এক্সপ্লোর

Sandeshkhali Update:বেআইনিভাবে অস্ত্র পাচারেও যুক্ত ছিলেন শেখ শাহজাহান? আগ্নেয়াস্ত্র উদ্ধারে উঠছে প্রশ্ন

Sandeshkhali Fire Arms Recover: শুক্রবার, শেখ শাহজাহানের সঙ্গীর বাড়ি থেকে উদ্ধার হয় বিপুল পরিমাণ আগ্নেয়াস্ত্র, কার্তুজ, বিস্ফোরক।

কলকাতা: সন্দেশখালিতে (Sandeshkhali Update) উদ্ধার হওয়া বিপুল পরিমাণ আগ্নেয়াস্ত্র, কার্তুজ, বিস্ফোরকের ছবি দেখে চমকে উঠেছেন অনেকেই। যার মধ্যে রয়েছে, ৩টি অত্যাধুনিক মার্কিন রিভলভারও। এই প্রেক্ষাপটেই প্রশ্ন উঠতে শুরু করেছে - তবে কি বেআইনিভাবে অস্ত্র পাচারেও যুক্ত ছিলেন শেখ শাহজাহান? নেপথ্যে কি রয়েছে আন্তর্জাতিক অস্ত্র চোরাচালান চক্র? উঠছে প্রশ্ন।

আগ্নেয়াস্ত্রে উদ্ধারে উঠছে প্রশ্ন: জমি দখল, মহিলাদের উপর অত্য়াচার, থেকে চাষের জমি কেড়ে নেওয়া,সন্দেশখালিতে শেখ শাহজাহান ও তার শাগরেদদের বিরুদ্ধে অভিযোগের শেষ ছিল না। তার মধ্য়েই শুক্রবার, শেখ শাহজাহানের সঙ্গীর বাড়ি থেকে উদ্ধার হয় বিপুল পরিমাণ আগ্নেয়াস্ত্র, কার্তুজ, বিস্ফোরক। আর এই প্রেক্ষাপটেই প্রশ্ন উঠতে শুরু করেছে, তবে কি বেআইনিভাবে অস্ত্র পাচারেও যুক্ত ছিলেন শেখ শাহজাহান?সন্দেশখালিতে কি অস্ত্র আসত মার্কিন মুলুক থেকে? নেপথ্যে কি রয়েছে আন্তর্জাতিক অস্ত্র চোরাচালান চক্র? অস্ত্রভাণ্ডার উদ্ধারের পর সেই সম্ভাবনা একেবারে উড়িয়ে দিচ্ছে না CBI.

বর্ধমান দুর্গাপুরের বিজেপি প্রার্থী দিলীপ ঘোষ বলেন, “শাহজাহান যখন সিপিএমের ছিল, পিস্তল নিয়ে ঘুরত। এখন AK47 নিয়ে ঘুরছে। এখন তো বিদেশি অস্ত্রও পাওয়া যাচ্ছে। একটা বর্ডারের জায়গা, একেবারে বাংলাদেশের বর্ডার। সেখানে যদি এরকম দেশবিরোধী গতিবিধি হয়, অস্ত্রসস্ত্রের একেবারে আড়ত হয়ে যায়, তাহলে ভারতের সুরক্ষা কোথায় আছে? রোহিঙ্গাদেরকে শাহজাহান নিয়ে আসত বাংলাদেশ থেকে। ক্যাম্প করে থাকত। ক্যাম্পের খরচা জেলা পরিষদ দিত। সবই বিদেশি যোগ। আন্তর্জাতিক চক্রান্তের একটা আড়ত ওখানে।’’

