এক্সপ্লোর

Swastha Sathi : বিনা পরীক্ষায় চিকিৎসা না করে রেফার করলে কোনও টাকা পাবে না বেসরকারি হাসপাতাল, স্বাস্থ্যসাথী নিয়ে নতুন কড়া নির্দেশিকা

West Bengal Government : একাধিক অভিযোগের ভিড়ে তাই স্বাস্থ্যসাথী কার্ডে চিকিৎসায় বেসরকারি হাসপাতালকে টাকা মেটানো নিয়ে এবার আরও কড়া অবস্থান নিল রাজ্য সরকার

সন্দীপ সরকার, কলকাতা : স্বাস্থ্যসাথী (Swastha Sathi) প্রকল্প নিয়ে একাধিক বেসরকারি হাসপাতালের (Private Hospital) বিরুদ্ধে উঠেছে বেনিয়মের অভিযোগ। কখনও বেড নেই বলে ফিরিয়ে দেওয়া হয়েছে রোগী। কখনও স্বাস্থ্য সাথীর প্যাকেজের থেকে বেশি টাকা রোগীর থেকে নেওয়া হয়েছে বলে দাবি। একাধিক অভিযোগের ভিড়ে তাই স্বাস্থ্যসাথী কার্ডে চিকিৎসায় বেসরকারি হাসপাতালকে টাকা মেটানো নিয়ে এবার আরও কড়া অবস্থান নিল রাজ্য সরকার (West Bengal Government)। 

একাধিক কঠোর নির্দেশিকা

নতুন নির্দেশিকায় জানানো হয়েছে, চিকিৎসা শুরুর আগে রোগী রেফার হলে বা মারা গেলে প্যাকেজের পুরো টাকা পাবে না হাসপাতাল। নতুন নির্দেশিকা জারি করল স্বাস্থ্য দফতর। 

নির্দেশিকায় বলা হয়েছে, রোগীর অস্ত্রোপচার করতে গিয়ে যদি দেখা যায়, অস্ত্রোপচার (opration) সম্ভব নয়, তাহলে প্যাকেজের ৩৫% টাকা দেবে সরকার। অস্ত্রোপচার আংশিক হলে মিলবে ৫০% টাকা।

অস্ত্রোপচার ব্যর্থ হলে মিলবে ইমপ্ল্যান্টের খরচ এবং মোট প্যাকেজের  মাত্র ৩০%। কিডনি ও গলব্লাডারের পাথর পুরোপুরি না বের হলে পাওয়া যাবে ৬০% টাকা। অস্ত্রোপচারের আগেই রোগী মারা গেলে মাত্র ২৫% টাকা পাবে হাসপাতাল। অস্ত্রোপচার চলাকালীন রোগীর মৃত্যু হলে মিলবে অর্ধেক টাকা। অস্ত্রোপচারের ২৪ ঘণ্টার মধ্যে রোগী মারা গেলে ৭০% টাকা পাবে হাসপাতাল। 

হাসপাতাল থেকে ছুটি পাবার আগে রোগী মারা গেলে মিলবে ৮৫% টাকা। অস্ত্রোপচার দরকার নেই, এরকম রোগীর ক্ষেত্রে ভর্তির ২৪ ঘণ্টার মধ্যে মৃত্যু হলে মিলবে মাত্র ১৫% টাকা। নির্দেশিকায় বলা হয়েছে, পরীক্ষা-নিরীক্ষা না করে, চিকিৎসা শুরুর আগেই রোগীকে রেফার করে দিলে সেই হাসপাতলকে কোনও টাকাই দেওয়া হবে না।                                                            

চিকিৎসা পুরোপুরি শেষ না করে রোগীকে রেফার বা ট্রান্সফার করলে মিলবে অর্ধেক টাকা। আর পরীক্ষা-নিরীক্ষার পর অস্ত্রোপচার না করে রেফার বা ট্রান্সফার করলে মিলবে ২৫% টাকা।                                                                                                                                                   

আরও পড়ুন- 'নিম্নমানের, নিম্নরুচির রাজনীতিবিদ' মমতাকে শুভেন্দুর আক্রমণ, 'অসভ্যতা, ছ্যাবলামো' পাল্টা ফিরহাদ-কুণালের

Check out below Health Tools-
Calculate Your Body Mass Index ( BMI )

Calculate The Age Through Age Calculator

সেরা শিরোনাম

Kolkata News: ভিসার মেয়াদ শেষের পরেও দীর্ঘদিন কলকাতায় বসবাস, নিউটাউন থেকে বেঙ্গল STF - এর জালে আফগান নাগরিক
ভিসার মেয়াদ শেষের পরেও দীর্ঘদিন কলকাতায় বসবাস, নিউটাউন থেকে বেঙ্গল STF - এর জালে আফগান নাগরিক
Weather Update: আগামী ২ দিনে ২-৩ ডিগ্রি বাড়তে পারে তাপমাত্রা, শীতের পথে ফের ঘূর্ণাবর্তের কাঁটা, কবে নামবে পারদ
আগামী ২ দিনে ২-৩ ডিগ্রি বাড়তে পারে তাপমাত্রা, শীতের পথে ফের ঘূর্ণাবর্তের কাঁটা, কবে নামবে পারদ
Kolkata News: প্রেসিডেন্সি জেলে বিচারাধীন বন্দির রক্তাক্ত দেহ উদ্ধার, খুনের ধারায় মামলা রুজু করল পুলিশ
প্রেসিডেন্সি জেলে বিচারাধীন বন্দির রক্তাক্ত দেহ উদ্ধার, খুনের ধারায় মামলা রুজু করল পুলিশ
West Bengal News Live Updates: 'পুলিশকে দিয়ে ভয় দেখিয়ে হলফনামায় সই করানো হয়েছে', দিল্লিতে ভিডিও প্রকাশ করে অভিযোগ অভিষেকের
'পুলিশকে দিয়ে ভয় দেখিয়ে হলফনামায় সই করানো হয়েছে', দিল্লিতে ভিডিও প্রকাশ করে অভিযোগ অভিষেকের

