এক্সপ্লোর

Sajal Ghosh: রাজ্যে এসেছে নতুন সরকার, কলেজে কলেজে ছাত্র সংসদ নির্বাচন কবে? বড় ইঙ্গিত দিলেন সজল ঘোষ

BJP MLA Sajal Ghosh: মুখ্যমন্ত্রীর কাছে কি ছাত্র সংসদ নির্বাচনের দাবি জানাবেন বিজেপি বিধায়ক সজল ঘোষ। জবাবে সজল বললেন, 'শুভেন্দুবাবুও ছাত্র রাজনীতি থেকেই আসা। দাবি করতে হবে না। উনি নিজেই করবেন।

কলকাতা : ৯ বছরের ওপর রাজ্যের কলেজ-বিশ্ববিদ্যালয়গুলিতে হয়নি ছাত্র সংসদ নির্বাচন। শুভেন্দু অধিকারীর সরকারের আমলে কি বদলাবে এই ছবি? তেমনই ইঙ্গিত দিলেন বিজেপি বিধায়ক সজল ঘোষ। এবছরেই কলেজগুলিতে হবে ছাত্র ভোট, এমন আশার কথা শোনা গেল তাঁর মুখে। ৯ বছর ধরে, রাজ্যের বিশ্ববিদ্যালয়-কলেজগুলিতে থমকে রয়েছে ছাত্র সংসদ নির্বাচন! আর এই অবস্থায় পশ্চিমবঙ্গে রাজনৈতিক পালাবদল হয়েছে। তৈরি হয়েছে নতুন সরকার। এবার কি কলেজ-বিশ্ববিদ্যালয়গুলিতে ছাত্র সংসদ নির্বাচন ফিরতে চলেছে? আশার কথা শোনালেন বরানগরের বিজেপি বিধায়ক। 

'কোথায় পুষ্পা, কোথায় আপনি, দেখতে পাওয়া যাচ্ছে না', ফলতার সভা থেকে জাহাঙ্গিরকে হুঁশিয়ারি মুখ্যমন্ত্রী শুভেন্দু অধিকারীর 

সজল ঘোষ বলেছেন, 'নির্বাচন তো আমার রাইট। ইউজিসি দেয় এই রাইট। এই রাইট কেড়ে নেওয়ার অধিকার এদের নেই, কোনও সরকারের নেই। দুর্ভাগ্যবশত কোনও ছাত্রসংগঠন, ইনক্লুডিং আমার... কেউ এটা নিয়ে কথা বলেনি। ১০০ শতাংশ হতে হবে। আমি তো এটা দাবি করব। শুভেন্দুবাবুও ছাত্র রাজনীতি থেকেই আসা। দাবি করতে হবে না। উনি নিজেই করবেন। উনি (মমতা বন্দ্যোপাধ্যায়) ছাত্র রাজনীতি ঠিক করে করেননি। শুভেন্দুবাবু আর ওঁর মধ্যে তফাৎ রয়েছে। কলেজের জিএস হয়ে এসছেন উনি (মমতা বন্দ্যোপাধ্যায়)। আমরাও যেমন কলেজের জিএস, আর বললাম না... আমরা যেমন কলেজের জিএস, উনিও কলেজের জিএস। আশা করছি এবছর থেকে দেখতে পাবেন।' 

CPM নেতার জায়গা জবর দখল করে দোকান করার অভিযোগ TMC-র বিরুদ্ধে ! এবার হাসনাবাদেও চলল বুলডোজার 