শুক্রবারই CBI প্রেস রিলিজে জানিয়েছে, উদ্ধার হয়েছে, তিনটি বিদেশি রিভলভার, একটা দেশি রিভলভার,একটা কোল্ট অফিশিয়াল পুলিশ রিভলভার,একটা বিদেশি পিস্তল,একটা দেশি পিস্তল,১২০টি নাইন MM বুলেট,৫০টি পয়েন্ট ফোর-ফাইভ ক্যালিবার কার্তুজ,১২০টি নাইন-MM ক্যালিবার কার্তুজ,৫০টি পয়েন্ট থ্রি-এইট-জিরো কার্তুজ এবং ৮টি পয়েন্ট থ্রি-টু কার্তুজ।এছাড়াও, CBI জানিয়েছে শেখ শাহজাহান সম্পর্কিত একাধিক চাঞ্চল্যকর নথিও উদ্ধার হয়েছে এই তল্লাশি অভিযানে। কেন্দ্রীয় এজেন্সি সূত্রে দাবি, উদ্ধার হওয়া অস্ত্রের মধ্যে ৩টি বিদেশি রিভলভার রয়েছে, যেগুলি মার্কিন মুলুকে তৈরি এবং এই সব আগ্নেয়াস্ত্র রীতিমতো নিলাম ডেকে চড়া দামে বিক্রি করা। কী কারণে এই অত্যাধুনিক অস্ত্র সন্দেশখালিতে মজুত করা হয়েছিল? অস্ত্র কেনার টাকাই বা এসেছিল কোথা থেকে? CBI সূত্রে দাবি, সন্দেশখালি থেকে পাওয়া কিছু আগ্নেয়াস্ত্র খোলা বাজারে বিক্রি হয় না। অত্যাধুনিক একেকটি আগ্নেয়াস্ত্রের দাম ৭-৮ লক্ষ টাকা। সব মিলিয়ে, শুক্রবার প্রায় ৪০ লক্ষ টাকার অস্ত্র উদ্ধার হয়েছে। সূত্রের দাবি, CBI জানতে চায়, ৫ জানুয়ারি, ইডির ওপর হামলার পরেই কি এই অস্ত্রগুলি লুকিয়ে ফেলা হয়েছিল? শেখ শাহজাহানের গড়ে মার্কিন মুলুকের অস্ত্র উদ্ধার! অস্ত্র পাচারেও যুক্ত ছিলেন শেখ শাহজাহান?

আপনার পছন্দের খবর আর আপডেট এখন পাবেন আপনার পছন্দের চ্যাটিং প্ল্যাটফর্ম হোয়াটস অ্যাপেও। যুক্ত হোন ABP Ananda হোয়াটস অ্যাপ চ্যানেলে। 

আরও পড়ুন: Loksabha Election 2024: 'আমি আমার মনের কথা বলেছি' কুণালের আক্রমণের জবাব দেবের

সেরা শিরোনাম

Gyanesh Kumar: জ্ঞানেশ কাণ্ডে দিল্লিতে কাছাকাছি সিপিএম ও মমতা, কোন পথে রাজ্য নেতৃত্ব ?
জ্ঞানেশ কাণ্ডে দিল্লিতে কাছাকাছি সিপিএম ও মমতা, কোন পথে রাজ্য নেতৃত্ব ?
West Midnapore News: বোর্ড গঠন ঘিরে ধুন্ধুমার, বিজেপির বিক্ষোভে উত্তাল খড়গপুর পুরসভা চত্বর, লাঠিচার্জ পুলিশের
বোর্ড গঠন ঘিরে ধুন্ধুমার, বিজেপির বিক্ষোভে উত্তাল খড়গপুর পুরসভা চত্বর, লাঠিচার্জ পুলিশের
News Live Update : তৃণমূল এখন ত্রিখণ্ডিত, নাম, নিশান মুছে গিয়েছে : শুভেন্দু
তৃণমূল এখন ত্রিখণ্ডিত, নাম, নিশান মুছে গিয়েছে : শুভেন্দু
Bar Council Election Result 2026: বার কাউন্সিল ভোটে বিরাট জয় BJP-র, বেলেঘাটার বিধায়ককে খোঁচা মুখ্যমন্ত্রীর
বার কাউন্সিল ভোটে বিরাট জয় BJP-র, বেলেঘাটার বিধায়ককে খোঁচা মুখ্যমন্ত্রীর

