এক্সপ্লোর

West Bengal Government : নজরে চব্বিশের লোকসভা ভোট, ১০০ দিনের কাজে ২০ কোটি কর্মদিবস তৈরির টার্গেট রাজ্যের

100 Days Work : একদিকে ১০০ দিনের কাজের জন্য বকেয়া পাওনা নিয়ে রাজনৈতিক লড়াই অন্যদিকে জব কার্ড হোল্ডাররা (Job Card Holders) যাতে কাজ করে টাকা পান সেজন্য প্রশাসনিক পদক্ষেপ নিল রাজ্য সরকার। 

সুমন ঘড়াই, হাওড়া : কেন্দ্রের বিরুদ্ধে বকেয়া পাওয়া নিয়ে আগেই সুর চড়িয়েছে রাজ্য সরকার (West Bengal Government)। কিছুদিনের মধ্যে রাজধানীতে ১০০ দিনের কাজে রাজ্যের বকেয়া নিয়ে অবস্থান বিক্ষোভে বসার কথা তৃণমূলের (TMC) শীর্ষ নেতৃত্বের। এবার ১০০ দিনের কাজের শ্রমিকদের জন্য ২০ কোটি কর্মদিবস তৈরির টার্গেট নিল নবান্ন। লোকসভা ভোটের প্রাক্কালে রাজ্য সরকার যে ১০০ দিনের জব কার্ড হোল্ডারদের কাজের সুরক্ষাকে প্রাধান্য দিচ্ছে, সেই প্রমাণ যেন মিলছে।

আগামী বছরেই দেশে লোকসভা নির্বাচন (Lok Sabha Election)। তার আগে একদিকে ১০০ দিনের কাজের জন্য বকেয়া পাওনা নিয়ে রাজনৈতিক লড়াই অন্যদিকে জব কার্ড হোল্ডাররা (Job Card Holders) যাতে কাজ করে টাকা পান সেজন্য প্রশাসনিক পদক্ষেপ নিল রাজ্য সরকার। নবান্ন সূত্রে খবর, ২০ কোটি কর্মদিবস তৈরির টার্গেট নেওয়া হয়েছে। প্রসঙ্গত, ইতিমধ্যে ১০০ দিনের কাজে যারা জব কার্ড হোল্ডার, তারা যাতে সরকারি দফতরগুলির বিভিন্ন কাজে প্রাধান্য পান, তা নিয়ে নির্দেশিকা আগেই জারি করেছিল রাজ্য প্রশাসন। ইতিমধ্যে সেই কাজে কাজেও লাগানো হচ্ছে জব কার্ড হোল্ডারদের।

প্রসঙ্গত, কেন্দ্রীয় সরকারে বিরুদ্ধে ১০০ দিনের প্রকল্প চালাতে টাকা না দেওয়ার অভিযোগ রাজ্য সরকারের। রাজ্যের প্রশাসনিক প্রধান তথা মুখ্যমন্ত্রী মমতা বন্দ্যোপাধ্যায় (Mamata Banerjee) নিজে বারবার যে অভিযোগ তুলেছেন। পাশাপাশি একাধিকবার কেন্দ্রের কাছে অর্থের জন্য দরবারও করেছে রাজ্য। মুখ্যমন্ত্রী মমতা বন্দ্যোপাধ্যায় নিজে প্রধানমন্ত্রী নরেন্দ্র মোদির সঙ্গে বৈঠকের মাঝে তুলেছেন ১০০ দিনের কাজের প্রকল্পে রাজ্যের বকেয়া অর্থের প্রসঙ্গ। কিন্তু তারপরও এখনও সুরাহা মেলেনি। 

পঞ্চায়েত ভোটে সাফল্যের পর ২১ জুলাইয়ের মঞ্চ থেকে বকেয়া ১০০ দিনের কাজের টাকার দাবিতে তাই দিল্লিতে ধর্না-অবস্থানের কথা ঘোষণা করেছিলেন অভিষেক বন্দ্যোপাধ্যায় (Abhishek Banerjee)। যা সমর্থন করেছিলেন তৃণমূল নেত্রীও। যে কর্মসূচি ঘিরে ইতিমধ্যে একাধিকবার দিল্লি পুলিশকে চিঠিও দিয়েছে তৃণমূল। যদিও এখনও মেলেনি ছাড়পত্র। এর মাঝেই রাজ্যের ১০০ দিনের কাজের সঙ্গে যুক্ত জব কার্ড হোল্ডারদের মুখে হাসি ফোটাতে বাড়তি উদ্যোগ নিল রাজ্য সরকার। 

আরও পড়ুন- অনেক সময়ই ব্যথা ভোগাচ্ছে না আক্রান্তকে , বদলে যাচ্ছে ডেঙ্গির উপসর্গ ! কী পরামর্শ চিকিৎসকদের ?

