এক্সপ্লোর

Elephant Death: নৃশংস ! হাতির পিঠে ঢোকানো হল জ্বলন্ত রড

Jhargram: ঝাড়গ্রামে একটি হাতির পিঠে জ্বলন্ত রড ঢুকিয়ে দেওয়া হয়েছে বলে খবর। হুলা পার্টির এক সদস্যের বিরুদ্ধে উঠেছে অভিযোগ। মৃত্যু হয়েছে ওই হাতিটির।

অমিতাভ রথ, ঝাড়গ্রাম: ২০২০ সালে কেরল। ২০২৪ সালে পশ্চিমবঙ্গ। ছবিটা একটুও বদলায়নি। ২০২০ সালে বাজি ভর্তি আনারস খাওয়ানো হয়েছিল এক গর্ভবতী হাতিকে। আর এবার ঝাড়গ্রামে গর্ভবতী হাতির পিঠে ঢুকিয়ে দেওয়া হল জ্বলন্ত রড। মৃত্যু হয়েছে আহত হাতিটির। এই ঘটনায় গুরুতর অভিযোগ উঠেছে বনমন্ত্রী বীরবাহা হাঁসদার বিরুদ্ধে। গ্রামবাসীদের একাংশের অভিযোগ, হুলা পার্টি, যাঁরা মূলত হাতি লোকালয়ে এলে তাদের ধরে জঙ্গলে ফেরানোর কাজ করেন, সেই হুলা পার্টির সদস্য নিযুক্ত করার ক্ষেত্রে বনমন্ত্রী টাকার বিনিময়ে যোগ্য লোকেদের বাদ দিয়ে অযোগ্য লোকেদের নিয়োগ করেছেন। হাতিটির মৃত্যুর জন্য বনমন্ত্রীকেই দায়ী করেছেন গ্রামবাসীরা। এর পাশাপাশি এই ঘটনায় দোষীদের শাস্তির দাবি করেছেন তাঁরা। অন্যদিকে হাতি মৃত্যুর কথা স্বীকার করে ঝাড়গ্রামের ডিএফও জানিয়েছেন, এই ঘটনায় অভিযোগ দায়ের করা হয়েছে। এই ঘটনার পিছনে যে আছে তাকে শাস্তি দেওয়া হবে।

জানা গিয়েছে, ঝাড়গ্রামে গতকাল ভোরে ঢুকে পড়েছিল পাঁচটি হাতি। হাতির দলের হামলায় এক ব্যক্তির মৃত্যু হয়েছে বলে খবর। এর পরই ডাক পরে হুলা পার্টির। গ্রামবাসীদের দাবি, সব হাতিকে লোকালয় থেকে বের করতে সক্ষম হননি হুলা পার্টির সদস্যরা। একটি হাতিকে ঘুম পাড়ানি গুলি করে অন্যত্র সরানো হয়। এরপর গতকাল বিকেলেই হুলা পার্টির এক সদস্য একটি হাতির পিঠে জ্বলন্ত রড ঢুকিয়ে দেন বলে অভিযোগ। এলাকায় এমনিই ছিল হাতির আতঙ্ক। তার মধ্যে এই ঘটনায় আরও উত্তেজনা ছড়ায় স্থানীয়দের মধ্যে। 

হুলা পার্টির বিরুদ্ধে ক্ষোভে ফেটে পড়েন গ্রামবাসীরা। হুলা পার্টির অনভিজ্ঞ সদস্যদের দল থেকে বের করার দাবি জানান তাঁরা। তুমুল উত্তেজনার মধ্যে পরিস্থিতি সামাল দিতে এলে বনদফতরের কর্মীদের গ্রামবাসীরা ঘেরাও করেন বলে খবর। পুলিশের হস্তক্ষেপে ঘেরাও ওঠে। গ্রামবাসীদের অভিযোগ, গোটা ঘটনা বনমন্ত্রীকে জানানোর পরেও একবারের জন্যেও খোঁজ নেননি তিনি। পরে আহত হাতিটিকে গোপন এলাকায় সরিয়ে নিয়ে গিয়ে চিকিৎসা শুরু হয় বলে খবর। কিন্তু শেষরক্ষা হয়নি। মৃত্যু হয়েছে হাতিটির। আর এই ঘটনায় সম্পূর্ণ ভাবে বনমন্ত্রী বীরবাহা হাঁসদাকেই দায়ী করেছেন গ্রামবাসীরা। তাঁদের মূল অভিযোগ এলাকার যোগ্য লোকদের হাতি তাড়ানোর কাজে যুক্ত না করে অর্থের বিনিময়ে বনমন্ত্রী বাইরের অযোগ্য লোকদের নিযুক্ত করেছেন। তার ফলে সমস্যা বাড়ছে স্থানীয়দের। 

আরও পড়ুন- বাঙালি হয়ে মাথা উঁচু করে দাঁড়ানোর ক্ষমতা হারিয়ে ফেলছি, আর জি কর কাণ্ডে এবার মুখ খুললেন মিঠুন 

