এক্সপ্লোর

Agnimitra Paul : 'আপনি তো আইনের ঊর্ধ্বে নন, প্ল্যান আনুন, নাহলে ব্যবস্থা নেব', অভিষেকের উদ্দেশে বার্তা মন্ত্রীর

Abhishek Banerjee : এর আগে ডায়মন্ড হারবারের তৃণমূল সাংসদ অভিষেক বন্দ্যোপাধ্যায়ের বিরুদ্ধে FIR দায়ের করেছিলেন রাজীব সরকার নামে এক ব্যক্তি।

কলকাতা : "আপনি তো আইনের ঊর্ধ্বে নন।" অভিষেক বন্দ্যোপাধ্যায়ের উদ্দেশে এমনই মন্তব্য করলেন রাজ্যের পুর ও নগরোন্নয়ন এবং নারী ও শিশুকল্যাণমন্ত্রী অগ্নিমিত্রা পাল। গতকালই ক্য়ামাক স্ট্রিটে ধন্যবাদ জ্ঞাপন অনুষ্ঠানমঞ্চ থেকে চারজনের সম্পত্তি নিয়ে মুখ খুলেছিলেন মুখ্য়মন্ত্রী শুভেন্দু অধিকারী। তার কিছুক্ষণ পরেই অভিষেক বন্দ্যোপাধ্যায়ের বাড়িতে পৌঁছে যায় কলকাতা পুরসভার নোটিস। অভিষেক বন্দ্যোপাধ্যায়ের মা-বাবা ও লিপস অ্যান্ড বাউন্ডসের ঠিকানায় একদিনে ১৭টা নোটিস পাঠিয়েছে কলকাতা পুরসভা।

এই ইস্যুতে মন্ত্রী অগ্নিমিত্রা পাল বলেন, "তৃণমূলের নেতা-গুন্ডাদের চিহ্নিত করা হয়েছে। আমার দফতর থেকে মুখ্যমন্ত্রীর নির্দেশে আমরা নোটিস পাঠাচ্ছি যেখানে যেখানে বেআইনি বাড়ি তৈরি করা হয়েছে। অভিষেক বন্দ্যোপাধ্যায় যিনি গাড়ির বনেটের ওপর দাঁড়িয়ে পকেটে হাত দিয়ে বড় বড় কথা বলতেন, আজ নিজে আপনি বেআইনি কাজ করেছেন, লিপস অ্যান্ড বাউন্ডসের নামে আপনি বলেন আপনার নাকি কোনও যোগ নেই এইসব কোম্পানির সঙ্গে, সেইসব বাড়ি লিপস অ্যান্ড বাউন্ডসের নামে, আপনার বাবার নামে...। আপনি তো আইনের ঊর্ধ্বে নন। সুতরাং নোটিস দেওয়া হয়েছে আপনাকে, আনতে হবে। প্ল্যান আনুন। নাহলে আমরা ব্যবস্থা নেব।"

এর আগে ভোটের প্রচারে উস্কানিমূলক ভাষণ দিয়েছেন। দিয়েছেন হুমকি। এমনই একাধিক অভিযোগ তুলে ডায়মন্ড হারবারের তৃণমূল সাংসদ অভিষেক বন্দ্যোপাধ্যায়ের বিরুদ্ধে FIR দায়ের করেছিলেন রাজীব সরকার নামে এক ব্যক্তি। শুক্রবার বাগুইআটি থানায় অভিযোগ দায়েরের পর বিধাননগর সাইবার ক্রাইম থানায় গিয়ে তাঁর অভিযোগ সংক্রান্ত তথ্যপ্রমাণ জমা দেন তিনি। উস্কানিমূলক ভাষণ, হুমকি, শান্তি বিঘ্নিত করার মতো অভিযোগ তুলে ডায়মন্ড হারবারের সাংসদ ও তৃণমূলের সর্বভারতীয় সাধারণ সম্পাদক অভিষেক বন্দ্যোপাধ্যায়ের বিরুদ্ধে দায়ের হয় FIR। যার মধ্যে জামিন অযোগ্য ধারাও রয়েছে। শুক্রবার বাগুইআটি থানায় এই অভিযোগ দায়ের করেন রাজীব সরকার। যিনি এলাকায় সমাজসেবী হিসেবে পরিচিত।

তাঁর অভিযোগ, বিধানসভা ভোটের একাধিক প্রচারসভায় ডায়মন্ড হারবারের সাংসদ অভিষেক বন্দ্যোপাধ্যায় তাঁর ভাষণে উস্কানিমূলক কথাবার্তা বলেছেন এবং হুমকি দিয়েছেন।

বিধানসভা ভোটের প্রচারে অভিষেক বন্দ্যোপাধ্যায়ের মুখে শোনা গেছিল DJ বাজানোর কথা। আবার কখনও তৃণমূলের সর্বভারতীয় সাধারণ সম্পাদকের গলায় উঠে এসেছে দিল্লির প্রসঙ্গ। তিনি বলেছিলেন, "এবার আমি নিজে দায়িত্বে থাকব। ৪ তারিখ ১২টার পরে কোন জল্লাদের কত ক্ষমতা আর কার দিল্লির বাবা কাকে বাঁচাতে আসে, আমি ৪ তারিখ দেখব।"

 

ডেপুটি প্রোডিউসার হিসেবে এবিপি লাইভ বাংলায় কর্মরত। ১৫ বছরের বেশি সময় ধরে এই পেশার সঙ্গে যুক্ত। ইংরেজিতে স্নাতকোত্তর। পরে যাদবপুর বিশ্ববিদ্যালয় থেকে Post Graduate Diploma in Mass Communication। যোগাযোগ - deepm@abpnetwork.com
Read More
আরও পড়ুন
Sponsored Links by Taboola
Advertisement

