এক্সপ্লোর

WB Dengue Malaria Update: রাজ্যে এখনও পর্যন্ত ডেঙ্গি আক্রান্ত ৪৪১ ! ম্যালেরিয়ায় পজিটিভ রিপোর্ট কত জনের ?

WB Dengue Malaria Health Update: শহরে বাড়ছে ডেঙ্গি-ম্যালেরিয়ার প্রকোপ, উদ্বিগ্ন স্বাস্থ্য দফতর..

কলকাতা: বর্ষা এখনও সেভাবে জাঁকিয়ে আসেনি কিন্তু এর মধ্যেই শহরে বাড়ছে ডেঙ্গি-ম্যালেরিয়ার প্রকোপ। চলতি বছরে এখনও পর্যন্ত রাজ্যে ডেঙ্গি আক্রান্তের সংখ্যা ৪৪১। যদিও এখন কারও মৃত্যুর খবর নেই বলে কেন্দ্রীয় স্বাস্থ্য মন্ত্রকের তরফে উল্লেখ।এপ্রিল মাসের শেষে এরাজ্যের ম্যালেরিয়া আক্রান্তের সংখ্যা ২১৬৪। এখনও পর্যন্ত রাজ্যে ম্যালেরিয়ায় আক্রান্ত হয়ে একজনের মৃত্যু হয়েছে। ধীরে ধীরে বাড়ছে ডেঙ্গি আক্রান্তের সংখ্যা। পাশাপাশি ম্যালেরিয়ার প্রকোপ বাড়ায় উদ্বিগ্ন স্বাস্থ্য দফতর। বিভিন্ন জেলায় বিশেষ নজরদারির নির্দেশ।

ডেঙ্গি সংক্রমণে এক নম্বরে রয়েছে উত্তর ২৪ পরগনা, দ্বিতীয় কে ?

 ফের ডেঙ্গির বাড়বাড়ন্ত। এক সপ্তাহের মধ্য়ে রাজ্যে আক্রান্তের সংখ্যা সেঞ্চুরি পার করেছে। গত ৬ মাসে রাজ্যে আক্রান্তের সংখ্যা দেড় হাজারের কাছাকাছি। ডেঙ্গি সংক্রমণে এক নম্বরে রয়েছে উত্তর ২৪ পরগনা। কলকাতায় আক্রান্তের সংখ্যা একশো ছাড়িয়েছে। বর্ষা আসতেই ফিরেছে ডেঙ্গি। পরিস্থিতি এখনও ভয়াবহ না হলেও আতঙ্ক ছড়িয়েছে।

ডেঙ্গি সতর্কতা অবলম্বনের পরামর্শ দিয়েছেন চিকিৎসকরা

স্বাস্থ্য দফতরের তথ্য অনুযায়ী, চলতি বছরে জুনের শেষ সপ্তাহ পর্যন্ত ১ হাজার ৩২৮ জন ডেঙ্গিতে আক্রান্ত হয়েছেন। স্বাস্থ্য দফতরের তথ্য বলছে, গতবারের মতো এবারও ডেঙ্গি সবথেকে বেশি থাবা বসিয়েছে উত্তর ২৪ পরগনা জেলায়। সেখানে আক্রান্তের সংখ্যা ১৭০ পেরিয়েছে। দু’নম্বরে মালদা, জেলায় ডেঙ্গিতে আক্রান্তের সংখ্যাও ১৭০ পার করেছে। মুর্শিদাবাদে মোট ডেঙ্গি আক্রান্ত দেড়শোর উপরে। হুগলিতে সংখ্যাটা প্রায় দেড়শো। কলকাতায় গত ৬ মাসে ১১৩ জন ডেঙ্গিতে আক্রান্ত হয়েছেন। গতবছর ডেঙ্গি সংক্রমণ ভেঙে দিয়েছিল ১২ বছরের রেকর্ড।এই পরিস্থিতিতে সতর্কতা অবলম্বনের পরামর্শ দিয়েছেন চিকিৎসকরা। 

আরও পড়ুন, সুপ্রিম কোর্টে পিছোল ২৬ হাজার চাকরি বাতিল মামলার শুনানি, ফের কবে উঠবে কোর্টে ?

 'বৃষ্টি হলে গতবারে যেমন প্রচুর ডেঙ্গি সংক্রমণ হয়েছিল, এবারও তার প্রাদুর্ভাব হতে পারে'

শিশুরোগ বিশেষজ্ঞ প্রভাতপ্রসূন গিরি বলেছেন, জমা জলের পরিমাণ যতটা কম করতে পারব, ততই কিন্তু ভেক্টর কন্ট্রোল করতে আমাদের সুবিধা হবে। বাড়ি বাড়ি গিয়ে নজরদারি করা দরকার পুর কর্মীদের। সেটা জোরদার না করলে তাহলে কিন্তু বৃষ্টি হলে গতবারে যেমন প্রচুর ডেঙ্গি সংক্রমণ হয়েছিল, এবারও তার প্রাদুর্ভাব হতে পারে। 
 

আপনার পছন্দের খবর আর আপডেট পাবেন আপনার পছন্দের চ্যাটিং প্ল্যাটফর্ম হোয়াটস অ্যাপেও। যুক্ত হোন ABP Ananda হোয়াটস অ্যাপ চ্যানেলে। 

 

