এক্সপ্লোর

WB By-election 2022: ভোট শুরুর আগেই বুথে বুথে উত্তেজনা, উঠছে 'রিগিং'-এর অভিযোগ

West Bengal Bypoll: আজ আসানসোল লোকসভা ও বালিগঞ্জ বিধানসভা কেন্দ্রে উপ নির্বাচন। দুটি কেন্দ্রেই চতুর্মুখী লড়াই হচ্ছে।

কলকাতা: ভোট শুরুর আগেই বালিগঞ্জের অশোক হল স্কুলের বুথে উত্তেজনা। বিজেপির পোলিং এজেন্টকে বসতে না দেওয়ার অভিযোগ উঠল প্রিসাইডিং অফিসারের বিরুদ্ধে। খবর পেয়ে সেখানে যান বিজেপি প্রার্থী কেয়া ঘোষ। শুরু হয় বচসা। সেক্টর অফিসারকে ফোন করে অভিযোগ জানান বিজেপি প্রার্থী। ওই পার্টের বাসিন্দা নন পোলিং এজেন্ট, তাই বাধা, দাবি প্রিসাইডিং অফিসারের। পরে অবশ্য বিজেপি প্রার্থীর উপস্থিতিতে তাঁর এজেন্টকে বুথে বসতে দেওয়া হয়। 

আর কোথায় কোথায় অভিযোগ? 

পাঠভবন স্কুলে উত্তেজনা। বুথের ভিতরে কেন কলকাতা পুলিশের কর্মীরা? কেন্দ্রীয় বাহিনীকে প্রশ্ন করেন বিজেপি প্রার্থী কেয়া ঘোষ। মডার্ন হাইস্কুলেও একই বিষয় নিয়ে আপত্তি জানান বিজেপি প্রার্থী। কলকাতা পুলিশের কর্মীদের বুথের ১০০ মিটারের বাইরে থাকার কথা। বিধি ভেঙে কেন তাঁরা বুথের ভিতর? প্রশ্ন বিজেপি প্রার্থীর। 

রিগিংয়ের অভিযোগ

খবর পাচ্ছি রিগিংয়ের জন্য লোক জড়ো করা হচ্ছে। আমরা প্রতিরোধের চেষ্টা করব। দাবি বালিগঞ্জের সিপিএম প্রার্থী সায়রা শাহ হালিমের। দিলেন উপ নির্বাচন থেকে ঘুরে দাঁড়ানোর বার্তা।

ভোটের মাঝে কুশল বিনিময়

পার্ক সার্কাসের লেডি ব্রেবোর্ন কলেজে হঠাৎ দেখা তৃণমূল প্রার্থী বাবুল সুপ্রিয় ও কংগ্রেস প্রার্থী কামরুজ্জামান চৌধুরীর। চলল কুশল বিনিময়।ভোটের সকালে সৌজন্যের ছবি বালিগঞ্জ বিধানসভায়। 

আজ আসানসোল লোকসভা ও বালিগঞ্জ বিধানসভা কেন্দ্রে উপ নির্বাচন। দুটি কেন্দ্রেই চতুর্মুখী লড়াই হচ্ছে। আসানসোলে ১২১ ও বালিগঞ্জে ১৭, সব মিলিয়ে দুটি কেন্দ্রে মোতায়েন ১৩৮ কোম্পানি কেন্দ্রীয় বাহিনী। আসানসোল লোকসভা কেন্দ্রের প্রতিটি বুথই স্পর্শকাতর। ৫১ শতাংশ অর্থাৎ, দেড় হাজার বুথে থাকবে ওয়েব কাস্টিং ব্যবস্থা। আসানসোলে মোট ৮ জন প্রতিদ্বন্দ্বী হলেও, মূল লড়াই হচ্ছে তৃণমূলের তারকা প্রার্থী শত্রুঘ্ন সিন্হা, বিজেপির অগ্নিমিত্রা পাল, সিপিএমের পার্থ মুখোপাধ্যায় ও কংগ্রেসের প্রসেনজিৎ পুইতণ্ডির মধ্যে।

অন্যদিকে, বালিগঞ্জে ৩০০-র মধ্যে ২৩টি বুথ স্পর্শকাতর। এখানে মোট ১০ জন প্রার্থী হলেও, সবার নজর মূলত চারজনের ওপরেই। বালিগঞ্জে তৃণমূলের বাজি বাবুল সুপ্রিয়। বিজেপির প্রার্থী কেয়া ঘোষ। সিপিএমের হয়ে লড়াইয়ে নাসিরুদ্দিন শাহের ভাইঝি সায়রা শাহ হালিম। কংগ্রেসের প্রার্থী কামরুজ্জামন চৌধুরী। শনিবার দুই কেন্দ্রে উপ নির্বাচনের ফল ঘোষণা।

