এক্সপ্লোর

Energy Drinks In Trouble : এনার্জি ড্রিঙ্কসের দাবি নিয়ে আপত্তি, এই ৬ কোম্পানিকে নোটিস ধরাল FSSAI

FSSAI Notices Energy Drinks : দেশের খাদ্য় সুরক্ষা নিয়ামক সংস্থা (FSSAI)  নোটিস ধরিয়েছে ৬ বড় ব্র্যান্ডকে। জানেন, এই কোম্পানিগুলির বিরুদ্ধে কী অভিযোগ তুলেছে সংস্থা ?

FSSAI Notices Energy Drinks : আপনিও এনার্জি ডিঙ্ক (Energy Drinks) খেলে এই বিষয়টি অবশ্য়ই জানা উচিত। কারণ, দেশের খাদ্য় সুরক্ষা নিয়ামক সংস্থা (FSSAI)  নোটিস ধরিয়েছে ৬ বড় ব্র্যান্ডকে। জানেন, এই কোম্পানিগুলির বিরুদ্ধে কী অভিযোগ তুলেছে সংস্থা ?

কী জন্য এই শোকজ নোটিস
ফুড সেফটি অ্যান্ড স্ট্যান্ডার্ড অথরিটি অফ ইন্ডিয়ার অভিযোগ, এই নির্দিষ্ট কোম্পানিগুলি ক্রেতাদের বিভ্রান্ত করছে। বিজ্ঞাপনের মাধ্যম তাদের ভুল ব্র্যান্ডিং করা হচ্ছে। যে কারণে এই ৬ কোম্পানির বিরুদ্ধে শোকজ নোটিস ধরিয়েছে সংস্থা।

কোন-কোন কোম্পানিকে পাঠানো হয়েছে নোটিস
শোকজ নোটিসের তালিকায় রয়েছে, রেড বুল, পেপসিকো  ও স্টিং-এর মতো দেশের প্রথম সারির ৬টি 'এনার্জি ড্রিঙ্ক' প্রস্তুতকারী সংস্থা। দেখে নিন, কারা রয়েছে তালিকায়।  
১ রেড বুল 
২ পেপসিকোর অ্যাড্রেনালিন রাশ 
৩ স্টিং এনার্জি ড্রিঙ্ক 
৪ রিলায়েন্সের ক্যাম্পা এনার্জি গোল্ড বুস্ট 
৫ মনস্টার এনার্জি 
৬ হেল এনার্জি 

কেন এই আইনি নোটিস ?
মূলত, নোটিসে দুটি বিষয়কেই তুলে ধরেছে খাদ্য সুরক্ষা নিয়ামক সংস্থা। এই বিষয়ে FSSAI-এর তরফে স্পষ্ট করে বলা হয়েছে, ভারতে 'এনার্জি ড্রিঙ্ক' নামের কোনও  ক্যাটাগরি নেই। ভারতের খাদ্য সুরক্ষা আইনে "এনার্জি ড্রিঙ্ক" বা এই জাতীয় কোনও নির্দিষ্ট ক্যাটাগরির অনুমোদন দেওয়া হয়নি। 

ভুল তথ্য তুলে ধরা

একটা কথা মনে রাখতে হবে, ভারতের আইন অনুযায়ী ফুড ক্যাটাগরি সিস্টেম কেবল খাদ্য বা পানীয়ের শ্রেণিবিভাগের জন্য করা হয়েছে। তাই কেউ যদি এই বিষয়টিকে  পণ্যের বোতল বা ক্যানে নাম বা লেবেল হিসেবে ব্যবহার করে তা ঠিক নয়। এই ধরনের কাজকে 'মিসব্র্যান্ডিং' বা ভুল তথ্য তুলে ধরা হিসেবে দেখছে FSSAI ।

এই বলেই অবশ্য থেমে থাকেনি FSSAI। নিয়ামক সংস্থার দাবি, এই পানীয়গুলি বিজ্ঞাপনে শরীর ও মনকে চাঙ্গা রাখার দাবি তুলছে। বলা হচ্ছে, এই পানীয় খেলে ক্লান্তি দূর হবে। যা খাদ্য় সুরক্ষা আইন ২০০৬ অনুযায়ী এই ধরনের বক্তব্য করতে পারে না কোনও কোম্পানি। ইতিমধ্যেই সোশ্য়াল মিডিয়ায় ছড়িয়ে পড়েছে FSSAI এই পোস্ট। অতীতে বিভিন্নি কোম্পানির বিরুদ্ধে ফুড সেফটি অ্যাক্টের ভিত্তিতে ব্যবস্থা নিয়েছে FSSAI । এবার সেই তালিকায় নাম জুড়ে গেল দেশের অন্য়তম বড় ব্র্যান্ডগুলির।

আরও পড়ুন : ৫ লাখ টাকার ১ বছরের FD করলে কোথায় বেশি সুদ, কোন ব্যাঙ্কে বেশি লাভ ? জেনে নিন হিসেব

 

About the author তাপস দত্ত

তাপস দত্ত - কমার্স ও মাস কমিউনিকেশন নিয়ে পড়াশোনা। বিগত ১৫ বছরের বেশি সময় কর্মরত। বাণিজ্য, শেয়ার বাজার, রাজনীতি, দেশ-বিদেশ সম্পর্কিত খবরে লেখালিখিতে আগ্রহী।

