এক্সপ্লোর

WB Assembly: সংসদে স্মোক-ক্যানকাণ্ডের জের, এবার রাজ্য বিধানসভায় কড়া নিরাপত্তা

Assembly Security Increased: সূত্রের খবর, সংসদে স্মোক-ক্যানকাণ্ডের পর, বিধানসভার নিরাপত্তা জোরদার করা হয়েছে। 

উজ্জ্বল মুখোপাধ্যায়, কলকাতা: বাজেট অধিবেশন শুরুর আগে বিধানসভায় (WB Assembly) নজিরবিহীন নিরাপত্তা। সূত্রের খবর, সংসদে স্মোক-ক্যানকাণ্ডের পর, বিধানসভার নিরাপত্তা জোরদার করা হয়েছে। প্রত্যেকটি গাড়ি করা হবে স্ক্যান। বাড়ানো হয়েছে পুলিশি নিরাপত্তাও। 

কী ঘটেছিল সংসদে? 

গত বছর ১৩ ডিসেম্বর নতুন সংসদে ঘটে গিয়েছে নজিরবিহীন ঘটনা। লোকসভা চলাকালীন ঢুকে আচমকাই হানা দেয় দুই যুবক। সভার মাঝেই ‘রং স্প্রে’ করেন এবং স্লোগান দিতে শুরু করেন ২ যুবক। প্রায় ১২০০ কোটি টাকায় তৈরি নতুন ভারতের নতুন সংসদে ঘটনার সময় বক্তব্য রাখছিলেন মালদা উত্তরের বিজেপি সাংসদ খগেন মুর্মু। হঠাৎ পিছনের গ্যালারির দর্শকাসন থেকে ঝাঁপ দেন ২ যুবক। থতমত খেয়ে বক্তব্য থামিয়ে দিলেন খগেন মুর্মু। উঠে দাঁড়িয়ে পড়লেন আশপাশের সব সাংসদরা। স্পিকারের আসনে তখন বসে রাজেন্দ্র আগরওয়াল। ঘটনার আকষ্মিকতায় থমকে গিয়েও তড়িঘড়ি সংসদের অধিবেশন স্থগিত করে দেন তিনি। ততক্ষণে লোকসভার ভিতরে একের পর এক বেঞ্চ টপকে এগিয়ে চলেছে ২ যুবক। দৌড়ে এসে তাঁদের ধরার চেষ্টা করুন সাংসদরাই। এরইমধ্য়ে সংসদের ভিতরে হলুদ রঙের স্প্রে করে দেন ২ যুবক। তাঁদেরকে ধরে ফেলেন সাংসদরাই। লোকসভার ভিতরেই দুই যুবককে লাথি, ঘুষি, চড়, বেধড়ক মারতে শুরু করেন জনপ্রতিনিধিরা।

এই ঘটনার প্রায় দুমাসের মাথায় রাজ্য বিবিধানসভায় শুরু হচ্ছে বাজেট অধিবেশন। তার আগে নিরাপত্তা ব্যবস্থা জোরদার করা হয়েছে। বিধানসভার মেন গেটে বসানো হয়েছে অত্যাধুনিক স্ক্যান বুমার। প্রত্যেক বিধায়ক ও মন্ত্রীদের গাড়িতে থাকবে চিপ। বিধানসভায় ঢোকার আগে সমস্ত গাড়ি স্ক্যান করা হবে। পাশাপাশি, বাড়ানো হয়েছে নিরাপত্তা। বিধানসভা চত্বর পুলিশে ছয়লাপ।

গত বছর বাজেট পেশের সময় বিধানসভায় বহিরাগত প্রবেশের ঘটনা ঘটেছিল। দুটো গেট টপকে এক ব্যক্তি ঢুকে যান বিধানসভার ভেতরে। নিজেকে গজেন্দ্র কুমার সিংহ বলে পরিচয় দিয়ে ওই ব্যক্তি দাবি করেছিলেন, রাজ্যপাল তাঁকে মুখ্যমন্ত্রীর সঙ্গে দেখা করতে পাঠিয়েছেন। যদিও তাঁর কাছে এসংক্রান্ত কোনও কাগজ পাওয়া যায়নি। ওই ব্যক্তিকে পুলিশের হাতে তুলে দিয়েছিলেন বিধানসভার মার্শালরা। 

আপনার পছন্দের খবর আর আপডেট এখন পাবেন আপনার পছন্দের চ্যাটিং প্ল্যাটফর্ম হোয়াটস অ্যাপেও। যুক্ত হোন ABP Ananda হোয়াটস অ্যাপ চ্যানেলে।  

আরও পড়ুন: Narendrapur School Chaos: প্রধান শিক্ষককে গ্রেফতার করা যায়নি কেন? নরেন্দ্রপুরের ঘটনায় প্রশ্ন হাইকোর্টের

