এক্সপ্লোর

CM Suvendu Adhikari: 'কোথায় পুষ্পা, কোথায় আপনি, দেখতে পাওয়া যাচ্ছে না', ফলতার সভা থেকে জাহাঙ্গিরকে হুঁশিয়ারি মুখ্যমন্ত্রী শুভেন্দু অধিকারীর

CM Suvendu Adhikari Falta Meeting: মুখ্যমন্ত্রী বলেছেন, '২০২১ সাল, ভোট পরবর্তী হিংসা, জাতীয় মানবাধিকার কমিশন ১৯ জনকে নটোরিয়াস ক্রিমিনাল ঘোষণা করেছিল, যার মধ্যে এই ভাইপোর জাহাঙ্গিরও ছিল।'

ফলতা, দক্ষিণ ২৪ পরগনা : আগামী ২১ তারিখ ফলতায় আবার ভোট হতে চলেছে। তার আগে আজ ১৬ মে ফলতায় সভা করেছেন মুখ্যমন্ত্রী শুভেন্দু অধিকারী। ফলতার বিজেপি প্রার্থী দেবাংশু পাণ্ডার সমর্থনে সভা করেছেন তিনি। এই ফলতাতেই তৃণমূলের প্রার্থী জাহাঙ্গির খান। এদিনের সভা থেকে কড়া ভাষায় জাহাঙ্গিরকে হুঁশিয়ারি দিয়েছেন মুখ্যমন্ত্রী। প্রসঙ্গত উল্লেখ্য, এবারের বিধানসভা নির্বাচনে দক্ষিণ ২৪ পরগনা জেলার স্পেশাল পুলিশ অবজার্ভার হিসেবে নিয়োগ করা হয়েছিল উত্তরপ্রদেশের আইপিএস অফিসার অজয় পাল শর্মাকে। 'সিঙ্ঘম' নামে পরিচিত এই পুলিশকর্তাকে একপ্রকার ব্যঙ্গ করে এবং নিজেকে জাহির করে তৃণমূল প্রার্থী জাহাঙ্গির বলেছিলেন, 'পুষ্পা ঝুকেগা নেহি'। দক্ষিণের ছবি 'পুষ্পা'-তে অভিনেতা অল্লু অর্জুনের বিখ্যাত সংলাপ ধার করে একজন আইপিএস আধিকারিককে হুঁশিয়ারি দিয়ে শোনা গিয়েছিল জাহাঙ্গিরকে। 

'মহিলারা অঝোরে কাঁদছেন, আমি বললাম কী হল? বলছেন...', ফলতার সভায় কী বললেন মুখ্যমন্ত্রী শুভেন্দু অধিকারী 

আজকের সভা থেকে সেই 'পুষ্পা' প্রসঙ্গে টেনেই মুখ্যমন্ত্রী শুভেন্দু অধিকারী বলেন, 'কোথায় পুষ্পা? কোথায় আপনি? দেখতে পাওয়া যাচ্ছে না। ২০২১ সাল, ভোট পরবর্তী হিংসা, জাতীয় মানবাধিকার কমিশন ১৯ জনকে নটোরিয়াস ক্রিমিনাল ঘোষণা করেছিল, যার মধ্যে এই ভাইপোর জাহাঙ্গিরও ছিল। আমার উপর ছেড়ে দিন। আমি ওর দায়িত্ব নিয়ে গেলাম। খুব শান্তিপূর্ণ ভাবে ভোট করুন। আগে ভোটদান, পরে জলপান। কাউন্টিং শেষ হলে ডেকে নেবেন, কলকাতা থেকে চলে আসব। দেবাংশু সার্টিফিকেট নিয়ে যখন বেরোবে, প্রথম মালাটা ওর গলায় আমিই পরাবো। হাতে কাজ, পেটে ভাত, মাথায় ছাদ, মা-বোনেদের সম্মান বিজেপির অঙ্গীকার। সব কা সাথ সব কা বিকাশ হোগা, সবকা হিসাব ভি হোগা।' 

