এক্সপ্লোর

Weather Update : বড়দিনেও কি বজায় থাকবে শীতের আমেজ ? কী ইঙ্গিত হাওয়া অফিসের ?

Weather in Christmas : আবহাওয়া দফতরের পূর্বাভাস, কার্যত উষ্ণই কাটবে বড়দিন। রবিবার কলকাতায় ২ ডিগ্রি পর্যন্ত বাড়তে পারে রাতের তাপমাত্রা! আর জেলায় ৪ ডিগ্রি পর্যন্ত চড়তে পারে রাতের পারদ।

সঞ্চয়ন মিত্র, কলকাতা : সপ্তাহান্তে রাজ্যে হাওয়া বদল। বঙ্গোপসাগরে বিপরীত ঘূর্ণাবর্তের প্রভাবে উষ্ণ হতে চলেছে বড়দিন। কমবে শীতের প্রকোপ। জানিয়েছে আলিপুর আবহাওয়া দফতর (Alipore Metrological Department)।

উৎসবে শীতের আমেজ উধাও !

বড়দিন (Christmas), কেক, সান্তা, চারিদিকে উৎসবের আমেজ। ঝলমলে আলোয় সেজে উঠেছে পার্ক স্ট্রিট থেকে বো ব্যারাক। কিন্তু বড়দিনে শীতের আমেজ আদৌ থাকবে তো ? শেষ ডিসেম্বরের কড়া ঠান্ডায় জ্যাকেট, পুলওভারের ওম গায়ে মেখে ভিড় ঠাসা পথে হাঁটার আনন্দ কি মিলবে ?

আবহাওয়া দফতরের পূর্বাভাস, কার্যত উষ্ণই কাটবে বড়দিন। ২৫ ডিসেম্বর বাড়বে তাপমাত্রা। রবিবার কলকাতায় ২ ডিগ্রি পর্যন্ত বাড়তে পারে রাতের তাপমাত্রা! আর জেলায় ৪ ডিগ্রি পর্যন্ত চড়তে পারে রাতের পারদ। আলিপুর আবহাওয়া দফতরের আবহবিদ বি সি সাধুখাঁ বলেছেন, 'আজ থেকে ৩ দিন নাইট টেম্পারেচার ২ থেকে ৪ ডিগ্রি বাড়ার সম্ভাবনা।'                         

শীতের দেখা নাই রে !

ডিসেম্বর শেষ হতে চললেও এখনও পর্যন্ত সেভাবে কড়া শীতের দেখা মেলেনি। আলিপুর আবহাওয়া দফতর সূত্রে খবর, ২৪ ঘণ্টার মধ্যে বিপরীত ঘূর্ণাবর্ত তৈরি হচ্ছে উত্তর বঙ্গোপসাগরে। রাজ্যে উত্তুরে হাওয়া ঢোকার পথে বাধা হয়ে দাঁড়িয়েছে ওই ঘূর্ণাবর্ত। তার প্রভাবে বাতাসে বাড়ছে জলীয় বাষ্পের পরিমাণ। দুইয়ের প্রভাবে এবার গরম হতে চলেছে বড়দিন।                                                                                              

কমবে দৃশ্যমানতা

শনিবার কলকাতার সর্বনিম্ন তাপমাত্রা ১৪ দশমিক ৮ ডিগ্রি সেলসিয়াস। যা স্বাভাবিক। শুক্রবার শহরের সর্বনিম্ন তাপমাত্রা ছিল ১৪ দশমিক ৬ ডিগ্রি সেলসিয়াস। আবহাওয়া দফতর জানিয়েছে, রবিবার জেলায় কুয়াশার পরিমাণ বাড়বে। তার জেরে অনেকটাই কমবে দৃশ্যমানতা।                                   

আরও পড়ুন- দিতে-নিতে সুবিধা, খাতায়-কলমে সহজ কিন্তু কার্যকরী ক্ষেত্রে কী সমস্যা নেজাল ভ্যাকসিনে ?

আরও পড়ুন
Sponsored Links by Taboola

সেরা শিরোনাম

Madan Mitra on Abhishek Banerjee: 'সেটিং'-এর অভিযোগ সত্যি? অভিষেকের সঙ্গে কথা নিয়ে বিস্ফোরক মদন মিত্র, অস্বীকার করলেন না কুণাল ঘোষও!
'সেটিং'-এর অভিযোগ সত্যি? অভিষেকের সঙ্গে কথা নিয়ে বিস্ফোরক মদন মিত্র, অস্বীকার করলেন না কুণাল ঘোষও!
Annapurna Yojona : অন্নপূর্ণা যোজনায় কাদের আবেদন ভেরিফিকেশন শেষ করতে আরও সময় লাগবে, জানালেন মুখ্যমন্ত্রী
অন্নপূর্ণা যোজনায় কাদের আবেদন ভেরিফিকেশন শেষ করতে আরও সময় লাগবে, জানালেন মুখ্যমন্ত্রী
West Bengal Live News Update: বিদেশ যাত্রা নিয়ে এবার সুপ্রিম কোর্টের দ্বারস্থ তৃণমূল সাংসদ অভিষেক বন্দ্যোপাধ্যায়
বিদেশ যাত্রা নিয়ে এবার সুপ্রিম কোর্টের দ্বারস্থ তৃণমূল সাংসদ অভিষেক বন্দ্যোপাধ্যায়
Annapurna Yojona : 'BJP সরকার যতদিন থাকবে প্রতি মাসের এই সময়ে' অন্নপূর্ণা যোজনা নিয়ে বিরাট প্রতিশ্রুতি মুখ্যমন্ত্রীর
প্রতি মাসের এই সময়ে ... অন্নপূর্ণা যোজনার টাকা ট্রান্সফার নিয়ে বিরাট প্রতিশ্রুতি মুখ্যমন্ত্রীর

