এক্সপ্লোর

Migrant Labor : জমানো টাকায় বন্যায় ভাঙা ঘর সারাবেন, নাকি ব্যবসা করবেন? পটাশপুরের বিপাকে প্রায় ২০ হাজার পরিযায়ী

পটাশপুরের প্রায় ২০ হাজার পরিযায়ী শ্রমিক বন্যা পরিস্থিতিতে আক্ষরিক অর্থেই জলে

ঋত্বিক প্রধান, পূর্ব মেদিনীপুর : জীবনের যাঁতাকলে পরিযায়ী শ্রমিকরা।  করোনা পরিস্থিতিতে কাজ হারিয়ে বাড়ি ফিরে অনেকে ভেবেছিলেন, আর ভিন রাজ্যে যাবেন না। সঞ্চয়ের টাকায় ছোটখাটো ব্যবসা শুরু করার কথাও ভাবতে শুরু করেছিলেন কেউ কেউ। কিন্তু এখন বন্যা পরিস্থিতিতে অনেকেরই ঘর বাড়ি ভেসে গেছে। 

ওলোটপালোট হয়ে গেছে সব পরিকল্পনা। পরিযায়ী শ্রমিকরা ভেবে পাচ্ছেন না, জমানো স্বল্প টাকায় মাথা গোঁজার ঠাঁই সারাবেন, নাকি ব্যবসা করবেন? জেলা প্রশাসন সূত্রে খবর, পূর্ব মেদিনীপুরের পটাশপুর বিধানসভা কেন্দ্রের প্রায় ২০ হাজার বাসিন্দাই পরিযায়ী শ্রমিক। তাঁদের অনেকেই গ্রাম পঞ্চায়েতের কাছে সাহায্যের প্রত্যাশী।  

স্থানীয় তৃণমূল বিধায়ক জানিয়েছেন, অনেকেরই বাড়িঘর ভেসে গেছে। গ্রাম পঞ্চায়েতগুলিকে বলা হয়েছে তথ্য সংগ্রহ করতে।  স্বনির্ভর প্রকল্পের মাধ্যমে তাঁদের জন্য কী করা যায়, তাও ভাবতে বলা হয়েছে। যদিও, এ নিয়ে কটাক্ষ করতে ছাড়েনি বিজেপি।  

বিজেপির কাঁথি সাংগঠনিক জেলার সভাপতি অনুপ চক্রবর্তী জানালেন , ' অনেকে বাড়ি ঘর হারিয়ে ত্রাণশিবিরে রয়েছেন। এঁদের নিয়ে কোনমও ভবানাচিন্তা করা হয়নি, বরং দলবাজি করা হয়েছে। মোদিজির আত্মনির্ভর ভারতের অনেক প্রকল্প রয়েছে যাতে এদের স্বনির্ভর করা যেত। রাজ্যকে অনুরোধ করব এ বিষয়ে ভাবতে। ' 

এ বিষয়ে পূর্ব মেদিনীপুরের জেলাশাসক জানিয়েছেন, এই পরিযায়ী শ্রমিকদের ১০০ দিনের জব কার্ড করে কাজ দেওয়ার কথা ভাবা হচ্ছে। 

কেলেঘাইয়ের বাঁধ ভাঙায়, পূর্ব মেদিনীপুরের পটাশপুর ১ ও ২ নম্বর ব্লকের লক্ষাধিক মানুষ সপ্তাহ দুয়েক ধরে জলবন্দি। জল সামান্য নামলেও, দুর্ভোগ কাটছে না পটাশপুরের পঁচেট এলাকার বাসিন্দাদের। প্রাণের ঝুঁকি নিয়ে আর মাটির বাড়িতে থাকতে চাইছেন না কেউ। অগত্যা আবার ঠিকানা... ত্রাণ শিবির। ভেঙে পড়ার মুখে একের পর এক বাড়ি। অভিযোগ, পানীয় জল ঠিকমতো না পাওয়ায় বাড়ছে পেটের রোগ। ঘূর্ণিঝড়ের প্রভাবে মঙ্গল ও বুধবার উপকূলবর্তী পূর্ব মেদিনীপুরের ভারী বৃষ্টির পূর্বাভাস রয়েছে। রবিবার থেকে বৃষ্টি শুরু হওয়ায় সিঁদুরে মেঘ দেখছেন পটাশপুরের বাসিন্দারা।

আরও পড়ুন
Sponsored Links by Taboola

সেরা শিরোনাম

News Live Update : উদ্ধার নগদ টাকা ও সোনা, টুলু-যোগে এবার গ্রেফতার অনুব্রত মণ্ডলের পরিচিত এই ব্যক্তি
উদ্ধার নগদ টাকা ও সোনা, টুলু-যোগে এবার গ্রেফতার অনুব্রত মণ্ডলের পরিচিত এই ব্যক্তি
IMD Weather Update: ফের নিম্নচাপ ! বিপদের মুখে এই সব রাজ্য, কবে মিলবে বৃষ্টি থেকে মুক্তি ? আগামী ৭ দিনের আবহাওয়ার বড় আপডেট IMD-র
ফের নিম্নচাপ ! বিপদের মুখে এই সব রাজ্য, কবে মিলবে বৃষ্টি থেকে মুক্তি ? আগামী ৭ দিনের আবহাওয়ার বড় আপডেট IMD-র
Bankura News: বাঁকুড়ায় প্রায় ৪ কেজি মাদক সহ গ্রেফতার দম্পতি, জিজ্ঞাসাবাদ করে ওই মাদকের উৎসের সন্ধানে পুলিশ
বাঁকুড়ায় প্রায় ৪ কেজি মাদক সহ গ্রেফতার দম্পতি, জিজ্ঞাসাবাদ করে ওই মাদকের উৎসের সন্ধানে পুলিশ
Andal Eastern Coalfields: নিরপত্তারক্ষীদের বেঁধে রেখে লুঠপাট, অণ্ডালের পড়াশকোল ইস্ট কোলিয়ারিতে আতঙ্কে খনি শ্রমিকরা
নিরপত্তারক্ষীদের বেঁধে রেখে লুঠপাট, অণ্ডালের পড়াশকোল ইস্ট কোলিয়ারিতে আতঙ্কে খনি শ্রমিকরা

