এক্সপ্লোর

Hospital Security: হাসপাতালে সিসি ক্যামেরা বসানোর বরাতে দুর্নীতি? 'টাকার অঙ্ক' দেখিয়ে ভয়ঙ্কর অভিযোগ

CCTV In Hospital: প্রশ্ন উঠেছে সিসিটিভি বসাতেও কি দুর্নীতি হয়েছে? কেন আসল দামের তুলনায় বহুগুণ বেশি দামে কেনা হয়েছে সিসিটিভি?

সন্দীপ সরকার, দীপক ঘোষ ও কৃষ্ণেন্দু অধিকারী, কলকাতা:  হাসপাতালে নিরাপত্তার অভাব নিয়ে এতদিন বিতর্ক চলছিল, আর জির কর কাণ্ড থেকে শিক্ষা নিয়ে এখন নিরাপত্তার অঙ্গ হিসাবে সিসিটিভি বসানো নিয়েও শুরু হয়েছে নতুন বিতর্ক। হাসপাতালে নিরাপত্তা বাড়াতে সিসি ক্যামেরা বসানোর বরাত দিয়েছে সরকার। আর সেখানেও ভয়ঙ্কর দুর্নীতির অভিযোগ উঠছে।  

প্রশ্ন উঠেছে সিসিটিভি বসাতেও কি দুর্নীতি হয়েছে? কেন আসল দামের তুলনায় বহুগুণ বেশি দামে কেনা হয়েছে সিসিটিভি? তাই এক এক হাসপাতালে সিসি ক্যামেরার এক একরকম দাম?

বিরোধীদের অভিযোগ অনুযায়ী, কোথাও দেখা যাচ্ছে একটা সিসি ক্যামেরা কিনতে খরচ হয়েছে দেড় লক্ষ টাকা। কোথাও আবার সাড়ে তিন লক্ষ টাকা। অথচ সরকারি নথি বলছে অন্য সরকারি হাসপাতালে সেই সিসি ক্যামেরা বসাতেই খরচ পড়ছে মাত্র সাড়ে ১২ হাজার টাকা করে। সোমবার, ওয়েস্টবেঙ্গল ইলেকট্রনিক ইন্ডাস্ট্রি ডেভেলপমেন্ট কর্পোরেশনকে লেখা স্বাস্থ্য দফতরের স্পেশাল কমিশনারের চিঠি সামনে এনে বিস্ফোরক অভিযোগ করেন দলনেতা শুভেন্দু অধিকারী।

সেখানে দেখা যাচ্ছে আরামবাগের প্রফুল্ল চন্দ্র সেন গভর্নমেন্ট মেডিক্যাল কলেজে ৫০ টি সিসিটিভির জন্য বরাদ্দ করা হয়েছে এক কোটি ৭৫ লক্ষ ৯৮ হাজার সাতশো উনচল্লিশ টাকা। অর্থাৎ সিসি ক্যামেরা প্রতি খরচ ৩ লক্ষ ৫১ হাজার ৯৭৪ টাকা।  আবার, ঝাড়গ্রাম মেডিক্যাল কলেজে প্রতিটি ক্যামেরা বাবদ খরচ হয়েছে ১ লক্ষ ৬৫ হাজার ৪০০ টাকা। কিন্তু আর জি কর-কাণ্ডের পর জুনিয়র ডাক্তারদের আন্দোলন চলাকালীন প্রতিটা মেডিক্যাল কলেজে সিসি ক্যামেরা বসানোর জন্য ৫ লক্ষ টাকা করে বরাদ্দ করেছিল রাজ্য সরকার। আর সেই টাকাতেই ৪০টি সিসি ক্যামেরা বসানো হচ্ছে ন্যাশনাল মেডিক্যাল কলেজে। 

রাজ্য সরকারের দেওয়া ৫ লক্ষ টাকায় কলকাতা মেডিক্যাল কলেজেও ৪০টি সিসি ক্যামেরা বসানো হচ্ছে, বলে জানিয়েছে হাসপাতাল কর্তৃপক্ষ। অর্থাৎ এক্ষেত্রেও একটি সিসি ক্যামেরা বসাতে খরচ পড়ছে সেই সাড়ে ১২ হাজার টাকা। এখন প্রশ্ন উঠছে কলকাতা মেডিক্যাল কলেজ কিংবা ন্যাশনাল মেডিক্যালে একটি সিসি ক্যামেরার জন্য যদি সাড়ে ১২ হাজার টাকা খরচ হয়, তাহলে অন্য হাসপাতালে দেড় থেকে সাড়ে তিন লক্ষ টাকারও বেশি খরচ হয় কী করে? এই প্রশ্নই তুলছেন বিরোধীরা। 


আপনার পছন্দের খবর আর আপডেট এখন পাবেন আপনার পছন্দের চ্যাটিং প্ল্যাটফর্ম হোয়াটস অ্যাপেও। যুক্ত হোন ABP Ananda হোয়াটস অ্যাপ চ্যানেলে

 

