এক্সপ্লোর

Narendrapur School Chaos: প্রধান শিক্ষককে গ্রেফতার করা যায়নি কেন? নরেন্দ্রপুরের ঘটনায় প্রশ্ন হাইকোর্টের

Narendrapur School Chaos Update: আদালতে রাজ্য সরকারের আইনজীবীর সওয়াল, প্রধান শিক্ষক ছাড়া FIR-এ নাম থাকা বেশ কয়েকজনকে গ্রেফতার করা হয়েছে।

সৌভিক মজুমদার, কলকাতা: নরেন্দ্রপুর মামলায় বিচারপতির প্রশ্নের মুখে রাজ্য। প্রধান শিক্ষককে গ্রেফতার করা যায়নি কেন বলে প্রশ্ন তুললেন বিচারপতি। সব অভিযুক্তকে পুলিশ গ্রেফতার করতে পারবে বলে মন্তব্য বিচারপতি বিশ্বজিৎ বসুর। 

প্রশ্নের মুখে রাজ্য: নরেন্দ্রপুরে স্কুলে তাণ্ডবের ঘটনায় হাইকোর্টে প্রশ্নের মুখে পুলিশের ভূমিকা। আদালতে রাজ্য সরকারের আইনজীবীর সওয়াল, প্রধান শিক্ষক ছাড়া FIR-এ নাম থাকা বেশ কয়েকজনকে গ্রেফতার করা হয়েছে। বিচারপতি বিশ্বজিৎ বসু প্রশ্ন করেন, প্রধান শিক্ষককে গ্রেফতার করা যায়নি কেন? রাজ্য সরকার জানায়, তিনি আগাম জামিনের আবেদন করেছেন। আগাম জামিনের আবেদন করলে কি গ্রেফতার করা যায়না? প্রশ্ন করেন বিচারপতি। মধ্যশিক্ষা পর্ষদের তরফে জানানো হয়, প্রধান শিক্ষককে ৩০ জানুয়ারি সাসপেন্ড করা হয়েছে। আশা করি পুলিশ সব অভিযুক্তকে গ্রেফতার করতে পারবে বলে মন্তব্য করেন বিচারপতি বিশ্বজিৎ বসু। মাধ্যমিকের পর নরেন্দ্রপুর স্কুলের মামলায় ফের শুনানি।

কী ঘটেছিল নরেন্দ্রপুরের স্কুলে?

নরেন্দ্রপুরের বলরামপুর মন্মথনাথ বিদ্যামন্দিরে শনিবার নজিরবিহীন ঘটনার সাক্ষী ছিলেন শিক্ষক-শিক্ষিকা থেকে শুরু করে পড়ুয়ারা। টিচার্স রুমে বেধড়ক মার খান শিক্ষক-শিক্ষিকারা। শিক্ষক-শিক্ষিকাদের অভিযোগ করেন, ওইদিন সকাল ১১টা নাগাদ ক্লাস চলাকালীন স্কুলে ঢুকে পড়ে একদল বহিরাগত। অকথ্য গালিগালাজ, হুমকি দিতে দিতে তারা পৌঁছে যায় দোতলায় টিচার্স রুমে। এরপর শিক্ষক-শিক্ষিকাদের ওপর চড়াও হয় বহিরাগতরা। অভিযোগ স্কুলের নথি, বই-খাতা তছনছ করা হয়। ছবি তোলায় শিক্ষক-শিক্ষিকাদের মোবাইল ফোনও ভেঙে দেওয়া হয় বলে অভিযোগ। শিক্ষকরা অভিযোগ করেন, তাণ্ডবের নেপথ্যে খোদ প্রধান শিক্ষকের মদত রয়েছে। কারণ, তাঁর বিরুদ্ধে আর্থিক দুর্নীতির অভিযোগে তাঁরা দীর্ঘদিন ধরেই সরব। এনিয়ে হাইকোর্টে মামলাও হয়। হামলার পর আক্রান্ত শিক্ষক-শিক্ষিকারা গেট বন্ধ করে প্রায় সাড়ে তিনঘণ্টা ধরে স্কুলের মধ্যেই ছিলেন। পরে নরেন্দ্রপুর থানার পুলিশ গিয়ে তাঁদের উদ্ধার করে।

