এক্সপ্লোর

Baguiati News: তৃণমূল কর্মীকে পিটিয়ে খুন, ধুন্ধুমার বাগুইআটিতে

West Bengal News: পরিবারের অভিযোগ, পরিকল্পিতভাবে রাস্তার আলো নিভিয়ে তৃণমূল কর্মীকে প্রথমে ইট দিয়ে মারা হয়।

হিন্দোল দে ও জয়ন্ত পাল, বাগুইআটি: বাগুইআটি থানার (Baguiati Police Station) কাছেই বাড়ি থেকে তুুুলে নিয়ে গিয়ে তৃণমূল কর্মীকে পিটিয়ে খুন। মৃত সঞ্জীব দাস ওরফে পটলা বিধাননগর পুরসভার ৮ নম্বর ওয়ার্ডের বাগুইআটির অর্জুনপুর পশ্চিমপাড়ার বাসিন্দা।

তৃণমূল কর্মীকে পিটিয়ে খুন: পরিবারের অভিযোগ, পরিকল্পিতভাবে রাস্তার আলো নিভিয়ে তৃণমূল কর্মীকে প্রথমে ইট দিয়ে মারা হয়। এরপর জখম অবস্থাতেই টেনে নিয়ে গিয়ে লাঠি দিয়ে পিটিয়ে খুন করা হয় বলে অভিযোগ। যদিও পুলিশের দাবি, মদ খেয়ে দুই গোষ্ঠীর মধ্যে ঝামেলা, ব্যক্তিগত বিবাদের জেরেই খুন। এই ঘটনায় ১৩ জনকে আটক করা হয়েছে। পুলিশের দাবি, মৃত সঞ্জীবের নামেও অস্ত্র আইন-সহ ১১টি  অভিযোগ রয়েছে বাগুইআটি থানায়।

স্থানীয়দের দাবি, বিধাননগরের ৮ নম্বর ওয়ার্ডের তৃণমূল কাউন্সিলর সুপর্ণা ঘোষ পাল ও মেয়র পারিষদ দেবরাজ চক্রবর্তীকে রাতে বারবার ফোন করেও সাড়া মেলেনি। এরপর সকালে পুলিশকে ঘিরে বিক্ষোভ দেখান স্থানীয়রা। ফোনে দেবরাজ চক্রবর্তীকে ক্ষোভ উগরে দেন মৃত তৃণমূল কর্মীর পরিবার-পরিজনেরা। অভিযোগ, গতকাল রাত আড়াইটে নাগাদ বিধাননগর পুরসভার ৮ নম্বর ওয়ার্ডে তৃণমূলের দুই গোষ্ঠীর মধ্যে দফায় দফায় সংঘর্ষ বাধে। চলে ইটবৃষ্টি। মৃতের পরিবারের দাবি, এর আগেও বিরুদ্ধ গোষ্ঠীর হামলার মুখে পড়েন ওই তৃণমূল কর্মী। মারধর করা হয়।                       

এদিকে তৃণমূল পঞ্চায়েত সদস্যকে কাটমানি না দেওয়ায়, পঞ্চায়েত অফিসের ভিতর ঠিকাদারকে হুমকি, মারধরের অভিযোগ উঠল দক্ষিণ ২৪ পরগনার রায়দিঘিতে। আতঙ্কিত ঠিকাদার বকেয়া বিল আদায় করতে যেতেও ভয় পাচ্ছেন বলে দাবি করেছেন। মথুরাপুর লোকসভা কেন্দ্রের রায়দিঘির নগেন্দ্রপুর গ্রাম পঞ্চায়েতের ঘটনা। ঠিকাদারের অভিযোগ, নলকূপ বসানোর পর পঞ্চায়েত অফিসে বিল পাস করাতে গেলে তাঁকে ১০ শতাংশ হারে তৃণমূলের দলীয় তহবিলে কাটমানি জমা দিতে বলা হয়। রাজি না হওয়ায়, শুক্রবার পঞ্চায়েত অফিসের মধ্যেই চলে মারধর, হেনস্থা, হুমকি। রায়দিঘি থানা ও জেলাশাসকের কাছে অভিযোগ জানিয়েছেন ওই ঠিকাদার। অভিযোগ অস্বীকার করেছেন শাসক-নেতা। 

আপনার পছন্দের খবর আর আপডেট এখন পাবেন আপনার পছন্দের চ্যাটিং প্ল্যাটফর্ম হোয়াটস অ্যাপেও। যুক্ত হোন ABP Ananda হোয়াটস অ্যাপ চ্যানেলে। 

আরও পড়ুন: Sandeshkhali Update:বেআইনিভাবে অস্ত্র পাচারেও যুক্ত ছিলেন শেখ শাহজাহান? আগ্নেয়াস্ত্র উদ্ধারে উঠছে প্রশ্ন