২১ মে, বৃহস্পতিবার দক্ষিণ ২৪ পরগনার ফলতা বিধানসভায় পুনর্নির্বাচন। মুখ্য়মন্ত্রী হওয়ার পর, এই প্রথমবার সেই ফলতাতেই কর্মিসভা করলেন শুভেন্দু অধিকারী। তিনি বেঁধে দিলেন টার্গেট, বার্তা দিলেন শান্তিপূর্ণ ভোটের। ফলতায় পুনর্নির্বাচনেও তৃণমূলের প্রার্থী জাহাঙ্গির খান। তাঁর বিরুদ্ধে ভোট সন্ত্রাস, ভোট লুঠ, ভয় দেখানো, হুমকি, মারধর, তোলাবাজি, অনিচ্ছাকৃত খুন-সহ একাধিক অভিযোগ রয়েছে। শনিবার, ফলতার সভা থেকে সেই জাহাঙ্গিরর নাম শোনা গেল মুখ্য়মন্ত্রী গলায়। তিনি বলেন, 'কোথায় গেলেন তথাকথিত পুষ্পা না কী নাম? ওই ডাকাতটা কোথায়? কোথায়? দেখা যাচ্ছে? যত অভিযোগ করেছে সাধারণ নির্বাচনের সময়, সবগুলোর বিরুদ্ধেই ব্য়বস্থা হবে। সব FIR হয়েছে। গুন্ডামি করতে দেব না।' এর পাশাপাশি, হুমকি-সন্ত্রাসের বিরুদ্ধে ভোটারদের উদ্দেশ্য়ে বার্তাও দিয়েছেন মুখ্য়মন্ত্রী। 

ভূগোলে স্নাতকোত্তর। বিগত ৮ বছরের বেশি সময় ধরে কর্মরত। টেকনোলজি, লাইফস্টাইল, হেলথ ভিত্তিক লেখালেখিতে আগ্রহ রয়েছে।

Read More
আরও পড়ুন
Sponsored Links by Taboola
Advertisement

সেরা শিরোনাম

Ayushman Bharat: কার্ড নেই ? তাও পাবেন স্বাস্থ্য বিমার পরিষেবা, কোন কোন হাসপাতালে ? কী জানাচ্ছে স্বাস্থ্য ভবন
কার্ড নেই ? তাও পাবেন স্বাস্থ্য বিমার পরিষেবা, কোন কোন হাসপাতালে ? কী জানাচ্ছে স্বাস্থ্য ভবন
Coal Smuggling: কয়লা পাচারকাণ্ডে প্রায় ৭ কোটি আত্মসাৎ করেছেন প্রাক্তন ওসি, চার্জশিটে চাঞ্চল্যকর দাবি ED- র
কয়লা পাচারকাণ্ডে প্রায় ৭ কোটি আত্মসাৎ করেছেন প্রাক্তন ওসি, চার্জশিটে চাঞ্চল্যকর দাবি ED- র
News Live:   আয়ুষ্মান ভারত, মুখ্যমন্ত্রী স্বাস্থ্যবিমা, পূর্বতন সরকারের স্বাস্থ্যসাথী কার্ড - ৩ কার্ডের কোনটাই নেই ? কী করবেন ? জানাল স্বাস্থ্যভবন
  আয়ুষ্মান ভারত, মুখ্যমন্ত্রী স্বাস্থ্যবিমা, পূর্বতন সরকারের স্বাস্থ্যসাথী কার্ড - ৩ কার্ডের কোনটাই নেই ? কী করবেন ? জানাল স্বাস্থ্যভবন
Kolkata Metro: স্বাধীনতা দিবসে মেট্রোর এই লাইনে কোনও পরিষেবা মিলবে না, ১৫ অগাস্টে বাকি শাখাগুলিতেও থাকছে কিছু পরিবর্তন
স্বাধীনতা দিবসে মেট্রোর এই লাইনে কোনও পরিষেবা মিলবে না, ১৫ অগাস্টে বাকি শাখাগুলিতেও থাকছে কিছু পরিবর্তন
Advertisement