নরেন্দ্রপুরে স্কুলে তাণ্ডব ও শিক্ষক নিগ্রহের ঘটনার গত সপ্তাহে গ্রেফতার করা হয়েছিল এফআইআরে নাম থাকা দুই মূল অভিযুক্তকে। নরেন্দ্রপুর থানা এলাকা থেকে অলোক নাড়ু ও মনিজুর রহমানকে গ্রেফতার করে পুলিশ। সব মিলিয়ে ধৃতের সংখ্যা দাঁড়িয়েছে মোট ৮ জন। ধৃত মনিজুর রহমান বলরামপুর মন্মথনাথ বিদ্যামন্দিরের পরিচালন সমিতির সদস্য় এবং অলোক নাড়ু বনহুগলি ২ নম্বর গ্রাম পঞ্চায়েতের সদস্য়। 

আপনার পছন্দের খবর আর আপডেট এখন পাবেন আপনার পছন্দের চ্যাটিং প্ল্যাটফর্ম হোয়াটস অ্যাপেও। যুক্ত হোন ABP Ananda হোয়াটস অ্যাপ চ্যানেলে।  

আরও পড়ুন: DA Agitation: DA ধর্নামঞ্চ খোলা নিয়ে বিতর্ক, রাজ্যের বিরুদ্ধে সরব সংগ্রামী যৌথ মঞ্চ

সেরা শিরোনাম

Kolkata News: নির্মাণ ভাঙতে গিয়েও পিছু হটল বুলডোজার, উচ্ছ্বাস বাঁধ ভাঙল টালিগঞ্জে
নির্মাণ ভাঙতে গিয়েও পিছু হটল বুলডোজার, উচ্ছ্বাস বাঁধ ভাঙল টালিগঞ্জে
News Live: তোলাবাজির টাকায় প্রীতিভোজের আয়োজন, অভিযোগ বিজেপির অন্দরে, যাদবপুরকাণ্ডে বেলাগাম দিলীপ ঘোষ
তোলাবাজির টাকায় প্রীতিভোজের আয়োজন, অভিযোগ বিজেপির অন্দরে, যাদবপুরকাণ্ডে বেলাগাম দিলীপ ঘোষ
Purulia Gas Pipeline: রান্নাঘরে গ্যাসের পাইপলাইন ফেটে আগুন, কপাল জোরে প্রাণে বাঁচল গোটা পরিবার
রান্নাঘরে গ্যাসের পাইপলাইন ফেটে আগুন, কপাল জোরে প্রাণে বাঁচল গোটা পরিবার
Bankura Food Inspection: খাবার তৈরিতে কি মানা হয় স্বাস্থ্যবিধি? বাঁকুড়ায় খাবারের দোকান, হোটেল-রেস্তোরাঁয় পুলিশ ও এনফোর্সমেন্ট বিভাগের নজরদারি
খাবার তৈরিতে কি মানা হয় স্বাস্থ্যবিধি? বাঁকুড়ায় খাবারের দোকান, হোটেল-রেস্তোরাঁয় পুলিশ ও এনফোর্সমেন্ট বিভাগের নজরদারি

ভিডিও

Serampore Fire Incident : শ্রীরামপুরের একটি আবাসনে আগুন । কীভাবে লাগল আগুন ? ABP Ananda Live
Rajnath Singh : আজ কলকাতায় প্রতিরক্ষামন্ত্রী রাজনাথ সিং, যোগ দেবেন কী কী কর্মসূচীতে ?
Dilip Ghsoh : যদি আইনশৃঙ্খলার প্রশ্ন হয় তাহলে পুলিশ দেখবে, ছাড়বে না কাউকে : দিলীপ ঘোষ
Serampore News : শ্রীরামপুরের বটতলা এলাকার একটি আবাসনের মিটার বক্সে আগুন | Fire Incident
Enforcement Branch: বাঁকুড়ায় একের পর এক হোটেল, রেস্তোঁরায় হানা এনফোর্সমেন্ট ব্রাঞ্চের

