্দ্রীয় স্বরাষ্ট্রমন্ত্রী অমিত শাহ | BJP | ABP Ananda
Samik Bhattacharya |
Pak Spy Arrested: Cooch Behar থেকে পাক চর সন্দেহে ধৃত ৩, সেই মামলায় গ্রেফতার আরও ১
Howrah News | হাওড়ায় তোলাবাজির অভিযোগে গ্রেফতার প্রাক্তন তৃণমূল কাউন্সিলর
Champahati News | চম্পাহাটিতে ফের বাজি বিস্ফোরণ, আহত ২ | ABP Ananda LIVE

ফটো গ্যালারি

ব্যক্তিগত কর্নার

সেরা প্রতিবেদন
সেরা রিল
Jio Prime: ফিরছে জিও প্রাইম, মিলবে ৬০০ টাকার ক্যাশব্যাক, আগামী ১ বছর বাড়বে না রিচার্জের দাম!
ফিরছে জিও প্রাইম, মিলবে ৬০০ টাকার ক্যাশব্যাক, আগামী ১ বছর বাড়বে না রিচার্জের দাম!
Weather Update: গত কয়েকদিন ঝেঁপে বৃষ্টির পরও শান্তি নেই, রাজ্য জুড়ে ঝড়-বৃষ্টির পূর্বাভাস, দক্ষিণবঙ্গে জারি কমলা-হলুদ সতর্কতা
গত কয়েকদিন ঝেঁপে বৃষ্টির পরও শান্তি নেই, রাজ্য জুড়ে ঝড়-বৃষ্টির পূর্বাভাস, দক্ষিণবঙ্গে জারি কমলা-হলুদ সতর্কতা
Bankura Bridge: বাঁকুড়ায় নদীর জল বইছে সেতুর উপর দিয়ে, তোড়ে উল্টে গেল ডাম্পারও
বাঁকুড়ায় নদীর জল বইছে সেতুর উপর দিয়ে, তোড়ে উল্টে গেল ডাম্পারও
Weather Update: ৮৫ কিমি বেগে ঝড় ! পশ্চিমবঙ্গ সহ ১৯টি রাজ্যে ভারী বৃষ্টির সতর্কতা, বড় আপডেট আইএমডি-র
৮৫ কিমি বেগে ঝড় ! পশ্চিমবঙ্গ সহ ১৯টি রাজ্যে ভারী বৃষ্টির সতর্কতা, বড় আপডেট আইএমডি-র
Mysterious Taimara Valley: হঠাৎ বদলে যায় মোবাইলের ডেট-টাইম, করা যায় না ফোন, মেসেজ! রহস্যে মোড়া রাঁচির অদূরের এই ভ্যালি
হঠাৎ বদলে যায় মোবাইলের ডেট-টাইম, করা যায় না ফোন, মেসেজ! রহস্যে মোড়া রাঁচির অদূরের এই ভ্যালি
Actress Death: শারীরিক ও মানসিক সমস্যার সঙ্গে দীর্ঘ লড়াই, মাত্র ২৭ বছরেই প্রয়াত হলেন প্রতিভাবান অভিনেত্রী
শারীরিক ও মানসিক সমস্যার সঙ্গে দীর্ঘ লড়াই, মাত্র ২৭ বছরেই প্রয়াত হলেন প্রতিভাবান অভিনেত্রী
Nadia News: গুলিতে ঝাঁঝরা ছেলে-সহ কংগ্রেস নেতা, শুধুই কি রাজনৈতিক শত্রুতা থেকে খুন ? কী দাবি 'কালীঘাট তৃণমূলের' ?
গুলিতে ঝাঁঝরা ছেলে-সহ কংগ্রেস নেতা, শুধুই কি রাজনৈতিক শত্রুতা থেকে খুন ? কী দাবি 'কালীঘাট তৃণমূলের' ?
Papiya Adhikari: সিনেমার মুখ্যচরিত্রে সুযোগ, প্রচুর যাত্রার অফার.. এবার কি পুরোদমে অভিনয়ে ফিরবেন পাপিয়া অধিকারী?
সিনেমার মুখ্যচরিত্রে সুযোগ, প্রচুর যাত্রার অফার.. এবার কি পুরোদমে অভিনয়ে ফিরবেন পাপিয়া অধিকারী?
Embed widget