সেরা শিরোনাম

BREAKING : পুজোর আগে কলকাতায় জোরদার অ্যাকশন ED র ! সকাল-সকাল ৮ জায়গায় হানা
পুজোর আগে কলকাতায় জোরদার অ্যাকশন ED র ! সকাল-সকাল ৮ জায়গায় হানা
West Bengal News Live : ক্যামাক স্ট্রিট অফিসের বিল বোর্ডকাণ্ডে আজ অভিষেককে তলব পুলিশের
ক্যামাক স্ট্রিট অফিসের বিল বোর্ডকাণ্ডে আজ অভিষেককে তলব পুলিশের
Kolkata: মা উড়ালপুলের পর নারকেলডাঙা, শহরে ফের চিনা মাঞ্জায় দুর্ঘটনা
মা উড়ালপুলের পর নারকেলডাঙা, শহরে ফের চিনা মাঞ্জায় দুর্ঘটনা
Sukanta Majumdar on KMC Post Controversy: কলকাতা পুরসভার পুজো-পোস্ট ঘিরে ভাষা বিতর্ক, 'বাংলার জ্ঞান সীমিত হতেই পারে', পাল্টা প্রতিক্রিয়া সুকান্তর
কলকাতা পুরসভার পুজো-পোস্ট ঘিরে ভাষা বিতর্ক, 'বাংলার জ্ঞান সীমিত হতেই পারে', পাল্টা প্রতিক্রিয়া সুকান্তর

ভিডিও

Supreme Court: 'দিল্লি মেট্রো, রেল পরিষেবা স্বাভাবিক রাখতে হবে', অন্তর্বর্তী নির্দেশ সুপ্রিম কোর্টের
Sukanta Majumdar:
CJP News: প্রায় ২০ ঘণ্টা পর থানা থেকে ছাড়া পেলেন ককরোচের ৩ প্রধান | ABP Ananda
Delhi Protest:
Sukanta Majumdar: উন্নয়নের দিশা নির্ধারণের গুরুত্বপূর্ণ সুযোগ Kolkata-বাসীর সামনে: সুকান্ত মজুমদার

ফটো গ্যালারি

ব্যক্তিগত কর্নার

সেরা প্রতিবেদন
সেরা রিল
Science News: মানুষের অস্তিত্বই থাকবে না পৃথিবীতে? চলতি শতাব্দীর শেষেই? বড় বিপদ ডেকে আনতে পারে AI, বলছে ল্যান্সেটের রিপোর্ট
মানুষের অস্তিত্বই থাকবে না পৃথিবীতে? চলতি শতাব্দীর শেষেই? বড় বিপদ ডেকে আনতে পারে AI, বলছে ল্যান্সেটের রিপোর্ট
Kolkata: দিল্লিতে ‘দোস্তি’, রাজ্যে ‘কুস্তি’? মমতা-তৃণমূলের কাছাকাছি সিপিএম? ইঙ্গিতপূর্ণ মন্তব্য বিমান-সুজনের
দিল্লিতে ‘দোস্তি’, রাজ্যে ‘কুস্তি’? মমতা-তৃণমূলের কাছাকাছি সিপিএম? ইঙ্গিতপূর্ণ মন্তব্য বিমান-সুজনের
Cockroach Janta Party: মোটা মাইনের চাকরি ছেড়ে রাজনীতিতে, পোড় খাওয়া, ঠেকে শেখা, ককরোচ জনতা পার্টির নতুন মুখ অজিঙ্ক্য শিন্ডে
মোটা মাইনের চাকরি ছেড়ে রাজনীতিতে, পোড় খাওয়া, ঠেকে শেখা, ককরোচ জনতা পার্টির নতুন মুখ অজিঙ্ক্য শিন্ডে
Dhruv Rathee Citizenship: ধ্রুব রাঠী কোন দেশের নাগরিক? ভারতীয় না জার্মান? ছাড়া পেয়েই জবাব দিলেন ইউটিউবার
ধ্রুব রাঠী কোন দেশের নাগরিক? ভারতীয় না জার্মান? ছাড়া পেয়েই জবাব দিলেন ইউটিউবার
AFG vs BAN: ইতিহাস তৈরি করলেন হাসান মাহমুদ, বাংলাদেশের প্রথম ফাস্টবোলার হিসাবে গড়লেন এই কীর্তি
ইতিহাস তৈরি করলেন হাসান মাহমুদ, বাংলাদেশের প্রথম ফাস্টবোলার হিসাবে গড়লেন এই কীর্তি
Delhi CJP Protest : দিনে ১.৫ লাখ টাকা ক্ষতি প্রতি দোকানে, ককরোচদের প্রতিবাদ নিয়ে সরব বাজার সংগঠন
দিনে ১.৫ লাখ টাকা ক্ষতি প্রতি দোকানে, ককরোচদের প্রতিবাদ নিয়ে সরব বাজার সংগঠন
Durga Puja 2026: 'অষ্টমীতে তোমার পাড়ায়'-এর পরে আসছে নতুন গান, অভিনয়ে সৌম্য-অরুণিমা
'অষ্টমীতে তোমার পাড়ায়'-এর পরে আসছে নতুন গান, অভিনয়ে সৌম্য-অরুণিমা
10 Lakh Fund : ২০০০ টাকা SIP করেই পেতে পারেন ১০ লাখ টাকা ? কীভাবে সম্ভব, এখানে রইল হিসেব
২০০০ টাকা SIP করেই পেতে পারেন ১০ লাখ টাকা ? কীভাবে সম্ভব, এখানে রইল হিসেব
Embed widget