ভিডিও

Suvendu Adhikari:
Kunal Ghosh: কুণাল ঘোষকে নিরাপত্তা দেওয়ার জন্য কলকাতার পুলিশ কমিশনারকে নির্দেশ
Yogi Adityanath:
Suvendu Adhikari:
CJP protest | যন্তর মন্তরে কর্মসূচির আবেদন নিয়ে পার্লামেন্টারি স্ট্রিট থানায় CJP

ফটো গ্যালারি

ব্যক্তিগত কর্নার

সেরা প্রতিবেদন
সেরা রিল
Cockroach Janta Party : 'ককরোচ জনতা পার্টির নাম করে টাকা দাবি', সমাজমাধ্যমে সতর্কবার্তা CJP-র
Cockroach Janta Party : 'ককরোচ জনতা পার্টির নাম করে টাকা দাবি', সমাজমাধ্যমে সতর্কবার্তা CJP-র
iPhone Offers: অবিশ্বাস্য অফার, ৬০ হাজারেরও কমে পাবেন iPhone 17 Pro, কোথা থেকে কীভাবে কেনা যাবে এত কম দামে ?
অবিশ্বাস্য অফার, ৬০ হাজারেরও কমে পাবেন iPhone 17 Pro, কোথা থেকে কীভাবে কেনা যাবে এত কম দামে ?
Jammu And Kashmir: নিয়ন্ত্রণরেখা পেরিয়ে অনুপ্রবেশের চেষ্টা, বিস্ফোরণে মৃত্যু ৪ পাক জঙ্গির, খতম লস্করের কম্যান্ডারও
নিয়ন্ত্রণরেখা পেরিয়ে অনুপ্রবেশের চেষ্টা, বিস্ফোরণে মৃত্যু ৪ পাক জঙ্গির, খতম লস্করের কম্যান্ডারও
Road Accident : ভয়াবহ, নিয়ন্ত্রণ হারিয়ে উল্টে গেল ছাত্রবাহী স্কুলভ্যান ; তারপর যা হল...
ভয়াবহ, নিয়ন্ত্রণ হারিয়ে উল্টে গেল ছাত্রবাহী স্কুলভ্যান ; তারপর যা হল...
Rishabh Pant: নিউজিল্য়ান্ড এ দলের বিরুদ্ধে প্রথম দু'ম্য়াচে নেই পন্থ, পরিবর্ত হিসেবে কে ঢুকে পড়লেন?
নিউজিল্য়ান্ড এ দলের বিরুদ্ধে প্রথম দু'ম্য়াচে নেই পন্থ, পরিবর্ত হিসেবে কে ঢুকে পড়লেন?
Sai Sudharsan: রঞ্জিতে ফিল্ডিং করার সময় ফের চোট, কিউয়ি সফর থেকে কি ছিটকে যাবেন সুদর্শন?
রঞ্জিতে ফিল্ডিং করার সময় ফের চোট, কিউয়ি সফর থেকে কি ছিটকে যাবেন সুদর্শন?
Gyanesh Kumar : দেশজুড়ে বিতর্কের কেন্দ্রবিন্দুতে, অসাধারণ শিক্ষাগত যোগ্যতা জ্ঞানেশ কুমারের ; দেখে নিন একনজরে...
দেশজুড়ে বিতর্কের কেন্দ্রবিন্দুতে, অসাধারণ শিক্ষাগত যোগ্যতা জ্ঞানেশ কুমারের ; দেখে নিন একনজরে...
Abishek Porel Exclusive: 'রোজ রাতে কেঁদেছি, বাবা-মায়ের জন্য কষ্ট হতো', জেল থেকে বেরিয়ে সেঞ্চুরির স্বস্তি অভিষেকের
'রোজ রাতে কেঁদেছি, বাবা-মায়ের জন্য কষ্ট হতো', জেল থেকে বেরিয়ে সেঞ্চুরির স্বস্তি অভিষেকের
Embed widget