এক্সপ্লোর

Supreme Court: সুপ্রিম কোর্টে পিছোল ২৬ হাজার চাকরি বাতিল মামলার শুনানি, মামলা ফের কবে উঠবে কোর্টে ?

SC On SSC recruitment Scam: সুপ্রিম কোর্টে পিছিয়ে গেল ২৬ হাজার চাকরি বাতিল মামলার শুনানি, ফের কবে মামলা উঠবে সুপ্রিম কোর্টে ?

নয়াদিল্লি: সুপ্রিম কোর্টে পিছিয়ে গেল ২৬ হাজার চাকরি বাতিল মামলার শুনানি। ৩ সপ্তাহ পর ফের মামলা উঠবে সুপ্রিম কোর্টে। হাইকোর্ট চাকরি বাতিল করলেও বহাল রেখেছিল সুপ্রিম কোর্ট। যোগ্য-অযোগ্যদের চিহ্নিত করে তালিকা তৈরির নির্দেশ দিয়েছিল সর্বোচ্চ আদালত। 

২০১৬ সালের SSC-র সমস্ত নিয়োগ অবৈধ বলে জানিয়ে, এপ্রিল মাসে ২৫ হাজার ৭৫৩ জনের চাকরি বাতিলের নির্দেশ দিয়েছিল কলকাতা হাইকোর্ট। যার মধ্য়ে অযোগ্য়দের পাশাপাশি ছিলেন যোগ্য়রাও। পরে সুপ্রিম কোর্ট জানায়, আপাতত কারও চাকরি বাতিল হবে না। কিন্তু, এই ২৫ হাজার ৭৫৩ জনের ভবিষ্য়ৎ কী? যোগ্য় প্রার্থীদের চাকরি কি থাকবে? নাকি শেষ অবধি কলকাতা হাইকোর্টের নির্দেশই বহাল রাখবে সুপ্রিম কোর্ট? মঙ্গলবার এই মামলারই শুনানি ছিল সুপ্রিম কোর্টে। যেদিকে তাঁকিয়ে সবাই। তবে শেষ পর্যন্ত পিছিয়ে গেল 'সুপ্রিম' শুনানি।৩ সপ্তাহ পর ফের মামলা উঠবে সুপ্রিম কোর্টে। 

নিয়োগ দুর্নীতির অভিযোগের প্রেক্ষিতে, ২০১৬ সালে SSC-র ২৫ হাজার ৭৫৩ জনের প্যানেল বাতিল করে দেয় কলকাতা হাইকোর্ট। সেই রায়কে চ্যালেঞ্জ করে সুপ্রিম কোর্টে মামলা হয়। ৭ মে শুনানিতে, সুপ্রিম কোর্ট জানিয়েছিল, আপাতত কারও চাকরি বাতিল হবে না। সেদিন সুপ্রিম কোর্টের প্রধান বিচারপতির বেঞ্চ জানিয়েছিল। যদি যোগ্য-অযোগ্য আলাদা করা সম্ভব হয়, তাহলে গোটা প্যানেল বাতিল করা ন্যায্য হবে না।

SSC-র তরফে সুপ্রিম কোর্টে মৌখিকভাবে জানানো হয়, যাদের চাকরি বাতিল হয়েছে, তার মধ্য়ে ১৯ হাজার যোগ্য়। সুপ্রিম কোর্টের প্রধান বিচারপতি ডি ওয়াই চন্দ্রচূড় SSC-র আইনজীবীকে প্রশ্ন করেন, যোগ্য় এবং অযোগ্য় চাকরিপ্রার্থী কি আলাদা করা সম্ভব? এটা করার মতো কোনও তথ্য় নথি কি আছে? উত্তরে SSC-র আইনজীবী জানান,CBI-এর বাজেয়াপ্ত করা ডিজিটাল ডেটা দেখতে দেওয়া হলে যোগ্য়-অযোগ্য়দের আলাদা করা সম্ভব। এখন প্রশ্ন হল, এতদিনে কি যোগ্য়-অযোগ্য় আলাদা করা সম্ভব হয়েছে? তার ওপরই নির্ভর করছে চাকরিপ্রার্থীদের ভবিষ্য়ত। ফলে সবার নজর আগামী শুনানির দিকেই।

আরও পড়ুন, চাকরির নামে লক্ষাধিক টাকার প্রতারণা, আটকে মার্কশিট ! কাঠগড়ায় গড়িয়ার নার্সিং কলেজ

(খবরটি সম্প্রতি ব্রেক করা হয়েছে। বিস্তারিত কিছুক্ষণ পরই দেওয়া হচ্ছে। একটু পরে রিফ্রেশ করুন। জেলা থেকে শহর, দেশ, বিদেশ, বিনোদন থেকে খেলা, বিজ্ঞান থেকে প্রযুক্তি সহ অন্যান্য সমস্ত খবরের আপডেটের জন্য দেখতে থাকুন এবিপি আনন্দ ও এবিপি লাইভ)

আপনার পছন্দের খবর আর আপডেট পাবেন আপনার পছন্দের চ্যাটিং প্ল্যাটফর্ম হোয়াটস অ্যাপেও। যুক্ত হোন ABP Ananda হোয়াটস অ্যাপ চ্যানেলে। 

 
 