আরও পড়ুন
Sponsored Links by Taboola

সেরা শিরোনাম

West Bengal News Live: অন্নপূর্ণা যোজনার টাকা পাননি? কবে ঢুকবে টাকা? জানিয়ে দিলেন মুখ্যমন্ত্রী শুভেন্দু অধিকারী
অন্নপূর্ণা যোজনার টাকা পাননি? কবে ঢুকবে টাকা? জানিয়ে দিলেন মুখ্যমন্ত্রী শুভেন্দু অধিকারী
CM Suvendu Adhikari: “পশ্চিমবঙ্গ নাম আমরা কখনও ভুলতে দিতে পারি না..”, স্পষ্ট জানালেন মুখ্যমন্ত্রী
“পশ্চিমবঙ্গ নাম আমরা কখনও ভুলতে দিতে পারি না..”, স্পষ্ট জানালেন মুখ্যমন্ত্রী
Jhargram: ২ লক্ষ টাকা ঘুষ নেওয়ার সময় হাতেনাতে পাকড়াও, গ্রেফতার বিডিও অফিসের সরকারি আধিকারিক
২ লক্ষ টাকা ঘুষ নেওয়ার সময় হাতেনাতে পাকড়াও, গ্রেফতার বিডিও অফিসের সরকারি আধিকারিক
Purulia News: নদিয়া জেলা পরিষদের পর এবার পুরুলিয়া জেলা পরিষদ, একজোট তৃণমূল-বিজেপি
নদিয়া জেলা পরিষদের পর এবার পুরুলিয়া জেলা পরিষদ, একজোট তৃণমূল-বিজেপি

ভিডিও

Awas Yojna Scheme | শুধু বাড়ি নয়, কেন্দ্রই দেবে শৌচালয়, করবে বিদ্যুতের ব্যবস্থা, কীভাবে জানেন? শুনুন
CM Suvendu Adhikari on Awas Yojna | শুরু আবাসের দ্বিতীয় কিস্তি বিলি, কতজন উপভোক্তা টাকা পেলেন?
CM Suvendu Adhikari on Awas Yojna | কেন্দ্র সরকারের সঙ্গে TMC-এর যুদ্ধের আমজনতা বঞ্চিত হয়েছিল : মুখ্যমন্ত্রী
CM Suvendu Adhikari on Awas Yojna | ৩০ হাজার কোটি টাকা পেয়েছিল আগের সরকার, খতিয়ান দিলেন মুখ্যমন্ত্রী
CM Suvendu Adhikari |

ফটো গ্যালারি

ব্যক্তিগত কর্নার

সেরা প্রতিবেদন
সেরা রিল
Tewolde Gebremariam: আর একটু হলেই নিয়ে নিচ্ছিল পাকিস্তান এয়ারলাইন্স, তার আগেই বাজিমাত টাটাদের, এয়ার ইন্ডিয়ার নতুন সিইও হলেন…
আর একটু হলেই নিয়ে নিচ্ছিল পাকিস্তান এয়ারলাইন্স, তার আগেই বাজিমাত টাটাদের, এয়ার ইন্ডিয়ার নতুন সিইও হলেন…
Bombay High Court: ধর্ষণে দোষী সাব্যস্ত তরুণ তেজপাল, ট্রায়াল কোর্টের রায় বাতিল, ‘তেহলকা’র প্রাক্তন সাংবাদিক বললেন…
ধর্ষণে দোষী সাব্যস্ত তরুণ তেজপাল, ট্রায়াল কোর্টের রায় বাতিল, ‘তেহলকা’র প্রাক্তন সাংবাদিক বললেন…
Bad Road Condition: গর্ত ভর্তি রাস্তা, বর্ষার জলে সেখানেই তৈরি মরণফাঁদ, দমদম থেকে দুর্গাপুর, নিত্যযাত্রীদের ভোগান্তি
Bad Road Condition: গর্ত ভর্তি রাস্তা, বর্ষার জলে সেখানেই তৈরি মরণফাঁদ, দমদম থেকে দুর্গাপুর, নিত্যযাত্রীদের ভোগান্তি
Cancer Research: চিউয়িং গামে কমবে মাথা এবং ঘাড়ের ক্যান্সারের ঝুঁকি? গবেষণায় নয়া তথ্য, কী বলছেন বিজ্ঞানীরা?
চিউয়িং গামে কমবে মাথা এবং ঘাড়ের ক্যান্সারের ঝুঁকি? গবেষণায় নয়া তথ্য, কী বলছেন বিজ্ঞানীরা?
Lottery Prize Win: বিরাট ভাগ্য, ফেলে দেওয়া লটারির টিকিট কুড়িয়ে ১১ কোটি জিতলেন সাফাইকর্মী, তাজ্জব সকলে
বিরাট ভাগ্য, ফেলে দেওয়া লটারির টিকিট কুড়িয়ে ১১ কোটি জিতলেন সাফাইকর্মী, তাজ্জব সকলে
Abhishek Banerjee: 'তদন্তে যোগ দিয়ে পুলিশকে সাহায্য করুন', আগাম জামিন চাওয়া অভিষেক বন্দ্যোপাধ্যায়ের আপ্ত সহায়ক সুমিত রায়কে নির্দেশ সুপ্রিম কোর্টের
'তদন্তে যোগ দিয়ে পুলিশকে সাহায্য করুন', আগাম জামিন চাওয়া অভিষেক বন্দ্যোপাধ্যায়ের আপ্ত সহায়ক সুমিত রায়কে নির্দেশ সুপ্রিম কোর্টের
Pakistani Boxers: কমনওয়েলথ গেমস খেলতে গিয়ে গ্লাসগোতে নিখোঁজ কুদরতুল্লা, কেন বারবার হারিয়ে যান পাকিস্তানি বক্সাররা?
কমনওয়েলথ গেমস খেলতে গিয়ে গ্লাসগোতে নিখোঁজ কুদরতুল্লা, কেন বারবার হারিয়ে যান পাকিস্তানি বক্সাররা?
Kolkata Blood Bank Scam: এবার বিপাকে কলকাতার আরও ৬টি ব্লাড ব্যাঙ্ক, তালিকায় কারা ? কী কী অভিযোগ ?
এবার বিপাকে কলকাতার আরও ৬টি ব্লাড ব্যাঙ্ক, তালিকায় কারা ? কী কী অভিযোগ ?
Embed widget