এক্সপ্লোর

WB Name Change: এবার পশ্চিমবঙ্গের নাম বদল! নয়া নাম নিয়ে কী জানালেন মন্ত্রী?

West Bengal Name Change Centre: তিনি আরও বলেন, ‘বাংলা, হিন্দি ও ইংরাজিতে পশ্চিমবঙ্গের বদলে বাংলা নাম করার প্রস্তাব এসেছে।'

কলকাতা: পশ্চিমবঙ্গের (West Bengal) নাম বদলে 'বাংলা' (Bangla) করার প্রস্তাব পেয়েছে কেন্দ্র, এমনটাই জানালেন স্বরাষ্ট্র মন্ত্রকের প্রতিমন্ত্রী নিত্যানন্দ রাই। মঙ্গলবার লোকসভায় তৃণমূল সাংসদ (TMC) সাইদা আহমেদের একটি প্রশ্নের জবাবে কেন্দ্রীয় মন্ত্রী বলেন, ‘পশ্চিমবঙ্গের পরিবর্তে নাম বাংলা করার প্রস্তাব পৌঁছেছে। রাজ্যের প্রস্তাব পৌঁছেছে কেন্দ্রের কাছে'।  

তিনি আরও বলেন, ‘বাংলা, হিন্দি ও ইংরাজিতে পশ্চিমবঙ্গের বদলে বাংলা নাম করার প্রস্তাব এসেছে। রাজ্যের কাছ থেকে নাম বদলের প্রস্তাব পেয়েছে কেন্দ্র।' এদিন সংসদে ‍প্রশ্নের উত্তরে লিখিতভাবে জানালেন কেন্দ্রীয় স্বরাষ্ট্র প্রতিমন্ত্রী নিত্যানন্দ রাই। তাঁর কথায়, ‘শেষ ৫ বছরে রাজ্যের নাম বদলের যা প্রস্তাব এসেছে। তাতে নো অবজেকশন সার্টিফিকেট দিয়েছে কেন্দ্র। 

এদিন লোকসভায় তৃণমূল সাংসদ সাইদা আহমেদ কেন্দ্রের কাছে জানতে চান, স্বরাষ্ট্রমন্ত্রক দেশের কতগুলি শহরের নাম পরিবর্তনে অনুমোদন দিয়েছে? হেরিটেজ জায়গাগুলির নাম পরিবর্তনের ক্ষেত্রে নতুন কোনও গাইডলাইন আনা হয়েছে কি না৷ লিখিত জবাবে নিত্যানন্দ রাই জানান, গত পাঁচ বছরে কেন্দ্র সাতটি শহরের নাম বদলের ছাড়পত্র দিয়েছে৷ 

আরও পড়ুন, কাল সম্পত্তির হলফনামা দিতে হবে মানিক ভট্টাচার্যকে, নির্দেশ হাইকোর্টের

তারিখ উল্লেখ করে মন্ত্রী বলেন, ‘এলাহাবাদের নাম পরিবর্তন করে প্রয়াগরাজ রাখে উত্তরপ্রদেশ সরকার৷ ২০১৮ সালের ১৫ ডিসেম্বর রাজ্য সরকারকে নো অবজেকশন সার্টিফিকেট (এনওসি) দেওয়া হয়৷ রাজামুন্দ্রাই শহরের নাম রাজামহেন্দ্রবরম রাখার জন্য ২০১৭ সালের ৩ অগাস্ট অন্ধ্র সরকারকে এনওসি দেওয়া হয়৷ নগর উনতারির নাম বদলে বংশীধর নগর রাখায় ঝাড়খণ্ড সরকার ২০১৮ সালের অগস্টে কেন্দ্রের এনওসি পায়৷ মধ্যপ্রদেশের তিনটি শহর বীরশিঙ্গপুর পালি, হোশাঙ্গাবাদ নগর, বাবাই শহরের নাম পরিবর্তনের পর রাখা হয় যথাক্রমে মা বীরাসিনি ধাম (২০১৮), নর্মদাপুরম (২০২১) এবং মাখননগর (২০২১)৷ পঞ্জাবের শ্রী হরগোবিন্দপুর শহর বদলে শ্রী হরগোবিন্দপুর সাহিবের নাম রাখার জন্য ২০২২ সালের মার্চে অনুমোদন দেওয়া হয়৷’ 