সেরা শিরোনাম

Kolkata: মা উড়ালপুলের পর নারকেলডাঙা, শহরে ফের চিনা মাঞ্জায় দুর্ঘটনা
মা উড়ালপুলের পর নারকেলডাঙা, শহরে ফের চিনা মাঞ্জায় দুর্ঘটনা
Sukanta Majumdar on KMC Post Controversy: কলকাতা পুরসভার পুজো-পোস্ট ঘিরে ভাষা বিতর্ক, 'বাংলার জ্ঞান সীমিত হতেই পারে', পাল্টা প্রতিক্রিয়া সুকান্তর
কলকাতা পুরসভার পুজো-পোস্ট ঘিরে ভাষা বিতর্ক, 'বাংলার জ্ঞান সীমিত হতেই পারে', পাল্টা প্রতিক্রিয়া সুকান্তর
Durgapuja 2026: পালাবদলের ছোঁয়া দুর্গাপুজোতেও! ৬৪ বছরে হিন্দুস্তান ক্লাবের থিমে সাবেকি দুর্গাদালানের ঐতিহ্য়
পালাবদলের ছোঁয়া দুর্গাপুজোতেও! ৬৪ বছরে হিন্দুস্তান ক্লাবের থিমে সাবেকি দুর্গাদালানের ঐতিহ্য়
Durga Puja 2026: একদা পুজোয় গমগম করত, আজ কার্যত শ্মশানের নিস্তব্ধতা, খাঁ খাঁ প্রিয়রঞ্জন দাশমুন্সির বাড়ির দুর্গামন্দির
একদা পুজোয় গমগম করত, আজ কার্যত শ্মশানের নিস্তব্ধতা, খাঁ খাঁ প্রিয়রঞ্জন দাশমুন্সির বাড়ির দুর্গামন্দির

ভিডিও

Supreme Court: 'দিল্লি মেট্রো, রেল পরিষেবা স্বাভাবিক রাখতে হবে', অন্তর্বর্তী নির্দেশ সুপ্রিম কোর্টের
Sukanta Majumdar:
CJP News: প্রায় ২০ ঘণ্টা পর থানা থেকে ছাড়া পেলেন ককরোচের ৩ প্রধান | ABP Ananda
Delhi Protest:
Sukanta Majumdar: উন্নয়নের দিশা নির্ধারণের গুরুত্বপূর্ণ সুযোগ Kolkata-বাসীর সামনে: সুকান্ত মজুমদার

ফটো গ্যালারি

ব্যক্তিগত কর্নার

সেরা প্রতিবেদন
সেরা রিল
Science News: মানুষের অস্তিত্বই থাকবে না পৃথিবীতে? চলতি শতাব্দীর শেষেই? বড় বিপদ ডেকে আনতে পারে AI, বলছে ল্যান্সেটের রিপোর্ট
মানুষের অস্তিত্বই থাকবে না পৃথিবীতে? চলতি শতাব্দীর শেষেই? বড় বিপদ ডেকে আনতে পারে AI, বলছে ল্যান্সেটের রিপোর্ট
Kolkata: দিল্লিতে ‘দোস্তি’, রাজ্যে ‘কুস্তি’? মমতা-তৃণমূলের কাছাকাছি সিপিএম? ইঙ্গিতপূর্ণ মন্তব্য বিমান-সুজনের
দিল্লিতে ‘দোস্তি’, রাজ্যে ‘কুস্তি’? মমতা-তৃণমূলের কাছাকাছি সিপিএম? ইঙ্গিতপূর্ণ মন্তব্য বিমান-সুজনের
Cockroach Janta Party: মোটা মাইনের চাকরি ছেড়ে রাজনীতিতে, পোড় খাওয়া, ঠেকে শেখা, ককরোচ জনতা পার্টির নতুন মুখ অজিঙ্ক্য শিন্ডে
মোটা মাইনের চাকরি ছেড়ে রাজনীতিতে, পোড় খাওয়া, ঠেকে শেখা, ককরোচ জনতা পার্টির নতুন মুখ অজিঙ্ক্য শিন্ডে
Dhruv Rathee Citizenship: ধ্রুব রাঠী কোন দেশের নাগরিক? ভারতীয় না জার্মান? ছাড়া পেয়েই জবাব দিলেন ইউটিউবার
ধ্রুব রাঠী কোন দেশের নাগরিক? ভারতীয় না জার্মান? ছাড়া পেয়েই জবাব দিলেন ইউটিউবার
AFG vs BAN: ইতিহাস তৈরি করলেন হাসান মাহমুদ, বাংলাদেশের প্রথম ফাস্টবোলার হিসাবে গড়লেন এই কীর্তি
ইতিহাস তৈরি করলেন হাসান মাহমুদ, বাংলাদেশের প্রথম ফাস্টবোলার হিসাবে গড়লেন এই কীর্তি
Delhi CJP Protest : দিনে ১.৫ লাখ টাকা ক্ষতি প্রতি দোকানে, ককরোচদের প্রতিবাদ নিয়ে সরব বাজার সংগঠন
দিনে ১.৫ লাখ টাকা ক্ষতি প্রতি দোকানে, ককরোচদের প্রতিবাদ নিয়ে সরব বাজার সংগঠন
Durga Puja 2026: 'অষ্টমীতে তোমার পাড়ায়'-এর পরে আসছে নতুন গান, অভিনয়ে সৌম্য-অরুণিমা
'অষ্টমীতে তোমার পাড়ায়'-এর পরে আসছে নতুন গান, অভিনয়ে সৌম্য-অরুণিমা
10 Lakh Fund : ২০০০ টাকা SIP করেই পেতে পারেন ১০ লাখ টাকা ? কীভাবে সম্ভব, এখানে রইল হিসেব
২০০০ টাকা SIP করেই পেতে পারেন ১০ লাখ টাকা ? কীভাবে সম্ভব, এখানে রইল হিসেব
Embed widget