আরও পড়ুন
Sponsored Links by Taboola

সেরা শিরোনাম

West Bengal News Live : কলকাতাতেও হল বুকিং করার পরও বাতিলের অভিযোগ CJP-র
কলকাতাতেও হল বুকিং করার পরও বাতিলের অভিযোগ CJP-র
Gupta Brothers: কলকাতায় গুপ্তা ব্রাদার্সের দোকানে গুণ্ডাগিরি বিজেপি নেতার, মিষ্টি পছন্দ না হওয়ায় দোকানের কর্মচারীকে মার
কলকাতায় গুপ্তা ব্রাদার্সের দোকানে গুণ্ডাগিরি বিজেপি নেতার, মিষ্টি পছন্দ না হওয়ায় দোকানের কর্মচারীকে মার
Calcutta High Court: কে হবেন রাজ্যের বিরোধী দলনেতা? ঋতব্রত না শোভনদেব? কলকাতা হাইকোর্ট জানিয়ে দিল...
কে হবেন রাজ্যের বিরোধী দলনেতা? ঋতব্রত না শোভনদেব? কলকাতা হাইকোর্ট জানিয়ে দিল...
Bankura Bridge: বাঁকুড়ায় নদীর জল বইছে সেতুর উপর দিয়ে, তোড়ে উল্টে গেল ডাম্পারও
বাঁকুড়ায় নদীর জল বইছে সেতুর উপর দিয়ে, তোড়ে উল্টে গেল ডাম্পারও

ভিডিও

Jharkhand Protest: GEN Z-র বিরাট জয়, সোশাল মিডিয়ায় শুভেচ্ছা জানিয়ে পোস্ট CJP-র প্রতিষ্ঠাতার | Ranchi
Mahua Moitra: লোকসভার স্পিকার Om Birla-র কাছে স্বাধিকার ভঙ্গের নোটিস দিলেন সাংসদ মহুয়া মৈত্র | TMC
Census 2026: জনগণনার কাজ আদৌ কি আগামী ১ মাসে শেষ করা সম্ভব হবে? প্রশ্ন বিচারপতির
Tarapith Hotel News: তারাপীঠে ১৫টি হোটেল বন্ধের নির্দেশ, কোন কোন হোটেল রয়েছে তালিকায়? | ABP Ananda
CM Suvendu Adhikari: প্রকৃত উপযুক্তরা এই অর্থ পান, এটা আমরা চাই: মুখ্যমন্ত্রী | Annapurna Yojana

ফটো গ্যালারি

ব্যক্তিগত কর্নার

সেরা প্রতিবেদন
সেরা রিল
Success Story: মা-বাবা সবজি বিক্রি করতেন, টাকার অভাবে হেঁটে ১২ কিমি দূরের স্কুলে যেতেন, সেই ছেলেই আজ IPS
মা-বাবা সবজি বিক্রি করতেন, টাকার অভাবে হেঁটে ১২ কিমি দূরের স্কুলে যেতেন, সেই ছেলেই আজ IPS
Weather Update: গত কয়েকদিন ঝেঁপে বৃষ্টির পরও শান্তি নেই, রাজ্য জুড়ে ঝড়-বৃষ্টির পূর্বাভাস, দক্ষিণবঙ্গে জারি কমলা-হলুদ সতর্কতা
গত কয়েকদিন ঝেঁপে বৃষ্টির পরও শান্তি নেই, রাজ্য জুড়ে ঝড়-বৃষ্টির পূর্বাভাস, দক্ষিণবঙ্গে জারি কমলা-হলুদ সতর্কতা
Jio Prime: ফিরছে জিও প্রাইম, মিলবে ৬০০ টাকার ক্যাশব্যাক, আগামী ১ বছর বাড়বে না রিচার্জের দাম!
ফিরছে জিও প্রাইম, মিলবে ৬০০ টাকার ক্যাশব্যাক, আগামী ১ বছর বাড়বে না রিচার্জের দাম!
‘বিমল এলাচি’-র বিজ্ঞাপন, বড় সমস্যায় পড়তে পারেন শাহরুখ খান, অজয় দেবগন ও টাইগার শ্রফ ; FDA কমিশনার জানালেন...
‘বিমল এলাচি’-র বিজ্ঞাপন, বড় সমস্যায় পড়তে পারেন শাহরুখ খান, অজয় দেবগন ও টাইগার শ্রফ ; FDA কমিশনার জানালেন...
Bankura Bridge: বাঁকুড়ায় নদীর জল বইছে সেতুর উপর দিয়ে, তোড়ে উল্টে গেল ডাম্পারও
বাঁকুড়ায় নদীর জল বইছে সেতুর উপর দিয়ে, তোড়ে উল্টে গেল ডাম্পারও
Weather Update: ৮৫ কিমি বেগে ঝড় ! পশ্চিমবঙ্গ সহ ১৯টি রাজ্যে ভারী বৃষ্টির সতর্কতা, বড় আপডেট আইএমডি-র
৮৫ কিমি বেগে ঝড় ! পশ্চিমবঙ্গ সহ ১৯টি রাজ্যে ভারী বৃষ্টির সতর্কতা, বড় আপডেট আইএমডি-র
Mysterious Taimara Valley: হঠাৎ বদলে যায় মোবাইলের ডেট-টাইম, করা যায় না ফোন, মেসেজ! রহস্যে মোড়া রাঁচির অদূরের এই ভ্যালি
হঠাৎ বদলে যায় মোবাইলের ডেট-টাইম, করা যায় না ফোন, মেসেজ! রহস্যে মোড়া রাঁচির অদূরের এই ভ্যালি
Actress Death: শারীরিক ও মানসিক সমস্যার সঙ্গে দীর্ঘ লড়াই, মাত্র ২৭ বছরেই প্রয়াত হলেন প্রতিভাবান অভিনেত্রী
শারীরিক ও মানসিক সমস্যার সঙ্গে দীর্ঘ লড়াই, মাত্র ২৭ বছরেই প্রয়াত হলেন প্রতিভাবান অভিনেত্রী
Embed widget