Read More
আরও পড়ুন
Sponsored Links by Taboola
Advertisement

সেরা শিরোনাম

Gold Silver Price Drop: মধ্য-প্রাচ্যের উত্তেজনায় নতুন আঁচের জের? সস্তা হচ্ছে সোনা ও রুপো!
মধ্য-প্রাচ্যের উত্তেজনায় নতুন আঁচের জের? সস্তা হচ্ছে সোনা ও রুপো!
Income Tax Return: আপনার রিটার্ন ফাইল কি এবার পুঙ্খানুপুঙ্খ পরীক্ষা করে দেখবে আয়কর দফতর?
আপনার রিটার্ন ফাইল কি এবার পুঙ্খানুপুঙ্খ পরীক্ষা করে দেখবে আয়কর দফতর?
Income Tax Return File: ITR-1, 2, 3 নাকি 4? কোন ধরনের আয়কর রিটার্ন ফর্ম আসলে আপনার জন্য?
ITR-1, 2, 3 নাকি 4? কোন ধরনের আয়কর রিটার্ন ফর্ম আসলে আপনার জন্য?
বাড়ছে যুদ্ধের ঝাঁঝ, বিপজ্জনক হচ্ছে হরমুজ, রান্নার গ্যাসের দামে এবার প্রভাব সরাসরি? ফের বাড়ল গ্যাসের দাম?
বাড়ছে যুদ্ধের ঝাঁঝ, বিপজ্জনক হচ্ছে হরমুজ, রান্নার গ্যাসের দামে এবার প্রভাব সরাসরি? ফের বাড়ল গ্যাসের দাম?
Advertisement

ভিডিও

Fake Birth Certificate | ইংরেজবাজার পুরসভায় পুলিশের অভিযান | ABP Ananda LIVE
Firhad Hakim | বর্তমান পুরমন্ত্রীর প্রশংসায় পঞ্চমুখ প্রাক্তন পুরমন্ত্রী | ABP Ananda LIVE
CM Suvendu Adhikari |
Abhishek Banerjee | বেঁচে থাকলে ৩১-এ সুদে আসলে ফেরত দেব, অভিষেকের মন্তব্যে ফের FIR | ABP Ananda LIVE
Madan Mitra | পুর নিয়োগ দুর্নীতি মামলায় ইডির কাছে মদন মিত্রের স্ত্রী | ABP Ananda LIVE
Advertisement

ফটো গ্যালারি

Advertisement

ব্যক্তিগত কর্নার

সেরা প্রতিবেদন
সেরা রিল
Blood Bank Scam: ২ কোটি টাকার রক্ত বিক্রি উত্তরপ্রদেশ ও বিহারে ! কলকাতার ব্লাড ব্যাঙ্কের বিরুদ্ধে চাঞ্চল্যকর অভিযোগ, কী নির্দেশ স্বাস্থ্য ভবনের ?
২ কোটি টাকার রক্ত বিক্রি উত্তরপ্রদেশ ও বিহারে ! কলকাতার ব্লাড ব্যাঙ্কের বিরুদ্ধে চাঞ্চল্যকর অভিযোগ, কী নির্দেশ স্বাস্থ্য ভবনের ?
NEET Paper Leak Protest : 'এরা পড়ুয়াদের...'! NEET-এর প্রশ্নফাঁসের প্রতিবাদে পড়ুয়াদের পাশে TMC-কংগ্রেস, সরব বিজেপি
'এরা পড়ুয়াদের...'! NEET-এর প্রশ্নফাঁসের প্রতিবাদে পড়ুয়াদের পাশে TMC-কংগ্রেস, সরব বিজেপি
NEET-এ প্রশ্নফাঁসে মুখ খুললেন সলমান খান, ‘পেপার লিক গুরুতর সমস্যা, ছাত্র আন্দোলনকে রাজনৈতিক রং দেবেন না’
NEET-এ প্রশ্নফাঁসে মুখ খুললেন সলমান খান, ‘পেপার লিক গুরুতর সমস্যা, ছাত্র আন্দোলনকে রাজনৈতিক রং দেবেন না’
Kolkata News: পার্কের বাইরে রেলিংয়ে ফাঁস দেওয়া যুবকের দেহ ! সাতসকালে দমদম পার্কে হাড়হিম দৃশ্য
পার্কের বাইরে রেলিংয়ে ফাঁস দেওয়া যুবকের দেহ ! সাতসকালে দমদম পার্কে হাড়হিম দৃশ্য
Yuvraj on NEET Protest: নিট পেপার লিক ঘিরে উত্তাল রাজধানী, ছাত্র আন্দোলন নিয়ে এবার মুখ খুললেন ক্রিকেটার যুবরাজ সিংহ
নিট পেপার লিক ঘিরে উত্তাল রাজধানী, ছাত্র আন্দোলন নিয়ে এবার মুখ খুললেন ক্রিকেটার যুবরাজ সিংহ
Suvendu Adhikari: 'ভোটে যদি হারাতে না পারি... পুষ্পার থেকেও খারাপ অবস্থা হবে', এবার অভিষেককে বড় চ্যালেঞ্জ শুভেন্দুর
'ভোটে যদি হারাতে না পারি... পুষ্পার থেকেও খারাপ অবস্থা হবে', এবার অভিষেককে বড় চ্যালেঞ্জ শুভেন্দুর
Abhishek Banerjee: 'কোনও অন্তর্বর্তী রক্ষাকবচ নয় অভিষেক বন্দ্যোপাধ্যায়কে', নির্দেশ কলকাতা হাইকোর্টের বিচারপতির
'কোনও অন্তর্বর্তী রক্ষাকবচ নয় অভিষেক বন্দ্যোপাধ্যায়কে', নির্দেশ কলকাতা হাইকোর্টের বিচারপতির
Kalyan Banerjee: গলায় প্ল্যাকার্ড, কল্যাণের 'একা' বিক্ষোভ, কখনও সিঁড়িতে বসে, কখনও দাঁড়িয়ে
গলায় প্ল্যাকার্ড, কল্যাণের 'একা' বিক্ষোভ, কখনও সিঁড়িতে বসে, কখনও দাঁড়িয়ে
Embed widget