ফটো গ্যালারি

ব্যক্তিগত কর্নার

সেরা প্রতিবেদন
সেরা রিল
Free Gold Ring : সরকারি হাসপাতালে শিশু জন্মালেই সোনার আংটি, এই সরকার আনছে দুর্দান্ত স্কিম
সরকারি হাসপাতালে শিশু জন্মালেই সোনার আংটি, এই সরকার আনছে দুর্দান্ত স্কিম
Mice Experiment: পুরুষ ইঁদুর থেকে প্রজননে সক্ষম স্ত্রী ইঁদুরের ক্লোন তৈরি করলেন বিজ্ঞানীরা, বদলে যাবে জীবজগতের সমীকরণ?
পুরুষ ইঁদুর থেকে প্রজননে সক্ষম স্ত্রী ইঁদুরের ক্লোন তৈরি করলেন বিজ্ঞানীরা, বদলে যাবে জীবজগতের সমীকরণ?
Sitalkuchi News: ভরদুপুরে বাইক বাহিনীর তাণ্ডব শীতলকুচিতে, অভিযোগের তির শাসকদলের দিকে
ভরদুপুরে বাইক বাহিনীর তাণ্ডব শীতলকুচিতে, অভিযোগের তির শাসকদলের দিকে
Govinda-Sunita: ভুয়ো তথ্য ছড়ালেই ১০০ কোটির মামলা! সতর্ক করে আর কী জানাল গোবিন্দের টিম?
ভুয়ো তথ্য ছড়ালেই ১০০ কোটির মামলা! সতর্ক করে আর কী জানাল গোবিন্দের টিম?
Rahul Gandhi: ‘মেয়েরা কারও অধীন নয়, পিতৃতন্ত্র নিপাত যাক’, স্পষ্ট বার্তা রাহুল গাঁধীর, ‘মনুস্মৃতি’ নিয়ে বললেন…
‘মেয়েরা কারও অধীন নয়, পিতৃতন্ত্র নিপাত যাক’, স্পষ্ট বার্তা রাহুল গাঁধীর, ‘মনুস্মৃতি’ নিয়ে বললেন…
Weather Alert: টানা ৪ দিন হলুদ সতর্কতা, ভারী বৃষ্টির সম্ভাবনা, বইবে দমকা ঝোড়ো হাওয়াও, ভাসবে কোন কোন জেলা ?
টানা ৪ দিন হলুদ সতর্কতা, ভারী বৃষ্টির সম্ভাবনা, বইবে দমকা ঝোড়ো হাওয়াও, ভাসবে কোন কোন জেলা ?
Dilip Ghosh: পুলিশ একটু বাড়াবাড়ি করুক, গুন্ডা, মাফিয়াদের বাড়াবাড়ির থেকে পুলিশের বাড়াবাড়ি ভাল : দিলীপ ঘোষ
পুলিশ একটু বাড়াবাড়ি করুক, গুন্ডা, মাফিয়াদের বাড়াবাড়ির থেকে পুলিশের বাড়াবাড়ি ভাল : দিলীপ ঘোষ
Saransh Jain: ক্যান্সার আক্রান্ত বাবার লেখা চিরকুট এখনও প্রেরণা সারাংশের, ৩৩ বছর বয়সে রূপকথার অভিষেক
ক্যান্সার আক্রান্ত বাবার লেখা চিরকুট এখনও প্রেরণা সারাংশের, ৩৩ বছর বয়সে রূপকথার অভিষেক
Embed widget