সেরা শিরোনাম

Hasirani Rath : নন্দীগ্রামের বিজেপি প্রার্থী হাসিরানির মাধ্যমিক পাশের সালে গরমিল মামলা, হাইকোর্ট কী জানাল?
নন্দীগ্রামের বিজেপি প্রার্থী হাসিরানির মাধ্যমিক পাশের সালে গরমিল মামলা, হাইকোর্ট কী জানাল?
NIA Search Operation: জঙ্গি মডিউলের খোঁজে রাজ্য জুড়ে তল্লাশিতে NIA, যুক্ত থাকার অভিযোগে গ্রেফতার বজবজের যুবক
জঙ্গি মডিউলের খোঁজে রাজ্য জুড়ে তল্লাশিতে NIA, যুক্ত থাকার অভিযোগে গ্রেফতার বজবজের যুবক
Nandigram By Election: নন্দীগ্রামের কংগ্রেস প্রার্থীর অন্তর্বর্তী জামিন, কতদিন পর্যন্ত, এবার উপনির্বাচনে লড়তে পারবেন?
নন্দীগ্রামের কংগ্রেস প্রার্থীর অন্তর্বর্তী জামিন, কতদিন পর্যন্ত, এবার উপনির্বাচনে লড়তে পারবেন?
Bad Road Conditions: কলকাতা থেকে মালদা, পুজোর আগে রাজ্য জুড়ে রাস্তার মরণফাঁদ, চলছে মেরামতির কাজও
কলকাতা থেকে মালদা, পুজোর আগে রাজ্য জুড়ে রাস্তার মরণফাঁদ, চলছে মেরামতির কাজও

ভিডিও

University Convocation: ৬ বছর পর অবশেষে সমাবর্তন হল পশ্চিমবঙ্গ রাষ্ট্রীয় বিশ্ববিদ্য়ালয়ে | ABP Ananda
Durga Puja 2026: রাজ্য রাজনীতি এখন পদ্ম-ময়, ভবানীপুরের চক্রবেড়িয়া সর্বজনীন পুজোর থিমেও সেই পদ্ম!
Durga Puja 2026: সন্তোষ মিত্র স্কোয়ারে এবারের থিম 'সনাতন চেতনায় বন্দেমাতরম' | ABP Ananda
ঘণ্টাখানেক সঙ্গে সুমন (২৮.৯.২৬) পর্ব ২: জ্ঞানেশ কুমারের ইস্তফার দাবিতে দেশজুড়ে প্রতিবাদ কংগ্রেসের
ঘণ্টাখানেক সঙ্গে সুমন (২৮.৯.২৬)পর্ব ১ : ১০বিদ্রোহী TMC বিধায়কের পদ খারিজ নিয়ে ৮ অক্টোবরের মধ্যে সিদ্ধান্ত

ফটো গ্যালারি

ব্যক্তিগত কর্নার

সেরা প্রতিবেদন
সেরা রিল
Drug Control News : প্রেসক্রিপশন ছাড়া আর পাবেন না এই ওষুধ, জানিয়ে দিল সিডিএসসিও
প্রেসক্রিপশন ছাড়া আর পাবেন না এই ওষুধ, জানিয়ে দিল সিডিএসসিও
Assam Home Stay Woman Death : হোম-স্টে তে অত্যাচার করে খুন? পুরুষসঙ্গীর সঙ্গে আসাই কাল হল? পরতে পরতে রহস্য
হোম-স্টে তে অত্যাচার করে খুন? পুরুষসঙ্গীর সঙ্গে আসাই কাল হল? পরতে পরতে রহস্য
Bangkok Flood: ভয়ঙ্কর বৃষ্টিতে জলায় তলায় ব্যাংকক, বানভাসি গোটা শহর, কিলবিল করছে সাপ, ভয়াবহ পরিস্থিতি
ভয়ঙ্কর বৃষ্টিতে জলায় তলায় ব্যাংকক, বানভাসি গোটা শহর, কিলবিল করছে সাপ, ভয়াবহ পরিস্থিতি
NIA Operation: পশ্চিমবঙ্গে ছড়িয়ে জামাতের মডিউল? রাজ্যের ৫ জায়গায় তল্লাশি NIA-এর
পশ্চিমবঙ্গে ছড়িয়ে জামাতের মডিউল? রাজ্যের ৫ জায়গায় তল্লাশি NIA-এর
BJP News: শব্দ দূষণের প্রতিবাদ করায় বিজেপি নেতাকে ডিম বিজেপি কর্মীদের, শোরগোল রাজ্যে
BJP News: শব্দ দূষণের প্রতিবাদ করায় বিজেপি নেতাকে ডিম বিজেপি কর্মীদের, শোরগোল রাজ্যে
Tata Sons: শেয়ার বাজারে Tata Sons-কে লিস্ট করতে চাপ, বাঁচতে নয়া পরিকল্পনা টাটা গ্রুপের, কী করতে চাইছে টাটা ট্রাস্ট?
শেয়ার বাজারে Tata Sons-কে লিস্ট করতে চাপ, বাঁচতে নয়া পরিকল্পনা টাটা গ্রুপের, কী করতে চাইছে টাটা ট্রাস্ট?
Winter: এবছর শীত আগে ঢুকছে ? নেপথ্যের কারণ এল-নিনো ? জানুন আইএমডি-র বড় পূর্বাভাস
এবছর শীত আগে ঢুকছে ? নেপথ্যের কারণ এল-নিনো ? জানুন আইএমডি-র বড় পূর্বাভাস
Mecheda News: দোকানদারদের কাছ থেকে তোলাবাজির অভিযোগ BMS নেতা পরিচয় দেওয়া ৩ জনের বিরুদ্ধে, মেচেদায় গ্রেফতার
দোকানদারদের কাছ থেকে তোলাবাজির অভিযোগ BMS নেতা পরিচয় দেওয়া ৩ জনের বিরুদ্ধে, মেচেদায় গ্রেফতার
Embed widget