এক্সপ্লোর

West Bengal Monsoon Update : বর্ষার আগমন বার্তা স্পষ্ট, তবু এখনই ভারী বৃষ্টি নয় ! এই তারিখ থেকেই প্রবল বর্ষণ কলকাতায়

Kolkata Weather Update : সুখের খবর একটাই, তাপমাত্রা কমতে শুরু করেছে দক্ষিণবঙ্গে। আপাতত কোনও জেলাতেই তাপ্রবাহের সতর্কতা নেই।

কলকাতা : বর্ষার আগমনের ( West Bengal Monsoon Update ) পূর্বাভাস থাকা সত্ত্বেও বৃষ্টির দেখা নেই। এখন আবহাওয়া দফতরের পূর্বাভাস, কলকাতা-সহ গাঙ্গেয় দক্ষিণবঙ্গের জেলায় প্রাক বর্ষার বৃষ্টি শুরু হলেও তা পরিমাণে কমই থাকবে। অর্থাৎ গরম থেকে স্বস্তির দিশা নেই।

তবে সুখের খবর একটাই, তাপমাত্রা কমতে শুরু করেছে দক্ষিণবঙ্গে। আপাতত কোনও জেলাতেই তাপ্রবাহের সতর্কতা নেই। ২৩ জুন থেকে সার্বিক ভাবে দক্ষিণে বৃষ্টির পরিমাণ বাড়বে। 

অন্যদিকে, উত্তরবঙ্গ পার্বত্য-সহ ওপরের ৫ জেলা দার্জিলিং, কালিম্পং, কোচবিহার, জলপাইগুড়ি এবং আলিপুরদুয়ারে আজও ভারী বৃষ্টির সতর্কতা রয়েছে। আগামী ২৪ ঘন্টায় উত্তরবঙ্গের বাকি জেলা অর্থাৎ মালদহ এবং দুই দিনাজপুরে মৌসুমী বায়ু প্রবেশ করবে আজ। তারপর দক্ষিণবঙ্গেও প্রাক বর্ষার বৃষ্টি শুরু হবে। আগামী ৩ ঘন্টায় বাঁকুড়া, বীরভূম, পশ্চিম বর্ধমান এবং পুরুলিয়া জেলায় মাঝারি বৃষ্টি। সারাদিনে ঘুরেফিরে বিক্ষিপ্তভাবে প্রাক বর্ষার বৃষ্টি দক্ষিণের প্রায় সমস্ত জেলায়।

সার্বিকভাবে দক্ষিণবঙ্গের আকাশ আজ সম্পূর্ণ মেঘলা। অস্বাভাবিক বেশি পরিমাণ জলীয় বাষ্প থাকায় বৃষ্টির আগে ও পরে আর্দ্রতা জনিত অস্বস্তি বজায় থাকবে।  উত্তরের বাকি জেলায় ২৪ ঘন্টার মধ্যে এবং দক্ষিণবঙ্গের উপকূলের জেলায় ২৪ ঘন্টার মধ্যে মৌসুমী বায়ু প্রবেশ করবে।

দক্ষিণবঙ্গে আগামী ৪৮ ঘন্টায় মৌসুমী বায়ু প্রবেশের অনুকূল পরিস্থিতি তৈরি হচ্ছে। তবে এখনই ভারী বৃষ্টি পাবে না দক্ষিণবঙ্গ। ২৩ জুনের পর দক্ষিণের একাধিক জেলায় ভারী বৃষ্টি হতে পারে। তার আগে বুধবার থেকে বৃষ্টির পরিমাণ কিছুটা বাড়তে পারে উপকূলের দুই জেলা পূর্ব মেদিনীপুর এবং দক্ষিণ ২৪ পরগনার কোনও কোনও অংশে।

কলকাতায় বর্ষা প্রবেশের পরিস্থিতি তৈরি হয়েছে । প্রাক বর্ষার বৃষ্টি হবে বুধবার বিক্ষিপ্তভাবে। তবে সেই বৃষ্টি এই মুহূর্তে পর্যাপ্ত বা সন্তোষজনক হবে না। ভালো বৃষ্টির জন্য কলকাতাকে অপেক্ষা করতে হবে ২৩ বা ২৪ তারিখ পর্যন্ত। মেঘলা আকাশ। গুমোট গরমে কষ্টই পাবে কলকাতাবাসী।  সামান্য বৃষ্টি হলেও আপাতত  ঘামের অস্বস্তি থেকে  রেহাই নেই কলকাতার। 

মঙ্গলবার রাতের তাপমাত্রা ছিল ৩০.৪ ডিগ্রি, যা স্বাভাবিকের থেকে ৩.৪ ডিগ্রি বেশি। বৃহস্পতিবার দিনের তাপমাত্রা ৩৬.২ থেকে কিছুটা কমে ৩৫.৩ ডিগ্রি, যা এখনও স্বাভাবিকের থেকে ১.৫ ডিগ্রি বেশি। বুধবার সারাদিন মেঘলা আকাশের জেরে এই তাপমাত্রা ৩৪ এর ঘরে নামতে পারে। রাতের তাপমাত্রাও সামান্য কমে ২৯ এর ঘরে নামতে পারে। বাতাসে জলীয় বাষ্পের পরিমাণ ভোরেই ৭১ শতাংশ। দুপুরে ৮৮ শতাংশ। বিকেলের দিকে ৯০ শতাংশ অতিক্রম করতে পারে। 

আরও পড়ুন, দক্ষিণবঙ্গের এই জেলাগুলিতে বজ্রবিদ্যুৎ-সহ বৃষ্টির পূর্বাভাস, আগামীকাল কেমন থাকবে আবহাওয়া ?