২০১৭ সালের মানুষের জানুয়ারি মাসে রাজ্যে শেষবার ছাত্র সংসদ নির্বাচন হয়। ব্যতিক্রম শুধু যাদবপুর বিশ্ববিদ্যালয় এবং প্রেসিডেন্সি বিশ্ববিদ্যালয়। তাও সে ৬-৭ বছর আগেকার কথা। অথচ সাধারণ পড়ুয়া থেকে আদালত, ছাত্র ভোটের সওয়াল ঘুরে ফিরে এসেছে সব স্তর থেকেই। কলকাতা হাইকোর্টের নির্দেশে ছাত্র সংসদ নির্বাচন না হওয়া কলেজ-বিশ্ববিদ্য়ালয়ের ইউনিয়ন রুমগুলোতে তালা ঝোলানে হয়েছে আগেই। কিন্তু তারপরেও তৃণমূল সরকারের আমলে কলেজ, বিশ্ববিদ্যালয়ে রাজনৈতিক মদতে বহু প্রভাবশালী প্রাক্তনীর বিরুদ্ধে মৌরসীপাট্টা চালানোর অভিযোগ ওঠে। ছাত্র ইউনিয়ের জন্য় বরাদ্দ হাজার হাজার টাকা নয়ছয়ের পাশাপাশি ইউনিয়ন রুমে অবৈধ কার্যকলাপ চালানোর মতো একের পর এক মারাত্মক অভিযোগ সামনে আসে। 

রাজ্যে পালাবদলের পর, বুধবার উচ্চ শিক্ষা দফতরের তরফে নির্দেশিকা জারি করে বলা হয়, রাজ্যের সমস্ত সরকারি কলেজের মাথাদের সরিয়ে নতুন করে পরিচালন সমিতি গড়তে হবে। এবার কি ছাত্র সংসদ ভোট করাতে উদ্যোগ নেবে বিজেপি সরকার? অন্যদিকে, দীর্ঘদিন ধরে ছাত্র সংসদের নির্বাচন দাবি করে আসছে বামেরাও। এবাত কি তাহলে ফের ভোট হবে কলেজে কলেজে? 

ভূগোলে স্নাতকোত্তর। বিগত ৮ বছরের বেশি সময় ধরে কর্মরত। টেকনোলজি, লাইফস্টাইল, হেলথ ভিত্তিক লেখালেখিতে আগ্রহ রয়েছে।

Read More
আরও পড়ুন
Sponsored Links by Taboola
Advertisement

সেরা শিরোনাম

Chinese Manja Kite Strings: লক্ষ্মী পেঁচার ডানা কাটল চিনা মাঞ্জায়, ছটফট করছিল গাছের ডালে আটকে, তারপর...
লক্ষ্মী পেঁচার ডানা কাটল চিনা মাঞ্জায়, ছটফট করছিল গাছের ডালে আটকে, তারপর...
BJP on Extortion: তোলাবাজি নিয়ে বার্তা শমীক, দিলীপ, অগ্নিমিত্রার; পাল্টা কটাক্ষ কুণাল ঘোষের, সরকার বদলালেও তোলাবাজির অসুখ কি সেরেছে?
তোলাবাজি নিয়ে বার্তা শমীক, দিলীপ, অগ্নিমিত্রার; পাল্টা কটাক্ষ কুণাল ঘোষের, সরকার বদলালেও তোলাবাজির অসুখ কি সেরেছে?
Birbhum News: দুষ্কৃতীদের নিশানায় 'বিস্ফোরক' ব্যবসায়ী, বীরভূমে চলল গুলি, জখম ৩, যুক্ত কারা জানতে তদন্তে পুলিশ
দুষ্কৃতীদের নিশানায় 'বিস্ফোরক' ব্যবসায়ী, বীরভূমে চলল গুলি, জখম ৩, যুক্ত কারা জানতে তদন্তে পুলিশ
North Bengal Weather Update: উত্তরে প্রবল দুর্যোগ, অতিরিক্ত ভারী বৃষ্টির জন্য জারি লাল-কমলা-হলুদ সতর্কতা, কোন কোন জেলায় প্রভাব সবচেয়ে বেশি ?
উত্তরে প্রবল দুর্যোগ, অতিরিক্ত ভারী বৃষ্টির জন্য জারি লাল-কমলা-হলুদ সতর্কতা, কোন কোন জেলায় প্রভাব সবচেয়ে বেশি ?
Advertisement