সেরা শিরোনাম

Calcutta Medical College: চোরবাগানকাণ্ডে অব্যবস্থা নিয়ে মুখ খুলেছিলেন, শোকজ করা হল মেডিক্যাল কলেজের ৮ ইন্টার্ন ডাক্তারকে
চোরবাগানকাণ্ডে অব্যবস্থা নিয়ে মুখ খুলেছিলেন, শোকজ করা হল মেডিক্যাল কলেজের ৮ ইন্টার্ন ডাক্তারকে
West Bengal News Live : হাওড়ায় গোলাবাড়ি থানা এলাকায় চলল গুলি, গুলিবিদ্ধ ১
হাওড়ায় গোলাবাড়ি থানা এলাকায় চলল গুলি, গুলিবিদ্ধ ১
Calcutta High Court: হুগলিতে শিশুকন্যাকে ধর্ষণ ও খুনের ঘটনায় ফাঁসির সাজা বহাল রইল, তবে আগামী ৩ মাস কার্যকর করা যাবে না
হুগলিতে শিশুকন্যাকে ধর্ষণ ও খুনের ঘটনায় ফাঁসির সাজা বহাল রইল, তবে আগামী ৩ মাস কার্যকর করা যাবে না
বারবার জ্বরে কাবু? ক'দিন জ্বর থাকলে করাতেই হবে রক্তপরীক্ষা? কখন দরকার অ্যান্টিবায়োটিক? বলছেন চিকিৎসকরা
বারবার জ্বরে কাবু? ক'দিন জ্বর থাকলে করাতেই হবে রক্তপরীক্ষা? কখন দরকার অ্যান্টিবায়োটিক? বলছেন চিকিৎসকরা

ভিডিও

Abhisekh News |
Samik Bhattacharya | পানিহাটিকাণ্ডে ২দিন পার, এখনও গ্রেফতারি শূন্য!এই বিষয়ে কী বললেন শমীক ভট্টাচার্য
Kartik Maharaj News | বেলডাঙায় ভারত সেবাশ্রম সঙ্ঘের জগদ্ধার্থী পুজোয় কী বললেন কার্তিক মহারাজ?
Sougata on Abhishek |
SFI Protest: কলেজ স্ট্রিটে SFI-এর বুকস্টলে না পুলিশের

ফটো গ্যালারি

ব্যক্তিগত কর্নার

সেরা প্রতিবেদন
সেরা রিল
Robert Pattinson: দ্য নেম ইজ় প্যাটিনসন, রবার্ট প্যাটিনসন…নতুন ‘জেমস বন্ড’ পেল বিশ্ব
দ্য নেম ইজ় প্যাটিনসন, রবার্ট প্যাটিনসন…নতুন ‘জেমস বন্ড’ পেল বিশ্ব
Influencial Muslims List 2027: পৃথিবীর সবচেয়ে প্রভাবশালী মুসলিম শেহবাজ শরিফ, আসিম মুনির, ৫০০ জনের তালিকায় ভারতীয়রাও, বলিউড থেকে কে কে?
পৃথিবীর সবচেয়ে প্রভাবশালী মুসলিম শেহবাজ শরিফ, আসিম মুনির, ৫০০ জনের তালিকায় ভারতীয়রাও, বলিউড থেকে কে কে?
Cyclone Alert: ISRO-র স্যাটেলাইটে ধরা পড়ল ভয়ঙ্কর ছবি, বঙ্গোপসাগরের উপর মেঘের বিশাল স্তূপ, এক মাসে তিনটি ঘূর্ণিঝড় আছড়ে পড়তে চলেছে?
ISRO-র স্যাটেলাইটে ধরা পড়ল ভয়ঙ্কর ছবি, বঙ্গোপসাগরের উপর মেঘের বিশাল স্তূপ, এক মাসে তিনটি ঘূর্ণিঝড় আছড়ে পড়তে চলেছে?
Shreyas Iyer: নিউজ়িল্যান্ডের বিরুদ্ধে ওয়ান ডে সিরিজ জিতে ফিরেই কলকাতায় খেলতে আসতে পারেন শ্রেয়স আইয়ার
নিউজ়িল্যান্ডের বিরুদ্ধে ওয়ান ডে সিরিজ জিতে ফিরেই কলকাতায় খেলতে আসতে পারেন শ্রেয়স আইয়ার
Nandish-Rashmi: ২ বছরেই প্রথম বিয়ে ভাঙে নন্দীশের, বিস্ফোরক অভিযোগ এনেছিলেন প্রথম স্ত্রী রশ্মি! কী হয়েছিল?
২ বছরেই প্রথম বিয়ে ভাঙে নন্দীশের, বিস্ফোরক অভিযোগ এনেছিলেন প্রথম স্ত্রী রশ্মি! কী হয়েছিল?
Rituparna Sengupta: চিরকাল টলিউডকে প্রাধান্য দিয়েছি, তারপরেও বাঙালি দর্শক ট্রোল করলে মর্মাহত হই: ঋতুপর্ণা সেনগুপ্ত
চিরকাল টলিউডকে প্রাধান্য দিয়েছি, তারপরেও বাঙালি দর্শক ট্রোল করলে মর্মাহত হই: ঋতুপর্ণা সেনগুপ্ত
Job News: পরীক্ষা ও ইন্টারভিউ ছাড়া শিক্ষানবিশ নিয়োগ ইন্ডিয়ান অয়েলে, কারা সুযোগ পাবেন ? বেতন কত ? জানুন আবেদনের পদ্ধতি
পরীক্ষা ও ইন্টারভিউ ছাড়া শিক্ষানবিশ নিয়োগ ইন্ডিয়ান অয়েলে, কারা সুযোগ পাবেন ? বেতন কত ? জানুন আবেদনের পদ্ধতি
Panchayat Season 5: অনির্দিষ্টকালের জন্য পিছোল পঞ্চায়েতের নতুন সিজনের মুক্তি! মনখারাপ অনুরাগীদের
অনির্দিষ্টকালের জন্য পিছোল পঞ্চায়েতের নতুন সিজনের মুক্তি! মনখারাপ অনুরাগীদের
Embed widget