এক্সপ্লোর

Firhad Hakim: 'আমি বলেছি, না পোষায় ছেড়ে দিন না,' ডিএ আন্দোলনকারীদের কড়া বার্তা ফিরহাদের

West Bengal: 'মমতা বন্দ্যোপাধ্যায়ের সরকার পবিত্র কাজ করছে। আগের সরকার যা করে যেতে পারেনি, সেই কাজটাই করছে,’ মন্তব্য ফিরহাদের

কলকাতা: ডিএ (DA) আন্দোলনকারীদের কড়া বার্তা ফিরহাদের (Firhad Hakim)। 'যাঁরা অনেক পান, তাঁদের বেশি পাইয়ে দেওয়াটা আমার কাছে পাপ। আমি বলেছি, না পোষায় ছেড়ে দিন না। কেন্দ্রের সরকার যখন অনেক টাকা দিচ্ছে, তখন ওখানে গিয়ে যোগ দিন না। মাল্টি ন্যাশনালের কোনও বাবু নই আমি, মানুষের করের টাকায় মাইনে হয়। মানুষের সেবা করাটাই আগে ব্রত হওয়া উচিত। মমতা বন্দ্যোপাধ্যায়ের (Mamata Banerjee) সরকার পবিত্র কাজ করছে। আগের সরকার যা করে যেতে পারেনি, সেই কাজটাই করছে,’ মন্তব্য ফিরহাদ হাকিমের। 

ডিএ-র দাবিতে অব্যাহত আন্দোলন:  বাজেটে ডিএ ঘোষণা নিয়ে সরকারের বিরুদ্ধে দ্বিচারিতার অভিযোগে, যৌথ সংগ্রামী মঞ্চের ডাকে আজ একাধিক সরকারি অফিসে ২ ঘণ্টার কর্মবিরতি পালন হল। সঙ্গে আগামী ১০ তারিখ মঞ্চের ডাকা বনধের সমর্থনে প্রচারও করা হয়। একদিকে বকেয়া ডিএ মেটানোর দাবি। অন্যদিকে, ডিএ নিয়ে সরকারি বিজ্ঞপ্তি ঘিরে দ্বিচারিতার অভিযোগ।প্রতিবাদে সংগ্রামী যৌথমঞ্চের ডাকে মঙ্গলবার, দুপুর দুটো থেকে দু'ঘণ্টার কর্মবিরতি পালন হল বিভিন্ন সরকারি অফিসে। ১৫ ফেব্রুয়ারি রাজ্য বাজেট পেশের দিন, সরকারি কর্মীদের ৩ শতাংশ ডিএ দেওয়ার ঘোষণা করেন অর্থমন্ত্রী। কিন্তু আন্দোলনকারীদের দাবি, সরকারি বিজ্ঞপ্তিতে ৬ শতাংশ ডিএ দেওয়ার কথা বলা হয়েছে। কিন্তু আদতে সরকার ঘোষণা করেছে ৩ শতাংশ ডিএ। আগের ৩ শতাংশ ডিএ, নতুন ঘোষণার সঙ্গে জুড়ে দেওয়া হয়েছে।                                        

এই প্রেক্ষাপটে ১০ মার্চ ধর্মঘটের ডাক দিয়েছে সংগ্রামী যৌথ মঞ্চ। সমর্থন করছে সিপিএমের রাজ্য সরকারি কর্মীদের সংগঠন রাজ্য কো-অর্ডিনেশন কমিটি।যৌথ সংগ্রামী মঞ্চের ডাকে ২ ঘণ্টার কর্মবিরতির এদিন আংশিক প্রভাব পড়েছিল নবান্নেও। বকেয়া ডিএ-র দাবিতে শহিদ মিনার চত্বরে যৌথ সংগ্রামী মঞ্চের অবস্থান বিক্ষোভ এদিন ৩৩ দিনে পড়ল। অন্যদিকে, অনশন আন্দোলনের এদিন ছিল ১৯- তম দিন। কলকাতার পাশাপাশি একাধিক জেলাতেও কর্মবিরতি পালন করেন সরকারি কর্মীরা। উত্তর দিনাজপুরের কালিয়াগঞ্জ পুরসভায় বেলা ১২টা থেকে দুপুর দুটো পর্যন্ত কর্মবিরতি পালন করেন সরকারি কর্মীদের একাংশ। ডিএ নিয়ে ১৫ মার্চ সুপ্রিম কোর্টে শুনানি হওয়ার কথা রয়েছে।

আরও পড়ুন: Madhyamik 2023: বাড়িতে অ্যাডমিট ভুলে অঝোরে কান্না, রাস্তায় মাধ্যমিক পরীক্ষার্থীর মুশকিল আসান 'পুলিশ কাকু'