ভিডিও

Sukanta Majumdar: 'আমার এলাকা থেকেও লোক গিয়েছে, আমরা তো কোথাও পেটাতে যাইনি', বাঁকুড়ার ঘটনা নিয়ে মন্তব্য সুকান্ত মজুমদারের
Suvendu Adhikari | কাল কারা অন্নপূর্ণা যোজনার টাকা পেয়ে যাবেন ? জানালেন মুখ্যমন্ত্রী | ABP Ananda LIVE
TMC News: পুলিশের ওপর হামলা ও তোলাবাজিতে গ্রেফতার তৃণমূল নেতা শ্যামল মিত্র, ডিম ছুড়ে বিক্ষোভ
Jairam Ramesh | সনিয়াকে আক্রমণ অমিত শাহের, পাল্টা জবাব জয়রাম রমেশের
UGC-NET | এবার UGC-NET এর প্রশ্নপত্রে ত্রুটি, ফের বিতর্কে NTA | ABP Ananda LIVE

ফটো গ্যালারি

ব্যক্তিগত কর্নার

সেরা প্রতিবেদন
সেরা রিল
Weather Update: ৮৫ কিমি বেগে ঝড় ! পশ্চিমবঙ্গ সহ ১৯টি রাজ্যে ভারী বৃষ্টির সতর্কতা, বড় আপডেট আইএমডি-র
৮৫ কিমি বেগে ঝড় ! পশ্চিমবঙ্গ সহ ১৯টি রাজ্যে ভারী বৃষ্টির সতর্কতা, বড় আপডেট আইএমডি-র
Mysterious Taimara Valley: হঠাৎ বদলে যায় মোবাইলের ডেট-টাইম, করা যায় না ফোন, মেসেজ! রহস্যে মোড়া রাঁচির অদূরের এই ভ্যালি
হঠাৎ বদলে যায় মোবাইলের ডেট-টাইম, করা যায় না ফোন, মেসেজ! রহস্যে মোড়া রাঁচির অদূরের এই ভ্যালি
Actress Death: শারীরিক ও মানসিক সমস্যার সঙ্গে দীর্ঘ লড়াই, মাত্র ২৭ বছরেই প্রয়াত হলেন প্রতিভাবান অভিনেত্রী
শারীরিক ও মানসিক সমস্যার সঙ্গে দীর্ঘ লড়াই, মাত্র ২৭ বছরেই প্রয়াত হলেন প্রতিভাবান অভিনেত্রী
Nadia News: গুলিতে ঝাঁঝরা ছেলে-সহ কংগ্রেস নেতা, শুধুই কি রাজনৈতিক শত্রুতা থেকে খুন ? কী দাবি 'কালীঘাট তৃণমূলের' ?
গুলিতে ঝাঁঝরা ছেলে-সহ কংগ্রেস নেতা, শুধুই কি রাজনৈতিক শত্রুতা থেকে খুন ? কী দাবি 'কালীঘাট তৃণমূলের' ?
Papiya Adhikari: সিনেমার মুখ্যচরিত্রে সুযোগ, প্রচুর যাত্রার অফার.. এবার কি পুরোদমে অভিনয়ে ফিরবেন পাপিয়া অধিকারী?
সিনেমার মুখ্যচরিত্রে সুযোগ, প্রচুর যাত্রার অফার.. এবার কি পুরোদমে অভিনয়ে ফিরবেন পাপিয়া অধিকারী?
Suvendu Adhikari on Annapurna Yojana: ১৭ অগস্ট কারা পাবেন অন্নপূর্ণা যোজনার ৩ হাজার টাকা? জানিয়ে দিলেন মুখ্যমন্ত্রী নিজেই
১৭ অগস্ট কারা পাবেন অন্নপূর্ণা যোজনার ৩ হাজার টাকা? জানিয়ে দিলেন মুখ্যমন্ত্রী নিজেই
IOCL Recruitment : ১.৬০ লক্ষ টাকা পর্যন্ত বেতন, ইন্ডিয়ান অয়েল করছে বহু পদে নিয়োগ, কারা আবেদনের যোগ্য ?
১.৬০ লক্ষ টাকা পর্যন্ত বেতন, ইন্ডিয়ান অয়েল করছে বহু পদে নিয়োগ, কারা আবেদনের যোগ্য ?
Tollywood News: শ্যুটিং হওয়ার ৪ বছর পরে মুক্তির আলো দেখবে, প্রসেনজিৎ-ঋদ্ধির সিনেমা
শ্যুটিং হওয়ার ৪ বছর পরে মুক্তির আলো দেখবে, প্রসেনজিৎ-ঋদ্ধির সিনেমা
Embed widget