আরও পড়ুন
Sponsored Links by Taboola

সেরা শিরোনাম

Annapurna Yojana : কবে অন্নপূর্ণা যোজনায় টাকা ট্রান্সফার, জানিয়ে দিলেন মুখ্যমন্ত্রী...
Annapurna Yojana : কবে অন্নপূর্ণা যোজনায় টাকা ট্রান্সফার, জানিয়ে দিলেন মুখ্যমন্ত্রী...
Dilip Ghosh : 'বেআইনিভাবে টাকা নিয়েছেন, আমরা ব্যবস্থা নিচ্ছি', তালিকায় কতজন জানিয়ে দিলেন মন্ত্রী দিলীপ ঘোষ
'বেআইনিভাবে টাকা নিয়েছেন, আমরা ব্যবস্থা নিচ্ছি', তালিকায় কতজন জানিয়ে দিলেন মন্ত্রী দিলীপ ঘোষ
West Bengal News Live: কোন দিকে দেব? NCPI না 'কালীঘাট তৃণমূল'? ধোঁয়াশা জিইয়ে রাখলেন অভিনেতা-সাংসদ
কোন দিকে দেব? NCPI না 'কালীঘাট তৃণমূল'? ধোঁয়াশা জিইয়ে রাখলেন অভিনেতা-সাংসদ
Bus Accident: চালকের কানে মোবাইল! নিয়ন্ত্রণ হারিয়ে নয়নজুলিতে বাস, জখম অনেক যাত্রী
চালকের কানে মোবাইল! নিয়ন্ত্রণ হারিয়ে নয়নজুলিতে বাস, জখম অনেক যাত্রী

ভিডিও

Madan Mitra:
Sumit Roy News: পরের শুনানির দিন পর্যন্ত সুমিত রায়কে গ্রেফতারিতে রক্ষাকবচ দিল Supreme Court
Kolkata Police: পরিবর্তনের পশ্চিমবঙ্গে এবার ED ও কলকাতা পুলিশের মধ্যে সমন্বয়ে জোর | ABP Ananda
Life Care Blood Bank News: লাইফ কেয়ার ব্লাড ব্যাঙ্কের দুটি শাখায় তল্লাশি SBTC-র | ABP Ananda
Humayun Kabir: চেক বাউন্স বিতর্কে মহমেডান স্পোর্টিং ক্লাবের সভাপতি পদ থেকে অপসারিত হুমায়ুন কবীর

ফটো গ্যালারি

ব্যক্তিগত কর্নার

সেরা প্রতিবেদন
সেরা রিল
Tewolde Gebremariam: আর একটু হলেই নিয়ে নিচ্ছিল পাকিস্তান এয়ারলাইন্স, তার আগেই বাজিমাত টাটাদের, এয়ার ইন্ডিয়ার নতুন সিইও হলেন…
আর একটু হলেই নিয়ে নিচ্ছিল পাকিস্তান এয়ারলাইন্স, তার আগেই বাজিমাত টাটাদের, এয়ার ইন্ডিয়ার নতুন সিইও হলেন…
Bombay High Court: ধর্ষণে দোষী সাব্যস্ত তরুণ তেজপাল, ট্রায়াল কোর্টের রায় বাতিল, ‘তেহলকা’র প্রাক্তন সাংবাদিক বললেন…
ধর্ষণে দোষী সাব্যস্ত তরুণ তেজপাল, ট্রায়াল কোর্টের রায় বাতিল, ‘তেহলকা’র প্রাক্তন সাংবাদিক বললেন…
Bad Road Condition: গর্ত ভর্তি রাস্তা, বর্ষার জলে সেখানেই তৈরি মরণফাঁদ, দমদম থেকে দুর্গাপুর, নিত্যযাত্রীদের ভোগান্তি
Bad Road Condition: গর্ত ভর্তি রাস্তা, বর্ষার জলে সেখানেই তৈরি মরণফাঁদ, দমদম থেকে দুর্গাপুর, নিত্যযাত্রীদের ভোগান্তি
Cancer Research: চিউয়িং গামে কমবে মাথা এবং ঘাড়ের ক্যান্সারের ঝুঁকি? গবেষণায় নয়া তথ্য, কী বলছেন বিজ্ঞানীরা?
চিউয়িং গামে কমবে মাথা এবং ঘাড়ের ক্যান্সারের ঝুঁকি? গবেষণায় নয়া তথ্য, কী বলছেন বিজ্ঞানীরা?
Lottery Prize Win: বিরাট ভাগ্য, ফেলে দেওয়া লটারির টিকিট কুড়িয়ে ১১ কোটি জিতলেন সাফাইকর্মী, তাজ্জব সকলে
বিরাট ভাগ্য, ফেলে দেওয়া লটারির টিকিট কুড়িয়ে ১১ কোটি জিতলেন সাফাইকর্মী, তাজ্জব সকলে
Abhishek Banerjee: 'তদন্তে যোগ দিয়ে পুলিশকে সাহায্য করুন', আগাম জামিন চাওয়া অভিষেক বন্দ্যোপাধ্যায়ের আপ্ত সহায়ক সুমিত রায়কে নির্দেশ সুপ্রিম কোর্টের
'তদন্তে যোগ দিয়ে পুলিশকে সাহায্য করুন', আগাম জামিন চাওয়া অভিষেক বন্দ্যোপাধ্যায়ের আপ্ত সহায়ক সুমিত রায়কে নির্দেশ সুপ্রিম কোর্টের
Pakistani Boxers: কমনওয়েলথ গেমস খেলতে গিয়ে গ্লাসগোতে নিখোঁজ কুদরতুল্লা, কেন বারবার হারিয়ে যান পাকিস্তানি বক্সাররা?
কমনওয়েলথ গেমস খেলতে গিয়ে গ্লাসগোতে নিখোঁজ কুদরতুল্লা, কেন বারবার হারিয়ে যান পাকিস্তানি বক্সাররা?
Kolkata Blood Bank Scam: এবার বিপাকে কলকাতার আরও ৬টি ব্লাড ব্যাঙ্ক, তালিকায় কারা ? কী কী অভিযোগ ?
এবার বিপাকে কলকাতার আরও ৬টি ব্লাড ব্যাঙ্ক, তালিকায় কারা ? কী কী অভিযোগ ?
Embed widget