আপনার পছন্দের খবর আর আপডেট পাবেন আপনার পছন্দের চ্যাটিং প্ল্যাটফর্ম হোয়াটস অ্যাপেও। যুক্ত হোন ABP Ananda হোয়াটস অ্যাপ চ্যানেলে।       

সেরা শিরোনাম

Abhishek Banerjee:
"২০ জন NCPI-র সাংসদ যাতে ভোট দিতে না পারেন..", এবার লোকসভার স্পিকারকে চিঠি অভিষেকের
West Bengal News Live Updates: কালনা থানার পর এবার লালবাজারে সাইবার সেলে অভিষেকের বিরুদ্ধে নতুন অভিযোগ
কালনা থানার পর এবার লালবাজারে সাইবার সেলে অভিষেকের বিরুদ্ধে নতুন অভিযোগ
Abhishek Banerjee: ভিডিওয় জালিয়াতি করে পুলিশের ভাবমূর্তি নষ্টের চেষ্টা! লালবাজারে অভিষেকের নামে নতুন অভিযোগ
ভিডিওয় জালিয়াতি করে পুলিশের ভাবমূর্তি নষ্টের চেষ্টা! লালবাজারে অভিষেকের নামে নতুন অভিযোগ
June Malia: আজই দিল্লিতে মুখ্যমন্ত্রীর সঙ্গে বৈঠক ? বিল প্রসঙ্গে কী প্রতিক্রিয়া জুন মালিয়ার
আজই দিল্লিতে মুখ্যমন্ত্রীর সঙ্গে বৈঠক ? বিল প্রসঙ্গে কী প্রতিক্রিয়া জুন মালিয়ার

ভিডিও

NCPI News:
Mamata Banerjee:
Delimitation Bill 2026 |
Delimitation Bill 2026 |
Islampur News : NCPI-এর দখলে পঞ্চায়েত, জমা পড়ল অনাস্থা, কার্যত একজোট তৃণমূল, বিজেপি ও নির্দল

ফটো গ্যালারি

ব্যক্তিগত কর্নার

সেরা প্রতিবেদন
সেরা রিল
Delimitation Bill: সংসদে পেশ হচ্ছে ডিলিমিটেশন বিল, প্রয়োজনীয় সংখ্যা কি জুটিয়ে ফেলেছে মোদি সরকার? হিসেব কী বলছে?
সংসদে পেশ হচ্ছে ডিলিমিটেশন বিল, প্রয়োজনীয় সংখ্যা কি জুটিয়ে ফেলেছে মোদি সরকার? হিসেব কী বলছে?
Gadi Eisenkot: ইজ়রায়েলে ক্ষমতায় টিকে থাকতে না কৌশল নেতানিয়াহুর, প্রধানমন্ত্রীর আসন ভাগ করে নিতেও রাজি? কী করবেন আইজ়েনকোট?
ইজ়রায়েলে ক্ষমতায় টিকে থাকতে না কৌশল নেতানিয়াহুর, প্রধানমন্ত্রীর আসন ভাগ করে নিতেও রাজি? কী করবেন আইজ়েনকোট?
Hockey India: পিছিয়ে পড়েও চিনকে হারিয়ে মহিলাদের এশিয়ান চ্যাম্পিয়ন্স ট্রফি হকিতে চ্যাম্পিয়ন ভারত
পিছিয়ে পড়েও চিনকে হারিয়ে মহিলাদের এশিয়ান চ্যাম্পিয়ন্স ট্রফি হকিতে চ্যাম্পিয়ন ভারত
Gyanesh Kumar: জ্ঞানেশ কুমারের হাতেই ডিলিমিটেশন! মোদি-শাহের হাতে ‘ব্ল্যাঙ্ক ক্যানভাস’, বলছেন রাহুল গাঁধী
জ্ঞানেশ কুমারের হাতেই ডিলিমিটেশন! মোদি-শাহের হাতে ‘ব্ল্যাঙ্ক ক্যানভাস’, বলছেন রাহুল গাঁধী
Myanmar Civil War: পর পর হামলা মায়ানমারে, বোমাবর্ষণ বিয়েবাড়ি-স্কুল-বৌদ্ধ মন্দিরেও, হতাহত অনেক, গৃহযুদ্ধ চরমে
পর পর হামলা মায়ানমারে, বোমাবর্ষণ বিয়েবাড়ি-স্কুল-বৌদ্ধ মন্দিরেও, হতাহত অনেক, গৃহযুদ্ধ চরমে
Road Accident : নিয়ন্ত্রণ হারিয়ে গভীর খাদে পড়ে গেল মিনিভ্যান, দুর্ঘটনায় মৃত ৮ ; আহত ৪
নিয়ন্ত্রণ হারিয়ে গভীর খাদে পড়ে গেল মিনিভ্যান, দুর্ঘটনায় মৃত ৮ ; আহত ৪
Mushfiqur Rahim: দুই দশকের বর্ণময় কেরিয়ারে ইতি, অবসর নিচ্ছেন বাংলাদেশ তারকা মুশফিকুর রহিম
দুই দশকের বর্ণময় কেরিয়ারে ইতি, অবসর নিচ্ছেন বাংলাদেশ তারকা মুশফিকুর রহিম
Success Story: চারবার পারেনি, অবশেষে পঞ্চম প্রচেষ্টায় UPSC-তে ১৩তম স্থান, মানুষের লড়াইয়ের অনুপ্রেরণা IAS মেধা আনন্দ
চারবার পারেনি, অবশেষে পঞ্চম প্রচেষ্টায় UPSC-তে ১৩তম স্থান, মানুষের লড়াইয়ের অনুপ্রেরণা IAS মেধা আনন্দ
Embed widget