ভিডিও

Nirmal Ghosh | নির্মল ঘোষকে লক্ষ্য করে ডিম, তারপরেই মুখ খুললেন Samik Bhattacharya
Kolkata News: ইনস্টিটিউট অফ নিউরোসায়েন্সেস কলকাতায় শুরু হয়েছে গামা নাইফ রেডিওসার্জারি
Ayushman Bharat Scheme | কেন্দ্র বা রাজ্য কার্ড না থাকলে 'ব্রহ্মাস্ত্র' হবে আধার নম্বর! বড় আপডেট
RG Kar Incident | হেলমেট পরেও হল না রক্ষা! Nirmal Ghosh-কে দেখতেই পরপর ডিম
Ayushman Bharat Scheme : কার্ড না-থাকলেও মিলবে বিমার সুবিধা! কীভাবে?
Advertisement

ফটো গ্যালারি

Advertisement

ব্যক্তিগত কর্নার

সেরা প্রতিবেদন
সেরা রিল
NRS এ নার্সের মৃত্যু , কনুইয়ের নীচে সূচ ফোটানোর দাগ , কী বললেন মৃতার স্বামী
NRS এ নার্সের মৃত্যু , কনুইয়ের নীচে সূচ ফোটানোর দাগ , কী বললেন মৃতার স্বামী
CBI: 'ঘুষ নিলেই CBI-কে জানান', প্রচার শুরু, পোস্টার পড়ল নিজাম প্যালেসে
'ঘুষ নিলেই CBI-কে জানান', প্রচার শুরু, পোস্টার পড়ল নিজাম প্যালেসে
RG Kar Case: 'বৃহত্তর যড়যন্ত্রের কথা আগেই বলেছি', নির্মল ঘোষের গ্রেফতারির পর ফের বিস্ফোরক অনিকেত মাহাতো
'বৃহত্তর যড়যন্ত্রের কথা আগেই বলেছি', নির্মল ঘোষের গ্রেফতারির পর ফের বিস্ফোরক অনিকেত মাহাতো
Independence Day 2026: দেশের জাতীয় পতাকা, সংবিধান ও জাতীয় সঙ্গীতের প্রতি সম্মান না দেখালে কী শাস্তি হতে পারে জানেন?
দেশের জাতীয় পতাকা, সংবিধান ও জাতীয় সঙ্গীতের প্রতি সম্মান না দেখালে কী শাস্তি হতে পারে জানেন?
Howrah: নেই খুলি, সাত সকালে সাঁকরাইল বটতলায় ঝোপের মধ্যে উদ্ধার বৃদ্ধার রক্তাক্ত দেহ
নেই খুলি, সাত সকালে সাঁকরাইল বটতলায় ঝোপের মধ্যে উদ্ধার বৃদ্ধার রক্তাক্ত দেহ
IND vs SL: ব্যাটিং ঠিক না করলে সরে যাও, শ্রীলঙ্কা সিরিজ়ের আগেই ভারতীয় তারকাকে বিসিসিআইয়ের সতর্কবার্তা!
ব্যাটিং ঠিক না করলে সরে যাও, শ্রীলঙ্কা সিরিজ়ের আগেই ভারতীয় তারকাকে বিসিসিআইয়ের সতর্কবার্তা!
Dry Days in August: অগাস্টে এই দিনগুলিতে বন্ধ থাকবে মদের দোকান, সেপ্টেম্বরে কী হবে ?
অগাস্টে এই দিনগুলিতে বন্ধ থাকবে মদের দোকান, সেপ্টেম্বরে কী হবে ?
NRS-এ নার্সের রহস্যমৃত্যুতে এবার হাতিয়ার সিসিটিভি, ঠিক এই সময়ের ফুটেজেই রয়েছে রহস্যের সমাধান?
NRS-এ নার্সের রহস্যমৃত্যুতে এবার হাতিয়ার সিসিটিভি, ঠিক এই সময়ের ফুটেজেই রয়েছে রহস্যের সমাধান?
Embed widget