ভিডিও

Suvendu Adhikari: মিথ্যা তথ্য যাঁরা দিচ্ছেন তাঁদের বিরুদ্ধেও আইনগত ব্যবস্থা নেওয়া হবে: মুখ্যমন্ত্রী
Calcutta Highcourt: গুন্ডাদমন আইনের বিরোধিতায় দুটি জনস্বার্থ মামলা খারিজ করল কলকাতা হাইকোর্ট
Gold-Diamond Recovery: কলকাতা বিমানবন্দর থেকে উদ্ধার ১ কোটি টাকারও বেশি মূল্যের সোনা-হীরে। Kolkata
Amit Shah: আবু তাহেরের বার্তার পর মুর্শিদাবাদের ৩ সাংসদের সঙ্গে বৈঠক কেন্দ্রীয় স্বরাষ্ট্রমন্ত্রীর
BJP Government: জামবনির বিডিও অফিস থেকে গ্রেফতার সাব অ্যাসিস্ট্যান্ট ইঞ্জিনিয়ার | ABP Ananda Live

ফটো গ্যালারি

ব্যক্তিগত কর্নার

সেরা প্রতিবেদন
সেরা রিল
Tewolde Gebremariam: আর একটু হলেই নিয়ে নিচ্ছিল পাকিস্তান এয়ারলাইন্স, তার আগেই বাজিমাত টাটাদের, এয়ার ইন্ডিয়ার নতুন সিইও হলেন…
আর একটু হলেই নিয়ে নিচ্ছিল পাকিস্তান এয়ারলাইন্স, তার আগেই বাজিমাত টাটাদের, এয়ার ইন্ডিয়ার নতুন সিইও হলেন…
Bombay High Court: ধর্ষণে দোষী সাব্যস্ত তরুণ তেজপাল, ট্রায়াল কোর্টের রায় বাতিল, ‘তেহলকা’র প্রাক্তন সাংবাদিক বললেন…
ধর্ষণে দোষী সাব্যস্ত তরুণ তেজপাল, ট্রায়াল কোর্টের রায় বাতিল, ‘তেহলকা’র প্রাক্তন সাংবাদিক বললেন…
Bad Road Condition: গর্ত ভর্তি রাস্তা, বর্ষার জলে সেখানেই তৈরি মরণফাঁদ, দমদম থেকে দুর্গাপুর, নিত্যযাত্রীদের ভোগান্তি
Bad Road Condition: গর্ত ভর্তি রাস্তা, বর্ষার জলে সেখানেই তৈরি মরণফাঁদ, দমদম থেকে দুর্গাপুর, নিত্যযাত্রীদের ভোগান্তি
Cancer Research: চিউয়িং গামে কমবে মাথা এবং ঘাড়ের ক্যান্সারের ঝুঁকি? গবেষণায় নয়া তথ্য, কী বলছেন বিজ্ঞানীরা?
চিউয়িং গামে কমবে মাথা এবং ঘাড়ের ক্যান্সারের ঝুঁকি? গবেষণায় নয়া তথ্য, কী বলছেন বিজ্ঞানীরা?
Lottery Prize Win: বিরাট ভাগ্য, ফেলে দেওয়া লটারির টিকিট কুড়িয়ে ১১ কোটি জিতলেন সাফাইকর্মী, তাজ্জব সকলে
বিরাট ভাগ্য, ফেলে দেওয়া লটারির টিকিট কুড়িয়ে ১১ কোটি জিতলেন সাফাইকর্মী, তাজ্জব সকলে
Abhishek Banerjee: 'তদন্তে যোগ দিয়ে পুলিশকে সাহায্য করুন', আগাম জামিন চাওয়া অভিষেক বন্দ্যোপাধ্যায়ের আপ্ত সহায়ক সুমিত রায়কে নির্দেশ সুপ্রিম কোর্টের
'তদন্তে যোগ দিয়ে পুলিশকে সাহায্য করুন', আগাম জামিন চাওয়া অভিষেক বন্দ্যোপাধ্যায়ের আপ্ত সহায়ক সুমিত রায়কে নির্দেশ সুপ্রিম কোর্টের
Pakistani Boxers: কমনওয়েলথ গেমস খেলতে গিয়ে গ্লাসগোতে নিখোঁজ কুদরতুল্লা, কেন বারবার হারিয়ে যান পাকিস্তানি বক্সাররা?
কমনওয়েলথ গেমস খেলতে গিয়ে গ্লাসগোতে নিখোঁজ কুদরতুল্লা, কেন বারবার হারিয়ে যান পাকিস্তানি বক্সাররা?
Kolkata Blood Bank Scam: এবার বিপাকে কলকাতার আরও ৬টি ব্লাড ব্যাঙ্ক, তালিকায় কারা ? কী কী অভিযোগ ?
এবার বিপাকে কলকাতার আরও ৬টি ব্লাড ব্যাঙ্ক, তালিকায় কারা ? কী কী অভিযোগ ?
Embed widget