Bengal GI Tag: নলেন গুড়ের সন্দেশ থেকে বারুইপুরের পেয়ারা, ৭টি পণ্যের জিআই তকমা পেল বাংলা
GI Tag: এই স্বীকৃতির ফলে বাংলার মিষ্টি ও কৃষিজাত পণ্যের আন্তর্জাতিক বিপণন ও মান বৃদ্ধি পাবে। রাজ্য সরকারও বাংলার নিজস্ব পণ্যের স্বীকৃতি ও প্রসারে বিশেষ উদ্যোগ নিচ্ছে

কলকাতা: একসঙ্গে সাতটি নতুন পণ্য জিওগ্রাফিক্যাল ইন্ডিকেশন (জিআই) তকমা পেল পশ্চিমবঙ্গ। এই তালিকায় রয়েছে বাংলার ঐতিহ্যবাহী মিষ্টি থেকে কৃষিজাত পণ্য। এই তালিকায় আছে নতুন গুড়ের সন্দেশ থেকে শুরু করে দক্ষিণ ২৪ পরগনার বারুইপুরের পেয়ারা।
এই স্বীকৃতির ফলে বাংলার মিষ্টি ও কৃষিজাত পণ্যের আন্তর্জাতিক বিপণন ও মান বৃদ্ধি পাবে। রাজ্য সরকারও বাংলার নিজস্ব পণ্যের স্বীকৃতি ও প্রসারে বিশেষ উদ্যোগ নিচ্ছে। মিষ্টান্ন থেকে শুরু করে কৃষিজাত পণ্য— জিআই তকমায় এগিয়ে যাচ্ছে বাংলা। রাজ্যের বিভিন্ন জেলা থেকে আরও কিছু পণ্যের জন্য আবেদন প্রক্রিয়া চলছে। বিশ্বের দরবারে পণ্যগুলিকে যথাযথ মর্যাদা দিতেই পেটেন্ট বা কপিরাইটের মতোই জিওগ্রাফিক্যাল ইন্ডিকেশনের উপর গুরুত্ব দিতে শুরু করে কেন্দ্রীয় সরকার।
রাজ্য সরকারও বাংলার নিজস্ব পণ্যকে স্বীকৃতি দিতে সব রকমের সহায়তা দিতে শুরু করে। ইতিমধ্যেই বাংলায় বহু পণ্য জিআই তকমা পেয়েছে।
নতুন করে জিআই স্বীকৃতি পাওয়া সাতটি পণ্য হল—
নলেন গুড়ের সন্দেশ: বাংলার অন্যতম জনপ্রিয় মিষ্টি, যা শীতকালে বিশেষভাবে জনপ্রিয়।
কামারপুকুরের সাদা বোঁদে: হুগলির প্রসিদ্ধ মিষ্টি।
মুর্শিদাবাদের ছানাবড়া: ঐতিহ্যবাহী মিষ্টান্ন।
বিষ্ণুপুরের মতিচুরের লাড্ডু: বাঁকুড়ার ঐতিহ্যবাহী মিষ্টি।
জিআই কী? সংশ্লিষ্ট মহলের বক্তব্য, যদি কোনও পণ্য বা প্রাকৃতিক সম্পদ কোনও একটি নির্দিষ্ট এলাকায় উৎপাদিত হয় বা প্রসিদ্ধি লাভ করে, তাহলে সেই পণ্য বা সম্পদটির জিআই স্বীকৃতি পাওয়া যায়। এই তকমায় সংশ্লিষ্ট এলাকা থেকে পণ্যটির বাণিজ্য বৃদ্ধি সম্ভব হয়। দার্জিলিং চা, সুন্দরবনের মধু থেকে শুরু করে বাংলার রসগোল্লা বা তুলাইপাঞ্জি চাল এমনই পণ্য, যেগুলি ইতিমধ্যেই জিআই স্বীকৃতি পেয়েছে।
রাঁধুনিপাগল চালের জন্য জিআইয়ের আবেদন করে দক্ষিণ ২৪ পরগনার নরেন্দ্রপুরের স্টেট এগ্রিকালচারাল ম্যানেজমেন্ট অ্যান্ড এক্সটেনশন ট্রেনিং ইনস্টিটিউট। কৃষিপণ্য বিভাগে এই পণ্যের আবেদন করে তারা। বারুইপুর ফার্মার্স প্রোডিউসার কোম্পানির তরফে একই বিভাগে আবেদন করা হয়েছিল বারুইপুরের পেয়ারারও।
রাজ্যের মিষ্টান্ন ব্যবসায়ীদের অন্যতম সংগঠন মিষ্টি উদ্যোগের তরফে জিআইয়ের আবেদন করা হয় কামারপুকুরের সাদা বোঁদে, মুর্শিদাবাদের ছানাবড়া, বিষ্ণুপুরের মতিচুরের লাড্ডু এবং বাংলার নলেন গুড়ের সন্দেশের জন্য। মালদা সিল্ক ইয়ার্ন প্রোডিউসার্স অ্যাসোসিয়েশন আবেদন জানায় তাদের নিজস্ব রেশন সুতোর জিআই স্বীকৃতির জন্য।
Before You Go
Liver Foundation | ২০ বছর পূর্তি উদযাপন করল লিভার ফাউন্ডেশন ওয়েস্ট বেঙ্গল






