সেরা শিরোনাম

Shatarup Ghosh: 'মমতা বন্দ্য়োপাধ্য়ায়ের পরিণতিটাও মাথায় রাখবেন', মেডিক্যাল কলেজের ঘটনায় স্বাস্থ্যমন্ত্রীকে হুঁশিয়ারি শতরূপ ঘোষের, পাল্টা জবাব BJP-র
'মমতা বন্দ্য়োপাধ্য়ায়ের পরিণতিটাও মাথায় রাখবেন', মেডিক্যাল কলেজের ঘটনায় স্বাস্থ্যমন্ত্রীকে হুঁশিয়ারি শতরূপ ঘোষের, পাল্টা জবাব BJP-র
Panihati Incident: পানিহাটিতে বিজেপি কর্মী খুনে মৃতের বাড়িতে ফ্য়াক্ট ফাইন্ডিং টিম,
পানিহাটিতে বিজেপি কর্মী খুনে মৃতের বাড়িতে ফ্য়াক্ট ফাইন্ডিং টিম, " যাদের নাম আছে অভিযুক্ত হিসেবে.."
Abhishek On Mahua Moitra: বিক্ষোভের মুখে মহুয়া মৈত্র, 'বিচারব্যবস্থা' নিয়ে প্রশ্ন অভিষেকের, পাল্টা কটাক্ষ BJP-র
বিক্ষোভের মুখে মহুয়া মৈত্র, 'বিচারব্যবস্থা' নিয়ে প্রশ্ন অভিষেকের, পাল্টা কটাক্ষ BJP-র
West Bengal News Live: ঘূর্ণিঝড় আকভানের জেরে ট্রেন চলাচলেও প্রভাব, একাধিক ট্রেনের সময়সূচি বদল
ঘূর্ণিঝড় আকভানের জেরে ট্রেন চলাচলেও প্রভাব, একাধিক ট্রেনের সময়সূচি বদল

ভিডিও

Medical College |
Cyclonic Storm Akvan | ধেয়ে আসছে 'আকভান', বাতিল ১৪টি ট্রেন | #abpananda
Suvendu Adhikari : দিল্লিতে কেন্দ্রীয় স্বরাষ্ট্রমন্ত্রীর বাড়িতে মুখ্যমন্ত্রী শুভেন্দু অধিকারী | ABP
Kolkata Medical College | কলকাতা মেডিক্যাল কলেজ কান্ডে উপাধ্যক্ষকে তলব স্বাস্থ্য ভবনের
Supreme Court: কলকাতা পুরসভার ভোট নিয়ে জরুরি ভিত্তিতে শুনানির জন্য আর্জি মঞ্জুর সুপ্রিম কোর্টে

ফটো গ্যালারি

ব্যক্তিগত কর্নার

সেরা প্রতিবেদন
সেরা রিল
Myanmar Guilty of Genocide: রোহিঙ্গা মুসলিম গণহত্যায় দোষী সাব্যস্ত মায়ানমার, ঐতিহাসিক রায় আন্তর্জাতিক ন্যায় আদালতের, পৃথিবীর মধ্যে এই প্রথম
রোহিঙ্গা মুসলিম গণহত্যায় দোষী সাব্যস্ত মায়ানমার, ঐতিহাসিক রায় আন্তর্জাতিক ন্যায় আদালতের, পৃথিবীর মধ্যে এই প্রথম
Viral News: আত্মীয়দের সি অফ করতে ট্রেনে উঠেছিলেন, পরিবারকে ৩৬০০০ টাকা জরিমানা করল রেল
আত্মীয়দের সি অফ করতে ট্রেনে উঠেছিলেন, পরিবারকে ৩৬০০০ টাকা জরিমানা করল রেল
Kalker Rashifal : কাল হতাশাজনক খবর পেতে পারেন এই রাশি, একাধিক সমস্যার সম্ভাবনা ; সতর্ক থাকুন
কাল হতাশাজনক খবর পেতে পারেন এই রাশি, একাধিক সমস্যার সম্ভাবনা ; সতর্ক থাকুন
Bihar News : মেয়ের বিয়েতে ঘোড়দৌড় প্রতিযোগিতার আয়োজন বিধায়কের, বিজয়ী পাবেন 'Thar' গাড়ি
মেয়ের বিয়েতে ঘোড়দৌড় প্রতিযোগিতার আয়োজন বিধায়কের, বিজয়ী পাবেন 'Thar' গাড়ি
Lashkar Terrorist Killed: আত্মসমর্পণ করেনি, লুকিয়ে ছিল মসজিদের মধ্য, কাশ্মীরে নিরাপত্তাবাহিনীর গুলিতে খতম জঙ্গি
আত্মসমর্পণ করেনি, লুকিয়ে ছিল মসজিদের মধ্য, কাশ্মীরে নিরাপত্তাবাহিনীর গুলিতে খতম জঙ্গি
Punjab News : ১৫ বছরের অপেক্ষার অবসান, লটারির টিকিট কেটে ১২ কোটি টাকা জিতলেন কৃষক
১৫ বছরের অপেক্ষার অবসান, লটারির টিকিট কেটে ১২ কোটি টাকা জিতলেন কৃষক
MP Police Drug Case: ব্যাগে গাঁজা ঢুকিয়ে মাদক মামলায় ফাঁসানোর নির্দেশ পুলিশের, এবার ভাইরাল পুলিশের সেই ভিডিও!
ব্যাগে গাঁজা ঢুকিয়ে মাদক মামলায় ফাঁসানোর নির্দেশ পুলিশের, এবার ভাইরাল পুলিশের সেই ভিডিও!
Cyclone Update: ঘূর্ণিঝড় ‘আকভান’-এর প্রভাবে দুর্যোগের আশঙ্কা পশ্চিমবঙ্গে, ১৯-২০ নভেম্বর ভারী বৃষ্টি, সতর্কতা ২১ তারিখেও
ঘূর্ণিঝড় ‘আকভান’-এর প্রভাবে দুর্যোগের আশঙ্কা পশ্চিমবঙ্গে, ১৯-২০ নভেম্বর ভারী বৃষ্টি, সতর্কতা ২১ তারিখেও
Embed widget