সেরা শিরোনাম

West Bengal News Live Updates: 'অর্ণব' যেতে না যেতেই এবার 'মুরাসু', বঙ্গোপসাগরে ফের ঘূর্ণিঝড়, আছড়ে পড়তে পারে উপকূলে
'অর্ণব' যেতে না যেতেই এবার 'মুরাসু', বঙ্গোপসাগরে ফের ঘূর্ণিঝড়, আছড়ে পড়তে পারে উপকূলে
Suvendu Attacks TMC-CPM: 'বাম আমলের অপরাধের ফাইল খুলব', ঘোষণা শুভেন্দুর, বললেন, 'যাহাই তৃণমূল, তাহাই সিপিএম'
'বাম আমলের অপরাধের ফাইল খুলব', ঘোষণা শুভেন্দুর, বললেন, 'যাহাই তৃণমূল, তাহাই সিপিএম'
Weather Update: অর্ণবের পর মুরাসু, ফের ঘূর্ণিঝড় বঙ্গোপসাগরে, কবে-কোথায় আছড়ে পড়তে পারে?
অর্ণবের পর মুরাসু, ফের ঘূর্ণিঝড় বঙ্গোপসাগরে, কবে-কোথায় আছড়ে পড়তে পারে?
West Bengal News Live : মেরামতির জন্য কাল প্রায় দিনভর আংশিক বন্ধ থাকবে মেট্রো পরিষেবা
মেরামতির জন্য কাল প্রায় দিনভর আংশিক বন্ধ থাকবে মেট্রো পরিষেবা

ভিডিও

Election in Tollywood :
Indranil Sen Arrested : গ্রেফতার ইন্দ্রনীল সেন, এবার লালবাজারের স্ক্যানারে তাঁর স্ত্রী
Suchetan Bhattacharya:
Indranil Sen Arrested |
Firhad Hakim : গদ্দার পোস্টারের পর এবার ফিরহাদ হাকিমের বিরুদ্ধে পড়ল নিখোঁজ পোস্টার

ফটো গ্যালারি

ব্যক্তিগত কর্নার

সেরা প্রতিবেদন
সেরা রিল
Helicopter Crashed: ওড়ার ৬৬ মিনিটের মধ্যেই ভেঙে পড়ে বদ্রীনাথ থেকে দেরাদুনগামী হেলিকপ্টার, পাইলট-সহ মৃত্যু ৬ জনের
ওড়ার ৬৬ মিনিটের মধ্যেই ভেঙে পড়ে বদ্রীনাথ থেকে দেরাদুনগামী হেলিকপ্টার, পাইলট-সহ মৃত্যু ৬ জনের
Amit Shah : জ্ঞানেশ কুমারের বিরুদ্ধে 'গণ-ইমপিচমেন্ট'-এর আগে বিরোধী শিবিরকে 'বিশেষ' অফার শাহ-র
জ্ঞানেশ কুমারের বিরুদ্ধে 'গণ-ইমপিচমেন্ট'-এর আগে বিরোধী শিবিরকে 'বিশেষ' অফার শাহ-র
Railways Recruitment: নিয়োগ হতে চলেছে ভারতীয় রেলে, কীভাবে আবেদন, কবে শেষ তারিখ, জেনে নিন
নিয়োগ হতে চলেছে ভারতীয় রেলে, কীভাবে আবেদন, কবে শেষ তারিখ, জেনে নিন
Hero Scooty: দুরন্ত মাইলেজ, দাম Honda Activa-র থেকেও কম, সঙ্গে ইন্টেলিজেন্ট ফিচার, বাজার কাঁপাতে এল Hero-এর এই স্কুটি
দুরন্ত মাইলেজ, দাম Honda Activa-র থেকেও কম, সঙ্গে ইন্টেলিজেন্ট ফিচার, বাজার কাঁপাতে এল Hero-এর এই স্কুটি
Nepal : আবার তুষারধসের আশঙ্কা? প্রবল তুষারপাত, ঝড়ের আতঙ্ক নেপালে ! ট্রেকিংয়ের অনুমতি স্থগিত
আবার তুষারধসের আশঙ্কা? প্রবল তুষারপাত, ঝড়ের আতঙ্ক নেপালে ! ট্রেকিংয়ের অনুমতি স্থগিত
Baloch Prince Kidnapped: বালুচিস্তানের যুবরাজকে অপহরণ করা হল, অপহৃত তাঁর দেহরক্ষীরাও, নেপথ্যে কে? তল্লাশি চলছে
বালুচিস্তানের যুবরাজকে অপহরণ করা হল, অপহৃত তাঁর দেহরক্ষীরাও, নেপথ্যে কে? তল্লাশি চলছে
Choosing Front Door Colour: সাদা, কালো, বাদামি, হলুদ…বাড়ির দরজার রং দেখেও মানুষ চেনা যায়
সাদা, কালো, বাদামি, হলুদ…বাড়ির দরজার রং দেখেও মানুষ চেনা যায়
Cyclone Arnab : আরও ভয়ঙ্কর হল ঘূর্ণিঝড় 'অর্ণব', বাড়ল হাওয়ার গতি, নিরাপত্তার খাতিরে বিরাট ব্যবস্থা রেলের, ঘোষণা রেলমন্ত্রীর
আরও ভয়ঙ্কর হল ঘূর্ণিঝড় 'অর্ণব', বাড়ল হাওয়ার গতি, নিরাপত্তার খাতিরে বিরাট ব্যবস্থা রেলের, ঘোষণা রেলমন্ত্রীর
Embed widget