ভিডিও

Umesh Rai on Terrorist |
Kunal Ghosh on Terrorist |
Bengal STF on Terror News |
Suvendu Adhikari | 'পশ্চিমবঙ্গে আন্তঃসীমান্ত মাদক চক্রের বিরুদ্ধে বড়সড় অভিযান' | ABP ANANDA LIVE
STF - Terror News | জঙ্গি-যোগে তৃতীয় গ্রেফতারি। STF-এর হাতে গ্রেফতার হামিমের সহযোগী | ABP ANANDA LIVE
Advertisement

ফটো গ্যালারি

Advertisement

ব্যক্তিগত কর্নার

সেরা প্রতিবেদন
সেরা রিল
Malda News: বীরভূমের পর মালদা, প্রাক্তন তৃণমূল নেতার ফ্ল্যাটে টাকার পাহাড়, উদ্ধার আর কী কী ?
বীরভূমের পর মালদা, প্রাক্তন তৃণমূল নেতার ফ্ল্যাটে টাকার পাহাড়, উদ্ধার আর কী কী ?
Bollywood News: মা হননি কেন? কারণ জানালেন নায়িকা, টাকা থাকতে IVF করালেন না কেন, তাও খোলসা করলেন
মা হননি কেন? কারণ জানালেন নায়িকা, টাকা থাকতে IVF করালেন না কেন, তাও খোলসা করলেন
Govt Schemes : বেকার যুবকদের ২৫০০ টাকা করে দেবে সরকার ! আপনার কাছে এসেছে এই মেসেজ ?
বেকার যুবকদের ২৫০০ টাকা করে দেবে সরকার ! আপনার কাছে এসেছে এই মেসেজ ?
Priyanka Gandhi On Gaumutra : IIT গবেষককে 'গোমূত্র বিশেষজ্ঞ' বলে ব্যঙ্গ ! প্রিয়াঙ্কা গান্ধীকে পাল্টা বোঝালেন ২০০-র বেশি শিক্ষাবিদ
IIT গবেষককে 'গোমূত্র বিশেষজ্ঞ' বলে ব্যঙ্গ ! প্রিয়াঙ্কা গান্ধীকে পাল্টা বোঝালেন ২০০-র বেশি শিক্ষাবিদ
Weekly Astro : চাকরিতে বড় প্রমোশন ! অর্থপ্রাপ্তি হবে ? কপাল খুলছে কাদের, এই দুই রাশির কেমন কাটবে সপ্তাহটি ?
চাকরিতে বড় প্রমোশন ! অর্থপ্রাপ্তি হবে ? কপাল খুলছে কাদের, এই দুই রাশির কেমন কাটবে সপ্তাহটি ?
Cockroach Janta Party: ককরোচ জনতা পার্টির আন্দোলনকে নিয়ে কী মত? তসলিমা নাসরিন বললেন, ‘...পরিণতি ভাল হয় না’
ককরোচ জনতা পার্টির আন্দোলনকে নিয়ে কী মত? তসলিমা নাসরিন বললেন, ‘...পরিণতি ভাল হয় না’
Weather Alert: ঝেঁপে বৃষ্টি কলকাতায়, সপ্তাহের শুরুতেই ভারী দুর্যোগ, তুমুল ঝড়বৃষ্টির সতর্কতা হাওয়া অফিসের
ঝেঁপে বৃষ্টি কলকাতায়, সপ্তাহের শুরুতেই ভারী দুর্যোগ, তুমুল ঝড়বৃষ্টির সতর্কতা হাওয়া অফিসের
Karnata News: চিপসের প্যাকেটে সারপ্রাইজ, মুখে দিতেই…বেঘোরে মৃত্যু শিশুর
চিপসের প্যাকেটে সারপ্রাইজ, মুখে দিতেই…বেঘোরে মৃত্যু শিশুর
Embed widget