সেরা শিরোনাম

BJP News: গুপ্তা ব্রাদার্সে গুন্ডাগিরি, গ্রেফতার হওয়ার পরের দিনই জামিন পেলেন বিজেপি নেতা
গুপ্তা ব্রাদার্সে গুন্ডাগিরি, গ্রেফতার হওয়ার পরের দিনই জামিন পেলেন বিজেপি নেতা
Annapurna Yojana: অন্নপূর্ণা যোজনার টাকা না মেলার অভিযোগের মাঝেই
অন্নপূর্ণা যোজনার টাকা না মেলার অভিযোগের মাঝেই "যোগ্য"দের জন্য জরুরি বার্তা রাজ্যের মন্ত্রী অগ্নিমিত্রার, “মা-বোনেদের..”
Uttar Dinajpur News: পাক চর সন্দেহে রাজ্যে এবার গ্রেফতার তৃণমূল নেতার ভাই
পাক চর সন্দেহে রাজ্যে এবার গ্রেফতার তৃণমূল নেতার ভাই
Meera Bhattacharya: অসুস্থ হয়ে হাসপাতালে ভর্তি মীরা ভট্টাচার্য, কী হয়েছে বুদ্ধদেব জায়ার?
অসুস্থ হয়ে হাসপাতালে ভর্তি মীরা ভট্টাচার্য, কী হয়েছে বুদ্ধদেব জায়ার?

ভিডিও

Abhishek Banerjee | সেবাশ্রয় নিয়ে দায়ের হওয়া মামলায় রক্ষাকবচ পেলেন অভিষেক বন্দ্যোপাধ্যায়
Jadavpur University News: চার নম্বর গেটে মেরামতির পর ফের বসানো হল এমব্লেম | ABP Ananda LIVE
Chok Bhanga 6ta | বহিরাগতরা ঢুকে তাণ্ডব চালাল, আগুন জ্বলল ক্যাম্পাসে , সেখানে অভিযোগ দায়েরে কেন ৩৭ ঘণ্টা? অভিযোগ দায়ের হল গ্রেফতার কবে?
Jadavpur Incident News |
Jadavpur University News |

ফটো গ্যালারি

ব্যক্তিগত কর্নার

সেরা প্রতিবেদন
সেরা রিল
KMC : ফ্রি স্কুল স্ট্রিটে অগ্নিকাণ্ডের জের, মোট ৭টি হোটেল-গেস্ট হাউসকে বন্ধ করার নির্দেশ কলকাতা পুরসভার
ফ্রি স্কুল স্ট্রিটে অগ্নিকাণ্ডের জের, মোট ৭টি হোটেল-গেস্ট হাউসকে বন্ধ করার নির্দেশ কলকাতা পুরসভার
Tollywood Actor: গাড়িতে বেপরোয়া লরির ধাক্কা, অল্পের জন্য প্রাণরক্ষা! পুলিশের ভূমিকা নিয়ে ক্ষোভ জয়জিতের
গাড়িতে বেপরোয়া লরির ধাক্কা, অল্পের জন্য প্রাণরক্ষা! পুলিশের ভূমিকা নিয়ে ক্ষোভ জয়জিতের
Satendra Soni: শ্যুটিং করেও পাননি পারিশ্রমিক, চাইতে গেলে মারধর! অবশেষে অভিনেতার অভিযোগের ভিত্তিতে দায়ের হল FIR
শ্যুটিং করেও পাননি পারিশ্রমিক, চাইতে গেলে মারধর! অবশেষে অভিনেতার অভিযোগের ভিত্তিতে দায়ের হল FIR
Sugar Price Increased: কেন চিনির দামে বিরাট লাফ? ইথানলের জন্য নয়, দায়ী এই ৫ কারণ, কী জানাল কেন্দ্র?
কেন চিনির দামে বিরাট লাফ? ইথানলের জন্য নয়, দায়ী এই ৫ কারণ, কী জানাল কেন্দ্র?
House Collapse: ভোররাতে হুড়মুড়িয়ে ভেঙে পড়ল তিনতলা বাড়ি, অল্পের জন্য প্রাণে বাঁচলেন পরিবারের সদস্যদের
ভোররাতে হুড়মুড়িয়ে ভেঙে পড়ল তিনতলা বাড়ি, অল্পের জন্য প্রাণে বাঁচলেন পরিবারের সদস্যদের
Jio Prime: ফিরছে জিও প্রাইম, মিলবে ৬০০ টাকা ক্যাশব্যাক, তবে কি এবার বাড়বে জিওর রিচার্জের খরচ?
ফিরছে জিও প্রাইম, মিলবে ৬০০ টাকা ক্যাশব্যাক, তবে কি এবার বাড়বে জিওর রিচার্জের খরচ?
Abhishek Banerjee: অন্য মামলায় ফের রক্ষাকবচ পেলেন অভিষেক বন্দ্যোপাধ্যায়, সেবাশ্রয় মামলায় কতদিন পর্যন্ত স্বস্তি?
অন্য মামলায় ফের রক্ষাকবচ পেলেন অভিষেক বন্দ্যোপাধ্যায়, সেবাশ্রয় মামলায় কতদিন পর্যন্ত স্বস্তি?
IND vs SL: পরিকল্পনামাফিকই বোলিং করছিলেন কুলদীপ, গলে হতাশাজনক পারফরম্যান্স সত্ত্বেও স্পিনারের পাশে কোচ
পরিকল্পনামাফিকই বোলিং করছিলেন কুলদীপ, গলে হতাশাজনক পারফরম্যান্স সত্ত্বেও স্পিনারের পাশে কোচ
Embed widget