ভিডিও

Pradip Das | অবশেষে পুলিশের জালে ধরা পড়ল আসানসোলে গুলিকাণ্ডে অভিযুক্ত প্রতাপ দাস
Nadia News | নদিয়ার চাকদায় স্বামীকে বেঁধে রেখে মহিলাকে আগ্নেয়াস্ত্র ঠেকিয়ে ধর্ষণের অভিযোগ উঠল
CM Suvendu Adhikari | ৪ বছরের আইনি লড়াইয়ে ইতি, মুখ্যমন্ত্রীর বিরুদ্ধে দায়ের পুরনো মামলা প্রত্যাহার
Protest in SRFTI | আন্দোলনের ঝাঁঝ ক্রমশ বাড়াচ্ছে SRFTI-এর পড়ুয়ারা, দাবি উঠল উপাচার্যের পদত্যাগের
LOP of West Bengal Legislative Assembly | বিরোধী দলনেতা মামলায় বিধানসভার অধ্যক্ষের সিদ্ধান্ত খারিজ

ফটো গ্যালারি

ব্যক্তিগত কর্নার

সেরা প্রতিবেদন
সেরা রিল
Success Story: চারবার পারেনি, অবশেষে পঞ্চম প্রচেষ্টায় UPSC-তে ১৩তম স্থান, মানুষের লড়াইয়ের অনুপ্রেরণা IAS মেধা আনন্দ
চারবার পারেনি, অবশেষে পঞ্চম প্রচেষ্টায় UPSC-তে ১৩তম স্থান, মানুষের লড়াইয়ের অনুপ্রেরণা IAS মেধা আনন্দ
Kalyan Banerjee: হাইকোর্টের নির্দেশে, ঋতব্রত বন্দ্যোপাধ্যায় আর ‘বিরোধী দলনেতা’ নন, কী প্রতিক্রিয়া কল্যাণের ?
হাইকোর্টের নির্দেশে, ঋতব্রত বন্দ্যোপাধ্যায় আর ‘বিরোধী দলনেতা’ নন, কী প্রতিক্রিয়া কল্যাণের ?
Bratya Basu: ব্রাত্য বসুর মেয়াদকালে তহবিল তছরুপের অভিযোগ, প্রাক্তন বিচারপতি বিশ্বজিৎ বসুর নেতৃত্বে বাংলা অ্যাকাডেমিতে পৌঁছল কমিশন
ব্রাত্য বসুর মেয়াদকালে তহবিল তছরুপের অভিযোগ, প্রাক্তন বিচারপতি বিশ্বজিৎ বসুর নেতৃত্বে বাংলা অ্যাকাডেমিতে পৌঁছল কমিশন
Big Boss Bangla: 'শেষ হয়ে যাচ্ছি.. বিগ বস, আমি বেরিয়ে যেতে চাই..', হঠাৎ চলে যেতে চান সৃজলা! কী হয়েছে?
'শেষ হয়ে যাচ্ছি.. বিগ বস, আমি বেরিয়ে যেতে চাই..', হঠাৎ চলে যেতে চান সৃজলা! কী হয়েছে?
Weather Update: সপ্তাহ জুড়ে শুষ্ক আবহাওয়া, রোজ কমছে তাপমাত্রা! শীতের বিস্তারিত আপডেট দিল আবহাওয়া দফতর
সপ্তাহ জুড়ে শুষ্ক আবহাওয়া, রোজ কমছে তাপমাত্রা! শীতের বিস্তারিত আপডেট দিল আবহাওয়া দফতর
Gajkeshari Rajyog: গজকেশরী রাজযোগে ভাগ্যে সাফল্যর ঝড়, নভেম্বরের শেষ ৩ দিনে চাকরি-ব্যবসা-লটারিতে লাগতে পারে জ্যাকপট?
গজকেশরী রাজযোগে ভাগ্যে সাফল্যর ঝড়, নভেম্বরের শেষ ৩ দিনে চাকরি-ব্যবসা-লটারিতে লাগতে পারে জ্যাকপট?
Bhargavastra: শত্রুদেশের পাঠানো ড্রোনের ঝাঁক মুহূর্ত হবে ধ্বংস, ভারতের ভার্গবাস্ত্র-এর সফল উৎক্ষেপণ
শত্রুদেশের পাঠানো ড্রোনের ঝাঁক মুহূর্ত হবে ধ্বংস, ভারতের ভার্গবাস্ত্র-এর সফল উৎক্ষেপণ
Mohammed Siraj: দলে ব্রাত্য, সমর্থকদের মনে নয়, ক্রাইস্টচার্চে অটোগ্রাফ বিলোলেন সিরাজ, উচ্ছ্বাসে ভাসলেন অনুরাগীরা
দলে ব্রাত্য, সমর্থকদের মনে নয়, ক্রাইস্টচার্চে অটোগ্রাফ বিলোলেন সিরাজ, উচ্ছ্বাসে ভাসলেন অনুরাগীরা
Embed widget