সেরা শিরোনাম

Suvendu Adhikari PA : শুভেন্দু অধিকারীর PA চন্দ্রনাথ খুনে নয়া মোড় ! গ্রেফতার আরও ২, কারা তার ?
Suvendu Adhikari PA : শুভেন্দু অধিকারীর PA চন্দ্রনাথ খুনে নয়া মোড় ! গ্রেফতার আরও ২, কারা তার ?
West Bengal News Update: সোনা-টাকা উদ্ধারের পর বেপাত্তা টুলু, জামিন অযোগ্য ধারায় গ্রেফতারি পরোয়ানা জারি
সোনা-টাকা উদ্ধারের পর বেপাত্তা টুলু, জামিন অযোগ্য ধারায় গ্রেফতারি পরোয়ানা জারি
Tulu Mondal : DCR নকল করে কীভাবে চলত টুলু মণ্ডলের চক্র ? রুটম্যাপ কী ? অবাক হবেন আপনিও
DCR নকল করে কীভাবে চলত টুলু মণ্ডলের চক্র ? রুটম্যাপ কী ? অবাক হবেন আপনিও
Census 2027: ২০২৭ সালের জনগণনা এবার ডিজিটালে! বাড়িতে বসেই Self Enumeration, কীভাবে করবেন? জানুন ধাপে ধাপে
২০২৭ সালের জনগণনা এবার ডিজিটালে! বাড়িতে বসেই Self Enumeration, কীভাবে করবেন? জানুন ধাপে ধাপে
Advertisement

ভিডিও

Burdwan News: ডিজিটালের মাধ্য়মেই নিয়োগ হচ্ছে এবং পেমেন্টও ডিজিটাল প্রক্রিয়াতেই হচ্ছে:ব্রিগেডিয়ার দাস
Terrorist Arrest: 'হুঙ্কারের সরকার চলছে, শুধুই হুঙ্কার দিচ্ছে', বললেন প্রদীপ্ত মুখোপাধ্যায় | ABP
BJP Government: সরকারি জমি দখল করে তৃণমূলের পার্টি অফিস তৈরি,চলল বুলডোজার
Satabdi Roy । তৃণমূল ছেড়ে NCPI-তে শতাব্দী রায়, দিল্লিতে গিয়ে করলেন প্রধানমন্ত্রীর সঙ্গে সাক্ষাৎ
Chhok Bhanga 6ta: 'ধৃত জঙ্গির কাছে মুখ্যমন্ত্রীর লোকেশন, মোবাইল চার্ট!'খবর বেঙ্গল STF সূত্রে
Advertisement

ফটো গ্যালারি

Advertisement

ব্যক্তিগত কর্নার

সেরা প্রতিবেদন
সেরা রিল
Census 2027: কাল থেকেই শুরু জনগণনা, কোন পোর্টালে, কীভাবে আপনাকে তথ্য আপলোড করতে হবে? কতদিন চলবে?
কাল থেকেই শুরু জনগণনা, কোন পোর্টালে, কীভাবে আপনাকে তথ্য আপলোড করতে হবে? কতদিন চলবে?
Census 2027: ২০২৭ সালের জনগণনা এবার ডিজিটালে! বাড়িতে বসেই Self Enumeration, কীভাবে করবেন? জানুন ধাপে ধাপে
২০২৭ সালের জনগণনা এবার ডিজিটালে! বাড়িতে বসেই Self Enumeration, কীভাবে করবেন? জানুন ধাপে ধাপে
Cockroach Party Pakistan : পাকিস্তানেও 'ককরোচ পার্টি' ! আতঙ্কে সরকার, কী কী দাবি তাদের ? মুখ খুললেন মহসিন নকভি
পাকিস্তানেও 'ককরোচ পার্টি' ! আতঙ্কে সরকার, কী কী দাবি তাদের ? মুখ খুললেন মহসিন নকভি
E-20 Petrol : পুরোনো গাড়িতে কাজ করবে না ই-২০ পেট্রোল ? কী জানাচ্ছে সরকার ?
পুরোনো গাড়িতে কাজ করবে না ই-২০ পেট্রোল ? কী জানাচ্ছে সরকার ?
Indian Hocket Team jersey: জার্সির রং বদলের বিষয়ে জানানো হয়নি হকি ইন্ডিয়ার সভাপতিকেই, গেরুয়া জার্সি ঘিরে বাড়ল বিতর্ক
জার্সির রং বদলের বিষয়ে জানানো হয়নি হকি ইন্ডিয়ার সভাপতিকেই, গেরুয়া জার্সি ঘিরে বাড়ল বিতর্ক
ITR Filing 2026 : বাড়ছে আয়কর রিটার্ন জমা দেওয়ার শেষ তারিখ ? আইটিআর নিয়ে বড় আপডেট
বাড়ছে আয়কর রিটার্ন জমা দেওয়ার শেষ তারিখ ? আইটিআর নিয়ে বড় আপডেট
হঠাৎ সুদের হার পরিবর্তনে গোল্ড লোন গ্রাহকরা কীভাবে সাড়া দেন
হঠাৎ সুদের হার পরিবর্তনে গোল্ড লোন গ্রাহকরা কীভাবে সাড়া দেন
FIFA World Cup: ইনফানতিনোর চাপ আরও বাড়ল, UEFA, CONCACAF-র পর বাহ্যিক বিনিয়োগের প্রস্তাব প্রত্যাখ্যান করল AFCও
ইনফানতিনোর চাপ আরও বাড়ল, UEFA, CONCACAF-র পর বাহ্যিক বিনিয়োগের প্রস্তাব প্রত্যাখ্যান করল AFCও
Embed widget